Arki Updates

Arki Updates Hi There,
This is a Most Uncommon channel which provides Mysteries, Amazing, top 10, top 5 Types of Videos regularly. We provide our best. So stay tun

We regularly upload video . If you have any problem or request , than tell us , will try to help you .

08/01/2025

ভয়াবহ দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, জরুরি অবস্থা জারি

21/05/2024

♻️😲যদি বলি মাত্র ১ শতক জমিতে আমাদের নিয়মে সবজি চাষ করলে সারাবছর আপনার সবজি কেনা লাগবে না, অনেকেই বিশ্বাস করবে না।
তবে বিশ্বাস করেন আর না করেন একবার ট্রাই করবেন অবশ্যই।
🎯এই টা এমন একটা মডেল যেখানে আপনি সারা বছর আপনার পছন্দনীয় প্রায় সব গুলো সবজি চাষ করতে পারবেন সম্পূর্ণ বিষমুক্ত ও নিরাপদভাবে। এই মডেলটার জন্য মাত্র এক শতক জায়গা লাগবে।
আমাদের নিয়মে চাষ করলে আপনাকে কোনো রাসায়নিক সার, কীটনাশক দিতে হবে না।
একবার বেড তৈরী করে নিলে আজীবন শাক সবজি খেতে পারবেন।

সারাবছরের সবজি গুলোকে আমরা দুই সিজনে ভাগ করি, গ্রীষ্মকালীন এবং শীত কালীন।
এই মডেল টা ২৪ ফিট বাই ২৪ ফিট। নরমালি সবজির বেড থাকবে ৫ টা (মাঝখানে), তবে দুই মাথায় মাচায় হয় এমন সবজির জন্য আরো দুটি বেড হবে, মোট ৭ টা বেড। মাঝখানের ৫ টা বেড হবে ১৬ ফিট করে লম্বা আর ২ ফুট ৪ ইঞ্চি চওড়া, বেড গুলো হবে উত্তর দক্ষিন মুখি, বেডের মাঝখানে মাঝখানে নালা গুলো হবে ১০ ইঞ্চি চওড়া। দুই মাথায় মাচা গুলো হবে ৩ ফিট চওড়া আর ২৪ ফিট লম্বা।
এবার দেখে নিন কি কি সবজি লাগাবেন।

গ্রীষ্মকালীন সবজিঃ
পূর্ব দিকের মাচায় একদিক থেকে ঝিঙ্গা, কাকরোল, পটল, বরবটি,
মাঝখানের ৫ টা বেডের (পূর্ব থেকে)
প্রথম বেডে টমেটো এবং বেগুন
দ্বিতীয় বেডে মিষ্টি আলু ও কচু
তৃতীয় বেডে কাচা মরিচ
চতুর্থ বেডে ডাটা শাক, পাট শাক
পঞ্চম বেডে ঢেড়স(ভেন্ডি)
পশ্চিম দিকের মাচায় একদিক থেকে মিষ্টি কুমড়ো, শসা।
উত্তর ও দক্ষিন মাথায় ৩ টি করে মোট ৬ টি পেপে গাছ।

শীতকালীন সবজিঃ
পূর্ব দিকের মাচায় একদিকে লাউ, আরেক দিকে খীরা।
মাঝখানের বেড গুলোর(পূর্ব দিক থেকে)
প্রথম বেডে টেমেটো ও বেগুন,
দ্বিতীয় বেডে মূলা ও গাজর,
তৃতীয় বেডে কাচা মরিচ,
চতুর্থ বেডে লাল শাক ও পালং
পঞ্চম বেডে ফুলকপি ও বাধাকপি
পশ্চিম দিকের মাচায় একদিকে শীম, অন্যদিকে উস্তা করলা। পেপে গাছ গুলোর গোড়ায় পুদিনা, ধনিয়া।

আপনার পরিবারের জন্য বিষমুক্ত নিরাপদ শাক সবজি সর্বরাহের দ্বায়িত্ব আপনার।
নিজে করুন, অন্যকে করতে উৎসাহিত করুন।


কোথায় কীভাবে পাবেন জমির এই উল্লেখযোগ্য ডকুমেন্ট?➥১. পর্চা বা খতিয়ান। ➥২. দলিল। ➥৩. ম্যাপ বা নকশা।এই ডকুমেন্টগুলো ছাড়া ...
13/05/2024

