Daily Public Issues

Daily Public Issues Fan page for the Vokta Odhikar Bangladesh Fans where videos are regarding vokta odhikar, vokta odhidoptor, vokta odhikar bangladesh and so on...

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কুখ্যাত ডাকাত সর্দার মুর্শিদকে আধা কিলোমিটার ধাওয়া করে গ্রেফতার করেছে পুলিশ। ছবিটির দিকে তাকালে...
12/04/2026

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কুখ্যাত ডাকাত সর্দার মুর্শিদকে আধা কিলোমিটার ধাওয়া করে গ্রেফতার করেছে পুলিশ। ছবিটির দিকে তাকালেই বুঝা যায় কী পরিমাণ পরিশ্রম করেছেন!

এই সাহস, এই দায়িত্ববোধ, অবশ্যই প্রশংসার দাবিদার। উনাদেরকে স্যালুট!

কিন্তু বাস্তবতা এখানে শেষ না।এই দেশেই কেউ দায়িত্ব এড়িয়ে যায়, টাকা খেয়ে অপরাধীকে ধরেই না। আবার কেউ নিজের জীবন বাজি রেখে অপরাধীকে ধরে।

তারপর শুরু হয় আরেক খেলা। জীবন বাজি রাখা এই দায়িত্ববোধ, নিষ্ঠায় পানি ঢালতে হাজির হয় নতুন চরিত্র। আইনজীবি ও বিচারক।

এখানে কেউ আইনজীবী হয়ে দাঁড়ায় সেই অপরাধীর পক্ষে, তাকে ছাড়িয়ে আনার জন্য লড়াই করে। এটাই তার রুটিরুজি। সেটা ন্যায় কী অন্যায়। সেই ধার সে ধারে না।

অন্যদিকে বিচারকের আসনে বসে, ক্ষমতার অপব্যবহার করে কুখ্যাত অপরাধীদেরকে জামিন দেয়, কখনো বেকসুর খালাস।

এক অদ্ভুত চক্র।
যেখানে সবাই নিজের পেশা পালন করছে, কিন্তু সবসময় ন্যায়ের পক্ষে না।

এই সিস্টেমে নায়ক আর খলনায়ক একই গল্পের ভেতরে বাস করে।

আমরা এমন বীর, দুঃসাহসী পুলিশদেরকেই দেখতে চাই। যারা জনগণের জান মালের নিরাপত্তার জন্য এই পোশাককে বেছে নিয়েছেন।



12/04/2026

যেহেতু দুর্বল ছাত্র এইজন্য কিছুই বুঝতে পারি নি, সংসদে জামায়াত আমির - Daily Public Issues

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে (টুকু) ‘নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়...
12/04/2026

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে (টুকু) ‘নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়া–৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা আমির হামজার নামে শতকোটি টাকার মানহানির মামলা করা হয়েছে।

আজ সোমবার দুপুরে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে মামলাটি করেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এস এম নাজমুল ইসলাম।

২৬ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান প্রদর্শন করে একটি বক্তব্য দেন।

সেই বক্তব্যকে ঘিরে গত শুক্রবার কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে আলোচনায় আমির হামজা তাঁকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্য করেন।

তাঁর এই মন্তব্যের বিষয়টি একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয় এবং ফেসবুকে ছড়িয়ে পড়ে।

সূত্র: প্রথম আলো

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন, ব্রিটিশ বাহিনী ইরানের ভূখণ্ডে প্রবেশ করবে না।মধ্যপ্রাচ্যের যুদ্ধে ব্রি...
12/04/2026

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন, ব্রিটিশ বাহিনী ইরানের ভূখণ্ডে প্রবেশ করবে না।

মধ্যপ্রাচ্যের যুদ্ধে ব্রিটিশ সেনা পাঠানোর সম্ভাবনা আছে কিনা, এ নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‌‘এই যুদ্ধ আমাদের না, আমরা এতে জড়াবো না।’

স্টারমার আরও জানান, যুক্তরাজ্য নিজেদের স্বার্থ রক্ষা এবং হরমুজ প্রণালি পুনরায় চালু করার জন্য চেষ্টা করবে।

তবে তিনি জোর দিয়ে বলেন, ‘আমাদেরকে কোনোভাবেই এই যুদ্ধে জড়ানো যাবে না।’

