SaminTube Multimedia

SaminTube Multimedia Stay with us to get all the important news & educational of the country and abroad. Thank you. Thanks. https://www.youtube.com/c/SaminTubeMultimedia

বাংলাদেশের খেলার সর্বশেষ আপডেট এবং দেশ-বিদেশের সকল গুরুত্বপূর্ণ সংবাদ আমাদের এই পেইজের মাধ্যমে জানতে পারবেন। বিশ্বে কি ঘটছে, খেলা, ইন্টারেস্টিং এবং ব্যতিক্রমী সব কিছু পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।

You can know the latest updates of Bangladesh Cricket and all important news from home and abroad through this page. Stay with us to get what's happening in the world, sports, everything interesting and exceptional.

বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় এখন শুধু ব্যক্তিগত নয়, জাতীয় দায়িত্ব। একজন সচেতন নাগরিক হিসেবে কিছ...
03/04/2026

বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় এখন শুধু ব্যক্তিগত নয়, জাতীয় দায়িত্ব। একজন সচেতন নাগরিক হিসেবে কিছু বাস্তবসম্মত কাজ আমরা করতে পারি!

*বিস্তারিত কমেন্টে দেখুন*

বর্তমানে শিশুদের মধ্যে ‘রুবেলা’ ভাইরাসজনিত সংক্রমণ বা হাম রোগের প্রকোপ লক্ষ্য করা যাচ্ছে। এটি অত্যন্ত সংক্রামক একটি রোগ,...
31/03/2026

বর্তমানে শিশুদের মধ্যে ‘রুবেলা’ ভাইরাসজনিত সংক্রমণ বা হাম রোগের প্রকোপ লক্ষ্য করা যাচ্ছে। এটি অত্যন্ত সংক্রামক একটি রোগ, যা হাঁচি ও কাশির মাধ্যমে খুব দ্রুত একজন থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে পড়ে। সময়মতো টিকা না নেওয়া এবং সচেতনতার ঘাটতির কারণে অনেক শিশু গুরুতর স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ছে।

প্রতিদিনই আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে ঢাকায় কয়েকজন শিশুর মৃত্যুর খবরও পাওয়া গেছে। হাসপাতালগুলোতে রোগীর চাপ এত বেশি যে শয্যার বাইরে মেঝে ও করিডরেও রোগীদের রাখতে হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসা প্রতিষ্ঠানগুলো। ঢাকা ছাড়াও রাজশাহী, চট্টগ্রাম ও খুলনাসহ দেশের বিভিন্ন এলাকায় এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে।

#হাম #প্রতিরোধ

অনেকে ভাবেন, বড় কোনো যুদ্ধ শুরু হলে সেটা নাকি দূরের কোনো ঘটনা! আমাদের জীবনে তেমন প্রভাব ফেলবে না! কিন্তু বাস্তবতা ভিন্ন,...
12/03/2026

অনেকে ভাবেন, বড় কোনো যুদ্ধ শুরু হলে সেটা নাকি দূরের কোনো ঘটনা! আমাদের জীবনে তেমন প্রভাব ফেলবে না! কিন্তু বাস্তবতা ভিন্ন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বাইরে গুলি বা মিসাইল না পড়লেও, জ্বালানি ও সরবরাহ ব্যবস্থার উপর নির্ভরশীল একটি দেশ খুব অল্প সময়েই মারাত্মক সংকটে পড়ে যেতে পারে।

ধরুন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে জ্বালানি আমদানি বন্ধ হয়ে গেলো। আমাদের যে পরিমাণ ডিজেল, পেট্রোল, অকটেন বা কেরোসিন মজুত থাকে, তা দীর্ঘ সময়ের জন্য যথেষ্ট নয়।

