Humans of Medical

Humans of Medical আলহামদুলিল্লাহ

30/07/2026

🩸 CBC রিপোর্ট বুঝতে পারছেন না? আজই সহজ ভাষায় জেনে নিন! 📋

ডাক্তার CBC (Complete Blood Count) করতে বলেছেন, কিন্তু রিপোর্ট হাতে পেয়েও কিছুই বুঝতে পারছেন না? 🤔

চলুন খুব সহজভাবে জেনে নিই CBC রিপোর্টের গুরুত্বপূর্ণ অংশগুলো—

🔴 RBC (Red Blood Cell)➡️ কাজ: শরীরের প্রতিটি অংশে অক্সিজেন পৌঁছে দেয়।

স্বাভাবিক মাত্রা:👨 পুরুষ: ৪.৫–৫.৯ million/µL👩 মহিলা: ৪.১–৫.১ million/µL

⬇️ কম হলে:• রক্তশূন্যতা (Anemia)• আয়রনের অভাব• অতিরিক্ত রক্তক্ষরণ

⬆️ বেশি হলে:• পানিশূন্যতা (Dehydration)• দীর্ঘদিন ধূমপান• কিছু ফুসফুস বা রক্তের রোগ

━━━━━━━━━━━━━━━

❤️ Hemoglobin (Hb)➡️ কাজ: শরীরে অক্সিজেন বহন করে।

স্বাভাবিক মাত্রা:👨 পুরুষ: ১৩.৫–১৭.৫ g/dL👩 মহিলা: ১২–১৫.৫ g/dL

⬇️ কম হলে:• রক্তশূন্যতা• আয়রন, Vitamin B12 বা Folate-এর ঘাটতি

⬆️ বেশি হলে:• পানিশূন্যতা• কিছু দীর্ঘস্থায়ী রোগ

━━━━━━━━━━━━━━━

📦 Hematocrit (HCT)➡️ রক্তে লোহিত কণিকার শতকরা পরিমাণ।

⬇️ কম হলে: রক্তশূন্যতার ইঙ্গিত হতে পারে।

⬆️ বেশি হলে: পানিশূন্যতা বা RBC বেড়ে যাওয়ার ইঙ্গিত হতে পারে।

━━━━━━━━━━━━━━━

🟡 WBC (White Blood Cell)➡️ শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।

স্বাভাবিক মাত্রা: ৪,০০০–১১,০০০/µL

⬇️ কম হলে:• রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে

⬆️ বেশি হলে:• সংক্রমণ (Infection)• প্রদাহ (Inflammation)• কিছু ক্ষেত্রে অন্যান্য গুরুতর রোগের ইঙ্গিত হতে পারে

━━━━━━━━━━━━━━━

🟣 Platelet (PLT)➡️ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।

স্বাভাবিক মাত্রা: ১,৫০,০০০–৪,৫০,০০০/µL

⬇️ কম হলে:• রক্তক্ষরণের ঝুঁকি বাড়ে• ডেঙ্গুতে Platelet অনেক সময় কমে যায়

⬆️ বেশি হলে:• রক্ত জমাট বাঁধার ঝুঁকি বাড়তে পারে

━━━━━━━━━━━━━━━

🔵 MCV (Mean Corpuscular Volume)

স্বাভাবিক: ৮০–১০০ fL

⬇️ কম হলে: আয়রনের অভাবের ইঙ্গিত হতে পারে।

⬆️ বেশি হলে: Vitamin B12 বা Folate-এর ঘাটতির ইঙ্গিত হতে পারে।

━━━━━━━━━━━━━━━

⚪ MCH (Mean Corpuscular Hemoglobin)

স্বাভাবিক: ২৭–৩৩ pg

⬇️ কম হলে: আয়রনের অভাব হতে পারে।

⬆️ বেশি হলে: Vitamin B12 বা Folate-এর ঘাটতি হতে পারে।

━━━━━━━━━━━━━━━

🟤 Neutrophil

স্বাভাবিক: ৫০–৭০%

⬆️ বেশি হলে: ব্যাকটেরিয়াল সংক্রমণের ইঙ্গিত হতে পারে

⬇️ কম হলে: ভাইরাল সংক্রমণ বা কিছু ওষুধের প্রভাব হতে পারে।

━━━━━━━━━━━━━━━

🟢 Lymphocyte

স্বাভাবিক: ২০–৪০%

⬆️ বেশি হলে: ভাইরাল সংক্রমণের ইঙ্গিত হতে পারে।

⬇️ কম হলে: রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হওয়ার ইঙ্গিত হতে পারে।

━━━━━━━━━━━━━━━

🟠 Eosinophil

স্বাভাবিক: ১–৬%

⬆️ বেশি হলে: অ্যালার্জি বা পরজীবী সংক্রমণের ইঙ্গিত হতে পারে।

⬇️ কম হলে: সাধারণত উদ্বেগের কারণ নয়।

━━━━━━━━━━━━━━━

🚨 কখন দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন?