সূত্র: বিবিসি, সমকাল

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার পরিকল্পনার অভিযোগে বিহারের বক্সার জেলায় এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভ...
12/04/2026

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার পরিকল্পনার অভিযোগে বিহারের বক্সার জেলায় এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত এই যুবক মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে ইমেইল করে অর্থের বিনিময়ে প্রধানমন্ত্রীকে হত্যা করার প্রস্তাব দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টের তথ্য অনুযায়ী, গত বুধবার (৮ এপ্রিল) বিহার পুলিশ বক্সার জেলার আরারিয়া গ্রামের বাসিন্দা ২২ বছর বয়সী আমান তিওয়ারিকে গ্রেপ্তার করে। তিনি সেদিন তার বাবাকে মন্দিরে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে গ্রেপ্তার হন। পুলিশ তার কাছ থেকে একটি ল্যাপটপসহ বেশ কিছু ইলেকট্রনিক ডিভাইস জব্দ করে এবং তার কক্ষ সিলগালা করে দেয়।

সূত্র: Kofipost

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, এপ্রিল মাসে ৫০ হাজার মেট্রিক টন অকটেন আমদানির উদ্যোগ ন...
12/04/2026

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, এপ্রিল মাসে ৫০ হাজার মেট্রিক টন অকটেন আমদানির উদ্যোগ নিয়েছে সরকার।

পাশাপাশি দেশীয় উৎস থেকে আরও ৩০ হাজার মেট্রিক টন অকটেন সরবরাহ পাওয়া যাবে।

ফলে মাসিক চাহিদা ৩৫ হাজার মেট্রিক টন হলেও—বর্তমান ব্যবস্থাপনায় অন্তত দুই মাসের অতিরিক্ত মজুত নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে মূল্য বাড়লেও দেশে জ্বালানির দাম বাড়ানো হয়নি।

বর্তমানে ডিজেলের বিক্রয়মূল্য লিটারপ্রতি ১০০ টাকা হলেও, প্রকৃত ব্যয় প্রায় ১৯৮ টাকা। অকটেনের ক্ষেত্রেও ভর্তুকি বহন করছে সরকার।

ইকবাল হাসান মাহমুদ আরও বলেন, ডিজেলের ক্ষেত্রে মার্চ-জুন প্রান্তিকে মোট ভর্তুকির প্রয়োজন হবে ১৫ হাজার ৪০৯ কোটি টাকা।

অকটেনের ক্ষেত্রে ৬৩৬ কোটি টাকা। মোট ভর্তুকি ১৬ হাজার ৪৫ কোটি টাকা।

বিস্তারিত: TBS

প্রযুক্তির ছোঁয়ায় দ্রুত বদলে যাওয়া চরের জীবনে আবারও ধীরে ধীরে ফিরে আসছে হাজার বছরের স্থবিরতা। জ্বালানি তেলের তীব্র সংকটে...
11/04/2026

প্রযুক্তির ছোঁয়ায় দ্রুত বদলে যাওয়া চরের জীবনে আবারও ধীরে ধীরে ফিরে আসছে হাজার বছরের স্থবিরতা। জ্বালানি তেলের তীব্র সংকটে বন্ধ হয়ে গেছে প্রান্তিক এই জনপদের বেশিরভাগ যান্ত্রচালিত যানবাহন।

সেচের খরচ বেড়ে দ্বিগুণ হয়ে যাওয়ায় কৃষকরা তাকিয়ে আছেন বৃষ্টির দিকে। চলতি মৌসুমে নিজেদের উৎপাদিত ভুট্টা, গম, ধানসহ নানা চৈতালি ফসল শহরে পৌঁছাতে আবারও প্যাডেলচালিত যানবাহনই হয়ে উঠছে একমাত্র ভরসা।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী দুটি ইউনিয়ন—রামকৃষ্ণপুর ও চিলমারির প্রায় ৫০ হাজার মানুষের জীবনে নেমে এসেছে এমন দুর্ভোগ।

অথচ হেরিংবন সড়ক, শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি ও মোটরসাইকেলের চাকার ওপর ভর করেই কয়েক বছরের প্রচেষ্টায় চরের অর্থনীতিতে আমূল পরিবর্তন এনেছিলেন এখানকার পরিশ্রমী মানুষজন।

