Sabil Media

Sabil Media "যা কিছু সত্য এবং কল্যাণকর, আমরা তাই প্রকাশ করি। নির্ভরযোগ্য খবর এবং জীবনমুখী কন্টেন্ট নিয়ে আপনার পাশে আছে সাবিল মিডিয়া।"

Sabil Media is one of the best Social Media Page in Bangladesh. Our aims to promote the essence of Islamic and political, social issues of Bangladesh. We believe that the content we are creating will benefit millions of people across the world irrespective of caste and religion. Don't forget to follow Sabil Media to watch Islamic and beneficial videos.

আফগানিস্তানের রাজনৈতিক ইতিহাসে মুসলিম ব্রাদারহুড বা ইখওয়ানপন্থী নেতা গুলবুদ্দিন হেকমাতিয়ার এক আলোচিত ও প্রভাবশালী ব্যক্ত...
05/09/2026

আফগানিস্তানের রাজনৈতিক ইতিহাসে মুসলিম ব্রাদারহুড বা ইখওয়ানপন্থী নেতা গুলবুদ্দিন হেকমাতিয়ার এক আলোচিত ও প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি সোভিয়েত বিরোধী যুদ্ধের অন্যতম শীর্ষ সেনাপতি ছিলেন এবং পরবর্তী সময়ে মার্কিন উপস্থিতির বিরুদ্ধেও রাজনৈতিক ও সশস্ত্র অবস্থান নিয়েছিলেন।
​৮০-র দশকে পাকিস্তানের তৎকালীন সরকার ও সামরিক বাহিনী হেকমাতিয়ারকে ব্যাপক সমর্থন দিলেও, পরবর্তীতে তাঁর স্বাধীন রাজনৈতিক কৌশল ও মধ্যপন্থা থেকে সরে আসার কারণে পাকিস্তানের নীতিতে পরিবর্তন আসে। পাকিস্তান ও সৌদি আরবের ভূ-রাজনৈতিক হিসাব-নিকাশ এবং ইখওয়ানপন্থী ধারার প্রতি অনাস্থার কারণে তারা দেওবন্দী আদর্শে গঠিত তালেবানকে সমর্থন দেওয়া শুরু করে, যা আফগানিস্তানের ক্ষমতায় তালেবানের দ্রুত উত্থান ঘটায়।

​আফগান রাজনীতিতে পশতুন ও তাজিকদের ভেদাভেদ অত্যন্ত স্পষ্ট। যদিও হেকমাতিয়ারের অনুসারীদের মধ্যে বিভিন্ন জাতিগোষ্ঠীর উপস্থিতি ছিল, কিন্তু গৃহযুদ্ধের সময় তাজিক জনগোষ্ঠীর বড় একটি অংশ বুরহানউদ্দিন রব্বানী ও আহমেদ শাহ মাসুদের অনুসারী ছিল। ফলে হেকমাতিয়ার এককভাবে উভয় সম্প্রদায়কে শতভাগ ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন—এমনটি বলা ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বিতর্কিত।

​বর্তমানে তালেবান সরকার কাবুলে হেকমাতিয়ারের চলাফেরা ও রাজনৈতিক কর্মকাণ্ডে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। জুমার খুতবায় তালেবান নীতি ও প্রশাসনের নানা পদক্ষেপের প্রত্যক্ষ সমালোচনা করার পর থেকেই তাঁর কার্যালয় ও অবস্থানের ওপর এই নজরদারি বাড়ানো হয়।
​এদিকে আন্তর্জাতিক ও আঞ্চলিক রাজনীতিতে সৌদি আরব ও পাকিস্তানের প্রভাব অত্যন্ত গভীর। যদি ভূ-রাজনৈতিক কোনো বড় সমঝোতা (যেমন: মক্কা চুক্তি বা আন্তর্জাতিক কোনো মধ্যস্থতা) বাস্তবায়িত হয়, তবে আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য বদলাতে পারে। বাংলাদেশের ঘরোয়া রাজনীতির ক্ষেত্রেও এর প্রভাব পড়া স্বাভাবিক; যেখানে দক্ষিণ এশিয়ার ইখওয়ানপন্থী দলগুলোর রাজনৈতিক অবস্থান সবসময়ই সৌদি-পাকিস্তান অক্ষের বিশেষ নজরে থাকে। তবে দেশের সার্বিক স্থিতিশীলতা ও ভূ-রাজনৈতিক সুরক্ষার স্বার্থে এ ধরনের আন্তর্জাতিক মধ্যস্থতা ও কূটনৈতিক নীতি ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