🔺 Hemoglobin অনেক কম হলে🔺 Platelet অনেক কম হলে🔺 WBC অস্বাভাবিকভাবে কম বা বেশি হলে🔺 রিপোর্টের যেকোনো মান স্বাভাবিক সীমার বাইরে থাকলে

━━━━━━━━━━━━━━━

💡 CBC কখন করা উচিত?

✅ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা (Routine Check-up)✅ দীর্ঘদিন দুর্বল বা ক্লান্ত লাগলে✅ দীর্ঘদিন জ্বর থাকলে✅ চিকিৎসকের পরামর্শে

⚠️ গুরুত্বপূর্ণ: CBC রিপোর্ট একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হলেও, শুধুমাত্র রিপোর্ট দেখে নিজে নিজে রোগ নির্ণয় বা ওষুধ গ্রহণ করবেন না। সঠিক মূল্যায়নের জন্য অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিন।

📌 পোস্টটি Save করে রাখুন, ভবিষ্যতে আপনার বা পরিবারের কাজে লাগতে পারে।👨‍👩‍👧‍👦 প্রয়োজন মনে হলে বন্ধু ও পরিবারের সঙ্গে Share করুন।

💙

30/07/2026

দুই সপ্তাহ আগে চেম্বারে এসেছিলো, হাঁটাহাঁটি করলে নাকি বুকে চিনচিন ব্যথা হয়, হাঁসফাঁস লাগে. আমার ব্যাচমেট, ভালো ব্যবসা করে, বুঝিয়ে বললামঃ বন্ধু আমার তো এই বিষয়ে জ্ঞান সীমিত, একজন কার্ডিওলজিস্ট দেখাও. হেসে বললো, এজন্যই তো আসছি, তুমি বলে দাও কার কাছে দেখাবো, জানি তোমার বিষয় না.

কার্ডিওলজির পরিচিত স্পেশালিস্টের কাছে পাঠালাম. উনি দেখলেন, রুটিন চেকাপ সহ প্রয়োজনীয় পরীক্ষা করলেন, এই সময়ে ডায়াবেটিস, ব্লাড প্রেশার ধরা পড়লো, ইসিজি চেঞ্জ পাওয়ায় ইটিটি (এক্সার্সাইজ টলারেন্স টেস্ট) করতে বললেন, তখন রোগী ট্রেডমিলে দৌঁড়াতে পারছিলো, কিন্তু কষ্ট হয়. এমন অবস্থায় সবাই যা করতে বলতো, কার্ডিওলজিস্ট বললেন, এঞ্জিওগ্রাম করা লাগবে.

এই এঞ্জিওগ্রাম করাতে রোগী রাজি না, আমার সাথে আবার চেম্বারে দেখা করলো, বললো এঞ্জিওগ্রাম করাবো না, ইন্ডিয়ার ভিসা পাইছি, দেবী শেঠী কে দেখাবো. বললাম, দেখাও, এঞ্জিওগ্রাম করায়ে রিপোর্ট নিয়ে যাও. কিন্তু আমার মনে হয় দেরী করা ঠিক হবেনা. তার স্ত্রী ও সাথে ছিলো, বলে উঠলো, ভাই আমাদের ভিসা আছে, আমরা দেশে চিকিৎসা করাতে চাচ্ছি না, ইন্ডিয়া নিয়ে যাই, ওখানে যা করার করুক.

এরপর আর আমার কোন কথা থাকেনা, বললাম তাহলে আর আসলে কেন কষ্ট করে, চলে যাও, প্রেসক্রিপশনে দেখলাম ডাক্তার প্রয়োজনীয় ঔষধ লিখে দিয়েছেন. জিজ্ঞেস করলো এই ওষুধ কি খাবো নাকি খাবো না? আমি বললামঃ খাওয়া উচিত. এস্পিরিন-ক্লোপিডোগ্রেল, ডায়াবেটিসের ঔষধ, প্রেশারের ঔষধ এগুলো দেয়া আর লাল অক্ষরে লিখে দিয়েছেন, এডমিট ফর এঞ্জিওগ্রাম. যাই হোক, বললো ঔষধ খাবে না, একেবারে ইন্ডিয়াতে ডাক্তার দেখায়ে ঔষধ খাবে. পরিবারে কারো হার্টের অসুখ নাই, ডায়াবেটিস নাই. এইসব টেস্ট, ঔষধ তারা "বিশ্বাস করে না". ডাক্তাররা পরীক্ষা করে কমিশন খায়, এঞ্জিওগ্রাম করলে বলবে "রিং লাগাইতে", বয়স মাত্র বেয়াল্লিশ, এখন আবার কিসের হার্টের অসুখ? গ্যাস ট্যাস হইছে আরকি...

