BD-TrendWave24

BD-TrendWave24 নিজে ভালো থাকুন�আপনার পরিবার কে ভালো ?

ঠাকুরগাঁও  পীর গঞ্জ  মহান বিজয় দিবসে বীর শহীদদের স্বরণে শ্রদ্ধাঞ্জলী অর্পন যথাযথ মর্যাদায় নানা আয়োজনের মধ্যে দিয়ে ঠাকুর ...
16/12/2025

ঠাকুরগাঁও পীর গঞ্জ মহান বিজয় দিবসে বীর শহীদদের স্বরণে শ্রদ্ধাঞ্জলী অর্পন

যথাযথ মর্যাদায় নানা আয়োজনের মধ্যে দিয়ে ঠাকুর গাঁও, পীর গঞ্জ উপজেলা, মহান বিজয় দিবস পালিত হয়েছে।
আজ মঙ্গলবার(১৬ ডিসেম্বর) সূর্যদয়ের সাথে সাথে শহরের মুক্তিযোদ্ধা চত্বরে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটি শুরু হয়।
মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে শহীদ বীরমুক্তিযোদ্ধা স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
এসময় শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন, বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম, গভঃ রেজি নং এস -৪২১৯৯/১৮/ ঠাকুর গাঁও জেলা, ও পীর গঞ্জ উপজেলা, শাখা সভাপতি জিয়া সাইবার ফোর্স, পীর গঞ্জ উপজেলা, শাখা আহবায়ক ও উপজেলা প্রেস ক্লাব, সহ সভাপতি সাংবাদিক, মোঃ মাহফুজুর রহমান , সিনিয়র সহ সভাপতি আব্দুর করিম, দপ্তর সম্পাদক রেজওয়ানুল ফেরদৌস রিয়াদ, আইন বিষয় সম্পাদনা সামসুজোহা, সদস্য আবু বক্কর সিদ্দিক, আব্দুর রশিদ, রুবেল হক, শরীফ, মোঃ মনিরুল ইসলাম সুজন ।
পরে,জেলা মুক্তিযোদ্ধা সংসদ,৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা,রাজনৈতিক, স্বেচ্ছাসেবী সংগঠনসহ উপজেলা, বিভিন্ন সরকারী,বেসরকারি,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো শহীদ বীরমুক্তিযোদ্ধা স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে।
পরে বীর শহীদদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।

ধর্ষণ থেকে বাদ পড়ছে না শিশু থেকে বয়োস্কো বৃদ্ধরা।বিস্তারিত কমেন্টে।
25/10/2025

ধর্ষণ থেকে বাদ পড়ছে না শিশু থেকে বয়োস্কো বৃদ্ধরা।বিস্তারিত কমেন্টে।

আজ নোয়াখালীতে ছাত্রশিবিরের কুরআন তালিম প্রোগ্রামে হামলা চালিয়ে একাধিক শিবির কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে বিএনপি, ...
20/10/2025

আজ নোয়াখালীতে ছাত্রশিবিরের কুরআন তালিম প্রোগ্রামে হামলা চালিয়ে একাধিক শিবির কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে বিএনপি, যুবদল ও ছাত্রদলের সশস্ত্র সন্ত্রাসীরা।

20/10/2025শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় টাইফয়েড ভ্যাকসিন বিষয়ক সু...
20/10/2025

20/10/2025
শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় টাইফয়েড ভ্যাকসিন বিষয়ক সুনামগঞ্জ জেলা সাংবাদিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল ১১টায় সুনাসগঞ্জ জেলা তথ্য অফিস ও গণযোগাযোগ অধিদপ্তর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের যৌথ আয়োজনে এবং ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহযোগিতায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের উপ-পরিচালক শেখ ওয়ালিদ ফয়েজের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সমর কুমার পাল।

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সুনামগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ রাজেশ সিংহ মিথুন,ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ মোশারফ হোসেন,সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার শতাব্দী ভট্রাচার্য্য,ইউনিসেফের প্রতিনিধি তানভীরুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সমর কুমার পাল বলেছেন,টাইফয়েড জ¦র থেকে আপনার শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচীর আওতায় দেশব্যাপী গত ১২ অক্টোবর থেকে টিকাদান ক্যাম্পেইন যে শুরু হয়েছে এর অংশ হিসেবে সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলায় সকল শিশুকে টাইফয়েড জ¦র প্রতিরোধে ভ্যাকসিন দেয়ার আহবান জানান। তিনি বলেন বিশ্বস্বাস্থ্য সংস্থার ২০১৯ সালের তথ্য অনুযায়ী প্রতিতবছর বিশ্বে প্রায় ৯০ লাখ মানুষ টাইফয়েড জ্বরে আক্রান্ত হয় এবং এরমধ্যে ১ লাখ ১০ হাজার মানুষ মৃত্যুবরণ করে থাকেন। এজন্য প্রতিটি পরিবারের সদস্যদের টাইফয়েড জ¦সহ দেহ শরীর ও মন ভাল রাখতে হলে দূষিত পানি,দূষিত খাবার ও উন্নত স্যানিটেশন ব্যবহরের পরামর্শ দেন এজন্য সবাইকে সচেতন করতে গণমাধ্যমকর্মীরা তাদের লেখনীর মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের স্বার্থে আরো বেশী করে ব্যাপক ভূমিকা রাখার আহবান জানান।
20/10/2025

