Shahnaj diaries

Shahnaj diaries a personal blog page
(1)

জীবনে একটা সময় পর বুঝতে পারি সবকিছু নিয়ে এত ভাবনা খেয়ালে দরকার নেই । যেটা ভালো লাগে সেটা উপভোগ করো । যেটা ভালো লাগে ন...
10/09/2026

জীবনে একটা সময় পর বুঝতে পারি সবকিছু নিয়ে এত ভাবনা খেয়ালে দরকার নেই । যেটা ভালো লাগে সেটা উপভোগ করো । যেটা ভালো লাগে না সেটা থেকে একটু দূরে থাকো । ভালো একটা পোশাক পছন্দের একটা ঘড়ি একটু সুন্দর জায়গায় নিজের মতো কিছু সময় এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু দিনটাকে ভালো করে দিতে পারে । সবসময় অন্যের কি আছে, কে কি করছে, কে কোথায় পৌঁছে গেছে এসব দেখতে দেখতে নিজের জীবনটা মিস করার কোনো মানে নেই । কারণ জীবন তার মতো সুন্দর আমার জীবন আমার মতো । তুলনা করতে গেলে হয়তো অনেক কিছুই কম মনে হবে কিন্তু নিজের মতো করে চলতে পারলে সাধারণ জিনিসটাও ভালো লাগে । আর সত্যি বলতে লাইফস্টাইল মানে সবসময় দামি কিছু না । কখনো একটা গান ভালো লাগে, কখনো পছন্দের একটা পোশাক একটু ঘোরাঘুরি বন্ধুদের সঙ্গে আড্ডা বাস মুড ভালো করার জন্য এতটুকু চেষ্টা । জীবনটা খুব সিরিয়াস করে বাঁচা দরকার নেই । কিছুটা কাজ, কিছুটা আনন্দ কিছুটা নিজের জন্য এই ব্যালেন্সটাই তো আসল। শেষ পর্যন্ত মানুষ কি বললো সেটা না । নিজের দিনটা নিজের কাছে কতটা ভালো সেটা গুরুত্বপূর্ণ ।

08/09/2026

দিলে দেও না দিলে নাই,আমার কিন্তু আবার লোভ নাই😒😎

08/09/2026

সকালের চা ছাড়া তো মাথাই কাজ করে না☕

জানেন কি?কিছু মানুষ আছে, আপনি তাকে যতটুকু জায়গা দেন, সে তার চেয়েও বেশি জায়গা দখল করতে চায়।আপনি একটু ভালোভাবে কথা বললেই ম...
07/09/2026

জানেন কি?

কিছু মানুষ আছে, আপনি তাকে যতটুকু জায়গা দেন, সে তার চেয়েও বেশি জায়গা দখল করতে চায়।
আপনি একটু ভালোভাবে কথা বললেই মনে করবে, আপনার ওপর তার বিশেষ অধিকার আছে। আপনি একদিন খোঁজ নিলেই প্রতিদিন খোঁজ নেওয়ার দাবি করবে।

সম্পর্কে আপন হওয়া আর গায়ে পড়ে অধিকার ফলানো—দুটো কিন্তু এক জিনিস না।

কারও প্রতি ভালো ব্যবহার করা মানে এই না যে, আপনার ব্যক্তিগত জীবনে নাক গলানোর অধিকার তাকে দিয়ে দিয়েছেন। আপনি সম্মান করে কথা বলছেন মানে এই না যে, আপনার প্রতিটা সিদ্ধান্তের হিসাবও তাকে দিতে হবে।

সবচেয়ে মজার ব্যাপার হলো, কিছু মানুষ নিজের সীমাটা বুঝতে চায় না। আপনি চুপ থাকলে ভাবে আপনি রাজি, আর প্রতিবাদ করলে বলে—“আরে, এতটুকুতেই রাগ করলেন কেন?”

আসলে সম্পর্ক যত কাছেরই হোক, সীমারেখা থাকা দরকার।
ভালোবাসা থাকুক, আপনত্ব থাকুক, খোঁজখবর থাকুক—কিন্তু জোর করে কারও জীবনে নিজের অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা না থাকাই ভালো।

কারণ কাউকে আপন ভাবা সুন্দর,
কিন্তু আপন ভেবে তার ব্যক্তিগত স্বাধীনতাটুকু কেড়ে নেওয়া কখনোই সুন্দর নয়।

কখন কোথায় থামতে হয়—এই বোধটুকুই অনেক সম্পর্ককে সুন্দর রাখে। ❤️

07/09/2026

এতো মজার জিনিস কেউ মিস করে??সন্ধ্যার নাস্তার জন্য এখনই বানিয়ে ফেলুনতো🥙

07/09/2026

🌷🌺🌸

06/09/2026

জীবনের সুন্দর মুহূর্তগুলো সবসময় খুব বড় কোনো আয়োজন করে আসে না।কখনো একটা ছোট্ট ক্যাফের টেবিলে, এক কাপ কফির পাশে, প্রিয় মান...
05/09/2026

জীবনের সুন্দর মুহূর্তগুলো সবসময় খুব বড় কোনো আয়োজন করে আসে না।
কখনো একটা ছোট্ট ক্যাফের টেবিলে, এক কাপ কফির পাশে, প্রিয় মানুষগুলোর সাথে ঘণ্টার পর ঘণ্টা গল্প করতে করতেই সময়টা সুন্দর হয়ে যায়। 🤎
কিছু আড্ডার কোনো নির্দিষ্ট বিষয় থাকে না—একটু হাসাহাসি, একটু গল্প, পুরোনো কথা মনে করা, নিজেদের নিয়ে হাজারটা আলোচনা আর মাঝেমধ্যে একদম অকারণেই হেসে ওঠা। 😄
আর সত্যি বলতে, এমন কিছু মানুষ জীবনে থাকা দরকার যাদের সাথে দেখা হলে মনে হয়—সময়টা একটু থেমে থাকুক, গল্পগুলো আরেকটু দীর্ঘ হোক।
কফি শেষ হয়ে যায়, সন্ধ্যা নেমে আসে, সবাই যার যার জীবনে ফিরে যায়… কিন্তু সেই কয়েক ঘণ্টার হাসি, গল্প আর ছোট ছোট মুহূর্তগুলো মনের মধ্যে থেকে যায়। ☕✨
জীবন সবসময় নিখুঁত না হলেও, এমন কিছু মুহূর্ত থাকে যেগুলো জীবনটাকে সুন্দর মনে করিয়ে দেয়।
Good coffee, good conversations & good people — sometimes, that's all we need. 🤍

05/09/2026

আজকে একদম ছেকা খেয়ে একটুর জন্য বাচলাম।নতুন কি ট্রাই করলাম জানতে ভিডিও টা দেখতে হবে।

30/08/2026

"Skin care করতে করতে একটু Reality check "🌷

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Shahnaj diaries posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share