আজকে সকালে ফোন দিয়েছে, তীব্র বুকে ব্যথা, ধানমন্ডি থাকে. বললাম দ্রুত এনআইসিভিডি অথবা ল্যাব এইডে যাও. দ্রুত... সাড়ে দশটার সময়ে তার বৌ জানালো সে মারা গেছে. হাসপাতালে নেয়ার পর ডাক্তাররা মেরে ফেলেছে...

কাজটা ভালো করে নাই. অত্যন্ত অন্যায় করেছে... ইমার্জেন্সি কার্ডিয়াক কেয়ার সবাই ডিজার্ভ ও করেনা. কার্ডিয়াক কেন, কিছু মানুষ কোন কেয়ার ই ডিজার্ভ করেনা...

সংগৃহীত

21/06/2026

আপনার প্রচন্ড মন খারাপ! যাদের সাথে কথা বললে মন একটু হালকা হবে,তারা হয়তো ব্যস্ত কিংবা কথা বলার মতো মুড তাদের ও নাই!

এই ব্যাপার টাও একটা 'শিক্ষা!' আপনি আসলে একা ই! নিজের মন খারাপ নিজেকেই ভালো করতে হবে! কেউ আপনার জন্য বসে নাই! কেউ নাই! আপনার আপনি ই আছেন,নিজের মন খারাপ নিজেই ভালো করুন।

21/06/2026

CBC রিপোর্ট পড়তে পারেন না? আজই শিখুন! 🩸📋
ডাক্তার CBC করতে বললেন। রিপোর্ট হাতে পেলেন। কিন্তু কিছুই বুঝলেন না? 😕
আজ সহজভাবে শিখুনঃ
🔬 CBC হচ্ছে: Complete Blood Count
রক্তের সব উপাদান একসাথে পরীক্ষা করে!
সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সাধারণ রক্ত পরীক্ষা।

📊 CBC-র প্রতিটি অংশঃ—

🔴 RBC (Red Blood Cell)
স্বাভাবিক — পুরুষ: ৪.৫-৫.৫ million
স্বাভাবিক — মহিলা: ৪.০-৫.০ million
কম হলে = রক্তশূন্যতা ⚠️
বেশি হলে = Dehydration বা ফুসফুস সমস্যা।

💧 Hemoglobin (Hb)
স্বাভাবিক — পুরুষ: ১৩-১৭ g/dL
স্বাভাবিক — মহিলা: ১২-১৫ g/dL
কম হলে = রক্তশূন্যতা 🚨
বেশি হলে = Dehydration

📦 Hematocrit (HCT)
স্বাভাবিক — পুরুষ: ৪১-৫৩%
স্বাভাবিক — মহিলা: ৩৬-৪৬%
কম হলে = রক্তশূন্যতা
বেশি হলে = পানিশূন্যতা।

🟡 WBC (White Blood Cell)
স্বাভাবিক: ৪,০০০-১১,০০০/μL
কম হলে = Immune system দুর্বল ⚠️
বেশি হলে = Infection বা প্রদাহ 🚨
অনেক বেশি হলে = Cancer সন্দেহ 🚨

🟣 Platelet (PLT)
স্বাভাবিক: ১,৫০,০০০-৪,৫০,০০০/μL
কম হলে = রক্ত জমাট বাঁধতে সমস্যা 🚨
Dengue-এ Platelet দ্রুত কমে 🚨
বেশি হলে = রক্ত জমাট বাঁধার ঝুঁকি।

🔵 MCV (Mean Corpuscular Volume)
স্বাভাবিক: ৮০-১০০ fL
কম হলে = Iron-এর অভাব
বেশি হলে = Vitamin B12 বা Folate কম
⚪ MCH (Mean Corpuscular Hemoglobin)
স্বাভাবিক: ২৭-৩৩ pg
কম হলে = Iron কম
বেশি হলে = B12 বা Folate কম।

🟤 Neutrophil
স্বাভাবিক: ৫০-৭০%
বেশি হলে = Bacterial infection
কম হলে = Viral infection বা ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া।