পরিবহন থেমে যাবে, বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন কমে আসবে, ধীরে ধীরে অন্ধকার নেমে আসবে শহরজুড়ে। মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট, এটিএম সবকিছুই বিদ্যুতের উপর নির্ভরশীল। ব্যাংকে টাকা থাকলেও তা ব্যবহার করার উপায় থাকবে না।
পরিবহন ব্যবস্থা ভেঙে পড়লে শহর থেকে গ্রামে যাওয়া কঠিন হয়ে উঠবে। রাস্তায় অচল যানবাহন পড়ে থাকবে। হাসপাতালের জেনারেটর জ্বালানি না পেলে চিকিৎসা সেবা ব্যাহত হবে। ওষুধ সরবরাহ বন্ধ হয়ে গেলে ফার্মেসির তাক খালি হয়ে যাবে।
প্রথম বড় আঘাতটা লাগবে বাজারে। মানুষ আতঙ্কে প্রয়োজনের বেশি কিনে জমা করতে শুরু করবে। কয়েক দিনের মধ্যেই দোকানপাট ফাঁকা হয়ে যেতে পারে। যাদের কাছে মজুত থাকবে, তারা নিরাপত্তাহীনতায় ভুগবে। আর যাদের কাছে কিছুই থাকবে না, তারা মরিয়া হয়ে উঠবে। আইনশৃঙ্খলা দুর্বল হয়ে গেলে শক্তিশালী দল বা গোষ্ঠীরাই প্রাধান্য পাবে। মানবিকতা তখন টিকে থাকা কঠিন হয়ে যাবে।

কেউ কেউ দূর থেকে এসবকে রোমাঞ্চকর কল্পনা ভাবতে পারেন। কিন্তু বাস্তবে এর মানে হলো—খাবারের অনিশ্চয়তা, অন্ধকার শহর, অসহায় মানুষ, বেঁচে থাকার জন্য নিরন্তর সংগ্রাম। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে শিশু, বৃদ্ধ এবং দুর্বল মানুষরা।
একটি দেশ শুধু বোমার আঘাতে ধ্বংস হয় না। খাদ্য, জ্বালানি ও সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়লেই সমাজের ভিত নড়ে যায়। তখন যুদ্ধ মানে শুধু সীমান্তের লড়াই নয়—প্রতিদিনের বেঁচে থাকার লড়াই। সেই সময় আর সামাজিক মাধ্যমে কথা বলার সুযোগ থাকে না, থাকে কেবল টিকে থাকার চেষ্টা।

ভূমিকম্প সম্পর্কে সচেতন হোন, নিরাপদ থাকুন।মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিরাপদে রাখুন, আমীন।
28/02/2026

ভূমিকম্প সম্পর্কে সচেতন হোন, নিরাপদ থাকুন।
মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিরাপদে রাখুন, আমীন।

এই শতাব্দীর মধ্যেই দেশে শীত প্রায় বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ২১০০ সালের মধ্যে পশ্চিমাঞ্চলে বর্ষা আসার আগের ৯...
25/01/2026

এই শতাব্দীর মধ্যেই দেশে শীত প্রায় বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ২১০০ সালের মধ্যে পশ্চিমাঞ্চলে বর্ষা আসার আগের ৯০ দিনের মধ্যে প্রায় ৭০ দিনই দাবদাহের কবলে থাকতে পারে।

**বিস্তারিত কমেন্টে**

শিশুদের টিকাদান সময়সূচী।**বিস্তারিত কমেন্টে**
19/01/2026

শিশুদের টিকাদান সময়সূচী।
**বিস্তারিত কমেন্টে**

কাঁচা খেজুরের রসে মারাত্মক নিপাহ ভাইরাসের জীবাণু থাকতে পারে। নিপাহ ভাইরাস সংক্রমণে মানুষের মৃত্যুও হতে পারে। কাঁচা খেজুর...
13/01/2026

কাঁচা খেজুরের রসে মারাত্মক নিপাহ ভাইরাসের জীবাণু থাকতে পারে। নিপাহ ভাইরাস সংক্রমণে মানুষের মৃত্যুও হতে পারে। কাঁচা খেজুরের রস খাবেন না। খেজুরের রস অবশ্যই ভালোভাবে গরম বা জ্বাল দিয়ে খেতে হবে: বিএফএসএ

২০২৬ সালে মোট ২৮ দিন সরকারি ছুটি ভোগ করবে বাংলাদেশ, যার মধ্যে ৯ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে। আগামী বছর নির্বাহী আদেশে...
24/11/2025

২০২৬ সালে মোট ২৮ দিন সরকারি ছুটি ভোগ করবে বাংলাদেশ, যার মধ্যে ৯ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে। আগামী বছর নির্বাহী আদেশে এবং সাধারণ ছুটি মিলিয়ে মোট ছুটি ২৮ দিন, এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবার, এজন্য মূল ছুটি যেটা উইকডে তে পড়েছে, সেটা হবে ১৯ দিন।