কোথায় কীভাবে পাবেন জমির এই উল্লেখযোগ্য ডকুমেন্ট?
➥১. পর্চা বা খতিয়ান।
➥২. দলিল।
➥৩. ম্যাপ বা নকশা।
এই ডকুমেন্টগুলো ছাড়া আপনি জমি বিক্রয়, হস্তান্তর অথবা ব্যাংক লোন হতে নানান সমস্যা হয়।
সেকারণে, জমির খতিয়ান, দলিলসহ সকল কাগজপত্র সংগ্রহে রাখার জন্য সরকারি নানান দপ্তর রয়েছে, যারা ভূমি সংক্রান্ত কাগজপত্র সংগ্রহ করে রাখে। এখন আপনার কাজ হল, ঐ সকল দপ্তরগুলো কে নিশ্চিত করে তাদের শরণাপন্ন হওয়া ও কাগজপত্র গুলো সংগ্রহ করা।
নিচে বিস্তারিত আলোচনা করা হলো, কোথায়, কীভাবে এবং কত সময়ের ভেতরে আপনি জমির খতিয়ান, দলিল ও নকশা সংগ্রহ করবেন।
➥প্রথমত,আপনার জমির খতিয়ান বা পর্চা কোথায় পাবেন.?
জমির পর্চা বা খতিয়ান মূলত চারটি অফিসে পাবেন। তা হলো,
১/ইউনিয়ন ভূমি অফিস।
২/উপজেলা ভূমি অফিস।
৩/জেলা ডিসি অফিস।
৪/সেটেলমেন্ট অফিস।

➤ইউনিয়ন ভূমি অফিস বা তহশিল অফিস। ইউনিয়ন ভূমি অফিসে যদিও খতিয়ান বা পর্চার বালাম বহি থাকে কিন্তু আপনি এই অফিসে হতে খতিয়ানের কপি নিতে পারবেন না। ইউনিয়ন ভূমি অফিস হতে শুধু খসরা খতিয়ান নিতে পারবেন যেটা আইনত কোন মূল্য নেই তারপরেও এই অফিসটি গুরুত্বপূর্ণ কারণ আপনার জমির খতিয়ান নাম্বার জানা না থাকলে এই অফিস থেকে জেনে নিতে পারবেন এছাড়া জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর এই অফিসে দিতে হয়।

➤উপজেলা ভূমি অফিস
যদিও উপজেলা ভূমি অফিসের মূল কাজ নামজারী বা খারিজ বা মিউটেশন করা তবে খসরা খতিয়ান তুলতে পারবেন। এই অফিস হতেও খতিয়ানের সার্টিফাইড পর্চা বা কোর্ট পর্চা তুলতে পারবেন না।

➤জেলা ডিসি অফিস
এই অফিস হতে পর্চা বা খতিয়ানের সার্টিফাইড কপি সংরক্ষণ করতে পারবেন। এই অফিসের খতিয়ান এর গুরুত্ব সর্বাধিক। সব জায়গায় এই অফিসের খতিয়ান এর গুরুত্ব রয়েছে।

➤সেটেলমেন্ট অফিস
শুধুমাত্র নতুন রেকর্ড বা জরিপের পর্চা / খতিয়ান এই অফিস হতে সংগ্রহ করা যাবে।
পাশাপাশি নতুন রেকর্ড এর ম্যাপ ও সংগ্রহ করা যায়।
❖প্রশ্নঃ খতিয়ান তুলতে কত টাকা লাগবে.?
উত্তরঃ সি এস, এস এ, আর এস, এর জন্য কত টাকা দিতে হবে তা নির্ভর করে ঐ স্থানের সিন্ডিকেটের উপর। তবে সিটি জরিপের জন্য 100 টাকা খরচ হবে।
➥দ্বিতীয়ত, আপনার জমির দলিল বা বায়া দলিল কোথায় পাবেন?
দলিল বা দলিল এর সার্টিফাইড কপি বা নকল মূলত দুটি অফিস হতে সংগ্রহ করা যায়, তা হলো।
১/উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস।
২/জেলা রেজিস্ট্রি বা সদর রেকর্ড রুম অফিস।

➤উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
যেখানে নতুন দলিল রেজিস্ট্রেশন করা হয় এই অফিস হতে নতুন দলিলের নকল ও মূল দলিল পাওয়া যায়। কিন্তু পুরাতন দলিল বা বায়া দলিল এই অফিসে পাওয়া যায় না।