দাদাদের কপালে শনি লেগেছে। কেনিয়া সরকারের সাথে ভারতীয় কোম্পানির চুক্তি হয়েছিল ২০১৪ সালে। ভারতীয় কোম্পানি টাটা ক্যামিক...
04/09/2026

দাদাদের কপালে শনি লেগেছে। কেনিয়া সরকারের সাথে ভারতীয় কোম্পানির চুক্তি হয়েছিল ২০১৪ সালে। ভারতীয় কোম্পানি টাটা ক্যামিক্যাল বলেছিল কেনিয়ার কাচ শিল্পকে তারা ২০২৬ সালের মধ্যে রপ্তানি শিল্পে পরিণত করবে।

কেনিয়ার বর্তমান সরকার প্রাকৃতিক সম্পদ বাইরে রপ্তানি করার বদলে নিজ দেশের ভেতরেই পূর্ণাঙ্গ প্রক্রিয়াজাতকরণের নীতি গ্রহণ করেছে। প্রেসিডেন্ট রুটো স্পষ্ট জানিয়ে দেন যে, স্থানীয়ভাবে কাচ ও কেমিক্যাল কারখানা গড়ে তোলার জন্য তারা নতুন বিনিয়োগকারীদের সুযোগ দেবেন।

টাটা কেমিক্যালসের বক্তব্য:
টাটা কেমিক্যালস এই অভিযোগগুলো অস্বীকার করে জানিয়েছে যে তারা আইনগত ও নিয়ন্ত্রক সংস্থার সমস্ত শর্ত মেনে চলেছে এবং কেনিয়া সরকারের চাহিদা অনুযায়ী সমস্ত নথি প্রদান করেছে। তারা আইনি উপায়ে এই সংকট সমাধানের চেষ্টা করছে।

দিনের বেলায় এত গুরুত্বপূর্ণ কোনও সরকারি স্থাপনায় সরাসরি হামলা এর আগে হয়নি
04/09/2026

দিনের বেলায় এত গুরুত্বপূর্ণ কোনও সরকারি স্থাপনায় সরাসরি হামলা এর আগে হয়নি

মুসল্লিদের চোখের পানিতে ভিজে গেলো ভেনিসের পিরাগেত্তো পার্ক!গত এক বছরেরও বেশি সময় ধরে ভেনিসের ম্যাসত্রের পিরাগেত্তো পার্...
04/09/2026

মুসল্লিদের চোখের পানিতে ভিজে গেলো ভেনিসের পিরাগেত্তো পার্ক!

গত এক বছরেরও বেশি সময় ধরে ভেনিসের ম্যাসত্রের পিরাগেত্তো পার্কে- মসজিদুল ইত্তিহাদের মুসল্লিরা জুমার নামাজ পড়ে আসছেন। কারণ, স্থানীয় প্রশাসন ভিয়া পিয়াভেস্থ মসজিদটি বন্ধ করে দিয়েছে।

পার্কে নামাজ আদায় করা মুসল্লিদের বক্তব্য হলো- প্রশাসন বিকল্প ব্যবস্থা না করে, সংখ্যালঘু ধর্মীয় জনগোষ্ঠীর উপাসনালয় বন্ধ করে দিতে পারে না। এটা কোনো সভ্য আইন/আচরণ নয়।

আজ (শুক্রবার) সাড়ে বারোটার দিকে ইমাম সাহেবের বয়ান শুরুর কিছুক্ষণের মধ্যে- একজন ইতালীয় ইউটিউবারের নেতৃত্বে ৪-৫ জনের একটা দল নামাজের স্থানে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তারা অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে। শুকরের মাংস মেশানো স্যান্ডউইচ ছুড়ে মারতে থাকে। নামাজের পার্টির উপর উঠে নাচতে থাকে। ইমাম সাহেবের জায়নামাজের উপর গিয়ে পাড়াতে থাকে। মুসল্লিদের কয়েকজন তাদেরকে ডেকে এক পাশে নেয়ার চেষ্টা করেন। বিনয়ের সাথে বলেন, আপনাদের কিছু বলার থাকলে নামাজের পরে বলবেন। অথবা পুলিশকে জানাতে পারেন।

তারা কোনো কথায় নিবৃত না হলে- মুসল্লিদের একজন টেলিফোনে পুলিশকে পরিস্থিতি জানান এবং নিরাপত্তা চান।