চলতি ২০২৫ সালেও ছুটি ছিলো মোট ২৭ দিন, এর মধ্যে ১৩ দিন ছিলো সাধারণ ছুটি, বাকি ১৫ দিনের ছুটি ছিলো নির্বাহী আদেশে, এর মধ্যে ৯ দিন পড়েছিলো সাপ্তাহিক ছুটির দিনে।

প্রতি বছরই শহীদ দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ, মে দিবস উপলক্ষে পহেলা মে, বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সাধারণ ছুটি থাকে। এর সাথে চলতি বছর থেকে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ৫ আগস্ট সাধারণ ছুটি চালু হয়েছে। এছাড়া ঈদুল ফিতর, ঈদুল আজহা, বুদ্ধ পূর্ণিমা, দুর্গাপূজা, জন্মাষ্টমী, বড় দিন, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ১ দিন করে সাধারণ ছুটি থাকে।

আগে ঈদে এক দিন সাধারণ ছুটির সঙ্গে নির্বাহী আদেশে আগে পরে দুই দিন ছুটি থাকতো। চলতি বছর রোজার ঈদে নির্বাহী আদেশে চার দিন এবং কুরবানির ঈদে পাঁচদিন ছুটি দেওয়া হয়। ফলে দুই ঈদে মোট ১১ দিন ছুটি কাটাতে পেরেছে বাংলাদেশের মানুষ। এই বছর দুর্গাপূজার নবমীতেও নির্বাহী আদেশে ছুটি দেওয়া হয়। ফলে পূজার ছুটি বেড়ে দাঁড়ায় দুই দিনে। এছাড়া বাংলা নববর্ষ, শবে বরাত, শবে কদর ও আশুরাতেও নির্বাহী আদেশে ছুটি থাকে।

📌 রাসূল (সা:) বলেছেন, যে ব্যক্তি এই দুআ তিনবার পড়বে সে ভূমি ও আকাশের দুর্যোগ থেকে হেফাজতে থাকবে।  بِسْمِ اللهِ الَّذِي ل...
23/11/2025

📌 রাসূল (সা:) বলেছেন, যে ব্যক্তি এই দুআ তিনবার পড়বে সে ভূমি ও আকাশের দুর্যোগ থেকে হেফাজতে থাকবে।

بِسْمِ اللهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

উচ্চারণ : বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মাআসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা-ই ওয়া হুয়াস সামিউল আলিম।

অর্থ : আল্লাহ তাআলার নামে, যার নামের বরকতে আকাশ ও মাটির কোনো কিছুই কোনো অনিষ্ট করতে পারে না। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী।

✅ (তিরমিজি, হাদিস : ৩৩৮৮)

ভূমিকম্পের সময় কি করবেন?**বিস্তারিত কমেন্টে**
21/11/2025

ভূমিকম্পের সময় কি করবেন?
**বিস্তারিত কমেন্টে**

বুঝে-শুনে কিনুন! বাজারে এখন ৩ ক্যাটাগরির তরল দুধ পাওয়া যায়:১। পাস্তুরিত দুধ। (১০০% গুণাগুণ) ২। পাস্তুরিত স্ট্যান্ডার্ডাই...
15/11/2025

বুঝে-শুনে কিনুন! বাজারে এখন ৩ ক্যাটাগরির তরল দুধ পাওয়া যায়:

১। পাস্তুরিত দুধ। (১০০% গুণাগুণ)

২। পাস্তুরিত স্ট্যান্ডার্ডাইজড দুধ। (৭০% গুণাগুণ)

৩। পাস্তুরিত টোনড দুধ। (৫০% গুণাগুণ)

গুণাগুণ যত কম দোকানদারের লাভ ততবেশি, আর এটা মাথায় রেখেই এতো ভ্যারিয়েন্ট আনা হয়েছে।

মাইক্রোওয়েভ ওভেনে কি কি খাবার গরম করবেন না?**বিস্তারিত কমেন্টে**
14/11/2025

মাইক্রোওয়েভ ওভেনে কি কি খাবার গরম করবেন না?

**বিস্তারিত কমেন্টে**

Address

Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when SaminTube Multimedia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SaminTube Multimedia:

Share

SaminTube Multimedia

Current affairs of the world.