ইসলামপুরে উন্নয়ন কমিটির সহায়তা কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ শরিফ মিয়া জামাল পুর,,  জামালপুরের ইসলামপুর উপজেলা উন্নয়ন কম...
20/10/2025

ইসলামপুরে উন্নয়ন কমিটির সহায়তা কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ

শরিফ মিয়া জামাল পুর,,

জামালপুরের ইসলামপুর উপজেলা উন্নয়ন কমিটির সহায়তা কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

এনিয়ে রোববার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে ইসলামপুর উপজেলা উন্নয়ন কমিটির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হয়।

পাথর্শী ইউনিয়নের মুখশিমলা এলাকায় ইসলামপুর উপজেলা উন্নয়ন কমিটির সভাপতি শওকত হাসান মিঞার গ্রামের বাড়িতে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক শাহজালাল সরকার লিখিত বক্তব্যে বলেন, 'বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ইসলামপুর উপজেলা উন্নয়ন কমিটি উদ্যোগ নিয়েছে। কিন্তু দরিদ্র জনগোষ্ঠীর মাঝে সহায়তা এই কর্মসূচিকে বাধাগ্রস্ত এবং কমিটির দায়িত্বশীলদের প্রাণ নাশের হুমকি ও লুটপাটের চেষ্টা করে যাচ্ছে স্থানীয় কুচক্রী মহল।

তিনি বলেন,আজ গভীর উদ্বেগ ও দুঃখের সাথে জানাচ্ছি, আমাদের এলাকার একটি মানবিক উদ্যোগকে ঘিরে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ইসলামপুরবাসীর সামনে তুলে ধরার জন্য এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক শাহজালাল সরকার আরও বলেন,তারেক রহমানের আদর্শ ও অনুপ্রেরণায়, ইসলামপুর উপজেলা উন্নয়ন কমিটির সভাপতি আলহাজ্ব শওকত হাসান মিয়া তার নিজস্ব অর্থায়নে সামাজিক কর্মসূচির মাধ্যমে দারিদ্রতা দূরীকরণ প্রকল্প হাতে নিয়েছে। এর অংশ হিসেবে ফ্যামিলি কার্ড প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নে মূল লক্ষ্য হলো এলাকার গরিব,অসহায় ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোসহ তাদের জন্য বিনামূল্যে মূল্যে চাল,আটা,তেল, ডাল, লবণ এবং নিত্যপ্রযোজনীয় পণ্য সরবরাহ করা।

শাহজালাল সরকার বলেন,আমরা বিশ্বাস করি "ধানের শীষ মানে উন্নয়নের প্রতীক,জনতার আশা।" এই বিশ্বাস থেকেই আমরা ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠে নেমেছি এবং ধানের শীষের পক্ষে জনগণের সমর্থন চেয়ে কাজ করে যাচ্ছি। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে,আমাদের এই মানবিক ও রাজনৈতিকভাবে ইতিবাচক উদ্যোগকে কিছু উচ্চকণ্ঠ,স্বার্থান্বেষী ও কুচক্রী মহল বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছে। তারা শুধু আমাদের কর্মকাণ্ডে বাধা দিয়েই থেমে থাকেনি,আমাকে ব্যক্তিগতভাবে জীবননাশের হুমকি দিয়েছে এবং আমাদের ইসলামপুর উপজেলা উন্নয়ন কমিটির নেতা কর্মীদের প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে আমাদের ফ্যামিলি কার্ডের জন্য যেখান থেকে পণ্য সংগ্রহ করেছি সেই ব্যবসায়ীদের কেউ হুমকি দিয়েছে ও তাদের দোকান থেকে পণ্য লুটপাট চেষ্টা করেছে।

শাহজালাল সরকার আরও বলেন,আমি স্পষ্টভাবে জানাতে চাই ইসলামপুরের মানুষের অধিকার,উন্নয়ন ও গণতন্ত্রের প্রতীক ধানের শীষের পক্ষে আমরা কাজ করছি। এই সেবামূলক উদ্যোগকে কোনো ভয়ভীতি, হুমকি বা লুটপাট আমাদেরকে থামাতে পারবে না।