🟢 Lymphocyte
স্বাভাবিক: ২০-৪০%
বেশি হলে = Viral infection
কম হলে = Immune system দুর্বল।

🟠 Eosinophil
স্বাভাবিক: ১-৬%
বেশি হলে = Allergy বা পরজীবী সংক্রমণ
কম হলে = সাধারণত চিন্তার নেই।
🚨 যে রিপোর্ট দেখলে দ্রুত ডাক্তার দেখাতে হবে:—
🚨 Hemoglobin ৮-এর নিচে হলে।
🚨 Platelet ৫০,০০০-এর নিচে হলে।
🚨 WBC ২,০০০-এর নিচে হলে।
🚨 WBC ৩০,০০০-এর বেশি হলে।
🚨 যেকোনো মান অনেক বেশি কম বা বেশি হলে।

💡 CBC কখন করবেনঃ —
✅ বছরে একবার Routine checkup
✅ দীর্ঘদিন ক্লান্ত লাগলে
✅ জ্বর না কমলে
✅ শরীর দুর্বল লাগলে
✅ ডাক্তারের পরামর্শে।

মনে রাখবেন CBC রিপোর্ট বুঝলে অনেক রোগ আগেই ধরা পড়ে। 💚
পোস্টটি Share করুন —

12/06/2026

জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে– 'কারো জীবনে আপনার গুরুত্বটা বুঝতে পারা'।

'কেউ আপনাকে ভুলে গেলো কেন, খোঁজ নেয় নাই কেন, ইগনোর করলো কেন, টেক্সটের রিপ্লাই দেরিতে দিলো কেন, কল দেয় নাই কেন!' –এসব বিষয়ে কখনো জানতে চাওয়া উচিত না।
যেখানে আপনার গুরত্ব যেমন, সেখানে আপনি তেমন প্রায়োরিটি পাবেন। এটাই নিয়ম, এটাই প্রকৃতি, এটাই মেনে নিতে হবে।🩵

12/06/2026

কুরআনের ৪ টি মোটিভেশনাল শব্দ খুবই উপকারী ছোট্ট হলেও ব্যাপক অর্থবোধক!!! ♥

"লা তাহযান"
অর্থঃঅতীত নিয়ে কখনো হতাশ হবেন না।

"লা তাখাফ"
অর্থঃভবিষ্যত নিয়ে কখনো দুশ্চিন্তা করবেন না। তা ন্যাস্ত করে দিতে হবে আল্লাহর কাছে।

" লা তাগদাব"
অর্থঃজীবনে চলার পথে বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত বিষয়ের সম্মুখীন হতে হবে। রাগ করবেন না।

" লা তাসখাত"
অর্থঃআল্লাহর কোন ফয়সালার প্রতি অসন্তুষ্ট হবেন না।

~সুবহানআল্লাহ❤

10/06/2026

ব্যক্তিত্বকে আকর্ষণীয় করার ১২টি উপায়:

​১. রাজকীয়ভাবে হাঁটুন: যেকোনো জায়গায় এমন আত্মবিশ্বাসের সাথে পা রাখুন, যেন জায়গাটা আপনারই। মনে রাখবেন, আত্মবিশ্বাস সবাইকে টানে।

২. মেপে কথা বলুন: কথা কম বলুন, কিন্তু যেটুকুই বলবেন তা যেন অর্থপূর্ণ আর জাদুকরী হয়।

৩. পোশাকে আনুন সফলতার ছাপ: এমনভাবে পোশাক পরুন যেন আপনি ইতিমধ্যেই সফল। মানুষ কিন্তু ছোটখাটো বিষয়ও গভীরভাবে খেয়াল করে।

৪. চোখে চোখ রেখে কথা বলুন: সামনের মানুষটি চোখ সরিয়ে না নেওয়া পর্যন্ত সরাসরি তাকিয়ে থাকুন। এতে শুরুতেই অর্ধেক জয় আপনার হয়ে যাবে।

৫. একটু রহস্য ধরে রাখুন: নিজের সব পরিকল্পনা বা মনের কথা হুট করে সবার সামনে প্রকাশ করবেন না। নিজেকে একটু আড়ালে রাখুন।

৬. সস্তা প্রশংসা বা স্বীকৃতির পেছনে ছুটবেন না: অন্যের পাত্তা পাওয়ার জন্য ব্যাকুল হবেন না। বরং নিজে এমন ব্যক্তিত্ব তৈরি করুন, যাতে আপনার প্রশংসা পাওয়াটা ভাগ্যের ব্যাপার মনে হয়।

