07/08/2026
জীবন সত্যিই কতটা অনিশ্চিত🥲💔
বাউলশিল্পী পেহেলী ভৈরবী আর আমাদের মাঝে নেই—এই সংবাদটি মেনে নেওয়া সত্যিই অত্যন্ত কষ্টকর। গত রাতে সিলেটের বৈরাগী বাজারে, হযরত ছাবাল শাহ্ বাবার মাজারের অনুষ্ঠানে গান পরিবেশন করে আজ সকালে বাড়ি ফেরার পথেই এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। এই দুর্ঘটনায় আরও কয়েকজন প্রাণ হারিয়েছেন এবং অনেকে আহত হয়েছেন।
আমরা শিল্পীরা প্রতিনিয়ত গান ও অনুষ্ঠানের জন্য দূর-দূরান্তে ছুটে বেড়াই। রাত-দিন, ক্লান্তি কিংবা ঝুঁকি—সবকিছু ভুলে মানুষের ভালোবাসার জন্য গান করে যাই। অথচ জীবনের কোন পথচলাটি যে শেষ পথচলা হয়ে যাবে, তা আমরা কেউই জানি না🥲
তাই এই অল্প সময়ের জীবনে হিংসা, বিদ্বেষ, অভিমান কিংবা মনোমালিন্য নয়—চলুন একে অপরকে ভালোবাসি, সম্মান করি, ক্ষমা করি এবং যতদিন আছি, একসঙ্গে ভালো থাকার চেষ্টা করি❤️
আজ পেহেলী ভৈরবী আমাদের মাঝে নেই, কাল হয়তো আমরা কেউই থাকব না…
জীবন সত্যিই খুব ছোট, অথচ আমাদের অহংকার আর অভিমানের শেষ নেই💔
পরম করুণাময় সৃষ্টিকর্তা পেহেলী ভৈরবীর আত্মার শান্তি দান করুন।তাঁর শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি রইল গভীর সমবেদনা।
দুর্ঘটনায় নিহত সকলের আত্মার শান্তি কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি৷
লেখক : সঙ্গী শিল্পী মুন৷