ITSohor

ITSohor প্রতিদিন সর্বশেষ প্রযুক্তির সংবাদ জানতে ভিজিট করুন : itsohor.com এ

ডেবিট-ক্রেডিট কার্ডেই চড়া যাবে মেট্রোরেলে, সময় বাঁচাবে ‘ওপেন লুপ’ পদ্ধতিমেট্রোরেলে একক যাত্রার টিকিট কাটা বা দীর্ঘ লাইনে...
16/08/2026

ডেবিট-ক্রেডিট কার্ডেই চড়া যাবে মেট্রোরেলে, সময় বাঁচাবে ‘ওপেন লুপ’ পদ্ধতি
মেট্রোরেলে একক যাত্রার টিকিট কাটা বা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সময় অপচয়ের দিন এবার শেষ হতে চলেছে। সাধারণ ব্যাংকিং ডেবিট বা ক্রেডিট কার্ড স্পর্শ (ট্যাপ) করেই ঢাকা মেট্রোরেলে যাতায়াতের প্রস্তাব দিয়েছে আন্তর্জাতিক পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠান ভিসা (Visa)।

সম্প্রতি ভিসা বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ মেট্রোরেলে যাত্রীসেবা সহজীকরণ ও পেমেন্ট ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে এই সম্ভাবনার কথা জানান।
তিনি জানান, অনেক সময় দেখা যায় মাত্র আধাঘণ্টার যাত্রার জন্য স্টেশনে টিকিট কাটতেই আধাঘণ্টা বা তারও বেশি সময় অপচয় হয়। কিন্তু ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে সরাসরি ভ্রমণের সুযোগ বা ‘ওপেন লুপ’ (Open Loop) পদ্ধতি চালু হলে এই ভোগান্তি পুরোপুরি দূর করা সম্ভব।

যেভাবে কাজ করবে এই প্রযুক্তি:
এই প্রযুক্তিতে যাত্রীদের আলাদা কোনো র্যাপিড পাস বা প্লাস্টিক টিকিট কেনার প্রয়োজন হবে না।

১. প্রবেশপথে: যাত্রীরা স্টেশনের এন্ট্রি গেটে (টার্নস্টাইল) নিজ নিজ ডেবিট বা ক্রেডিট কার্ড ট্যাপ করে ভেতরে প্রবেশ করবেন।

২. গন্তব্যে পৌঁছানোর পর: বের হওয়ার গেটে পুনরায় কার্ডটি ট্যাপ করলেই ভ্রমণ করা দূরত্ব অনুযায়ী নির্ধারিত ভাড়া স্বয়ংক্রিয়ভাবে ব্যাংক অ্যাকাউন্ট বা কার্ড থেকে কেটে নেওয়া হবে।

লন্ডন, নিউইয়র্ক, সিঙ্গাপুর, হংকং ও টোকিওসহ বিশ্বের বড় বড় শহরের মেট্রোরেলে বহু আগে থেকেই এই 'ওপেন লুপ' পদ্ধতি সফলভাবে ব্যবহৃত হয়ে আসছে।

সাব্বির আহমেদ বলেন, "বাংলাদেশেও এই প্রযুক্তি বাস্তবায়নের জন্য আমরা ঢাকা মেট্রো কর্তৃপক্ষের (ডিএমটিসিএল) সাথে যোগাযোগ করেছি। এটি চালু হলে প্রতিদিন যাতায়াতকারী লাখ লাখ মানুষের ভ্রমণ যেমন সহজ ও নির্বিঘ্ন হবে, তেমনি কাউন্টারে দীর্ঘ লাইনও দূর হবে।"

ডিজিটাল পেমেন্টের এই নতুন সুবিধা চালু হলে যাত্রী সাধারণের মূল্যবান সময় বাঁচার পাশাপাশি দেশের গণপরিবহন ব্যবস্থা আরও এক ধাপ আধুনিকতার দিকে এগিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

মোবাইল সেবায় 2G নেটওয়ার্ক সম্পূর্ণ বন্ধের পরিকল্পনা! বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ২০২৯ সালের মধ্যে ...
24/07/2026

মোবাইল সেবায় 2G নেটওয়ার্ক সম্পূর্ণ বন্ধের পরিকল্পনা!

