NeelusChannel

  • Home
  • NeelusChannel

NeelusChannel I am a Bangladeshi woman Entrepreneur. Walking towards my dream with passion and patience. Welcome to Neelus Channel of Creativity, Entertainment and Fun.

If you enjoy watching my channel, please subscribe my channel on YouTube, Follow me on Tweeter and Like, follow and share on facebook. Stay connected with me, live in peace... be safe... be happy.

স্মৃতিগুলো ফ্রেমে বন্দি থাক, আর মুহূর্তগুলো হৃদয়ে। চলো ঘুরি!☺️
06/09/2026

স্মৃতিগুলো ফ্রেমে বন্দি থাক, আর মুহূর্তগুলো হৃদয়ে। চলো ঘুরি!☺️

নিজের গল্প নিজের হাতে প্রতিদিন নতুন গড়ি☺️
05/09/2026

নিজের গল্প নিজের হাতে প্রতিদিন নতুন গড়ি☺️

এই যে জনাব, আপনি কি জানেন যে লাইলি না থাকলে হয়তো মজনুর জন্ম হতো না আর জুলিয়েট না থাকলে রোমিওর জন্ম হতো না। তেমনি আমি না ...
04/09/2026

এই যে জনাব, আপনি কি জানেন যে লাইলি না থাকলে হয়তো মজনুর জন্ম হতো না আর জুলিয়েট না থাকলে রোমিওর জন্ম হতো না। তেমনি আমি না থাকলেও আপনি প্রেমিক পুরুষ হিসেবে জন্ম নিতেন না। সুতরাং আপনার জন্মের পিছনে আমারও অবদান আছে, কারণ আপনার পাঁজরের বাঁকা হাড় দিয়েই আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে আজকের দিনে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন আমার বাঁকা কথা সহ্য করার জন্য 😉🫣 ২১ বছর যেহেতু সহ্য করেছেন অনেক কষ্টে, বাকিটা জীবন কষ্ট করে সহ্য করে নিন, তাহলেই জান্নাতে হুরপরীর দেখা পাবেন.... 😁 জন্মদিনে কি আর উপহার দিবো!? দোয়া করে দিলাম আপনার জন্য বরাদ্দকৃত সব হুরপরী যেন আপনি পরকালে পেয়ে যান.....!!! তার আগ পর্যন্ত পৃথিবীর এই হুরপরীকে নিয়েই কেটে যাক শতবর্ষ, আল্লাহ মালিক আপনার সুস্থতা এবং নেক হায়াত দান করুন, আমিন ইয়া রব, শুভ জন্মদিন আমার তিন কন্যার বাবা।।🎈🎁🎂🎁🎈

আমার প্রতিষ্ঠান সখিতা - Shokhitaয় এখন চলছে অরিজিনাল পার্ল ও স্টোন জুয়েলারি তৈরির ১১তম ব্যাচের ১ম ক্লাস, ট্রেইনার রাজু আল...
02/09/2026

আমার প্রতিষ্ঠান সখিতা - Shokhitaয় এখন চলছে অরিজিনাল পার্ল ও স্টোন জুয়েলারি তৈরির ১১তম ব্যাচের ১ম ক্লাস, ট্রেইনার রাজু আলামিন ভাইয়া ক্লাস করাচ্ছেন, আর আমি এই ব্যাচের স্মৃতি ধরে রাখছি 😊☺️😀

কবরবাসীদের মধ্যে এমনকিছু লোক থাকবেন যাদের গুনাহের সংখ্যা নেকির সংখ্যার চেয়ে কম। অতএব, ওয়াদামতো এমন ব্যক্তির কবরকে প্রশস্...
19/08/2026

কবরবাসীদের মধ্যে এমনকিছু লোক থাকবেন যাদের গুনাহের সংখ্যা নেকির সংখ্যার চেয়ে কম। অতএব, ওয়াদামতো এমন ব্যক্তির কবরকে প্রশস্ত করে দেয়া হবে, তার বিছানা হবে জান্নাতের বাগিচা, তার কবর হবে জান্নাতের একটা শাখার মতো। এভাবে বছরের পর বছর ধরে সেই ব্যক্তি পরম শান্তিতে দিনাতিপাত করতে থাকবে।

তারপর হঠাৎ!!

একদিন তার কবর থেকে ফুলের গন্ধ, সুন্দর বিছানা, আলোবাতাস ইত্যাদি নিয়ামতগুলো একে একে উঠিয়ে নেয়া হবে।

যে মালাইকা(ফেরেশতা)গণ তাকে খুব সম্মান করতেন,
তাদের মধ্যেও চলে আসবে ভাবলেশহীনতা।
লোকটি অবাক হয়ে জানতে চাইবে যে কেন তার সাথে হঠাৎ এমন আচরণ করা হচ্ছে। উত্তরে বলা হবে- "আপনি যে সকল সন্তান দুনিয়ায় রেখে এসেছেন, তাদেরকে ঠিকমতো মানুষ করেননি, তাদেরকে দ্বীন শিখাননি, যেটা আপনার জন্য ফরজ ছিলো।

এখন তারা প্রাপ্ত বয়স্ক হয়ে প্রতিদিন হাজার রকম গুনাহের কাজ করে চলেছে।
আর সেই পাপ থেকে একটা উল্লেখযোগ্য একটা অংশ আপনার একাউন্টেও জমা হচ্ছে ক্রমাগত। এভাবে তাদের কুকর্মের সংখ্যা আপনার নেকিকে ছাড়িয়ে গেছে।"