ভারতীয় সীমান্তবর্তী এই দুই ইউনিয়নে পৌঁছাতে কুষ্টিয়া শহর থেকে পাড়ি দিতে হয় প্রায় ৪০ কিলোমিটার পথ। প্রথমে দৌলতপুর উপজেলা সদর, সেখান থেকে তারাগুনিয়া-হোসেনাবাদ হয়ে আবেদের ঘাট।

এরপর শুরু হয় পানি আর বালির পথ। পদ্মার বুক চিরে গড়ে ওঠা দুর্গম পথ ধরে আরও পাঁচ-ছয় কিলোমিটার অতিক্রম করে পৌঁছাতে হয় চিলমারির বাজারে।

আবেদের ঘাট থেকে চিলমারি যাওয়ার পথে চোখে পড়ে তেলের বোতল হাতে ছুটে চলছেন অসংখ্য মানুষ।

জানতে চাইলে প্রায় সবাই বলেন, তেল আনতে শহরে যাচ্ছেন। স্থানীয় বাজারে ডিজেলের দাম উঠেছে লিটারপ্রতি ১৬০ টাকা।

ধান বাঁচাতে অন্তত ৫ কিলোমিটার হেঁটে গঞ্জের বাজারে গিয়েও চাহিদামতো তেল পাওয়া যাচ্ছে না। কিছুদিন আগেও মোটরসাইকেলে ১০০ থেকে ১৫০ টাকা ভাড়া দিয়ে সহজেই পৌঁছানো যেত আবেদের ঘাট বা ভাগজোত ঘাটে।

কিন্তু পেট্রোলের দাম বেড়ে প্রতি লিটার ৩৫০ থেকে ৪০০ টাকায় পৌঁছানোয় সেই মোটরসাইকেল চলাচলও প্রায় বন্ধ হয়ে গেছে।

বিস্তারিত: TDS

এত অসহিষ্ণু হলে চলবে না, মি. আবদুল্লাহ। এটা শাহবাগ চত্ত্বর না, এটা সংসদ। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, শুনতে হবে। এখ...
11/04/2026

এত অসহিষ্ণু হলে চলবে না, মি. আবদুল্লাহ।

এটা শাহবাগ চত্ত্বর না, এটা সংসদ। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, শুনতে হবে।
এখানে মৌখিক কথাবার্তার সুযোগ খুবই কম। নোটিশ দেবেন, আমরা সে অনুযায়ী সিদ্ধান্ত নেব।

হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, জাতীয় সংসদের স্পিকার

সূত্র: যমুনা টিভি

11/04/2026

সোয়েটার ফ্যাক্টরির এমডি কিভাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয় ??? - Daily Public Issues

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার জন্য ইরানের প্রতিনিধিদল পাক...
11/04/2026

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার জন্য ইরানের প্রতিনিধিদল পাকিস্তানে যাবে।

ইরানের ফার্স নিউজ এজেন্সি এ কথা জানিয়েছে। সাঈদ খাতিবজাদেহ বলেছেন, যেকোনো চুক্তিতে পৌঁছানোর আগে কিছু শর্ত থাকে। যুক্তরাষ্ট্রকে অবশ্যই লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ করতে হবে।

এই অঞ্চলে যেকোনো শান্তির ক্ষেত্রে লেবাননকে অন্তর্ভুক্ত করতে হবে উল্লেখ করে সাঈদ খাতিবজাদেহ বলেন, ‘আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় দুই দেশের প্রতিনিধি হিসেবে কারা থাকতে পারেন—সেই তালিকা দিয়েছেন পাকিস্তানের কর্মকর্তারা।

আপাতত যাদের নাম জানা যাচ্ছে—

পাকিস্তান (আয়োজক): প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, সেনাপ্রধান আসিম মুনির, পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও গোয়েন্দা সংস্থা আইএসআই প্রধান আসিম মালিক।

মার্কিন প্রতিনিধি দল: ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স, প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ ,প্রেসিডেন্টের জ্যেষ্ঠ উপদেষ্টা জেরাড কুশনার, মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার

ইরানের প্রতিনিধি দল: ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গলিবাফ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, উপপররাষ্ট্র মন্ত্রী মাজিদ তাখত-রাভাঞ্চি।

সূত্র: আল-জাজিরা, প্রথম আলো

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Daily Public Issues posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share