৭. ফিটফাট ও পরিচ্ছন্ন থাকুন: নিজেকে সবসময় পরিপাটি রাখুন। আপনি নিজে নিজের যত্ন না নিলে, দুনিয়ার কেউ আপনার যত্ন নেবে না।

৮. আবেগকে নিয়ন্ত্রণে রাখুন: পরিস্থিতি যাই হোক, মাথা ঠান্ডা রাখুন। হুট করে রেগে যাওয়া বা প্রতিক্রিয়া দেখানো দুর্বলতার লক্ষণ।

৯. নীরবতার শক্তি বুঝুন: গম্ভীর ও শান্ত থাকতে শিখুন। মনে রাখবেন, সত্যিকারের শক্তিশালী মানুষরা চিৎকার করেন না, তারা শান্ত থেকেই বাজিমাত করেন।

১০. মেরুদণ্ড সোজা রেখে দাঁড়ান: কুঁজো হয়ে থাকবেন না। আপনার দাঁড়ানোর ভঙ্গিই বলে দেয় আপনি কতটা আত্মবিশ্বাসী।

১১. নিজেকে ভালোবাসুন: নিজের যত্ন নেওয়াকে সবচেয়ে বেশি গুরুত্ব দিন। এটি প্রমাণ করে যে আপনি নিজেকে ভালোবাসেন এবং নিজের জীবনকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারেন।

১২. লক্ষ্যে স্থির থাকুন: নিজের লক্ষ্য থেকে চোখ সরাবেন না। চারপাশের সস্তা জিনিসে মনোযোগ হারিয়ে ফেলা কেবল দুর্বলদেরই মানায়।


সংগ্রহীত

09/06/2026

"Allah ache" is such a soothing sentence if you really know its meaning. It means you don’t have to worry about anything when He’s there. He is the best of planners. Knowing this, you can sleep well and be at peace. Because you know if something is to be fixed "Allah ache"

09/06/2026

যে পুরুষ ভালোবাসে,তার থেকে আপনার কিছু চেয়ে নিতে হবেনা,একদম কিচ্ছুনা। পুরুষ মানুষ তার সবচেয়ে প্রিয় নারী কে,শখের নারী কে নিজের চেয়েও বেশি ভালোবাসে!
সে জানে আপনার কোন ব্যাপারে মন ভালো হয়ে যাবে, কোন ব্যাপারে আপনার মন খারাপ হবে৷ সে আপনার ছোট ছোট ব্যাপার গুলাও মনে রাখে, তার নিজের ব্যাপারে অনেক কিছু ভুলে গেলেও আপনি কোন দিন কি করেছেন,সব মনে থাকে তার। আপনি কিভাবে হাসেন, আপনার মুখের অভিব্যক্তি, আপনার রাগ, সব সে দেখে৷ আপনার কোনো পরিবর্তন আসলেও সেটাও সে বুঝে। সে নিজের রাগ কে সাইডে রেখে আপনাকে সামলায়, তার কাছে দুনিয়া একদিকে,আপনি আরেকদিকে। সে কারো সাথে তুলনাও করবে না আপনার, আপনি ই তার কাছে একমাত্র! 'প্রিয়' বলে কথা!
পুরুষ মানুষের শখের নারী যে হয়,পুরুষ মানুষের শখের নারী হয়ে যে ভালোবাসা পায়,সে সত্যি ই লাকি! ❤️

শুকনো কাশি দূর করে,ঠাণ্ডা বা ভাইরাসের সংক্রমণে গলা খুসখুস করা ও কফ ছাড়া শুকনো কাশি কমাতে অত্যন্ত কার্যকর।এটি শ্বাসতন্ত্র...
09/06/2026

শুকনো কাশি দূর করে,ঠাণ্ডা বা ভাইরাসের সংক্রমণে গলা খুসখুস করা ও কফ ছাড়া শুকনো কাশি কমাতে অত্যন্ত কার্যকর।এটি শ্বাসতন্ত্রের নালীকে প্রসারিত করে এবং ফুসফুসে অক্সিজেনের মাত্রা বাড়াতে সাহায্য করে। হুপিং কাশি, ব্রঙ্কাইটিস এবং যেকোনো অপারেশনের আগে বা পরে কাশি থেকে স্বস্তি পেতে সাহায্য করে।
খাবার নিয়ম :-১ট্যাবলেট দিনে তিন বার ভরা পেটে খাবেন।
অথবা,রেজিস্ট্রার চিকিৎসক পরামর্শে গ্রহণ করবেন।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Humans of Medical posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share