➤জেলা রেজিস্ট্রি অফিস বা সদর রেকর্ড রুম।
এই অফিসে নতুন বা পুরাতন দলিলের সার্টিফাইড কপি বা নকল পাওয়া যায়।
❖ প্রশ্নঃ দলিল তুলতে কত টাকা খরচ হয়.?
উত্তরঃ সরকারি খরচ যদিও সামান্য কিন্তু নকলের খরচ নির্ভর করে ঐ স্থানের সিন্ডিকেটের উপর।
➥ আপনার জমির মৌজা ম্যাপ বা নকশা কোথায় পাবেন?
সাধারণত ম্যাপ বা নকশা দুইটি অফিসে পাবেন, তা হলো
১/জেলা ডিসি অফিস
২/ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ( DLR) অফিস, ঢাকা।

➤জেলা ডিসি অফিস:
এই অফিস হতে সিএস, এসএ, আরএস, বিএস যেকোনো মৌজা ম্যাপ সংগ্রহ করা যাবে।
সংগ্রহ করতে যা লাগবে আবেদন ফরম + 20 টাকার কোর্ট ফি এবং 500 টাকা নগদ জমা বাবদ বা ডি.সি.আর বাবদ। অর্থাৎ 530 টাকায় মৌজা ম্যাপ তুলতে পারবেন।

➤ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, (তেজগাঁও সাতরাস্তার মোড়), ঢাকা।
সারা বাংলাদেশের যে কোনো মৌজা ম্যাপ সিএস, এসএ, আরএস, বিএস, জেলা ম্যাপ, বাংলাদেশ ম্যাপ উক্ত অফিস হতে তুলতে পারবেন।
এই অফিসের ম্যাপের গ্রহণযোগ্যতা ও অনেক বেশি। সারা বাংলাদেশের যে কোন ম্যাপ এই অফিসে পাওয়া যায়। ম্যাপ তুলতে খরচ আবেদন ফরম + কোর্ট ফি + ডি.সি.আর মোট= ৫৫০/= টাকা মাত্র।

❖প্রশ্নঃ ম্যপ তুলতে কতদিন সময় লাগে?
উত্তরঃ আবেদন করার দিন হতে, ৫-৮ কার্য দিবসের ভিতরে ম্যাপ সরবরাহ করা হয়।

Hype is the real thing to represent a movie globally. ✔️মেগাস্টার শাকিব খানের শিকারী দিয়ে এই যাত্রা শুরু হয়েছিল বিশ্বব্য...
11/05/2024

Hype is the real thing to represent a movie globally. ✔️

মেগাস্টার শাকিব খানের শিকারী দিয়ে এই যাত্রা শুরু হয়েছিল বিশ্বব্যাপী বাংলা মুভিকে রিপ্রেজেন্ট করার যাত্রা।তুফান সেই মাত্রা ১০০০ গুন বৃদ্ধি করে দিল।তুফানের সামান্য একটা টিজার যেই হাইপ পেয়েছে অদূর ভবিষ্যতে শাকিব ব্যাতিত এই রেকর্ড কেউ ব্রেক করতে পারবে বলে মনে হয় না।এই কয়েক মিনিটের টিজার নিয়ে বাংলাদেশ বাদেও ইন্ডিয়া,পাকিস্থান সহ আরও অনেক দেশের টপ টপ ইউটিউবাররা কন্টেন্ট বানিয়েছে।যা বাংলা মুভিকে বিশ্ব দরবারে রিপ্রেজেন্ট করার ক্ষমতা তৈরি করে দিচ্ছে।

এটা মূলত শাকিবের স্টারডম আর কন্টেন্ট এর জোরেই কারণেই হয়েছে। এইজন্যই বার বার বলা হয় শাকিব খান প্রতিদিন জন্মায় না একটা শাকিব খানকে ফিরিয়ে আনতে শতক পর্যন্ত অপেক্ষা করা লাগবে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির তাও আসবে কিনা সন্দেহ!

তুফান বাংলা সিনেমার ইতিহাসে একটা যুগান্তকারী ঘটনা হয়ে থাকবে ইতিহাসের পাতায়।🔥

লটারিতে বিনামূল্যে বাংলাদেশ থেকে ৪৫ হাজার লোক নেবে ইতালি। অনলাইনে আবেদন শুরু হয়েছে।আবেদনের লিঙ্কঃ https://jobpagol.com/i...
11/05/2024

লটারিতে বিনামূল্যে বাংলাদেশ থেকে ৪৫ হাজার লোক নেবে ইতালি। অনলাইনে আবেদন শুরু হয়েছে।

আবেদনের লিঙ্কঃ https://jobpagol.com/italy-work-permit-visa/

#ইতালি #চাকরিরখবর

আবেদন করুন এখানে ক্লিক করে

ইস্ট ইন্ডিয়া রেলওয়ে এর ১৯৪৭ সালের ক্যালেন্ডার।  #ক্যালেন্ডার  #ইস্ট ইন্ডিয়া  #১৯৪৭ সাল   India
11/05/2024