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ২০২৯ সালের মধ্যে দেশে মোবাইল সেবার 2G নেটওয়ার্ক সম্পূর্ণ বন্ধ করার পরিকল্পনা নিয়েছে। এর মূল উদ্দেশ্য হলো 4G ও 5G নেটওয়ার্কের জন্য আরও বেশি স্পেকট্রাম (ফ্রিকোয়েন্সি) উন্মুক্ত করা, যাতে দ্রুতগতির ও উন্নতমানের মোবাইল ইন্টারনেট সেবা নিশ্চিত করা যায়। বর্তমানে ব্যবহৃত পুরোনো 2G প্রযুক্তি ধীরে ধীরে অপ্রয়োজনীয় হয়ে পড়ছে, তাই আধুনিক ডিজিটাল অবকাঠামো গড়ে তুলতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর ফলে ভবিষ্যতে ইন্টারনেটের গতি, কলের মান এবং নেটওয়ার্কের স্থিতিশীলতা আরও উন্নত হতে পারে। তবে যেসব ব্যবহারকারী এখনও শুধুমাত্র 2G-সমর্থিত মোবাইল ফোন ব্যবহার করেন, তাদের নির্ধারিত সময়ের আগে 4G বা তার উপযোগী ডিভাইসে আপগ্রেড করতে হবে। পরিকল্পনাটি বাস্তবায়নের আগে ধাপে ধাপে প্রয়োজনীয় নির্দেশনা ও প্রস্তুতির সুযোগ দেওয়া হবে, যাতে সাধারণ গ্রাহকরা সহজেই নতুন প্রযুক্তিতে অভ্যস্ত হতে পারেন।

এতদিন আমাদের ইন্টারনেট মানেই ছিল-🔹 সরকারি BSCCL-এর সাবমেরিন ক্যাবল🔹 অথবা ভারতের ওপর ভর করে Terrestrial Cable দিয়ে আনা ব্...
04/04/2026

এতদিন আমাদের ইন্টারনেট মানেই ছিল-
🔹 সরকারি BSCCL-এর সাবমেরিন ক্যাবল
🔹 অথবা ভারতের ওপর ভর করে Terrestrial Cable দিয়ে আনা ব্যান্ডউইথ

কিন্তু এবার ইতিহাস বদলাতে যাচ্ছে।

বাংলাদেশে প্রথমবারের মতো প্রাইভেট সেক্টরের উদ্যোগে বসানো হচ্ছে একটি সাবমেরিন ক্যাবল।
আর এই প্রজেক্টের টেকনিক্যাল পার্টনার হিসেবে যুক্ত হয়েছে বিশ্বখ্যাত Nokia।

এই খবরটা কেন আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ?

🟣 নতুন এই ক্যাবলটি কক্সবাজার থেকে সরাসরি সিঙ্গাপুর কানেক্ট করবে। মাঝখানে আর অন্য কোনো দেশের (যেমন ভারত) ওপর নির্ভর করতে হবে না। ফলাফল: Less latency, better speed

🟣 বর্তমানে দেশের মোট ব্যান্ডউইথ চাহিদার প্রায় ৬০% আসে ভারত হয়ে। এই ক্যাবল চালু হলে বাংলাদেশ অনেকটাই নিজের পায়ে দাঁড়াতে পারবে। শোনা যাচ্ছে, এর ক্যাপাসিটি হবে প্রায় ৪৫,০০০ Gbps (approx)।

🟣 এতদিন অপশন কম থাকায় দাম বা সার্ভিস নিয়ে আমাদের তেমন কিছু বলার সুযোগ ছিল না। এখন সরকারি ক্যাবলের পাশাপাশি প্রাইভেট ক্যাবল এলে-
১। হেলদি কম্পিটিশন বাড়বে
২। আর শেষ পর্যন্ত লাভবান হব আমরা কারণ- দাম কমতে পারে, না হয় কোয়ালিটি বাড়বে।

সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৬ সালের মাঝামাঝি বা জুনের পর এই ক্যাবল লাইভ হওয়ার সম্ভাবনা আছে।

নোকিয়া এখানে ব্যবহার করবে তাদের লেটেস্ট SLTE (Submarine Line Terminal Equipment) টেকনোলজি-
যার মানে
✅ কম পাওয়ার খরচ
✅ বেটার সাইবার সিকিউরিটি
✅ আরও স্টেবল ও রিলায়েবল কানেকশন

Corporate rivalry in Bangladesh’s telecom sector is nothing new. Operators have long competed fiercely on price, network...
20/02/2026

Corporate rivalry in Bangladesh’s telecom sector is nothing new. Operators have long competed fiercely on price, network quality, and subscriber acquisition. But 2025 saw that rivalry erupt not through marketing campaigns, but through formal complaints, regulatory challenges, and court petitions.

ইন্টারনেট সেবা প্রদানে নতুন নির্দেশনা.
18/02/2026

ইন্টারনেট সেবা প্রদানে নতুন নির্দেশনা.

Address

West Panthapath
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when ITSohor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ITSohor:

Shortcuts

Share

l="false"> Add listing
  • Login
  • Subscribe

    We will notify you when anything happens in Dhaka.