শাহজালাল সরকার সবশেষে বলেন,আমি প্রশাসনের প্রতি আহ্বান,যারা উন্নয়নমূলক এই প্রকল্পে বাধা সৃষ্টি করছে,তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক। আমাকে ও ইসলামপুর উপজেলা উন্নয়ন কমিটির সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। এছাড়া আমি ইসলামপুরবাসীর প্রতি অনুরোধ,আসুন সবাই মিলে বলি ধানের শীষ উন্নয়নের প্রতীক,তারেক রহমানের নেতৃত্বেই জনগণের মুক্তি।

আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও প্রাণনাশের চেষ্টায় থানায় অভিযোগ মোঃ সায়েদুর রহমান, স্টাফ রিপোর্টাঃসাভারের আশুল...
29/08/2025

আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও প্রাণনাশের চেষ্টায় থানায় অভিযোগ

মোঃ সায়েদুর রহমান, স্টাফ রিপোর্টাঃ
সাভারের আশুলিয়ায় মাজেদুল ইসলাম (৪৩) নামের এক সাংবাদিকের ওপর দেশীয় অস্ত্রসজ্জিত একদল দুর্বৃত্তের হামলার অভিযোগ উঠেছে। হামলাকারীরা তাকে মারধর, ছিনতাই ও হত্যাচেষ্টার শিকার করে বলে জানা গেছে। এ ঘটনায় তিনি আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মাজেদুল ইসলাম দীর্ঘদিন ধরে জাতীয় দৈনিক দিন প্রতিদিন পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত। ২৭ আগস্ট সকাল আনুমানিক ১০টার দিকে তিনি মোটরসাইকেলযোগে কবিরপুর বটতলা এলাকায় পেশাগত কাজে গেলে স্থানীয় ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে অভিযুক্ত ১ থেকে ৫নং আসামি এবং অজ্ঞাতনামা কয়েকজন তার পথরোধ করে। পরে তারা জোরপূর্বক তাকে ওয়ার্কশপের ভেতরে নিয়ে আটক রাখে।

অভিযুক্ত ১নং আসামি মফিজুল ইসলাম পাটোয়ারী দাবি করেন, তার কর্মচারী ‘মাজেদ’ নামের এক যুবক ৪৮ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে। সেই টাকা সাংবাদিক মাজেদুল ইসলামের কাছ থেকে আদায়ের জন্য চাপ প্রয়োগ করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা দেশীয় অস্ত্র—রামদা, হকিস্টিক ও কাঠের লাঠি নিয়ে অতর্কিতে হামলা চালায়।

হামলার সময় সাংবাদিক মাজেদুল ইসলামকে এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি মেরে গুরুতর জখম করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়, আসামি রিপন রামদা দিয়ে তার মাথায় কোপ মারার চেষ্টা করলে তা বাঁ হাত দিয়ে ঠেকালে কোপটি তার ডান হাতের কনুইয়ে লাগে এবং রক্তাক্ত জখম হয়। অপর আসামি সোহাগ হকিস্টিক দিয়ে পিঠে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এসময় ১নং আসামি মফিজুল ইসলাম পাটোয়ারী তার গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে।

এছাড়া আসামি রতন আলী তার পকেটে থাকা নগদ ২৫,৫০০ টাকা ছিনিয়ে নেয়। ভুক্তভোগীর ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে রক্ষা করে এবং গুরুতর আহত অবস্থায় ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে তিনি তার পত্রিকা কর্তৃপক্ষ ও আত্মীয়স্বজনের পরামর্শে থানায় অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এঘটনায় এলাকার সচেতন মহল জানান, একজন কর্মরত সাংবাদিককে দিনের আলোয় এমনভাবে আটকে রেখে হামলা ও ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় সাংবাদিক মহল ও সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা মানেই সমাজের সত্য ও ন্যায়বিচারকে স্তব্ধ করার চেষ্টা। তাদের দাবি দোষীদের আইনের আওতায় আনা না হলে ভবিষ্যতে সাংবাদিকতা পেশা হুমকির মুখে পড়বে।

কক্সবাজার  রামুতে র‌্যাবের অভিযানে ৯৫ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক ২জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি কক্সবাজারের...
29/08/2025

কক্সবাজার রামুতে র‌্যাবের অভিযানে ৯৫ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক ২