একথা শুনে সেই ব্যক্তি শুধু আফসোসই করতে থাকবেন। আর কিছুই করতে পারবেন না। কারণ তার ভাল আমলের একাউন্ট বন্ধ হয়ে গেছে, কিন্তু খারাপ আমলের একাউন্ট এখনো সচল। ফলে দিন দিন কবরে পাওয়া নিয়ামতগুলো চলে যাচ্ছে, আর আযাব আসতে শুরু করেছে। এই প্রক্রিয়া কেবলই একমুখী। কতকাল চলবে, কতটা ভয়াবহ আকার নেবে- কেউ আঁচ করতে পারিনা।

আরেক ধরণের মানুষ থাকবে যাদের নেক 'আমল খারাপ আমলের চেয়ে কম। তাই কবরে প্রবেশ করার পর তাতে সাপ-বিচ্ছু, আগুনের পোষাক, আগুনের বিছানা, মাটি সংকীর্ণতা, আযাব ইত্যাদি থাকবে। সাথে জাহান্নামের সাথে একটি দরজা ঐ লোকের কবরের সাথে কানেক্টেড থাকবে। জাহান্নামের হাওয়া সেখান দিয়ে আসতে থাকবে।

এভাবে শাস্তি ভোগ করতে করতে একদিন তিনি দেখবেন শাস্তিগুলো কেমন জানি একটা একটা করে কমে যাচ্ছে!!
এরপরে একসময় শাস্তির পরিবর্তে শান্তির বাগান হয়ে উঠবে তার কবর। নিয়ামত দিয়ে ভরে উঠবে সেই কবরের জীবন। সুবহান আল্লাহ্‌!

তিনি অবাক হয়ে কারণ জানতে চাইবেন। তাকে বলা হবে- "দুনিয়াতে আপনি যেসকল সুসন্তান রেখে এসেছেন, তারা আজ বড় হয়েছে তাদের নেক 'আমল আর ইস্তেগফার আপনার বদ কর্মকে ছাড়িয়ে গেছে।"

একথা শুনে লোকটি খুব আনন্দিত হবে। লোকটির মৃত্যু হলে তার খারাপ কাজের একাউণ্ট বন্ধ হয়ে গেল, কিন্তু তিনি ভাল কাজের একাউন্ট যে রেখে এসেছিলেন, তা আজো সচল আর তার প্রতিদান পেয়েই চলেছেন।

এরকমভাবে মানুষদের সন্তানদের কর্মফলের বেশ কিছু অংশ মৃত্যুর পরেও প্রভাবিত করবে।

হে আল্লাহ!
আমাদেরকে সেই তৌফিক দান করুন যেন আমরা আমাদের বাবা-মা এর আজাবের কারণ না হই এবং আমাদের সন্তান যেন আমাদের আজাবের কারণ না হয়।

আমীন ইয়া রব...

★ যারা নিঃসন্তান, তারা বেশি বেশি সদাকায়ে জারিয়াহ রেখে যাওয়ার চেষ্টা করবেন, যেটা মৃত্যুর পরেও আপনার আমলনামায় নেক কাজ হিসেবে যুক্ত হতে থাকবে।

নতুন দিন মানেই একটা নতুন ক্যানভাস। আসুন আজকের দিনটি সুন্দর সুন্দর কর্ম আর হাসিমুখ দিয়ে রাঙিয়ে তুলি, শুভ সকাল, শুভ দিন! 🎨...
18/08/2026

নতুন দিন মানেই একটা নতুন ক্যানভাস। আসুন আজকের দিনটি সুন্দর সুন্দর কর্ম আর হাসিমুখ দিয়ে রাঙিয়ে তুলি, শুভ সকাল, শুভ দিন! 🎨🌷

ক্লান্তিহীন পথচলা ও শত ব্যস্ততা, দায়িত্ব আর হাজারো ঝামেলার পরেও প্রতিদিন সকালে নতুন উদ্যমে জেগে ওঠা এক অদ্ভুত শক্তির নাম...
04/08/2026

ক্লান্তিহীন পথচলা ও শত ব্যস্ততা, দায়িত্ব আর হাজারো ঝামেলার পরেও প্রতিদিন সকালে নতুন উদ্যমে জেগে ওঠা এক অদ্ভুত শক্তির নাম—নারী।

পরিবারকে সামলে, নিজের স্বপ্নগুলোকে জীবন্ত রেখে যারা প্রতিদিন লড়াই করে যাচ্ছেন, আপনাদের প্রতি রইল একরাশ শ্রদ্ধা ও ভালোবাসা। নিজের যত্ন নিন, নিজের ভালোলাগা গুলোকে বাঁচিয়ে রাখুন। আপনার হাসিটাই আপনার সবচেয়ে বড় শক্তি। 😃💖

​ #নারীত্ব #অনুপ্রেরণা

04/08/2026

সমস্ত ভয়কে পেছনে ফেলে এগিয়ে চলুন নিজের স্বপ্নের পানে😃—কারণ আপনার সফলতার গল্পটা কেবল আপনাকেই লিখতে হবে 🫵

03/08/2026

আমাদের ক্রিয়েটিভ ক্যান্ডেল ডেকোরেটিভ পিস তৈরির ক্লাস দেখেনিন 😀☺️

#ক্যান্ডেল fans

Address

House 20, Road 15

1230

Opening Hours

Monday 11:00 - 21:00
Tuesday 11:00 - 21:00
Wednesday 11:00 - 21:00
Thursday 11:00 - 21:00
Friday 11:00 - 21:00
Saturday 11:00 - 21:00
Sunday 11:00 - 21:00

Telephone

+8801827159844

Alerts

Be the first to know and let us send you an email when NeelusChannel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NeelusChannel:

Shortcuts

  • Want your business to be the top-listed Media Company?

Share