Yeasir Yunus

Yeasir Yunus Consistently inconsistent
(1)

I’m not sure how many more days I’ll be in this city. Every time I look out the window and see this sky, I feel a quiet ...
03/08/2026

I’m not sure how many more days I’ll be in this city. Every time I look out the window and see this sky, I feel a quiet sadness. Maybe it’s because I’m the kind of person who takes a long time to let go of places.

I don’t want to leave the view of the sky, and the street light. The truth is, I never really wanted to leave any place I stayed. The same has been true of the people I’ve loved.

Unlucky?

25/07/2026

পৃথিবীটা কেন গোল?

নগর।
22/07/2026

নগর।

আমি একটু মিনিমালিস্টিক ঘর-বাড়ি পছন্দ করি। ইউরোপের বিশাল বিশাল ভবন আমাকে খুব একটা টানে না। মানুষের স্কিল দেখে অবাক লাগে, ...
14/07/2026

আমি একটু মিনিমালিস্টিক ঘর-বাড়ি পছন্দ করি। ইউরোপের বিশাল বিশাল ভবন আমাকে খুব একটা টানে না। মানুষের স্কিল দেখে অবাক লাগে, কিন্তু মুগ্ধ হই খুব কম। এবার হয়েছি। ব্রাসেলসের গ্র্যান্ড প্লেস, এই জীবনে আমার দেখা সবচেয়ে সুন্দর স্থাপত্যের মধ্যে একটি। এর সৌন্দর্য কেবল মানব চক্ষুই ধারণ করতে পারে, ক্যামেরার লেন্স এর ডিটেইল ধারণ করতে পারবে না। তাই হতাশ হয়ে কালার বাদ দিয়ে মনোক্রোম এ শিফট করেছি।

১২শ শতকে জায়গাটি বাজার চত্বর হিসেবে যাত্রা শুরু করে। সময়ের সঙ্গে এখানে গড়ে ওঠে গথিক শৈলীর টাউন হল এবং রাজকীয় ভবন Maison du Roi। ১৯৯৮ সালে গ্র্যান্ড প্লেস ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পায়।

এক কথায় অসাধারণ!

“To me, you will be unique in all the world. To you, I shall be unique in all the world.”আমার জীবনের প্রথম গল্পের বই ছিল...
12/07/2026

“To me, you will be unique in all the world. To you, I shall be unique in all the world.”

আমার জীবনের প্রথম গল্পের বই ছিল The Little Prince এর বাংলা অনুবাদ। তখন সবে পড়তে শিখেছি। বানান করে করে পড়ি। গল্পের শুরুটা আজও আমার খুব মনে আছে। লেখক ছোটবেলায় একটি ছবি এঁকেছিলেন। বড়রা সেটি দেখে বলেছিল, “এটা তো একটা টুপি!” আসলে ছবিটি ছিল একটি অজগর সাপের, যে একটি হাতিকে গিলে ফেলেছে। পরে তিনি সাপের ভেতরের অংশও এঁকে দেখালেন, যেন সবাই বুঝতে পারে। দুঃখের কথা, তবুও কেউ সেটি ধরতে পারলো না! সেই শৈশবকালে আমার নিজেরও মনে হয়েছিলো আমার নিজেরও বড়দের সাথে এইরকম কমিউনিকেশনে সমস্যা হয়! এইজন্যই বইটার প্রথম দিক বেশ কানেক্ট করতে পেরেছিলাম। তবে ওইটুকুই!

সেদিন বেলজিয়াম এর একটা বইয়ের দোকানে এই বইটার একটা পোস্টকার্ড পেলাম। কার্ডটা কিনে মাঠের ধারে গিয়ে বসে রইলাম। প্রায় সন্ধ্যা, সামার টাইমের স্নিগ্ধ বাতাস।

হয়তো বইটা ধৈর্য্য ধরে আমার বড় হয়ে ওঠার অপেক্ষা করছিল। কিংবা কেবল এই লাইনটা।

“Tu seras pour moi unique au monde. Je serai pour toi unique au monde.”

