Sokaler Bangladesh

Sokaler Bangladesh গুজব নয়, সংবাদ জানুন!

২৬শে মার্চ মহান স্বাধীনতা  দিবসে স্মরণ এবং চিরন্তন শ্রদ্ধা সেই সব মানুষদের প্রতি যাদের আত্মত্যাগে অর্জিত আমাদের স্বাধীন ...
26/03/2026

২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে স্মরণ এবং চিরন্তন শ্রদ্ধা সেই সব মানুষদের প্রতি যাদের আত্মত্যাগে অর্জিত আমাদের স্বাধীন বাংলাদেশ।


রিভিউ ফল বাতিলের ঘটনায় হাইকোর্টের রুল — শিক্ষানবিশ আইনজীবীদের জন্য ইতিবাচক বার্তা২০২৫ সালের ২৩ নভেম্বর জারি করা বিজ্ঞপ্ত...
14/03/2026

রিভিউ ফল বাতিলের ঘটনায় হাইকোর্টের রুল — শিক্ষানবিশ আইনজীবীদের জন্য ইতিবাচক বার্তা

২০২৫ সালের ২৩ নভেম্বর জারি করা বিজ্ঞপ্তির মাধ্যমে ১২ শতাধিক শিক্ষানবিশ আইনজীবীর রিভিউ ফলাফল বাতিলের সিদ্ধান্ত কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ।

একই সঙ্গে, সংশ্লিষ্ট শিক্ষানবিশদের বিষয়ে কেন ইতিবাচকভাবে বিবেচনা করা হবে না—তাও জানতে চাওয়া হয়েছে রুলে। এ বিষয়ে জবাব দিতে বাংলাদেশ বার কাউন্সিলসহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১২ মার্চ) হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও মাননীয় বিচারপতি মো. জিয়াউল হক–এর সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এই রুল জারির আদেশ দেন। সংশ্লিষ্টদের মতে, আদালতের এই আদেশ ১২ শতাধিক শিক্ষানবিশ আইনজীবীর জন্য একটি ইতিবাচক সম্ভাবনার দ্বার উন্মুক্ত করতে পারে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সাবেক বিচারক ও সিনিয়র আইনজীবী ফয়সল মাহমুদ ফয়েজী, সিনিয়র অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব, ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম, অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন এবং অ্যাডভোকেট আহসান হাবিব। এ সময় সুপ্রিম কোর্টের প্রায় ৫ শতাধিক আইনজীবী শিক্ষানবিশদের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন।

ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম জানান, ২৫ অক্টোবর ২০২৫ প্রকাশিত লিখিত পরীক্ষার ফলাফলে মোট ৭ হাজার ৯১৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। তবে ফল প্রকাশের পর অনেক পরীক্ষার্থী দাবি করেন, তারা ভালো পরীক্ষা দেওয়ার পরও প্রকাশিত ফলাফলে তাদের রোল নম্বর আসেনি। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে ২৬ অক্টোবর বার কাউন্সিল খাতা রিভিউয়ের জন্য আবেদন আহ্বান করে।

নির্ধারিত বিধি ও প্রক্রিয়া অনুসরণ করে আবেদন গ্রহণ ও যাচাই-বাছাই শেষে ১৮ নভেম্বর বাংলাদেশ বার কাউন্সিল ও এনরোলমেন্ট কমিটি সর্বসম্মতিক্রমে রিভিউ ফলাফল প্রকাশ করে। এতে ১ হাজার ৯১৪ জন শিক্ষানবিশ আইনজীবী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ঘোষিত হন এবং তারা পরবর্তী ধাপ ভাইভা পরীক্ষায় অংশগ্রহণের আইনসম্মত অধিকার অর্জন করেন।

কিন্তু রিভিউ ফল প্রকাশের কয়েকদিন পর অল্প কিছু আপত্তির ভিত্তিতে ২৩ নভেম্বর নতুন একটি বিজ্ঞপ্তির মাধ্যমে পুরো রিভিউ ফল বাতিল করে আবার খাতা মূল্যায়নের সিদ্ধান্ত নেয় বার কাউন্সিল। পুনর্মূল্যায়নের পর চলতি বছরের ৫ মার্চ নতুন রিভিউ ফলাফল প্রকাশ করা হয়, যেখানে ১ হাজার ৫৫০ জনকে উত্তীর্ণ দেখানো হয়। ফলে আগের তালিকায় থাকা ১ হাজার ২৯৪ জন শিক্ষানবিশ আইনজীবী বাদ পড়ে যান।

এছাড়া নতুন ফলাফলে বার কাউন্সিলের বিজ্ঞপ্তি অনুযায়ী ৪৬ বা তার কম নম্বর পাওয়া প্রায় ৯ শতাধিক পরীক্ষার্থীকে পাস দেখানো হয়েছে—যা নিয়েও প্রশ্ন ওঠে।