পুলিশকে জানানোর প্রায় আধাঘন্টা পর- তারা ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ দলে ৪-৫ জন কারাবিনিয়েরি এবং দুজন সেনা সদস্য ছিলেন। তাদের হস্তক্ষেপে বিশৃঙ্খলাকারীরা নামাজের পার্টি থেকে সরে গেলেও গালাগাল করা, উস্কানি দেয়া বন্ধ করে না। পুলিশের উপস্থিতিতেই তারা চিৎকার করে গালাগাল করতে থাকে, উস্কানি দিতে থাকে। এর মধ্যেই ইমাম সাহেব খুতবা শেষ করে নামাজ শুরু করেন। নামাজের মধ্যে সূরা পড়তে পড়তে ইমাম সাহেব কেঁদে ফেলেন। তখন হাজার খানেক মুসল্লির পুরো জামাতে কান্নার রোল পড়ে যায়। তারা সেজদায় গিয়ে 'হাউমাউ' করে কাঁদতে থাকেন। তখনো থেমে থাকে না ইউটিউবার এবং তার সাথে থাকা কয়েকজন নারী। তারা চিৎকার করে উস্কানিমূলক কথা বলতে থাকে, গালাগালি দিতে থাকে, নামাজরত মুসল্লিদের সামনে গিয়ে গান গাইতে থাকে।

পুলিশ তখন পাশে দাঁড়িয়ে রিলাক্স মুডে শুটিং দেখছিলো। কয়েকজন সাংবাদিক তাদের ক্যামেরায় বন্দি করছিলেন- উস্কানিদাতা এবং নামাজরত মুসল্লিদের ছবি।

সালাম ফিরিয়ে ইমাম সাহেব মোনাজাত ধরেন। তখন আবারো পুরো পার্ক জুড়ে কান্নার রোল পড়ে। সবাই চিৎকার করে কাঁদতে থাকেন। ইমাম সাহেব কাঁদতে কাঁদতে আল্লাহর সাহায্য কামনা করেন।

এ সময় পুরো পরিবেশটা ভারী হয়ে ওঠে। মনে হয়, প্রকৃতিও কাঁদছিলো মাজলুম মুসল্লিদের সাথে।

ইমাম সাহেবের মোনাজাত শেষ হতেই কয়েকজন তরুণ মুসল্লী এগিয়ে যান উস্কানিদাতাদের দিকে। তারা উস্কানিদাতাদের পরিচয় জানতে চান। কিন্তু উস্কানিদাতারা তাদের চোখে পেপার স্প্রে করে দৌড়ে পালায়। একজন মুসল্লী খানিকটা আহত হন। এতে মুসল্লিদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। তখন পুলিশ দৌড়ে গিয়ে উত্তেজিত মুসল্লিদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করে।

এ সময় কয়েকজন তরুণ মুসল্লী পুলিশকে উদ্দেশ্য করে বলেন, এটা তোমাদের কেমন আচরণ? আমরা আইন মেনে পার্কে নামাজ পড়ছিলাম, কয়েকজন উগ্র মানুষ আমাদের সাথে অসভ্য আচরণ করলো, কিন্তু তোমরা তাদের বাধা দিলে না। বরং পাশে দাঁড়িয়ে প্রশ্রয়ের হাসি হাসলে। এর দ্বারা তোমরা তোমাদের পোশাকের সাথে বেইমানি করেছ। তোমরা নিরপেক্ষতা হারিয়েছো।

এ সময় পুলিশের পাশাপাশি কয়েকজন মুসল্লী উত্তেজিত তরুণদের নিবৃত করার চেষ্টা করেন এবং অল্প সময়ের মধ্যে তারা পার্ক ছেড়ে চলে যান।

এর আগেও ওই পার্কে নামাজের সময়ে উস্কানিমূলক আচরণ করা হয়েছে। একজন নারী নামাজ চলাকালে ইমাম সাহেবের মুখের সামনে গিয়ে গালাগালি করেছে। সেদিনও মুসল্লিরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছিলেন, আজও দিয়েছেন।

ভেনিসে মসজিদ নিয়ে সম্প্রতি ব্যাপক আলোচনা, সমালোচনা এবং স্নায়ুযুদ্ধ চলছে সংখ্যালঘু মুসলিম অভিবাসী এবং কট্টর ডানপন্থীদের মধ্যে। এমন একটা সময়ে পার্কের খোলা জায়গায় সংখ্যালঘু মুসলিমদের নামাজের স্থানে পুলিশি নিরাপত্তা ছিলো না কেনো? পুলিশের কাছে কি কোনো গোয়েন্দা তথ্য ছিলো না?