ইস্ট ইন্ডিয়া রেলওয়ে এর ১৯৪৭ সালের ক্যালেন্ডার।
#ক্যালেন্ডার #ইস্ট ইন্ডিয়া #১৯৪৭ সাল India

11/05/2024

🙅‍♀️ পোলাও ঝরঝরে হয়না❓ চাল আর পানির পরিমাপ বুঝতে পারেন না⁉️ ✌️😋

চলুনঝরঝরে পোলাও রান্নার কিছু টিপস জেনে নেয়া যাক।

** ধরুন, আপনি এক কাপ চালের পোলাও রান্না করবেন। সেক্ষেত্রে আপনাকে যা করতে হবে তা হলোঃ

১। এক কাপ চালের জন্য ২ কাপ গরম পানি নেবেন। অর্থাৎ, যে কাপে চাল মাপবেন সেই কাপের দ্বিগুণ পানি দেবেন।

২। চাল আধা ঘন্টা ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নেবেন।

৩। তেলের মধ্যে পেঁয়াজ কুচি বেশীক্ষন ভাজবেন না।
(আমি পোলাওয়ে পেঁয়াজ দেইনা। জিরা, গরমমসলা ফোঁড়ন দিয়ে চাল ভাজি)!

৪। পেঁয়াজ লাল করে ফেললে খিচুড়ি/পোলাওয়ের রঙ নস্ট হয়ে যায়।

৫। চাল অনেক্ষণ ধরে ভাজবেন। চালের রঙ পরিবর্তন হলেই বুঝবেন এইবার পানি দিতে হবে।

৬। চাল ভাজার সময় আদা/রসুন দেবেন না। তাহলে আদা-রসুন পুড়ে পোলাওয়ের রঙ নষ্ট হয়ে যাবে।

৭। পানি দেয়ার পর আদা/রসুন দেবেন।

৮। পানি দেয়ার পর সাথে সাথে ঢাকনা দেবেন না।

৯। চাল আর পানি এক লেভেলে আসলে তখন ঢাকনা দেবেন।

১০। চাল আধা সেদ্ধ হলে ঢাকনা খুলে একবার নেড়ে দিয়ে কাঁচামরিচ মিশিয়ে আবার ঢাকনা দিয়ে দেবেন।

১১। সব চেয়ে ভাল হয় এই সময় লোহার তাওয়ায় হাঁড়ি বসিয়ে দমে দিলে। পনেরো-বিশ মিনিট দমে রাখলেই পোলাও রেডি!!

** পরিবেশনের পাত্রে পোলাও বেড়ে ওপরে বেরেস্তা ছিটিয়ে পরিবেশন করবেন।

** বিরিয়ানির পানির ক্ষেত্রে যেভাবে করবেনঃ

বিরিয়ানিতে যেহেতু মাংস দিতে হয়, মাংস রান্নার কিছুটা গ্রেভি বা ঝোল তো থাকেই। তাই পোলাউয়ের তুলনায় বিরিয়ানিতে পানি কিছুটা কম দিতে হয়। যেমনঃ ১ কাপ চালের জন্যে পৌনে ২ অথবা দেড় কাপ পানি লাগে। এটা চালের কোয়ালিটি ও মাংসের গ্রেভি কতোটা রাখা হয়েছে-- সেটার উপরেই সম্পূর্ণ ডিপেন্ড করে।

**বাসমতি চাল ভাজতে হয়না। তেলে চাল দেয়ার পর কাঠের খুন্তি বা স্প্যাচুলা দিয়ে আলতো করে কয়েকবার মিশিয়ে নিয়েই পানি দিতে হয়। পানি-- এক কাপ চালের জন্যে দেড় কাপ।

#ইউনিক সব টিপস পেতে পেইজটির সাথেই থাকুন 💙

😊ধন্যবাদ😊
#রেসিপি #পোলাও

ঢাকায় বাইকের গতি সর্বোচ্চ ৩০আমাদের দেশের যে অবস্থা,ভাবতেছি বাইকের ইঞ্জিন খুলে সাইকেলের প্যাডেল লাগাবো।আপনাদের মতামত কি ...
11/05/2024

ঢাকায় বাইকের গতি সর্বোচ্চ ৩০
আমাদের দেশের যে অবস্থা,
ভাবতেছি বাইকের ইঞ্জিন খুলে সাইকেলের প্যাডেল লাগাবো।
আপনাদের মতামত কি ???

Address

Mirpur-07

1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arki Updates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share