“To me, you will be unique in all the world. To you, I shall be unique in all the world.”

এই পিচ্চি ভাইটার নাম Manneken P*s। বেলজিয়ামের ব্রাসেলসে দাঁড়িয়ে প্রায় ৪০০ বছর ধরে নির্লজ্জ আত্মবিশ্বাসের সাথে নিজের ...
10/07/2026

এই পিচ্চি ভাইটার নাম Manneken P*s। বেলজিয়ামের ব্রাসেলসে দাঁড়িয়ে প্রায় ৪০০ বছর ধরে নির্লজ্জ আত্মবিশ্বাসের সাথে নিজের কাজ করে যাচ্ছে!

মজার ব্যাপার হলো, এই মূর্তির হাজারেরও বেশি পোশাক আছে। বিশেষ দিন, উৎসব বা কোনো উপলক্ষে তাকে নতুন নতুন ড্রেস পরানো হয়। আজকে দেখলাম ফায়ারফাইটার। (নাকি বেলজিয়ামের জার্সি!? আজকে বেলজিয়ামের খেলা!)

এইবার ইতিহাস (THANKS CHATGPT): ছবিতে দেখা ছোট্ট ব্রোঞ্জের মূর্তিটির নাম Manneken P*s। এটি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের অন্যতম পরিচিত প্রতীক। ভাস্কর Jérôme Duquesnoy the Elder ১৬১৮–১৬১৯ সালে এই মূর্তিটি নির্মাণ করেন।

মূর্তিটির উৎপত্তি নিয়ে নিশ্চিত কোনো একক ইতিহাস নেই; বরং একাধিক কিংবদন্তি প্রচলিত। সবচেয়ে জনপ্রিয় কাহিনিগুলোর একটি হলো—একটি ছোট ছেলে প্রস্রাব করে শহরে লাগতে যাওয়া আগুন বা বিস্ফোরণ ঠেকিয়েছিল। আরেকটি গল্পে বলা হয়, হারিয়ে যাওয়া এক ধনী ব্যক্তির সন্তানকে এই অবস্থায় খুঁজে পাওয়ার পর কৃতজ্ঞতাস্বরূপ মূর্তিটি নির্মাণ করা হয়। তবে এসব গল্পের ঐতিহাসিক প্রমাণ নেই।

বাস্তবে Manneken P*s শতাব্দীর পর শতাব্দী ধরে ব্রাসেলসের স্বাধীনচেতা, রসিক ও বিদ্রূপাত্মক সংস্কৃতির প্রতীক হিসেবে পরিচিত। মূর্তিটি বহুবার চুরি হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুনরুদ্ধার করা হয়েছে। বর্তমানে যে মূর্তিটি দেখা যায়, সেটি মূল ভাস্কর্যের সংরক্ষিত সংস্করণ; আসলটি নিরাপদে Brussels City Museum-এ রাখা আছে।

small but beautiful town Leuven
08/07/2026

small but beautiful town Leuven

প্রাচীনকালে মানুষ অসুস্থ হলে হাওয়া বদল করতো। সেই থেকে অনুপ্রেরণা পেয়ে বেলজিয়াম এর ব্রুসেলস শহর থেকে বেশ দূরের জঙ্গলের মধ...
07/07/2026

প্রাচীনকালে মানুষ অসুস্থ হলে হাওয়া বদল করতো। সেই থেকে অনুপ্রেরণা পেয়ে বেলজিয়াম এর ব্রুসেলস শহর থেকে বেশ দূরের জঙ্গলের মধ্যে একটা হোটেল বুক করেছি (paid by University, btw)। দিন কয়েক এখানে বসে বেশ কয়েকটা ডেডলাইনের কাজ শেষ করবো। আপাতত কালকের কনফারেন্স এর স্লাইডগুলো শেষ হলে সন্ধ্যাটা সুন্দর!

06/07/2026

Let's Dance
4.7.26

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Yeasir Yunus posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share