House Of Inspiration

House Of Inspiration Decoding the World | Inspiring the Future
Navigating the complex shifts of global power with a lens of logic and hope. Stay Positive

Analyzing geopolitics not just to see where the world is, but to understand where we can build it better.
✨ Stay Informed.

সবাই ছেলেটার পাশে দাঁড়ান, ভারতীয় ইনফ্লুয়েন্সাররা ছেলেটির বিরুদ্ধে ক‍্যাম্পেইন শুরু করেছে সাথে বাংলাদেশের বিরুদ্ধে। ভিডি...
01/07/2026

সবাই ছেলেটার পাশে দাঁড়ান, ভারতীয় ইনফ্লুয়েন্সাররা ছেলেটির বিরুদ্ধে ক‍্যাম্পেইন শুরু করেছে সাথে বাংলাদেশের বিরুদ্ধে।

ভিডিওটি ইতিমধ্য সবাই দেখেছেন নিশ্চয়ই, ঘটনা ইটালির।

যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি ছিল ইটালির একটি রেস্টুরেন্টে। সেখানে ৩জন ভারতীয় নাগরিককে এই ছেলেটি ‘ইউ ফ্রম ফা/কি/ম ইন্ডিয়া বলতে শোনা যায়, এরপর পুলিশ এসে ছেলেটিকে সরি বলায়, এমন দৃশ্যের ভিডিও আন্তর্জাতিক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

যেহেতু ছেলেটি একটি জাতি - গোষ্ঠীকে গালি দিয়েছে সেহেতু বিষয়টিকে সবাই নেগেটিভলি দেখছে

কিন্তু বাস্তব ঘটনা ভিন্ন।

ছেলেটির নাম জুবায়ের হাসান সনেট। সে ঐ পিজার দোকানে কাজ করে। সেখানে তিনজন ভারতীয় একজনের পরিমান ফুড ওয়ার্ডার করে খায়। খাওয়া শেষে যখন বিল নিয়ে আসে জুবায়ের তখন মেয়েগুলো তাকে বিল এজজাস্ট করতে বলে।

অর্থাৎ, কোক, কফি এক্স্ট্রা যা ওয়ার্ডার করছে তার বিল বাদ দিয়ে নিয়ে আসতে বলছে। এমন চুরি অনেকে রেস্টুরেন্টেই করে থাকে। ধরেন, সব মিলিয়ে ৩০ ইউরো বিল হয়েছে, ওয়েটারের সাথে মিউচুয়াল করে ১৫ ইউরো বিল করলো, টিপ্স হিসেবে তাকে ৫ইউরো দিয়ে দিল। এতে ওয়েটারের লাভ হল ৫ ইউরো, কাস্টমারের বেঁচে গেল ১০ ইউরো।

কিন্তু……

কিন্তু মালিকের ক্ষতি হল ১৫ ইউরো 💶

বাংলাদেশের জুবায়ের এতে রাজি হয় নাই, বলছে, এটা তো আমার বিজনেস না, আমি জব করি। মালিকের কাজ করি, আমি এটা করব কেন? পারব না।

এমন কথা বার্তার এক পর্যায়ে ভারতীয়রা জুবায়েরকে তিরস্কার করে, বলে, তুমি গরিব দেশের লোক তাই গরিবের মত চিন্তা…

এই কথা বলার পর জুবাইয়েরের মেজাজ গরম হয়ে যায়, তখন সে ঐ কথাটা বলে, ইউ ফ্রম ফা///কিম ইন্ডিয়া……

কয়েকবার এই কথাটা বলে….

ভারতীয় লোকগুলো মুলত এই জায়গা থেকে ভিডিওটি অনলাইনে ছেড়ে দেয়……

মুহূর্তে এই ঘটনা ভারতীয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়

অসংখ্য ব্লগার ভিডিও বানাতে থাকে

ইউরোপেও বেশ ভাইরাল হয়েছে, অনেক মেইননস্ট্রিমের মিডিয়া নিউজ করেছে….

