27/08/2026
দুবাইতে নিখোঁজ বাংলাদেশি প্রবাসী মিরাজ দেওয়ান; সন্ধানে আকুল পরিবার
[সংবাদ ডেস্ক]
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নিখোঁজ হয়েছেন বাংলাদেশি প্রবাসী মিরাজ দেওয়ান। গত ১৮ আগস্ট ২০২৬ তারিখে নিখোঁজ হওয়ার পর থেকে এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। এই ঘটনায় বাংলাদেশে অবস্থানরত তাঁর পরিবার চরম দুশ্চিন্তা ও উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে।
নিখোঁজ মিরাজ দেওয়ানের বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জ থানার দড়িকান্দি গ্রামে। তাঁর পিতার নাম হাকিম আলী দেওয়ান। তিনি জীবিকার সন্ধানে দুবাইতে কর্মরত ছিলেন এবং আবুধাবি এলাকায় বসবাস করতেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৮/০৮/২০২৬ তারিখ রাত আনুমানিক ১১:৫৬ মিনিটের দিকে মিরাজ আবুধাবিতে তাঁর বাসা থেকে বের হন। বাসা থেকে বের হওয়ার সময় তিনি তাঁর রুমমেটদের কিছু জানিয়ে যাননি। এরপর থেকে তিনি আর বাসায় ফিরে আসেননি এবং তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। আত্মীয়-স্বজন ও সহকর্মীরা সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও তাঁর কোনো সন্ধান পাননি।
উপায়ান্তর না পেয়ে পরিবারের সদস্যরা দেশবাসী ও দুবাইয়ে অবস্থানরত প্রবাসীদের সাহায্য কামনা করেছেন। যদি কোনো সহৃদয় ব্যক্তি মিরাজ দেওয়ানের অবস্থান বা তাঁর সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তবে অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে:
📞 যোগাযোগের নম্বর: ০১৮৫১০৯৬২৩৩
মিরাজকে খুঁজে পেতে পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি বেশি শেয়ার করার জন্যও পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
#নিখোজ #দুবাই #প্রবাসী ゚
Facebook Maasranga News নবাবগঞ্জ থানা, ঢাকা Nawabgonj Police Station, Dhaka Ekushey Television - ETV BanglaVision News Diganta News Bangla Edition News Engineering at Meta