Think of Piku

Think of Piku বন্ধুরা ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন।ভালোবাসা অবিরাম।

হরিণাকুণ্ডুতে রাতের আঁধারে ভাতিজার হাত ধরে চাচি নিরুদ্দেশঝিনাইদহ:ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ভাসুরের ছেলের হাত ধরে অজানার উদ...
12/06/2026

হরিণাকুণ্ডুতে রাতের আঁধারে ভাতিজার হাত ধরে চাচি নিরুদ্দেশ

ঝিনাইদহ:
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ভাসুরের ছেলের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে চাচি।
উপজেলার দৌলতপুর ইউনিয়নের গবরাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এ নিয়ে সামাজিক যোগযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, গত ৯ জুন গবরাপাড়ার সানজেদুর রহমান (ছল্টু) জোয়ার্দারের সহ ধর্মিনী রুমানা ইসলাম, তার আপন বড় ভাসুরের ছেলে হাসানের হাত ধরে রাতের আঁধারে অজানার উদ্দেশ্যে পালিয়ে গেছে। কয়েকদিন ধরে অইেন খোজাখুজির পরে তাকে না পেয়ে তার স্বামী সকলকে জানাতে বাধ্য হয়েছে। রুমানার ঘরে একজন ৫বছরের কন্যা সন্তান রয়েছে।
এলাকায় এর আগেও তাদেও নিয়ে নানা রটনা রয়েছে , জানাযায়, গত ঈদ-উল ফিতরের পরে এরা একবার পালিয়ে গিয়েছিল। স্থানীয় মাতুব্বারদের মাধ্যমে সেটির সুরাহা করে পুনরায় ঘর-সংসার করছিল। কিন্তু এবারে তাদের আর কোথাও খুঁজে পাওয়া না গেলে, ভুক্তভোগী পরিবারটি আইনের আশ্রয় নিয়েছেন বলে জানান। কিন্তু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই অভিযোগ দায়েরের কথা স্বীকার করছেন না।
সানজেদুর রহমান (ছল্টু) জানান, ইসলামী শরীয়ত মোতাবেক আমাদের গত ৮ বছর পূর্বে বিবাহ হয়। আমার ঘরে একটি ছোট্ট কন্যা সন্তান রয়েছে। আমি বিয়ে করে আসার পর থেকে ভাতিজা হাসান তাকে মা বলে ডাকতো। সে আমার বড় ভাইয়ের ছেলে। আমি বাড়িতে না থাকার সুবাদে সে আমার বউয়ের সাথে পরোকিয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। বিষয়টি আমি জানতে পারলে তাকে নিষেধ করলে আমাকে সে নানা ধরনের হুমকি ধামকি দেয়। তবে গত ৯ জুন রুমানা আমার আলমারিতে থাকা নগদ ৩ লক্ষ টাকা, ১ জোড়া স্বর্ণের রুলি, কানের দুল, চুরি, ১টি চেইন ও ১ টি আংটিসহ তিন ভরি স্বর্ণনিয়ে পালিয়ে গেছে, আমি তাদের বিচার চাই।
হাসানের বাবা বলেন, আমার ছেলেকে বিয়ে দেওয়ার জন্য খুব চেষ্টা করেছি। যেখান থেকেই বিয়ে আসে সেখানেই ভেঙে যায়। রুমানা আমার ভায়ের বউ। সে তার আপন চাচি হয়। শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে তিনি স্বীকার করেন। এবিচষয়ে হাসান এবং রুমানার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদেও মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এটি একটি লজ্জাজনক ব্যপার। এর জন্য এদের কঠিন শাস্তি হওয়া দরকার, নতুবা সমাজ নষ্ট হয়ে যাবে।
এঘটনায় হরিণাকুণ্ডু থানার দায়িত্বপ্রাপ্ত (ভারপ্রাপ্ত) পুলিশ কর্মকর্তা অসিত কুমার রায় জানান, এখন পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি।

ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর রেল স্টেশন এলাকায় একটি তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় খুলনার সাথে উত্তরব...
07/06/2026

ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর রেল স্টেশন এলাকায় একটি তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় খুলনার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় ।
আজ রবিবার (৭জুন) সকালবেলা এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনার প্রায় ৯ ঘন্টা পর খুলনার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

07/06/2026

ঝিনাইদহের ঘোড়শাল ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের ২০২৬-২৭ অর্থবছরে ১ কোটি ৭ লাখ ৩৪ হাজার টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বিগত ২০২৫-২৬ অর্থবছরে ১ কোটি ৬ লাখ ৯৬ হাজার ৬ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছিলো। রোববার দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান মো. পারভেজ মাসুদ লিলটন এ বাজেট ঘোষণা করেন। উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা মো. ওয়াহেদুজ্জামান, ইউপি সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জীবন যুদ্ধে পরাজয় মানে হারিয়ে যাওয়া নয়, নতুন উদ্যমে কাজ করার নামই হলো সফলতা।তার উজ্জ্বল দৃষ্টান্ত ভারতের কলিতা মাঝি।তিনি...
07/06/2026

