06/09/2026
লোকশ্রুতি আছে, হারিয়ে যাওয়া মেয়েকে পেয়েই সিনেমা ছেড়ে দেন শাবানা।
সালমান শাহর মৃ-ত্যু-র পরের বছর ১৯ ৯৭ সালে নায়িকা শাবানার ছোট কন্যা হারিয়ে যান। তাকে আত্মীয়স্বজনের বাসা, কলেজের বন্ধু বান্ধবীদের বাসা- এমনকি পুরো ঢাকা শহর তন্নতন্ন করে বহু খোঁজাখুঁজি করেও যখন পাওয়া যাচ্ছিল না... তখন নায়িকা শাবানা মানত করেছিলেন আল্লাহ কোনভাবে যদি সুস্থভাবে তার কন্যাকে মায়ের কোলে ফিরিয়ে দেন, তাহলে তিনি আর চলচ্চিত্র অভিনয় করবেন না।
যেই মানত সেই কাজ... এমন মানবের মিনিট পাঁচেক সময়ের মধ্যে কন্যার খোঁজ পেয়ে যান শাবানা। সাথে সাথে দুই রাকাত নফল চলচ্চিত্রকে বিদায় জানান। শুরু করেন ধর্মীয় বিধান মেনে নতুন জীবন।
এ ঘটনার এক-দুই বছর পর পুরো পরিবারকে নিয়ে তিনি আমেরিকা চলে যান। সেই সময় থেকে এখন পর্যন্ত তিনি আমেরিকাতেই অবস্থান করছেন। এমনকি এও শোনা যায়... চলচ্চিত্রকে বিদায় জানানোর পর পরই দেশের সব টিভি চ্যানেল ও সিনেমাহল মালিককে চিঠি দিয়েছিলেন শাবানা। যেখানে তিনি তার আর কোনো সিনেমা যেন প্রদর্শন না করা হয় সেই অনুরোধ জানিয়েছিলেন।
তখন অবশ্য ফেসবুক আর ইউটিউবের জামানা ছিল না। তারপরও শাবানার ওই অনুরোধ সিনেমাহল ও টেলিভিশন মালিকরা রাখেননি।