Religion of Sonaton

Religion of Sonaton ‘ন হি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে।’
অর্থাৎ-"এই জগতে জ্ঞানের সমান পবিত্র কিছুই নেই।"

আমাদের ধর্ম পূর্বে ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে।কিন্তুু কিছু অসাধু ধর্মব্যাবসায়ীদের কারণে আমাদের মাঝে কুসংস্কার ঢুকে পড়েছে,এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে

03/09/2026

আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান শুভ জন্মষ্টমী উপলক্ষ্যে একটি বক্তব্য দেন। সেখানে তিনি উল্লেখ করেন, “ধর্মীয় হিন্দুশাস্ত্র মতে, কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্ম নিয়েছিলেন সনাতন ধর্মের প্রবর্তক শ্রীকৃষ্ণ।”
আমি জানতে চাই, এই স্ক্রিপ্টের লেখক কে? নিশ্চয়ই কোনো হিন্দু পণ্ডিত হবেন। সেই হিন্দু পণ্ডিত এত বড় ভুল কীভাবে করলেন? সনাতন ধর্মের কোনো প্রবর্তক নেই-এটা কি তিনি জানতেন না?

Post- @তুষার কান্তি সরকার IN শাস্ত্রপৃষ্ঠা

23/08/2026

শিক্ষার্থীদের উদ্দেশ্যে গনপতি স্যারের শেষ বক্তব্য। যিনি শিক্ষার্থীদের পরম মমতায় পড়াতেন, স্কুলের প্রতিটা শিক্ষার্থী উনাকে অসম্ভব ভালবাসতেন। অথচ তাকে পুরো পরিবারসহ নৃশংস ভাবে হ"ত্যা করা হলো।


Repost from Crack Platoon

এসব কী হচ্ছে? ॥রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক, তাঁর স্ত্রী ও দুই ছেলে–মেয়ের লাশ উদ্ধার॥রংপুর মহানগরের কামাল কাছনা মাছুয়...
23/08/2026

এসব কী হচ্ছে?

॥রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক, তাঁর স্ত্রী ও দুই ছেলে–মেয়ের লাশ উদ্ধার॥

রংপুর মহানগরের কামাল কাছনা মাছুয়াপাড়া গ্রামের তিনতলা ভবন থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও ছেলে–মেয়েসহ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার রাত সাড়ে আটটার দিকে তাঁদের লাশের সন্ধান পান এলাকাবাসী ও পুলিশ।

সিআইডি ও মহানগর পুলিশ ওই ভবন ঘিরে রেখেছে।

মৃত চারজন হলেন গণপতি চক্রবর্তী (৬৫), তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), ছেলে আয়ুশ চক্রবর্তী (১৪) ও মেয়ে আগামী চক্রবর্তী (২৮) ।

রংপুর সিআইডি পুলিশের পরিদর্শক আবু হাসান কবির ওই চার লাশ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুরো ভবনে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে, তাঁদের কেউ হত্যা করেছে। ভবনের দ্বিতীয় তলায় পুরো পরিবার থাকত।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাজমুল কাদের বলেন, ধারণা করা হচ্ছে, দু-তিন দিন আগে ওই হত্যার ঘটনা ঘটেছে।

রংপুর সিআইডির দায়িত্বরত কর্মকর্তা ইনচার্জ সুমিত চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের রাত একটার দিকে বলেন, ‘আপাতত আমরা যা দেখলাম, তাতে মনে হচ্ছে ডাকাতির ঘটনা। মনে হচ্ছে ৩-৪ দিন আগের ঘটনা। বাসার বৈদ্যুতিক সংযোগ ছিল বিচ্ছিন্ন। টাকাপয়সা যেখানে থাকে, সবকিছু ভেঙে ফেলা হয়েছে। গলায় রশি কিংবা গামছা পেঁচিয়ে হত্যা করা হয়েছে বলে মনে হচ্ছে।’

প্রথম আলো। ট্রিবিউন।
২৩ আগস্ট ২০২৬

27/07/2026

অনেক বছর আগে এক রাজা ছিলো। রাজামশাই ছিলো বেশ-ভূষায় মহা শৌখিন। রাজ্য কেমন চলত, প্রজারা কী খাইত, এসব নিয়া উনার বিশেষ কোনও মাথাব্যথাই ছিল না। নতুন নতুন পোশাক পেইলেই উনিই খুশি।

