19/08/2026
আম্মু বড় বড় ওড়না পেঁচিয়ে শাড়ি পড়া শুরু আমার।
এরপর আম্মু, মামি, নানুর শাড়ি।
এক সময়ে শুধু মাত্র বাসার ছাদ এ উঠার জন্য শাড়ি পড়ে ফেলতাম।
কলেজে উঠার পর নিজের শাড়ি হলো।
গুণে গুণে ৭০ ছাড়িয়ে গেছে এখন।
ধৈর্য্য আর আবেগ কেড়ে নিয়েছে ব্যস্ততা ।
তবুও মাঝেমধ্যে নিজের ছোট ছোট শখ আর আনন্দগুলোকে যত্ন করে আগলে রাখি।
এরা আমার আনন্দ, আমার সুখ !
জীবন সুন্দর ।