Sultan Mahmud Sujon

Sultan Mahmud Sujon Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sultan Mahmud Sujon, Digital creator, Dhaka.

যখন হারানোর ভয় থাকে না, তখন মানুষ সবচেয়ে শক্তিশালী হয়। কিন্তু দম্ভ ঢুকে পড়লেই পতন শুরু হয়।বিনয় রক্ষা করে, অহংকার ধ...
29/07/2026

যখন হারানোর ভয় থাকে না, তখন মানুষ সবচেয়ে শক্তিশালী হয়। কিন্তু দম্ভ ঢুকে পড়লেই পতন শুরু হয়।
বিনয় রক্ষা করে, অহংকার ধ্বংস করে।

শিগগিরই ফেসবুক বিনামূল্যে ভেরিফিকেশন সুবিধা চালু করতে পারে। এর ফলে ফেক আইডি শনাক্ত ও অপসারণ আরও সহজ হবে। Facebook may so...
25/07/2026

শিগগিরই ফেসবুক বিনামূল্যে ভেরিফিকেশন সুবিধা চালু করতে পারে। এর ফলে ফেক আইডি শনাক্ত ও অপসারণ আরও সহজ হবে। Facebook may soon introduce a free verification feature. If launched, it could make it much easier to identify and remove fake accounts.

23/07/2026

ক্যাম্পাসে রংধনু Daffodil International University| Daffodil Smart City

মহাসড়কে আমাদের দেশের দুর্ঘটনাগুলো দেখলে মনটা আসলেই খারাপ হয়ে যায়। তবে এবার একটা দারুণ ও লাইফ-সেভিং খবর পড়লাম! দেশে প্রথম...
19/07/2026

মহাসড়কে আমাদের দেশের দুর্ঘটনাগুলো দেখলে মনটা আসলেই খারাপ হয়ে যায়। তবে এবার একটা দারুণ ও লাইফ-সেভিং খবর পড়লাম! দেশে প্রথমবারের মতো চালু হচ্ছে ‘পোস্ট-ক্র্যাশ রেসপন্স’ নামের একটি জরুরি সেবা.

​ডাক্তাররা দুর্ঘটনার পরের প্রথম ১ ঘণ্টাকে বলেন "গোল্ডেন আওয়ার"—যে সময়ে সঠিক চিকিৎসা পেলে মানুষের প্রাণ বাঁচে. ঠিক এই লক্ষ্যেই প্রজেক্টটি সাজানো হয়েছে:

​১০ কিমির ম্যাজিক: হাইওয়েতে প্রতি ১০ কিলোমিটার পর পর জিপিএস-ট্র্যাকড অ্যাম্বুল্যান্স রেডি থাকবে, যাতে খবর পাওয়া মাত্রই সবচেয়ে কাছের গাড়িটা চোখের পলকে ছুটে আসতে পারে.

​চলন্ত মিনি হাসপাতাল: গাড়িগুলোতে ড্রাইভারের সাথে থাকবেন একজন করে ট্রেইন্ড প্যারামেডিক. ফলে হাসপাতালে নেওয়ার পথেই চলন্ত গাড়িতে জরুরি চিকিৎসা শুরু হয়ে যাবে.

​সম্পূর্ণ ফ্রি: বিশ্বব্যাংক ও সওজ-এর অর্থায়নে করা এই আন্তর্জাতিক মানের সেবাটি সাধারণ মানুষের জন্য একদম ১০০% ফ্রি!

​স্থানীয়দের অংশগ্রহণ: অ্যাম্বুল্যান্স আসার আগের কয়েকটা মিনিটও যাতে নষ্ট না হয়, সেজন্য হাইওয়ের পাশের বাসিন্দাদেরও ফার্স্ট এইড ট্রেনিং ও বক্স দেওয়া হচ্ছে.

​জয়দেবপুর চৌরাস্তা থেকে টাঙ্গাইল-রাজশাহী, ময়মনসিংহ এবং হাটিকুমরুল-রংপুর রুট দিয়ে এই জুলাইয়ের শেষ দিকেই ৬০টি অ্যাম্বুল্যান্স নিয়ে কাজটা শুরু হচ্ছে. প্রজেক্টটা সফল হলে দেশের সব হাইওয়েতে এটি চালু হবে.