পরবর্তীতে জুবায়ের এই বিষয়ে বিস্তারিত ভিডিও আপলোড করেছে, অনেক ব্লগার ও সাংবাদিক তার সাক্ষাৎকার নিয়েছে, সেখানে সে পুরো ঘটনার বর্ণনা দিয়েছে। কিন্তু ভাইরাল তো হয়েছে প্রথম অংশই।

তাই, এখন জুবায়েরের পক্ষে আমাদের দাড়াতে হবে, তাকে এভাবে হেয় করতে দেয়া হবে না। প্রকৃত ঘটনা সবাইকে জানাতে হবে।

09/06/2026

মালয়েশিয়ান এক নারীর গোসলের ভিডিও ধারণ করতে গিয়ে তমাল নামক এক বাংলাদেশি ট্রাভেলার নেপাল পুলিশের কাছে গ্রেফতার হইছে।

বাংলাদেশিরা সবচেয়ে আরামে ঘুরতে পারতো নেপালে। সারাদুনিয়া বাংলাদেশিদের দৌড়ের উপরে রাখলেও নেপাল সরকার তাদেরকে সম্মান করত। অন এরাইভ্যাল দিত।

গ্রেফতার হওয়া বাংলাদেশির ফোনে নাকি এরকম বহু মেয়ের লুকিয়ে ধারণ করা ভিডিও পাইছে নেপাল পুলিশ।

বিষয়টা এখানেও থামেনাই। বিষয়টা মালয়েশিয়ান এম্ব্যাসি অব্ধিও গড়াইছে। কারন ভুক্তভোগী নারী মালয়েশিয়ান।

মালয়েশিয়া হইলো সেই দেশ যেই দেশে আমরা কামলা দিতে যাই এবং ব্যাপক আকাম-কুকামের কারনে আমাদেরকে মানে বাংলাদেশিদেরকে এখন সহজে ভিসা দিতে চায়না।

দিন দিন এভাবেই বাংলাদেশের মুখ উজ্জ্বল হচ্ছে বিদেশে।

এখন নেপালের জেনজি সরকার বিলা হয়ে বাংলাদেশিদের উপর কোনো রুলস জারি করলেই ষোলকলা পূর্ণ হবে।

Muhammad Towkir

ফেরারি তাদের প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক (EV) সুপারকার উন্মোচনের পর শেয়ারবাজারে বড় ধাক্কা খেয়েছে। কোম্পানির শেয়ার $RACE একদ...
26/05/2026

ফেরারি তাদের প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক (EV) সুপারকার উন্মোচনের পর শেয়ারবাজারে বড় ধাক্কা খেয়েছে। কোম্পানির শেয়ার $RACE একদিনেই প্রায় ৭.৫৭% কমে গেছে।

নতুন গাড়িটির নাম “Ferrari Luce”। এতে রয়েছে ১,০৫০ হর্সপাওয়ার শক্তিশালী মোটর এবং এর শুরুর মূল্য ধরা হয়েছে প্রায় ৫ লাখ ৫০ হাজার ইউরো। কাগজে-কলমে গাড়িটি অত্যন্ত শক্তিশালী ও আধুনিক হলেও বিনিয়োগকারীরা খুব একটা আশাবাদী নন।

ফেরারি জানিয়েছে, ২০৩০ সালের মধ্যে তাদের সম্ভাব্য আয় হতে পারে প্রায় ৯ বিলিয়ন ইউরো। কিন্তু বিশ্লেষকদের প্রত্যাশার তুলনায় এটি প্রায় ৮০০ মিলিয়ন ইউরো কম। ফলে বাজারে হতাশা তৈরি হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ফেরারির মূল আকর্ষণ ছিল এর শক্তিশালী কম্বাস্টন ইঞ্জিনের গর্জন, এক্সক্লুসিভ ব্র্যান্ড ইমেজ এবং সীমিত উৎপাদন। অনেক বিনিয়োগকারী মনে করছেন, নীরব ও ভারী বৈদ্যুতিক গাড়িতে সেই আবেগ ও অভিজ্ঞতা ধরে রাখা কঠিন হবে।

২০২৫ সালের ফেব্রুয়ারির সর্বোচ্চ অবস্থান থেকে ফেরারির শেয়ার ইতোমধ্যে প্রায় ৪১% নিচে নেমে এসেছে, যা কোম্পানির ইতিহাসে অন্যতম খারাপ সময় হিসেবে দেখা হচ্ছে।

Green vine snakes don’t rely on aggression to defend themselves, they rely on something far more unsettling… attitude 🐍....
22/03/2026

Green vine snakes don’t rely on aggression to defend themselves, they rely on something far more unsettling… attitude 🐍. Native to South and Southeast Asia, these slender, bright-green reptiles are mildly venomous but rarely dangerous to humans. Instead of striking immediately, they often freeze in place, blending perfectly with surrounding leaves, then slowly turn their head and fix you with a sharp, almost calculating stare.

What makes them so eerie is their unique, horizontal pupil shape, which gives the illusion of focused, intelligent judgment. When threatened, they may open their mouth to reveal a black-and-white display, warning predators without actually attacking. Scientists say this behavior is more about intimidation than harm.

