01/05/2026
টাঙ্গাইলের ঘাটাইলে “সিয়াম ইলেকট্রিক বাইক” শোরুমের উদ্বোধন
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের আঠারদানা এলাকায় “সিয়াম ইলেকট্রিক বাইক” নামের আধুনিক ব্যাটারিচালিত অটো ও ইলেকট্রিক বাইক শোরুমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় পরিবহন খাতে আধুনিক, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব সেবা নিশ্চিত করতে এ উদ্যোগকে নতুন সম্ভাবনার সূচনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
নতুন এ শোরুমে উন্নতমানের ব্যাটারিচালিত অটোরিকশা, ইজি বাইক, ইলেকট্রিক বাইকসহ বিভিন্ন আধুনিক মডেলের যানবাহন পাওয়া যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শোরুমের পরিচালক মাসুদুল করিম সেতু, বর্তমান ঘাটাইলের সংসদ সদস্য জনাব লুৎফর রহমান খান আজাদ এমপি মহোদয়ের বড় ভাই হেলালুর রহমান খান (সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি), জনাব মুনসুর আহমেদ (সাবেক সভাপতি, দিগড় ইউনিয়ন বিএনপি), জনাব তৌহিদুর রহমান (সাধারণ সম্পাদক, কালিহাতি পৌর বিএনপি), সৈয়ব মনির (সাবেক সহ-সভাপতি, ঘাটাইল উপজেলা ছাত্রদল ও সাবেক সভাপতি, দিগড় ইউনিয়ন ছাত্রদল), মওলানা মুফতি শাখাওয়াত হোসাইন (ধর্মীয় শিক্ষক, কালিহাতী আরএস পাইলট সরকারি প্রাথমিক হাই স্কুল), আল-আমীন (এরিয়া সেলস ম্যানেজার, ঢাকা বিভাগীয়)সহ বিভিন্ন কোম্পানির কর্মকর্তাবৃন্দ।
শোরুম কর্তৃপক্ষ জানায়, আধুনিক প্রযুক্তিনির্ভর, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব যানবাহন সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতেই “সিয়াম ইলেকট্রিক বাইক” যাত্রা শুরু করেছে। এর মাধ্যমে স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং পরিবহন ব্যবস্থায় নতুন গতি আসবে।
ক্রেতাদের জন্য সহজ কিস্তি সুবিধা, মানসম্মত গ্রাহকসেবা এবং বিক্রয়োত্তর সার্ভিসের নিশ্চয়তা রাখা হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী পরিবেশবান্ধব যানবাহনের প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ। “সিয়াম ইলেকট্রিক বাইক” শোরুম স্থানীয় অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য এবং পরিবহন ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয়দের প্রত্যাশা, আঠারদানা, ঘাটাইল, টাঙ্গাইলে প্রতিষ্ঠিত “সিয়াম ইলেকট্রিক বাইক” ভবিষ্যতে আধুনিক ও পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।