POYEL

Website

POYEL আমার ব্যক্তিত্ব একটু ভিন্ন।
আমার জীবন বৃত্তান্ত খুবই পুরনো।
আমি হলাম প্রেমের শহর সেই শহরের দরজা রূপা।

CALL ME POYEL I AM A GOOD FRIEND FOR ALL. I MADE MYSELF.

I DON'T FOLLOW OTHERS. I'M A SIMPLE & STRAIGHT MAN. I HATE HYPOCRISY & DISHONESTY. IF YOU THINK I'M NOT ELIGIBLE FOR YOU THEN PLEASE JUST GO AWAY.

23/07/2026

জামাতের নেতা রুমে, সিঁড়িতে, করিডোরে, লিফটে যেভাবে ইনসাফ কায়েম করতেছে এইভাবে যদি ইনসাফ কায়েম করা চলতে থাকে তাইলে তো দেশে শুধু কায়েম বেঁচে থাকবে ইনসাফ উঠে যাবেন।

বাকিদের কি অবস্থা আল্লাহ ভালো জানেন।

16/07/2026

RAJUK EX STUDENTS ASSOCIATION ( RESA ) পুনর্গঠনে প্রাক্তন শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করা হচ্ছে, নিচে একটি গুগল ফর্ম লিংক দেওয়া হচ্ছে সকলেই আপনারা আপনাদের তথ্য নির্ভুলভাবে পূরণ করবেন।
সকলের একাগ্রতা কাম্য।

https://forms.gle/XXD4BcNS1K46Kzan9

13/07/2026

ছোট বেলায় পড়তাম
আমি হবো সকাল বেলার পাখি
সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি

এখন বড় হবার পর বাস্তবতা প্রতিদিন দেখতে পারছি।

if you know, 😂 you know 😉😉

04/07/2026

Salary: Competitive/ Negotiable/আলোচনা সাপেক্ষ।
ইন্টার্ভিউ তে যাওয়ার পর তারা আবার বলে স্যালারি ফিক্সড।

অনেকেই এমন অভিজ্ঞতার সম্মুখীন হন হচ্ছেন বা হয়েছেন।

এই বিষয়টার থেকে বিরক্তিকর বিষয় আর কিছুই আমার কাছে নয়। এর থেকে বিরক্তি আর কিছুই হয় না।

এমন সার্কুলার আভয়েট করুন।

দেখবেন সব লাইনে চলে আসবে।

01/07/2026

যারা জব করতে চাচ্ছেন বা জব করার কথা চিন্তা করছেন তাদের উদ্দেশ্যে কিছু টিপস:

১. বেতনের উল্লেখ না থাকা চাকরিতে এপ্লাই করা কমিয়ে দিন।
২. কর্মঘণ্টা কতক্ষণ সেই বিষয়ে জেনে নিন।
৩. আপনার কর্ম ক্ষমতা সম্পর্কে খোলাখুলি কথা বলুন।
৪. কোম্পানির বেতন ১-৫ তারিখের মধ্যে যদি দেয় তাহলে জয়েন করুন।
৫. কোম্পানির সুযোগ সুবিধা কী কী সেই সম্পর্কে ভালো করে জেনে নিন।

গুরত্বপূর্ণ কোনো পয়েন্ট আপনার কাছে মনে হলে কমেন্ট করে জানাতে পারেন।

23/06/2026

স্বামী ৩ প্রকারের হয় কতিপয় নিচে দেওয়া হলো

১. নিজের স্বামী
২. পরের স্বামী
৩. কথিত স্বামী

- ইয়ামিন হক ববি।

11/06/2026

হাদি হত্যার বিচার চাই।

03/06/2026

এক মহিলা মরে পরে আছে প্রায় এক সপ্তাহ ধরে।

সব ছেলে মেয়েরা তার এস্ট্যাবলিশড। কেউ খোঁজ নেয়নি জানেও না যে তাদের মা মরে পরে আছে। পাবলিক নিউজ টা শুনে সন্তানদের ক্রমশ গালমন্দ করে সমাজ বিতাড়িত করে চলেছে।

দোষ টা আসলে কার?

ছোট্ট একটা ঘটনা বলি,

সাল ২০১৩,

আমার পরিচিত একটা মানুষ যার নাম আমি উল্লেখ করলাম না। তাকে আমি বলা চলে জন্মের পর থেকে চিনি। একদিন সে তার মা কে নিয়ে গিয়েছিল তার চোখের ডাক্তার দেখানোর জন্য স্কয়ার হাসপাতালে। তো সে আর তার মা দুইজনই রামপুরা থেকে রওনা হয়েছে সিএনজি করে। ভুলক্রমে তারা কলাবাগান চলে গিয়েছে। চিনতে না পেরে তার বাবাকে কল দেয় দেওয়ার পরের কথপোকথনঃ

মানুষঃ হ্যালো আব্বু আমরা তো কলাবাগান চলে আসছি আসলে স্কয়ার হাসপাতাল টা চিনতেছি না।
মানুষের আব্বুঃ স্কয়ার হাসপাতাল কলাবাগানে কইছে তোর কোন বাপজানে?