So no, they’re not out to bite you… but the way they lock eyes and hold that stare? It really does feel like they’ve already decided something about you 🐾

বড় বড় যুদ্ধ মানেই যে গোলাগুলি আর মিসাইল তা কিন্তু না! আসল খেলাটা অনেক সময় পর্দার আড়ালে, পকেটের ভেতর চলে। আমরা সাধারণত নি...
20/03/2026

বড় বড় যুদ্ধ মানেই যে গোলাগুলি আর মিসাইল তা কিন্তু না! আসল খেলাটা অনেক সময় পর্দার আড়ালে, পকেটের ভেতর চলে। আমরা সাধারণত নিউজ চ্যানেলে দেখি কার কাছে কত বড় মিসাইল আছে, কিন্তু ইরান আর চীন মিলে যে ‘ইকোনমিক ট্র্যাপ’ টা সাজাচ্ছে—সেটা স্রেফ একটা গাণিতিক হিসাব দিয়ে পুরো একটা সুপারপাওয়ারকে ধসিয়ে দিতে পারে।
​ব্যাপারটা সিম্পল কিন্তু ভয়ংকর। আমেরিকান ডলারের রাজত্ব টিকে আছে 'পেট্রোডলার' এর ওপর। অর্থাৎ তেল কিনতে হলে আপনাকে ডলারই খরচ করতে হবে। এই বাধ্যবাধকতা যখন থাকবে না, তখন ডলারের কৃত্রিম চাহিদাও শেষ। চীন আর ইরান এখন সেটাই করার চেষ্টা করছে—ডলার বাদ দিয়ে নিজেদের কারেন্সি (ইউয়ান) দিয়ে জ্বালানি কেনাবেচা।
​আমেরিকা যখন যুদ্ধে ব্যস্ত ছিল, চীন গত ১০ বছরে চুপিচুপি তাদের অল্টারনেটিভ পেমেন্ট গেটওয়ে 'CIPS' রেডি করে ফেলেছে। এখন সিস্টেম পুরো ওকে। ইরান যদি সফলভাবে বিশ্ব বাজারের একটা বড় অংশ ইউয়ানে শিফট করতে পারে, তবে আমেরিকার কয়েক ট্রিলিয়ন ডলারের যে ঋণের বোঝা, সেটা সামলানোর আর কোনো রাস্তা থাকবে না।
​দিনশেষে যুদ্ধের ময়দান এখন আর বর্ডারে নেই, চলে এসেছে কারেন্সি রিজার্ভে। মিসাইলের দিকে না তাকিয়ে ডলারের দিকে নজর দেন, আসল পরিবর্তনের আভাস ওখানেই পাবেন। 🌍💸
​

© House Of Inspiration

মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা নাকি শান্তির প্রস্তুতি? ১৫.২ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তিতে যুক্তরাষ্ট্র!​মধ্যপ্রাচ্যের আকাশপ...
19/03/2026

মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা নাকি শান্তির প্রস্তুতি?
১৫.২ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তিতে যুক্তরাষ্ট্র!
​মধ্যপ্রাচ্যের আকাশপথ সুরক্ষিত করতে এবং ইরানের ড্রোন ও মিসাইল হামলা মোকাবিলায় বিশাল এক প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং জর্ডানের জন্য মোট ১৫.২ বিলিয়ন ডলারের অস্ত্র ও প্রযুক্তি সহায়তা দিচ্ছে বাইডেন প্রশাসন।
​কাকে কী দিচ্ছে ইউএসএ?
​সংযুক্ত আরব আমিরাত ($৭.২৪ বিলিয়ন): এদের জন্য থাকছে অত্যাধুনিক F-16 যুদ্ধবিমানের আপগ্রেড এবং ৪.৫ বিলিয়ন ডলার সমমূল্যের শক্তিশালী THAAD মিসাইল ডিফেন্স সিস্টেম।
​কুয়েত ($৮ বিলিয়ন): আকাশপথের অতন্দ্র প্রহরী হিসেবে কুয়েত পাচ্ছে শক্তিশালী LTAMDS রাডার সিস্টেম।
​জর্ডান ($৭০ মিলিয়ন): F-16 এবং C-130 বিমানের টেকনিক্যাল সাপোর্ট ও রক্ষণাবেক্ষণ।
​কেন এই বিশাল আয়োজন?
মূল লক্ষ্য হলো ইরানের ক্রমবর্ধমান ড্রোন এবং মিসাইল সক্ষমতাকে রুখে দেওয়া। বিশেষ করে তেলের খনি, তেলবাহী ট্যাঙ্কার রুট এবং বিশ্ব জ্বালানি বাজারের স্থিতিশীলতা বজায় রাখতেই এই 'র‌্যাপিড এয়ার-ডিফেন্স' বিল্ডআপ।
​সহজ কথায়, তেহরানের যেকোনো আক্রমণকে তাদের নিজেদের জন্য অনেক বেশি ব্যয়বহুল করে তোলাই এই দাবার চালের মূল উদ্দেশ্য।
​ আপনার কী মনে হয়? এই অস্ত্র প্রতিযোগিতা কি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনবে নাকি উত্তাপ আরও বাড়াবে?
​