জীবন যুদ্ধে পরাজয় মানে হারিয়ে যাওয়া নয়, নতুন উদ্যমে কাজ করার নামই হলো সফলতা।তার উজ্জ্বল দৃষ্টান্ত ভারতের কলিতা মাঝি।তিনি কাজের বুয়া থেকে প্রতিমন্ত্রী হলেন ভারতের। ২০২১ সালে পরাজিত হলেও ২০২৬ সালের বিধান সভা পশ্চিমবঙ্গের আউশি গ্রাম থেকে বিধায়ক নির্বাচিত হয়ে বিজেপি সরকারের প্রতিমন্ত্রী হলেন কলিতা মাঝি। অন্যের বাড়িতে বাসন মাজার কাজ করতেন এই কলিতা মাঝি। মনোনয়ন পত্র জমা দেওয়ার আগের দিনও তিন কাজ করেছেন অন্যের বাড়িতে। এক মাসের ছুটি নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন তিনি। এখন তিনি পশ্চিমবঙ্গের প্রতিমন্ত্রী। দরিদ্রতার সাথে লড়াই করে বেড়ে উঠেছেন, খুব কাছ থেকে দেখেছেন মানুষের অভাব অনটন, তাদের চাহিদা, জীবন মান।তিনি দরিদ্র মানুষের পাশে থাকবেন তাদের শিক্ষা, কর্মসংস্থান, সামাজিক অবকাঠামো, নারীর প্রতি বিরুপ আচরণ ও তাদের জীবন মানের উন্নয়ন নিয়ে কাজ করবেন বলে জানিয়েছেন। এতো অনুন্নত এলাকা যে, সেখানে খাবার পানির ব্যবস্থা নেই, পুকুরের পানি খান, রাস্তা-ঘাট নেই, বনের ভিতর দিয়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে যেতে হয়, এই দুর্গম এলাকা থেকে তিনি নির্বাচিত হয়েছেন। এসব এলাকার উন্নয়নের জন্য মানুষ তাকে বেছে নিয়েছে। শিক্ষিত এবং বিত্তবান হলেই শুধু মানুষের মন জয় করা যায় না, মন জয় করতে হলে মানুষকে ভালবাসতে হবে, তাদের পাশে দাড়াতে হবে। কলিতা মাঝি সফল হবে নিশ্চয়।

অভিনন্দনসূর্যোদয় নাট্য গোষ্ঠীর সভাপতি জনাব মোঃ হায়দার আলী এপেক্স বাংলাদেশের ২০২৬ সালের জাতীয় অফিসিয়াল এবং অতীত সভাপতি...
05/06/2026

অভিনন্দন
সূর্যোদয় নাট্য গোষ্ঠীর সভাপতি জনাব মোঃ হায়দার আলী এপেক্স বাংলাদেশের ২০২৬ সালের জাতীয় অফিসিয়াল এবং অতীত সভাপতি এপেক্স ক্লাব অব ঝিনাইদহ মনোনিত হওয়ায় সূর্যোদয় নাট্য গোষ্ঠী, ঝিনাইদহের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

ঝিনাইদহে গাছের ডাল থেকে নারীর ঝুলন্ত  মরদেহ উদ্ধারঝিনাইদহে নয়াহাটি গ্রামে গাছে ঝুলে থাকা  লক্ষ্মী রানী (৫২) নামে এক মহিল...
05/06/2026

ঝিনাইদহে গাছের ডাল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝিনাইদহে নয়াহাটি গ্রামে গাছে ঝুলে থাকা লক্ষ্মী রানী (৫২) নামে এক মহিলার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ । আজ শুক্রবার (৫ জুন) সকালে সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের নয়াহাটি শ্মশান ঘাটে একটি আম গাছ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

ঝিনাইদহে এনসিপির সংবাদ সম্মেলনঝিনাইদহে কারাবন্দী যুবশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমান খানের অবিলম্বে মুক্তির দাবি ও নেতা-ক...
04/06/2026

ঝিনাইদহে এনসিপির সংবাদ সম্মেলন

ঝিনাইদহে কারাবন্দী যুবশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমান খানের অবিলম্বে মুক্তির দাবি ও নেতা-কর্মীদের পুলিশী হয়রানির প্রতিবাদে এনসিপির সংবাদ সম্মেলন।

ঝিনাইদহ হরিণাকুন্ডু উপজেলার কালবেলা প্রতিনিধি সবুজ শাহরিয়ারকে হাতুড়িপেটা করে আহত করা হয়েছে। কেন তার উপর হামলা করা হলো...
04/06/2026

ঝিনাইদহ হরিণাকুন্ডু উপজেলার কালবেলা প্রতিনিধি সবুজ শাহরিয়ারকে হাতুড়িপেটা করে আহত করা হয়েছে। কেন তার উপর হামলা করা হলো? এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বুধবার সন্ধ্যায় উপজেলার বেলতলা গ্রামের সজিব ও ইসরাফ এর দোকানের সামনে এ ঘটনা ঘটে। যারা তার উপর হামলা করেছে তারা সবাই চেয়ারম্যানের লোক বলে জানান সবুজ। আহত সবুজের অবস্থা গুরুতর।সবুজ বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

(বৃহস্পতিবার ৪ই জুন)ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার উমেদপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে ইউপি সদস্য কফ...
04/06/2026

(বৃহস্পতিবার ৪ই জুন)
ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার উমেদপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে ইউপি সদস্য কফিল মেম্বার ও সাবেক ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৬০ জন আহত হয়েছেন।

অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বদলির আদেশ হয়েছে বিতর্কিত ডিসি আব্দুল্লাহ আল মাসউদ - এর।নতুন ডিসি মো: নোমান হোসেন...
07/04/2026

অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বদলির আদেশ হয়েছে বিতর্কিত ডিসি আব্দুল্লাহ আল মাসউদ - এর।নতুন ডিসি মো: নোমান হোসেন।

Address

Jhenaidah
Dhaka
7300

Alerts

Be the first to know and let us send you an email when Think of Piku posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Think of Piku:

Shortcuts

Share