গোয়েন্দা তথ্য যদি নাও থাকে, এটাতো কমন সেন্সের বিষয়! বর্তমান সময়ে যেকোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে- এটা বুঝতে কি অনেক বুদ্ধি লাগে?

পুলিশকে কল করার পরেও এতো সময় লাগলো কেনো ঘটনাস্থলে পৌঁছাতে? তাদের উপস্থিতিতে উস্কানিদাতারা অসভ্যতা করলো, পুলিশ তাদের নিবৃত করার চেষ্টা করলো না কেনো? পুলিশও কি চেয়েছিলো- একটা অপ্রীতিকর ঘটনা ঘটুক?

অন্য এক লেখায় আশঙ্কা প্রকাশ করেছিলাম, ভেনিসের নতুন মেয়র পার্ক মেরামতের দোহাই দিয়ে- ওখানে হয়তো জুমার নামাজ বন্ধ করে দেবেন। সে কথা প্রায় সত্যি হতে চলেছে। ইতোমধ্যে মেয়র ঘোষণা দিয়েছেন, পিরাগেত্তো পার্ক মেরামত করা হবে।

অন্যদিকে, সম্প্রতি ইতালির উচ্চ আদালত মসজিদুল ইত্তেহাদ বন্ধের পক্ষে রায় বহাল রেখেছে। এখন তাদের ইউরোপীয় আদালতে যাওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই।

নামাজের পর ইমাম সাহেবের সাথে কিছুটা সময় কাটাই। তার সাথে টুকটাক কথা বলে মনের চাপ কমানোর চেষ্টা করি।

তিনি বলেন, পুলিশের সামনে ওরা আমাদের নামাজে বাধা দিলো, অথচ পুলিশ কিছু বলল না!

আমি বললাম, পুলিশকে এই প্রশ্ন করলে তারা বলবে, এটাই তো গণতন্ত্র! কারো স্বাধীনতায় আমরা হস্তক্ষেপ করতে পারিনা।

ইমাম সাহেব বলেন, দুইটা টেবিলে পাশাপাশি দুইজন মানুষ বসে আছে। একজন মদ পান করছে, অন্যজন দুধ। এটা যার যার স্বাধীনতা হতে পারে, কিন্তু দুধের মধ্যে মদ ঠেলে দেয়া বা মদের মধ্যে দুধ ঢেলে দেয়া কি স্বাধীনতা বা গণতন্ত্র হতে পারে?

আমি বললাম, এখানেই কবি নীরব! গণতন্ত্র বা অধিকার ইউরোপের সংখ্যালঘু মুসলিমদের জন্য নয়! এটা বারবার প্রমাণ করেছে, করছে উগ্র ডানপন্থীরা।

উত্তরে ইমাম সাহেব বললেন, এতোগুলো মানুষের মধ্যে- যদি একজন মানুষেরও চোখের পানি আল্লাহ কবুল করে নেন, তাহলেই আমরা কামিয়াব হবো ইনশাল্লাহ। আল্লাহ মাজলুমের চোখের পানি বৃথা যেতে দেন না।

একটি ২০ টাকার বিস্কুটের মোড়কে যদি তার প্রস্তুতকারক, উপাদান ও বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব হয়, তবে জনগণের শত কোটি টাকা...
04/09/2026

একটি ২০ টাকার বিস্কুটের মোড়কে যদি তার প্রস্তুতকারক, উপাদান ও বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব হয়, তবে জনগণের শত কোটি টাকার সরকারি উন্নয়ন প্রকল্পের তথ্য গোপন থাকা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়।

প্রতিটি সড়কের পাশে বা উন্নয়ন প্রকল্পের স্থানে একটি QR কোড যুক্ত সাইনবোর্ড থাকা অত্যন্ত প্রয়োজন। স্ক্যান করলেই যেন সাধারণ মানুষ সহজেই দেখতে পারে:

👉প্রকল্পটি কে বা কোন ঠিকাদার নির্মাণ করেছে?
👉মোট কত বাজেট বা খরচ হয়েছে?
👉কোন সরকারি দপ্তর ও কারা এর দায়িত্বে জড়িত?

রাষ্ট্রীয় খরচে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবং দুর্নীতি রোধে প্রতিটি প্রকল্পে এই ডিজিটাল তথ্যব্যবস্থা চালু করা এখন সময়ের দাবি।

চোখে রঙিন চশমা 😍 আর পকেটে শূন্যতা: ভিন ধ*র্মের ছেলের সাথে অন্ধ প্রেমের পরিণতি কী? গাজীপুর থেকে বরগুনার পাথরঘাটা—দূরত্ব প...
03/09/2026

চোখে রঙিন চশমা 😍 আর পকেটে শূন্যতা: ভিন ধ*র্মের ছেলের সাথে অন্ধ প্রেমের পরিণতি কী?