তো এই সুযোগে দুইজন ধান্দাবাজ মহারাজের থেকে কিছু টাকা পয়সা খসানোর ফন্দি করলো। ওরা দরবারে আইসা বললো, "মহারাজ, আমরা এমন এক কাপড় বানাইতে পারি, যেটা শুধু সত্যবাদি আর জ্ঞানী লোকেরাই দেখতে পাইবে। বোকা আর মিথ্যাবাদীরা দেখতে পাইবে না।"

মহারাজ তো মহাখুশি। এমন বিরল পোশাক নিজের কালেকশনে রাখার লোভ সামলাইতে পারলো না।সোনা-দানা, টাকা-পয়সা যা ছিলো সব ঢাইলা দিলো পোশাকের পিছনে। আর ওই দুইজন খালি তাঁতে বইসা সারাদিন হাতুড়ি পিটাইতে লাগলো।

মহারাজা হাতুড়ির শব্দ শুইনা ভাবলো, এমন অলৌকিক পোশাক তো আর সাধারন পোশাকের মত বানানো যায়না। নিশ্চয়ই নতুন তরিকা আছে! পোশাক বানানোর অগ্রগতি দেখার জন্য তিনি মন্ত্রিপরিষদরে পাঠাইলো। মন্ত্রীরা গিয়া কিছুই দেখল না। কিন্তু কেউই ভয়ে কিছু বললো না। কিছু দেখি নাই বইলা কেউই নিজেরে মিথ্যাবাদী আর বোকা প্রমান করতে চাইলো না। তো সবাই রাজার কাছে আইসা বললো, "হুজুর চমৎকার পোশাক বানানো হচ্ছে!"

শেষমেশ লোভ সামলাতে না পাইরা রাজামশাই নিজেই গেলেন। উনিও কিছুই দেখলেন না। কিন্তু ভাবলেন, "আমি যদি বলি কিছুই দেখি নাই, তাইলে তো ওরা আমারে মিথ্যাবাদী আর গ*র্ধব ভাববে। রাজাও ভাব ধইরা বললো, হ্যাঁ অনেক সুন্দর পোশাক, আরও তারাতাড়ি বানাও!"

তো এক মাস পরে রাজার কাছে ওরা সেই অলৌকিক পোশাক ডেলিভারি দিলো। অতঃপর নতুন কাপড় পাইয়া তো রাজামশাই সেই খুশি। ভাবলো এইবার এই পোশাক গায়ে দিয়া রাজ্যবাসীকে চমকাইয়া দেই। আমার মহিমা আরও দিগবিদিক ছড়াইয়া পড়বে। তো যেই কথা সেই কাজ। অলৌকিক পোশাকখানা গায়ে দিয়া রাজামশাই রাস্তায় বের হইলেন। চারদিকে তালি আর ঢাকের বারি, সবাই চেচাইয়া বলতে লাগলো "বাহ! কী চমৎকার পোশাক!"

কে চায় যেচে মিথ্যাবাদী আর গ*র্ধব হইতে!

হঠাৎ ভিড়ের মাঝখান দিয়া এক পিচ্চি হাসতে হাসতে চিৎকার দিয়া উঠল, "আরে! নেংটি পরা রাজামশাই!"

তো বাচ্চাটার কথা শোনার পরে একে একে সবাই বলতে লাগলো, আরে আসলেই তো! হুজুর তো আসলেই নেংটি পরা!

তো সোহরাওয়ার্দী উদ্যানে মসজিদের ব্যাপারটাও হইছে এমন। ছেলেটা যদি সাহস করে সরল ভাষায় প্রতিবাদ না জানাতো, তাহলে ধর্মীয় ঠিকাদার আর ধর্ম অবমাননার ভয়ে খোদ সরকারও মনে হয় মসজিদ উচ্ছেদ করতে ১০ বার ভাবতো। একজনের লজিকাল কথা শুনে সবাই প্রতিবাদে সামিল হইলো! আর অবশেষে এই ভন্ডামিরও উচ্ছেদ হইলো।