©House Of Inspiration

গত কয়েক ঘণ্টায় তেহরানে যা ঘটছে, তা বিশ্ব রাজনীতির সমীকরণ পুরোপুরি বদলে দিতে পারে। যখন পুরো পৃথিবী ইসরায়েলি হামলার আশঙ্ক...
19/03/2026

গত কয়েক ঘণ্টায় তেহরানে যা ঘটছে, তা বিশ্ব রাজনীতির সমীকরণ পুরোপুরি বদলে দিতে পারে। যখন পুরো পৃথিবী ইসরায়েলি হামলার আশঙ্কায় আতঙ্কিত, ঠিক তখনই ইরান অত্যন্ত নীরবে এক মাস্টারস্ট্রোক চালছে। তারা কোনো বোমা বানানোর তর্কে নেই, বরং তারা ব্যস্ত কীভাবে সমুদ্রের বুক থেকে ব্যবসা করা যায় সেই ফন্দি আঁটতে।

♟️​ইরানি পার্লামেন্টে এখন এমন একটি আইন নিয়ে আলোচনা চলছে, যার মাধ্যমে 'হরমুজ প্রণালী' দিয়ে যাতায়াতকারী প্রতিটি বাণিজ্যিক জাহাজের ওপর তারা সরাসরি 'টোল বা ট্যাক্স' বসিয়ে দেবে। সহজ কথায়, তারা এখন বিশ্ব বাণিজ্যের এই গুরুত্বপূর্ণ পথটিকে অনেকটা ব্যক্তিগত টোল বুথের মতো ব্যবহার করতে চাইছে।
🚢💰
​হিসাবটা খুবই সোজা এবং ভয়ংকর কার্যকর। বর্তমানে কোনো জাহাজ যদি এই পথ দিয়ে যাওয়ার সময় ন্যাটো (NATO) যুদ্ধজাহাজের পাহারা নেয়, তবে তাদের বীমার পেছনে কোটি কোটি ডলার খরচ করতে হয়। তার ওপর ড্রোন বা মিসাইল হামলার ভয় তো থেকেই যায়। কিন্তু ইরানকে এই 'ট্যাক্স' দেওয়া মানেই হলো সেই মুহূর্ত থেকে হামলার ঝুঁকি একদম শূন্য হয়ে যাওয়া। কারণ ইরান নিজেই তখন সেই নিরাপত্তার গ্যারান্টি দেবে! ফলে বীমা কোম্পানিগুলোও চুপচাপ এই পথে রাজি হয়ে যাবে, কারণ তাদের গাণিতিক ঝুঁকি তখন আর থাকছে না।
🛡️
​আসলে এক মেরু বিশ্বের পতন হয়তো পরমাণু যুদ্ধে হবে না, হবে এই ধরনের 'শেকডাউন' বা দরাদরি দিয়ে। ইরান এখন পারস্য উপসাগরের সবচেয়ে বড় 'বীমাকারী' হয়ে ওঠার পথে। তারা পৃথিবীকে বুঝিয়ে দিচ্ছে—সাম্রাজ্য যদি সমুদ্র রক্ষা করতে না পারে, তবে শত্রুরাই এখন আপনার কাছে সমুদ্র ভাড়া দেবে!
​তাই এখন আর এয়ারক্রাফট ক্যারিয়ারের দিকে তাকিয়ে লাভ নেই, নজর দিন 'টোল বুথ'-এর দিকে। বিশ্ব অর্থনীতিতে এক নতুন এবং অদ্ভুত অধ্যায় শুরু হতে যাচ্ছে। 🌏🏛️
​

06/03/2026

দিন দুপুরের ছিনতাই? :(

28/02/2026

Deadwood, South Dakota Time lapses from 1876 to the present

Address

Dhaka
1111

Alerts

Be the first to know and let us send you an email when House Of Inspiration posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share