RONG

RONG I Kⁿᵒʷ I'ᵐ Nᵒᵗʰⁱⁿᵍ. Bᵘᵗ Yᵒᵘ Aʳᵉ Aˡˢᵒ Nᵒᵗʰⁱⁿᵍ.

08/07/2026

গতকাল থেকে ফেসবুকে ঢোকাই বন্ধ করে দিয়েছিলাম। আজ ঢুকে দেখি—যেন রীতিমতো টর্নেডো বয়ে গেছে!

একটা সময় ছিল, কাছের মানুষগুলো কোনো প্ল্যানে আমাকে না রাখলে ভীষণ কষ্ট পেতাম। মনে হতো, তাহলে কি আমি আর ওদের আপন নই? গ্রুপ ...
07/07/2026

একটা সময় ছিল, কাছের মানুষগুলো কোনো প্ল্যানে আমাকে না রাখলে ভীষণ কষ্ট পেতাম। মনে হতো, তাহলে কি আমি আর ওদের আপন নই? গ্রুপ চ্যাটে অ্যাড না করলে, কোথাও ঘুরতে গিয়ে আমাকে না ডাকলে, কিংবা সবাই মিলে আড্ডা দিয়ে পরে জানতে পারলে—এসব নিয়ে কত রাত মন খারাপ করেছি, তার হিসাব নেই।।

সময় যত গেছে, তত বুঝেছি—সব জায়গায় উপস্থিত থাকাটাই গুরুত্বপূর্ণ না, বরং কোথায় উপস্থিত থাকছি, সেটাই গুরুত্বপূর্ণ।।

এখন কেউ কোনো প্ল্যানে ডাকলে আগে ভাবি, সেখানে গিয়ে আমি সত্যিই ভালো থাকবো তো? আমার সময়, আমার এনার্জি, আমার মানসিক শান্তি—এসবের মূল্য আছে।
এখন আর গ্রুপ চ্যাটের ফালতু ক্যাওস, অযথা ড্রামা, পরনিন্দা কিংবা কে কী করলো, কে কার সঙ্গে কোথায় গেল—এসব জানার কোনো আগ্রহ নেই।।

বরং একটা জিনিস খুব গভীরভাবে উপলব্ধি করেছি...

মানুষের জীবন নিয়ে যত কম মাথা ঘামাবেন, নিজের জীবন তত বেশি শান্ত হবে।।

সব খবর জানতে হবে না। সব আড্ডায় থাকতে হবে না। সব সম্পর্ক টিকিয়ে রাখতেই হবে না।

কিছু দূরত্ব মানুষকে একা করে না, বরং অনেক অপ্রয়োজনীয় শব্দ থেকে বাঁচিয়ে দেয়।।❣️
এখন আমার কাছে সবচেয়ে বড় বিলাসিতা হলো—একটা শান্ত মন, নির্ভার জীবন আর অযথা নাটকবিহীন কিছু সুন্দর দিন।✅🪔

মানুষের মিষ্টি কথায় প্রলুব্ধ হয়ে হঠকারী সিদ্ধান্ত নেওয়া জীবনের বড় ভুলগুলোর একটি।অনেকেই বড় বড় স্বপ্ন দেখায়, বলে— "করে ফেল...
06/07/2026

মানুষের মিষ্টি কথায় প্রলুব্ধ হয়ে হঠকারী সিদ্ধান্ত নেওয়া জীবনের বড় ভুলগুলোর একটি।
অনেকেই বড় বড় স্বপ্ন দেখায়, বলে— "করে ফেলো, হয়ে যাবে, কোনো ব্যাপার না!" কিন্তু বাস্তবে সমস্যায় পড়লে তারাই সবার আগে সরে যায়, এমনকি সমালোচনাও শুরু করে।
তাই অন্যের কথায় নয়, নিজের সামর্থ্য, সীমাবদ্ধতা ও বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নিন। কারণ আপনার ক্ষমতা সম্পর্কে আপনার চেয়ে ভালো আর কেউ জানে না।
জীবন কোনো সিনেমা নয় যে চাইলেই সব সম্ভব। আবেগ নয়, বাস্তবতা দিয়ে ভাবুন। মনে রাখবেন, দিনশেষে আপনার লড়াইটা আপনাকেই লড়তে হবে।

রুমিন ফারহানাকে "সংসদের বাঘিনী" তো আর এমনি এমনি বলা হয় না! She is just a lone warrior... 🖤আজও স্বরাষ্ট্র ও বিচার মন্ত্রণ...
30/06/2026