গাজীপুর থেকে বরগুনার পাথরঘাটা—দূরত্ব প্রায় কয়েকশ কিলোমিটার। কিন্তু দুই বছরের ফেসবুক-মেসেঞ্জার প্রেমের টানে এই পথ পেরিয়ে আসা SSC পরীক্ষা দেওয়া এক মুসলিম তরুণীর কাছে যেন জলভাত! কিন্তু গল্পের ভেতরের টুইস্টটা খেয়াল করেছেন?
হি*ন্দু ছেলের থাকার নিজস্ব ঘর নেই, থাকেন মন্দিরে, আর কাজ করেন চায়ের দোকানে। ছেলেকে এলাকাবাসী জেরা করলে তার প্রথম প্রতিক্রিয়া ছিল: "আমি তো তাকে আসতে বলি নাই, বিয়েও করতে চাই না!" (বাস্তবতার ধাক্কা কাকে বলে!)

মুসলিম মে*য়ের উত্তর: "সব জেনেও আমি শুভকেই বিয়ে করব!"
বাস্তবতার কিছু প্রশ্ন:
১. আবেগে ঘর ছাড়া সহজ, কিন্তু মুসলিম মে*য়ে হয়ে চায়ের দোকানের আয়ে আর মন্দিরের বারান্দায় দিনযাপন কতটা সহজ?
২. সমাজ, পরিবার ও ধর্মীয় ভিন্নতাকে বুড়ো আঙুল দেখিয়ে হুট করে নেওয়া এই সিদ্ধান্ত ভবিষ্যতে নিরাপত্তার কতটুকু নিশ্চয়তা দেয়?
৩. যে ছেলে শুরুতেই দায়িত্ব নিতে অস্বীকার করে, তার ওপর জীবনের পুরো ভবিষ্যৎ বাজি ধরা কতটা বুদ্ধিমানের কাজ?

৪. ইসলামী পারিবারিক বিধান অনুযায়ী অমুসলিম পুরুষের সঙ্গে মুসলিম নারীর বিবাহ ধর্মীয়ভাবে স্বীকৃত নয়।

এইসব প্রেম দিয়ে হয়তো কিছুদিন চাটুকাড়িতা চলে, ঘোর কেটে গেলে কিন্তু আবেগ কাটলে যখন চশমার রঙ ম্লান হবে, তখন বাস্তবতার এই কঠিন প্রশ্নগুলো ঠিকই সামনে এসে দাঁড়াবে।

জীবনের এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে প্রেমকে একটু পাশে সরিয়ে ধর্মীয় বিশ্বাস, পরিবার, নিজের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে ঠান্ডা মাথায় ভাবাটা বড্ড বেশি প্রয়োজন ছিল! আফসোস এই মেয়েটি তা বুঝল না 😮‍💨

03/09/2026

মাননীয় প্রধানমন্ত্রী! বিদ্যুৎ বিপর্যয়ের কারণে দেশের গার্মেন্টস ও বিভিন্ন উৎপাদন কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। দ্রুত বিদ্যুৎ ও গ্যাস সমস্যার সমাধান করুন।

03/09/2026

ঢাকা আলিয়া মাদ্রাসার হলে আবারও উ'ত্তেজনা, সরকারি মাদ্রাসার এই অবস্থা দেখে অবাক লাগে 😮‍💨

দান-অনুদান নয়, ভারতসহ তিন দেশের কাছে ক্ষতিপূরণ চায় নেপাল
02/09/2026

দান-অনুদান নয়, ভারতসহ তিন দেশের কাছে ক্ষতিপূরণ চায় নেপাল

আল্লাহ এই হুজুরকে নেক হায়াত নসীব করুন। জীবদ্দশায় তিনি যেন এমন আরো অনুষ্ঠানে যোগ দিয়ে মানুষকে বিনোদিত করতে পারেন 🤣
02/09/2026

আল্লাহ এই হুজুরকে নেক হায়াত নসীব করুন। জীবদ্দশায় তিনি যেন এমন আরো অনুষ্ঠানে যোগ দিয়ে মানুষকে বিনোদিত করতে পারেন 🤣

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Sabil Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sabil Media:

Shortcuts

Share