এই পরিস্থিতিতে শিক্ষানবিশ আইনজীবীরা বার কাউন্সিলের কাছে স্মারকলিপি প্রদান, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দাবি জানান। কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় শেষ পর্যন্ত ১ হাজার ২৯৪ জনের পক্ষে হাইকোর্টে রিট আবেদন করা হয়। রিটের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করেন এবং পরবর্তী শুনানির জন্য আগামী ২০ এপ্রিল দিন নির্ধারণ করেছেন।

উল্লেখ্য, ২০২৫ সালে বাংলাদেশ বার কাউন্সিল প্রথমবারের মতো হাইকোর্ট পারমিশন পরীক্ষায় রিভিউ পদ্ধতি চালু করে। ওই প্রক্রিয়ায় লিখিত পরীক্ষায় ৫৭৪ জন আইনজীবী উত্তীর্ণ হন, যাদের অধিকাংশ বর্তমানে উচ্চ আদালতে নিয়মিত প্র্যাকটিস করছেন। সেই সফল অভিজ্ঞতার ধারাবাহিকতায় পরে আইনজীবী নিবন্ধন পরীক্ষাতেও রিভিউ ব্যবস্থা চালু করা হয়।

আলোকিত হোক আপনার ভবিষ্যৎ প্রতিটি দিন কাটুক সুন্দর ভাবে, সুখ দিয়ে পরিপূর্ণ হোক আপনার জীবন!শুভ জন্মদিন Mazharul Islam!সম্প...
26/11/2025

আলোকিত হোক আপনার ভবিষ্যৎ প্রতিটি দিন কাটুক সুন্দর ভাবে, সুখ দিয়ে পরিপূর্ণ হোক আপনার জীবন!

শুভ জন্মদিন Mazharul Islam!
সম্পাদক ও প্রকাশক
দৈনিক সকালের বাংলাদেশ।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জনপ্রিয় "দৈনিক সকালের বাংলাদেশ" এর লেখক-পাঠক, কলামিস্ট, পৃষ্ঠপোষক, বিজ্ঞাপনদাতা, সংবাদদাতা ও শু...
06/06/2025

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জনপ্রিয় "দৈনিক সকালের বাংলাদেশ" এর লেখক-পাঠক, কলামিস্ট, পৃষ্ঠপোষক, বিজ্ঞাপনদাতা, সংবাদদাতা ও শুভানুধ্যায়ী সহ দেশবাসীকে জানাই পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা। ঈদ মোবারক।

"ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে ঈদ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, আগামী দিন হোক সুন্দর ও আনন্দময়।"

সকলকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। "ঈদ মোবারক"

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম আবির্ভাব দিবস আজ। শুভ জন্মদিন গুরু!
08/05/2025

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম আবির্ভাব দিবস আজ। শুভ জন্মদিন গুরু!

"মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা" ঐতিহ্য আর আনন্দ, ভালোবাসা আর মমতা মিশে যাক বাঙালির সবচেয়ে বড় উ...
13/04/2025

"মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা" ঐতিহ্য আর আনন্দ, ভালোবাসা আর মমতা মিশে যাক বাঙালির সবচেয়ে বড় উৎসবে-“পহেলা বৈশাখ।”

"দৈনিক সকালের বাংলাদেশ" পত্রিকার পক্ষ থেকে বাংলা নববর্ষ ১৪৩২ এর শুভেচ্ছা।

সম্প্রীতি ও সৌহার্দ্যে ঈদ কাটুক বাধাহীন আনন্দে। দৈনিক সকালের বাংলাদেশ এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ঈদ মোবা...
30/03/2025

সম্প্রীতি ও সৌহার্দ্যে ঈদ কাটুক বাধাহীন আনন্দে। দৈনিক সকালের বাংলাদেশ এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ঈদ মোবারাক!


দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, কাল ঈদ
30/03/2025

দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, কাল ঈদ

সম্প্রীতি ও সৌহার্দ্যে ঈদ কাটুক বাধাহীন আনন্দে। দৈনিক সকালের বাংলাদেশ এর পক্ষ থেকে প্রবাসী সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা।...
29/03/2025

সম্প্রীতি ও সৌহার্দ্যে ঈদ কাটুক বাধাহীন আনন্দে। দৈনিক সকালের বাংলাদেশ এর পক্ষ থেকে প্রবাসী সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ঈদ মোবারাক!


সৌদির সাথে মিলিয়ে কাল দেশের কিছু এলাকায় ঈদ
29/03/2025

সৌদির সাথে মিলিয়ে কাল দেশের কিছু এলাকায় ঈদ

29/03/2025
ঈদ কবে-জানতে সৌদিতে চাঁদদেখার প্রস্তুতি
29/03/2025

ঈদ কবে-জানতে সৌদিতে চাঁদ

দেখার প্রস্তুতি

Address

70, Komolapur, Motijheel
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Sokaler Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category