রুমিন ফারহানাকে "সংসদের বাঘিনী" তো আর এমনি এমনি বলা হয় না! She is just a lone warrior... 🖤
আজও স্বরাষ্ট্র ও বিচার মন্ত্রণালয়ের বাজেট নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি তথ্য, পরিসংখ্যান আর যুক্তির ভিত্তিতে একের পর এক গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন।
তিনি বলেন, বিচার বিভাগের জন্য বরাদ্দ ২,১৮৭ কোটি ৫৮ লাখ টাকা, যা জিডিপির মাত্র ০.০৩%। পাশাপাশি ৫০ লাখের বেশি বিচারাধীন মামলা, জুনিয়র আইনজীবীদের ভাতা এবং প্রবীণ আইনজীবীদের ফি মওকুফের বিষয়েও কথা বলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩১,০৯৮ কোটি টাকার বাজেট প্রসঙ্গে তিনি দাবি করেন, মার্চ ও এপ্রিলেই ৩,৪৯৬টি মামলার মধ্যে ৬০৫টি ছিল হত্যাকাণ্ড। তাঁর প্রশ্ন—এত বড় বাজেটের পরও যদি মানুষের জানমাল নিরাপদ না থাকে, তাহলে সেই বরাদ্দের কার্যকারিতা কোথায়?
That's what we call a real democratic voice. 🫡
রুমিন ফারহানার বক্তব্যের সঙ্গে আপনিও কি একমত?
#রুমিনফারহানা

কনটেন্ট ক্রিয়েশন যতটা বাইরে থেকে সহজ মনে হয়, বাস্তবে ততটাই কঠিন।একটা ফেসবুক পেজ বা প্রোফাইলকে দাঁড় করানো একদিনের কাজ ...
29/06/2026

কনটেন্ট ক্রিয়েশন যতটা বাইরে থেকে সহজ মনে হয়,
বাস্তবে ততটাই কঠিন।
একটা ফেসবুক পেজ বা প্রোফাইলকে দাঁড় করানো একদিনের কাজ নয়। এর পেছনে থাকে দিনের পর দিন পরিশ্রম, ধৈর্য, নিয়মিত উপস্থিতি এবং অসংখ্য ত্যাগ। আপনি যদি প্রতিদিন সক্রিয় না থাকেন, নিয়মিত পোস্ট না করেন, তাহলে অ্যালগরিদম ধীরে ধীরে আপনার রিচ কমিয়ে দেয়। যে জায়গায় পৌঁছাতে মাস বা বছর লেগেছে, সেখান থেকে নিচে নামতে খুব বেশি সময় লাগে না।
যেকোনো কাজ তাড়াহুড়ো করে হয়তো শুরু করা যায়, কিন্তু তা দীর্ঘস্থায়ী হয় না। ধীরে ধীরে, ধারাবাহিকতা বজায় রেখে, নিজের মান ধরে রেখে এগিয়ে গেলে একদিন সেই কাজই আপনার পরিচয় হয়ে ওঠে। আর পরিচয় যখন বিশ্বাসে রূপ নেয়, তখনই জন্ম হয় একটি ব্র্যান্ডের।
আমি দীর্ঘদিন ধরে ফেসবুকে কাজ করছি। জীবনের নানা ব্যস্ততায় সব সময় নিয়মিত ভিডিও বা কনটেন্ট দিতে পারি না। আর এই অনিয়মের প্রভাব আজ আমার নিজের প্রোফাইলেই স্পষ্ট। রিচ কমেছে, এনগেজমেন্ট কমেছে—এটাই বাস্তবতা।
তাই যারা নতুন করে কনটেন্ট ক্রিয়েশন শুরু করেছেন বা করতে চান, তাদের জন্য একটি কথা—ভাইরাল হওয়ার পেছনে নয়, ধারাবাহিকতার পেছনে সময় দিন। কারণ একদিনের ভাইরাল আপনাকে পরিচিতি দিতে পারে, কিন্তু বছরের পর বছর নিয়মিত কাজই আপনাকে একটি শক্তিশালী ব্র্যান্ডে পরিণত করবে।
কনটেন্ট শুধু পোস্ট নয়, কনটেন্ট হলো ধৈর্য, নিয়মিততা এবং নিজের প্রতি বিশ্বাসের আরেক নাম। 💙

শুরু হচ্ছে আসল লড়াই! আজ রাত থেকে বিশ্বকাপের নকআউট পর্ব , প্রতিটা ম্যাচ মানেই টিকে থাকার লড়াই। হার মানেই বিদায়, জিতলেই...
29/06/2026

শুরু হচ্ছে আসল লড়াই! আজ রাত থেকে বিশ্বকাপের নকআউট পর্ব ,
প্রতিটা ম্যাচ মানেই টিকে থাকার লড়াই। হার মানেই বিদায়, জিতলেই পরের রাউন্ড। ⚽🔥

28/06/2026

বিশ্বাস করেন, জীবনে ৪০ বছর পার করে দেখলাম পুরুষ মানুষ নিজের বেলায় ষোলো আনার জায়গায় আঠারো আনা মহিলা মানুষের সঙ্গ নিতেও প্রস্তুত; কিন্তু বদনাম করার বেলায়, ঘুরেফিরে ঐ মহিলা মানুষকেই করে। অদ্ভুত জাতি 🙄

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when RONG posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category