News bulletin24

News bulletin24 newspaper
(1)

চট্টগ্রামে এবার ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর নির্মাণাধীন ১০ তলা ভবনে হামলা, গুলি ছোড়া, ভাঙচুর এবং ককটেল বিস্ফো...
27/07/2026

চট্টগ্রামে এবার ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর নির্মাণাধীন ১০ তলা ভবনে হামলা, গুলি ছোড়া, ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে এক নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। নিরাপত্তাকর্মীসহ আরো কয়েকজন শ্রমিক শিকার হয়েছেন মারধরের। স্থানীয়দের অভিযোগ, শুধু এই ভবন নয়, আশপাশের আরো কয়েকটি নির্মাণাধীন ভবনকেও একই চক্র চাঁদার জন্য টার্গেট করেছে। গতকাল রোববার সকাল ৯টার দিকে সিটি কর্পোরেশনের ১ নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের বড় দিঘির পাড়ে চট্টগ্রাম–খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পূর্ব পাশে নির্মাণাধীন একটি বহুতল ভবনে এ ঘটনা ঘটে।

26/07/2026

গোপন ক্যামেরায় ধরা পুলিশের ঘুষের টাকা নেওয়ার ভিডিও।

ফটিকছড়ি'তে চলছে হরতাল--নবগঠিত ৫০১তম প্রশাসনিক উপজেলা ‘ফটিকছড়ি উত্তর’ এর সদর দপ্তরের স্থায়ী কার্যালয় স্থাপন নিয়ে স্থানীয় ...
26/07/2026

ফটিকছড়ি'তে চলছে হরতাল--
নবগঠিত ৫০১তম প্রশাসনিক উপজেলা ‘ফটিকছড়ি উত্তর’ এর সদর দপ্তরের স্থায়ী কার্যালয় স্থাপন নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। ভৌগোলিক দিক থেকে যৌক্তিক ও মধ্যবর্তী স্থানে সদর দপ্তর স্থানান্তরের দাবিতে উপজেলার উত্তরাংশের ৩টি ইউনিয়নে শুরু হয়েছে টানা ৪৮ ঘণ্টার হরতাল ও সড়ক অবরোধ। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পরিবহণসংশ্লিষ্টরা।

রোববার (২৬ জুলাই) সকাল থেকে ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন পরিষদের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে হরতালের সমর্থনে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

সরেজমিন দেখা গেছে, সকাল থেকে নারায়ণহাট, দাঁতমারা, শান্তিরহাট, হেয়াঁকো, চিকনছড়া ও বাগানবাজার এলাকার অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, শিক্ষাপ্রতিষ্ঠান, ফার্মেসি ও ক্লিনিক খোলা রয়েছে।

হরতালের প্রভাবে ফেনী-খাগড়াছড়ি-ঢাকা আঞ্চলিক মহাসড়ক এবং পেলাগাজি দিঘী-হেয়াঁকো সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে বাস, ট্রাক, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন সড়কে আটকা পড়ে এবং যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।

আন্দোলনকারীদের দাবি, সরকার ঘোষিত বর্তমান স্থান পশ্চিম ভূজপুর মৌজাটি উপজেলার একবারে দক্ষিণ প্রান্তে অবস্থিত। এর ফলে সুদূর সীমান্ত সংলগ্ন বাগানবাজার বা হেয়াঁকো থেকে সাধারণ মানুষকে প্রশাসনিক কাজের জন্য প্রায় ৩০-৪০ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে, যা চরম ভোগান্তি তৈরি করবে।

তারা সর্ব উত্তরের এই তিন ইউনিয়নের মানুষের যাতায়াত সুবিধার কথা বিবেচনা করে দাঁতমারা ও নারায়ণহাট ইউনিয়নের মধ্যবর্তী কোনো যৌক্তিক স্থানে সদর দপ্তর স্থানান্তরের দাবি জানান।

কর্মসূচিতে অংশ নেওয়া শাহাদাত হোসাইন বলেন, জালিয়াতির মাধ্যমে কার্যালয় ভুজপুর মৌজায় নিয়ে যাওয়া হয়েছে। উপজেলার নাম যখন ফটিকছড়ি উত্তর, তখন অফিসও উত্তরাঞ্চলে হতে হবে। জনগণের যৌক্তিক দাবি মেনে না নিলে আন্দোলন আরও কঠোর হবে।

আরেক আন্দোলনকারী জসিম উদ্দিন বলেন, আমাদের সঙ্গে বৈষম্য করা হয়েছে। মাত্র কয়েক কিলোমিটারের ব্যবধানে দুটি উপজেলা সদর রাখার কোনো যৌক্তিকতা নেই। এতে নতুন উপজেলা গঠনের উদ্দেশ্যই ব্যাহত হবে। সাধারণ মানুষের সুবিধার কথা বিবেচনা করে দপ্তর স্থানান্তর করতে হবে।

হরতালকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে পুলিশের একাধিক টিম মোতায়েন করা হয়েছে।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মুহাম্মদ ইব্রাহিম বলেন, পরিস্থিতি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে রয়েছে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

26/07/2026

🔴 সদ্য প্রত্যাহার হওয়া সদরঘাট থানার ওসি শরীফের আওয়ামী কানেকশন:
🛑 চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হায়দার আলী রনির সঙ্গে সদরঘাট থানার সদ্য প্রত্যাহার হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফের কোলাকুলির ভিডিও।
উল্লেখ্য, সদরঘাট থানায় ওসি হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র ১৭ দিনের মাথায় গত ৫ জুলাই মুহাম্মদ শরীফকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। পরে তাকে দামপাড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ তদন্তে একটি কমিটি গঠনের কথাও সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।

17/07/2026

একজন বৃদ্ধ মুরুব্বিকে এভাবে পে/টা/নো...

24/05/2026

৫-৭ দিনের মধ্যেই রামিসা হত্যার বিচার সম্পন্ন করা হবে।

চট্টগ্রামের ইউএসটিসি'র হোস্টেল এর ছাদ থেকে লাফ দিয়ে এক ছাত্রীর মৃ*ত্যু৷ লা/শ উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে...
23/05/2026

চট্টগ্রামের ইউএসটিসি'র হোস্টেল এর ছাদ থেকে লাফ দিয়ে এক ছাত্রীর মৃ*ত্যু৷ লা/শ উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

23/05/2026

অফিস প্রাঙ্গণে নিজেই ট্রাক চালিয়ে সবাইকে চমকে দিলেন প্রধানমন্ত্রী।

23/05/2026

পুলিশের এএসআইকে ছাত্রলীগ নেতার হুমকি

23/05/2026

সীমান্তে বিএসএফ'কে কড়া জবাব দিলেন বিজিবি।👍

Address

34/c, Motijheel
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when News bulletin24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share