Krishi Shomoy

Krishi Shomoy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Krishi Shomoy, Media/News Company, banasree, Dhaka.

KRISHI SHOMOY কৃষি সময়
Agriculture | Food | Fisheries & Livestock
Environment | Forests | Climate Change | Water Resources Data-driven videos, news, and insights. কৃষিসময়’ কাজ করছে আগামীর স্মার্ট কৃষি বিনির্মাণে। আমরা প্রান্তিক চাষিদের কাছে পৌঁছে দিচ্ছি উন্নত চাষাবাদ পদ্ধতি, সঠিক সময়ের ফসল ব্যবস্থাপনা এবং আধুনিক প্রযুক্তির নির্ভুল তথ্য। বিশেষজ্ঞ পরামর্শ থেকে শুরু করে মাটির উর্বরতা রক্ষা কিংবা লাভজনক ফসল উৎপাদন—আমরা আছি আপনার প্রতিটি পদক্ষেপে।
​পাশাপাশি, কৃষকের নিত্যদিনের সমস্যা ও আগামীর সম্ভাবনার কথা তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য।
স্মার্ট কৃষিতে নিজেকে সমৃদ্ধ করতে এবং কৃষিকে লাভজনক করতে আজই আমাদের সাথে যুক্ত হোন।

18/09/2026

ছোট ছোট সবুজ পাতার মাঝে নতুন জীবনের শুরু। প্রকৃতির এই রূপ দেখলে চোখ ও মন দুটোই জুড়িয়ে যায়। মাটির মায়া আর যত্নে বেড়ে উঠুক প্রতিটি প্রাণ!

#চারা_উৎপাদন #কৃষি_উদ্যোগ #সবুজ_বিপ্লব #আধুনিক_কৃষি #সিডলিং_ট্রে #নার্সারি #গাছ_লাগান

18/09/2026

সমন্বিত খামার। #কৃষকরমজান
Krishi Shomoy

17/09/2026

অফ সিজনে তরমুজ চাষ করে সফল কৃষক রমজান। মাত্র ৬৫ দিনে মিলেছে ফলন—প্রতি বিঘায় প্রায় ৯০ মণ। সোনারগাঁও, নারায়ণগঞ্জে অফ সিজনের তরমুজ চাষের সম্ভাবনা ও সফলতার গল্প জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক।

#অফসিজনতরমুজ #তরমুজচাষ #তরমুজ #কৃষকরমজান #সোনারগাঁও #নারায়ণগঞ্জ #কৃষি #কৃষক #কৃষিসংবাদ #কৃষিসময়

17/09/2026

তুলা, আদা, পেঁয়াজ, কাঁচা মরিচ ও টমেটো নিয়ে কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির প্রথম বৈঠকে কী আলোচনা হয়েছে? বৈঠকের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানালেন কমিটির সভাপতি মো. শাহাদাত হোসেন সেলিম এমপি।

#তুলা #আদা #পেঁয়াজ #কাঁচামরিচ #টমেটো #কৃষি #কৃষক #কৃষিমন্ত্রণালয় #সংসদীয়কমিটি #কৃষিসংবাদ #কৃষিসময়
Krishi Shomoy

17/09/2026

আন্তর্জাতিক বাজারে কীটনাশকের ব্যবহার কমছে। বাংলাদেশেও অতিরিক্ত কীটনাশক ব্যবহার রোধে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি মো. শাহাদাত হোসেন সেলিম এমপি।

#কীটনাশক #কৃষি #কৃষক #নিরাপদকৃষি #কৃষিমন্ত্রণালয় #সংসদীয়কমিটি #কৃষিসংবাদ #কৃষিসময়

17/09/2026

অনেক সার ডিলার ব্যবসা ছেড়ে পালিয়েছেন, কেউ কেউ আবার তাদের প্রতিষ্ঠান ভাড়া দিয়েছেন। তবে কৃষি মন্ত্রণালয়ের উপস্থাপিত তথ্য-উপাত্ত অনুযায়ী দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি মো. শাহাদাত হোসেন সেলিম এমপি।

সারের সরবরাহ ও ডিলার ব্যবস্থাপনা নিয়ে সংসদীয় কমিটির বৈঠকে উঠে এসেছে এসব তথ্য।

#সার #সারসংকট #সারডিলার #কৃষি #কৃষক #কৃষিমন্ত্রণালয় #সংসদীয়কমিটি #কৃষিবাংলাদেশ #কৃষিসংবাদ #কৃষিসময়

16/09/2026

সেপ্টেম্বর মাসের মধ্যেই সার ডিলার নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি মো. শাহাদাত হোসেন সেলিম।

#সারডিলার #ডিলারনিয়োগ #কৃষি #কৃষক #সার #কৃষিমন্ত্রণালয় #কৃষিসংবাদ #কৃষিরখবর #কৃষিসাংবাদিকতা

16/09/2026

ঢাকার নিচু এলাকায় এখন শুধু বর্ষা নয়, প্রায় বারোমাসই চাষ হচ্ছে উচ্চমূল্যের অফ-সিজনের তরমুজ। পুকুরপাড়, মাচা ও জমির আইলে চাষ করে সাফল্য পাচ্ছেন কৃষকরা। ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের সহায়তা ও পরামর্শে সম্প্রসারিত হচ্ছে এই সম্ভাবনাময় ফসল। প্রকল্প পরিচালক (পিডি) ড. মোহাম্মদ আব্দুল কাইয়ুম জানাচ্ছেন অফ-সিজনের তরমুজ চাষের সম্ভাবনা ও সফলতার কথা।

#অফসিজনেরতরমুজ #বারোমাসিতরমুজ #তরমুজচাষ #উচ্চমূল্যেরফসল #কৃষি #কৃষক #ঢাকারকৃষি #কৃষিউন্নয়ন #কৃষিসময়

15/09/2026

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা কৃষি অঞ্চল প্রকল্পের মাধ্যমে সম্প্রসারণ হচ্ছে লতিকচি চাষ। কম খরচে ভালো লাভের সম্ভাবনায় কৃষকদের মধ্যে বাড়ছে আগ্রহ।
#লতিকচি #কচুরলতি #লতিকচিচাষ #সোনারগাঁও #নারায়ণগঞ্জ #কৃষি #লাভজনকচাষ #কৃষিউদ্যোগ #কৃষিসময় #ঢাকাকৃষিঅঞ্চল

15/09/2026

মানুষ যাতে সারাবছরই পুষ্টিকর সজিনা খেতে পারে, সেই লক্ষ্যেই গড়ে তোলা হয়েছে বারোমাসি সজিনার বাগান। উদ্যোগটির উদ্দেশ্য জানালেন ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের পরিচালক (পিডি) ড. মোহাম্মদ আবদুল কাইয়ুম মজুমদার।

#বারোমাসিসজিনা #সজিনা #সজিনাচাষ #কৃষি #কৃষিতথ্য #পুষ্টিকরসবজি #কৃষিউদ্যোগ #কৃষিসময় #আধুনিককৃষি

Address

Banasree
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Krishi Shomoy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share