​সত্যিই, এবার আমাদের হাইওয়েগুলো একটু নিরাপদ হোক! ❤️🛣️
​

করোনার সময় মনে হতো, দেশে মানুষের চেয়ে “করোনা বিশেষজ্ঞ” বেশি। কে কী খেলে করোনা হবে না, কোন ওষুধে সেরে যাবে, ভাইরাস কোথা থ...
18/07/2026

করোনার সময় মনে হতো, দেশে মানুষের চেয়ে “করোনা বিশেষজ্ঞ” বেশি। কে কী খেলে করোনা হবে না, কোন ওষুধে সেরে যাবে, ভাইরাস কোথা থেকে এলো, সব বিষয়ে সবারই বিশেষজ্ঞ মতামত ছিল!
এখন AI-এর যুগে নতুন ভার্সন এসেছে। 😄

LinkedIn/Facebook খুললেই দেখা যায়:

AI Expert
AI Specialist
Generative AI Expert
Prompt Engineer
AI Strategist
AI Consultant
AI Transformation Leader
AI Automation Expert
AI Evangelist
AI Thought Leader
AI Enthusiast কাম Expert! 😄

সবচেয়ে মজার ব্যাপার হলো, AI এত দ্রুত শিখছে যে, কে AI Expert সেটা বুঝে ওঠার আগেই AI তার চেয়ে নতুন কিছু শিখে ফেলছে! 😂

এক লাইনে বললে:
“করোনার সময় সবাই ছিল করোনা বিশেষজ্ঞ, এখন AI-এর যুগে সবাই AI Specialist। যুগ বদলায়, আমাদের ‘Expertise’ বদলাতে সময় লাগে না!” 😄

স্টুডেন্ট ইমেইল (বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে দেওয়া .edu বা প্রতিষ্ঠানভিত্তিক ইমেইল) অনেক ক্ষেত্রে শুধু যোগাযোগের জন্য ন...
17/07/2026

স্টুডেন্ট ইমেইল (বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে দেওয়া .edu বা প্রতিষ্ঠানভিত্তিক ইমেইল) অনেক ক্ষেত্রে শুধু যোগাযোগের জন্য নয়, বরং বিভিন্ন সুবিধা ও ডিসকাউন্ট পাওয়ার জন্যও ব্যবহার করা যায়। তবে সুবিধাগুলো প্রতিষ্ঠানভেদে ভিন্ন হতে পারে।

16/07/2026

প্রযুক্তি বদলাচ্ছে, আপনি প্রস্তুত তো? 💡 The future belongs to fast learners!

এআই ইন্ডাস্ট্রির খেলা বদলে যাচ্ছে।"OpenAI"  এখন বলছে, "আমরা আর শুধু প্রশ্নের উত্তর দিই না, আমরা কাজও করি।"নতুন GPT-5.6 প...
10/07/2026

এআই ইন্ডাস্ট্রির খেলা বদলে যাচ্ছে।

"OpenAI" এখন বলছে, "আমরা আর শুধু প্রশ্নের উত্তর দিই না, আমরা কাজও করি।"

নতুন GPT-5.6 পরিবার এবং ChatGPT Work-এর মাধ্যমে এআই এখন শুধু তথ্য দেবে না, আপনার হয়ে রিপোর্ট তৈরি করবে, প্রেজেন্টেশন বানাবে, ডেটা বিশ্লেষণ করবে এবং বহু ধাপের কাজ নিজেই সম্পন্ন করবে।

সবচেয়ে বড় পরিবর্তন প্রযুক্তিতে নয়, কাজের ধরনে।

আগে আমরা এআইকে জিজ্ঞেস করতাম,
"এটা কীভাবে করব?"

এখন আমরা বলব,
"এটা করে দাও।"

এআই আর শুধু প্রশ্নের মেশিন নয়, এটি এখন কাজের অংশীদার।

প্রশ্ন হলো, আপনি কি এখনও এআইকে শুধু প্রশ্ন করছেন, নাকি কাজও দিয়ে দিচ্ছেন?

মধুপুর বনাঞ্চলের মধ্য দিয়ে চলে যাওয়া টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের জন্য দড়ির সেতু (রোপওয়ে) ব্যবহার করছে একদল ...
10/07/2026

মধুপুর বনাঞ্চলের মধ্য দিয়ে চলে যাওয়া টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের জন্য দড়ির সেতু (রোপওয়ে) ব্যবহার করছে একদল বানর।

খাদ্য ও আশ্রয়ের সন্ধানে ব্যস্ত মহাসড়ক পার হওয়ার সময় বনের প্রাণীদের প্রায়ই জীবনের ঝুঁকি নিতে হয়। এই ঝুঁকি কমিয়ে তাদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বন বিভাগ মধুপুর জাতীয় উদ্যান এলাকার বিভিন্ন স্থানে এমন পাঁচটি রোপওয়ে স্থাপন করেছে।

এই বিশেষ করিডরগুলো বন্য প্রাণীদের মাটিতে নেমে সড়ক পার হওয়ার ঝুঁকি এড়িয়ে বনাঞ্চলের এক অংশ থেকে অন্য অংশে নিরাপদে চলাচলের সুযোগ করে দিচ্ছে।

ছবি: বন বিভাগ

Address

Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sultan Mahmud Sujon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share