-Repost from 👉Zahir Raihan

27/07/2026

গতকাল বিকেলে ছেলেটি যখন মিডিয়ার সামনে একজন হুজুরের সাথে তর্ক করছিল।
হুজুরের উদ্ভট সব প্রশ্নের জবাবে ছেলেটার স্মার্টলি নিজ ভঙ্গিমায় উত্তরগুলো ছিল চমৎকার ও আকর্ষণীয়!
সোহরাওয়ার্দী উদ্যানের নাম এক সময়ে এই জমির মালিক রমনাথ সাহার নামে "রমনাথের উদ্যান" ছিল - বিষয়টিও ছেলেটার জানা আছে। দেখে মনে হলো বেশ মেধাবী ছেলেটা!
সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশে কতগুলো মসজিদ আছে তাও তার বিস্তারিত জানা আছে!
ছেলেটির সাথে তর্ক করা হুজুর যখন তাকে উত্তেজিতভাবে প্রশ্ন করল, "তুমি কি মুসলিম/হিন্দু.....?"
ছেলেটির বুক ফুলিয়ে গর্বের সাথে উত্তর ছিলো- "আমি একজন মানুষ" 👍

ছেলেটির উত্তর দেওয়ার ভঙ্গি ছিল আরও স্মার্ট এবং আকর্ষণীয়।
ছেলেটির উত্তর শুনে হুজুরও ভ্যাবাচ্যাকা খেয়ে আর কোনো প্রশ্ন খুঁজে পাচ্ছিলেন না।
ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হওয়া নাম না জানা অপরিচিত ছেলেটির জন্য রইলো অভিনন্দন ও শুভকামনা! ❤️

রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচ থেকে উদ্ধার করা যে ‘শক্তিশালী বোমাটি’ (আইইডি) পুলিশ নিষ্ক্রিয় করেছে, সেটি পাতা ...
25/07/2026

রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচ থেকে উদ্ধার করা যে ‘শক্তিশালী বোমাটি’ (আইইডি) পুলিশ নিষ্ক্রিয় করেছে, সেটি পাতা হয়েছিল সনাতন ধর্মাবলম্বীদের উল্টোরথ যাত্রার পথে।
News: bdnews24
কি হচ্ছে এসব!
এধরনের জ*ঙ্গিবাদী কর্মকাণ্ডে সনাতনী সমাজ গভীর উদ্বিগ্নতা প্রকাশ করছে।

28/05/2026

৫ আগস্টের পর বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নেমে আসে ভয়াবহ নির্যাতন
full documentary credit: OTN Bangla
২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের বিরুদ্ধে নির্যাতন, চাকরি থেকে অপসারণ ও সামাজিক হয়রানি ও হত্যার অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। হিন্দু সংগঠন ও মানবাধিকারকর্মীদের দাবি, রাজনৈতিক পট পরিবর্তনের পর খুলনা, লালমনিরহাটসহ একাধিক জেলায় সংখ্যালঘুদের লক্ষ্য করে মব তৈরি, চাকরিচ্যুতি এবং প্রশাসনিক পদক্ষেপের ঘটনা ঘটেছে, যা নিয়ে উদ্বেগ বাড়ছে।

হিন্দু সংগঠনগুলোর দাবি, এসব ঘটনা বিচ্ছিন্ন নয় বরং একটি ধারাবাহিক প্রক্রিয়ার অংশ, যেখানে ৫ আগস্টের পর বিভিন্ন জায়গায় মব তৈরি করে সংখ্যালঘুদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। তাদের মতে, এর ফলে অনেক হিন্দু পরিবার আতঙ্কে রয়েছে এবং চাকরি ও জীবিকা নিয়ে অনিশ্চয়তায় পড়েছে।

২০২৪ সালের ৫ই আগস্টের পর সমগ্র বাংলাদেশজুড়ে যে ভয়াবহ সহিংসতা সংঘটিত হয়, সেই প্রেক্ষাপটকে কেন্দ্র করে একটি ডকুমেন্টারি নির্মাণ করা হয়েছে। ডকুমেন্টারির অংশ হিসেবে এই ছোট্ট ভিডিওটি প্রকাশ করা হলো।

ভিডিও নির্মাণে সহযোগিতার জন্য বিশেষ কৃতজ্ঞতা আকাশ দে, অস্ট্রেলিয়া এবং the Australian Federation for Ethnic and Religious Minorities in Bangladesh (AFERMB)-কে, যারা একটি মানবাধিকারভিত্তিক অ্যাডভোকেসি ও দাতব্য সংগঠন হিসেবে কাজ করছে।

কৃষ্ণ দে আকাশের পরিচালনায় নির্মিত চারটি বড় ডকুমেন্টারির একটি অংশবিশেষ আজ প্রকাশিত হলো।
Keep an eye on OTN Bangla for all the exclusive documentaries!

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Religion of Sonaton posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Religion of Sonaton:

Shortcuts

Share