মানুষঃ এখন কি করবো? কিভাবে যাবো?
মানুষের আব্বুঃ দে সিএনজি ওয়ালার কাছে ফোন।

এরপর সিএনজি ওয়ালা তাদের নিয়ে গিয়েছে। ছেলেটা অসুস্থ সর রাস্তা কান্না করতে করতে ডাক্তার এর কাছে গেছে।

চোখের ডাক্তার এর থেকে রিপোর্ট দেখার পর সেগুলো তার আব্বুকে দেখায় আর বলে ডাক্তার এত গুলো ওষুধ দিয়েছে এইগুলো রেগুলার খেতে বলেছে আর ব্যবহার করতে বলেছে।

মানুষের আব্বুঃ চোখ বাদ হয়ে যায় নাই?

একটু ছোট করে আর একটা ঘটনা বলি,
সাল ২০১৭

ইন্টার এর পরীক্ষা দেওয়ার পর, কলেজে ভর্তি হবে সেই সময় সে রাজউক উত্তরা মডেল কলেজ এ এডমিশন নেওয়ার চেষ্টা করতেছে সে দৃঢ় বিশ্বাস রাখছে যে সে ভর্তি হতে পারবে।

একবার তার বাবার ঘনিষ্ঠ এক পরিচিত মানুষের সড়ক দুর্ঘটনায় আহত হওয়া ব্যক্তিকে দেখতে গিয়েছে, সেখান থেকে ফেরার পথে কথায় কথায় কলেজের বিষয়ে কথা উঠেছে একপর্যায়ে রেগে গিয়ে
সেই মানুষের কনফিডেন্স দেখেই এক হাসপাতাল মানুষের সামনে তাকে তার বাপ এর থেকে শোনা লাগলো "দেখমুয়ানে আগে চান্স পাইয়া দেখাও"।

আমি যখন এই কাহিনী গুলা শুনতেছিলাম আমার ভিতর টাই দুমড়ে মুচড়ে গেছে। তাইলে যার সাথে এই ঘটনা গুলো ঘটছে না যেন সে কিভাবে এইগুলো সহ্য করছে।

কলেজে ভর্তি হবার পর, সে তার সেই অধম বাপ কে নিয়েই ভর্তি হয়েছে এবং সে পুরো দুই দিন তার সাথে এই ভর্তি কার্যক্রমে ছিল।

একবার,
এক ঘর মানুষের সামনে তার দাদা বলে উঠল, শুনলাম ওই কলেজে নাকি ঘুষ দিয়েও ভর্তি হওয়া যায়? লোকের মুখে শুনলাম। কি জানি আমরা তো আবার এত কিছু বুঝি না।

ভার্সিটি শেষ হবার পর যখন দেশের বাহিরে যাওয়ার জন্য মনস্থির করলো তার বাবা মা সবাই তাকে "বেয়ারা" বলে আখ্যা দিয়েছে। এবং এই কথা অব্দি শুনিয়েছে যে, ওরে দেশের বাহিরে পাঠালে ও মেয়েদের সাথে মিশে নষ্ট হয়ে যাবে।

তো আমি যা আপনাদের শুনাইলাম তাতে আপনার কি মনে হয়? এই ছেলে বড় হলে এ তার বাবা মায়ের সাথে সুস্থ মস্তিষ্কে কথা বলবে?
পরিবার থেকে সে কি তার প্রতি হওয়া ব্যবহারে ঘৃণায় হলেও সে কথা বলবে না রাইট?

সে নিজের মতো করে বাঁচতে চাইবে তার স্বাধীনতা সে ঠিকই খুজে নেবে।

পরিবার থেকে ভালোবাসা না পাওয়া মানুষ গুলোর সাথে কোনো একদিন চুপ করে বসে কথা বলে দেইখেন।

বিশ্বাস করেন, নিজেকেও আপনি অপরাধী ভাবতে দুইবার ভাববেন না।

অনুরোধ থাকবে, পরিবার থেকে ভালোবাসা শিখান। শুধু টাকা ঢেলে মানুষ বানানোর মেশিন বানাইয়েন না কারণ রোবট যখন established হয় তখন সে তার বুদ্ধিতেই চলে।

আর আপনি মরে পরেই থাকবেন বিছানায় দেখার থাকবে না কেউ।

03/06/2026

একটা প্রবাদ আছে
আশায় বাঁচে চাষা

বিপক্ষ দল খেলে কোন আশায়?
🤣🤣🤣🤣🤣

desperate biri khor 🤣
03/06/2026

desperate biri khor 🤣

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when POYEL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share