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের রামু থানাধীন রাজারকূল ইউনিয়নের ঘোনারপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৯৫০০০পিস ইয়াবাসহ ০২ জন মাদক কারবারী'কে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ র‌্যাবের ক্রমাগত মাদক বিরোধী অভিযান এবং চলমান গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২৮/০৮/২০২৫ খ্রিঃ তারিখ দুপুরে সিপিসি-২( হোয়াইক্যং ক্যাম্প) র‌্যাব-১৫,কক্সবাজার এর একটি চৌকষ অভিযানিক দল কক্সবাজার জেলার রামু থানাধীন রাজারকূল ইউনিয়নের ঘোনারপাড়া এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে ৯৫০০০(পঁচানব্বই হাজার) পিস ইয়াবা উদ্ধার পূর্বক ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
২। গ্রেফতারকৃত মাদক কারবারীর বিস্তারিত পরিচয়- মোঃ ফরিদুল আলম সিকদার (৫৫), পিতা-মৃত ফরুখ আহমদ সিকদার, মাতা-মৃত মোস্তফা বেগম, সাং-অফিসের চর, সিকদার পাড়া, ০২ নং ওয়ার্ড, ইউপি-ফতেখাঁরকূল, থানা-রামু, জেলা-কক্সবাজার,
বর্তমান: সাং-ঘোনার পাড়া, ৭নং ওয়ার্ড, ইউপি-রাজারকূল, থানা-রামু, জেলা-কক্সবাজার, রায়হান উদ্দিন (৩০), পিতা- মৃত বজল আহমদ, মাতা- রুপ বাহান বেগম, সাং-ঘোনার পাড়া , ০৭ নংওয়ার্ড, ইউপি-রাজারকূল, থানা-রামু, জেলা- কক্সবাজার উদ্ধারকৃত মাদক দ্রব্য ও আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে

লৌহজংয়ে ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সক্রিয়করনে উপজেলা পর্যায়ে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতশেখ মোঃ লিখন ,লৌহজং ( মুন...
29/08/2025

লৌহজংয়ে ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সক্রিয়করনে উপজেলা পর্যায়ে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
শেখ মোঃ লিখন ,
লৌহজং ( মুন্সীগঞ্জ) প্রতিনিধি-
মুন্সীগঞ্জের লৌহজংয়ে ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সক্রিয়করণে উপজেলা পর্যায়ে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা আয়োজন করে উপজেলা প্রশাসন লৌহজং।
কর্মশালায় সভাপতিত্ব করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ নেছার উদ্দিন। এতে সরকারি কর্মকর্তা, চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্য, গ্রাম আদালতের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ও স্থানীয় গণমান্যরা অংশগ্রহণ করেন।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ–৩য় পর্যায় প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এতে সহায়তা করছে ইউরোপিয়ান ইউনিয়ন (EU) ও
ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (UNDP)।
এসময় উপস্থিত ছিলেন সরকারী লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ মো. সাহিদুর রহমান, ইয়ং পাওয়ার ইন সোস্যাল একশন প্রজেক্ট (ইপসা) এর ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. কবির উদ্দিন,লৌহজং মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফেরদৌস হেলাল, লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সালমা আক্তার, বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাসুদ খান, লৌহজং উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের লিমন, লৌহজং প্রেসক্লাবের সভাপতি (একাংশ) শওকত হোসেন, লৌহজং প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান ঝিলু, লৌহজং প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শহিদ সুরুজ, লৌহজং উপজেলার সকল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সদস্যবৃন্দ।
কর্মশালায় বক্তারা বলেন, গ্রাম আদালত সক্রিয় হলে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষ ন্যায়বিচার পেতে সক্ষম হবে। এতে সময় ও অর্থের অপচয় রোধের পাশাপাশি জনসেবার মান আরও বৃদ্ধি পাবে।

কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভাশাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধিঃগাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বৃহস্...
29/08/2025

কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বৃহস্পতিবার বিকালে ১ নং ওর্য়াড পৌর বিএনপির উদ্যোগে জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর চৌধুরী ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকীর রিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য, আপত্তিকর স্লোগান ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ মিছিলটি কালিয়াকৈর বাস স্ট্যান্ড থেকে শুরু করে ফুলবাড়িয়া রোড, বাজার এলাকা প্রদক্ষিন করে, উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

১ নং ওর্য়াড পৌর বিএনপির সভাপতি অধ্যাপক আবদুর রশীদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজ্জাক সরকার এর সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক মাহমুদ সরকার ও সদস্য সচিব মহসিন উজ্জামান, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক আবেদুর রহমান খোকন, ২ নং ওর্য়াড পৌর বিএনপির সভাপতি আব্দুল কদ্দুস খান, ৩ নং ওর্য়াড পৌর বিএনপির সভাপতি ফরহাদ হোসেন, ৫ নং ওর্য়াড পৌর বিএনপির সভাপতি জিয়ারত হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিনুজ্জামান শাহীন, ১ নং ওর্য়াড পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলাল উদ্দিন সহ পৌর বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when BD-TrendWave24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share