Doyel Television

Doyel Television Doyel Television is a Bangla 24 hours online news portal in Bangladesh. Started publishing in 16 December 2018 under Editorship of Md. Mazharul Islam

14/08/2026

বাসাবো-নন্দীপাড়া সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, রাতের আঁধারে পুরোনো ইট-বালু সরিয়ে নেওয়ার দাবি

Doyel Television : রাজধানীর বাসাবো থেকে নন্দীপাড়া ব্রিজ পর্যন্ত সড়ক সংস্কারকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সড়ক সংস্কারের প্রচলিত নিয়মনীতি যথাযথভাবে অনুসরণ না করেই কাজ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, সংস্কারকাজে পুরোনো রাস্তার উপকরণ যথাযথভাবে সংরক্ষণ বা পুনর্ব্যবহারের পরিবর্তে রাতের আঁধারে ট্রাকে করে সরিয়ে নেওয়া হচ্ছে। ঠিকাদারের লোকজন এসব উপকরণ নিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।
অভিযোগকারীরা জানান, সড়ক সংস্কারের আগে ক্ষতিগ্রস্ত অংশ যথাযথভাবে প্রস্তুত করা, পুরোনো স্তর অপসারণ ও নির্ধারিত মান অনুযায়ী নতুন উপকরণ ব্যবহারের নিয়ম রয়েছে। কিন্তু বাসাবো-নন্দীপাড়া সড়কের সংস্কারকাজে এসব নিয়ম কতটা মানা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয়দের আরও অভিযোগ, দিনের বেলায় কাজের দৃশ্যমানতা থাকলেও রাতের আঁধারে রাস্তার পুরোনো উপকরণ ট্রাকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটছে। এতে সরকারি সম্পদের অপব্যবহার হচ্ছে কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।
এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সড়ক সংস্কারকাজ সরেজমিনে পরিদর্শন করে কাজের মান, ব্যবহৃত নির্মাণসামগ্রী এবং পুরোনো রাস্তার উপকরণ অপসারণের বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন।
তাদের দাবি, প্রকল্পের বরাদ্দ, কাজের পরিমাণ, ব্যবহৃত উপকরণের মান এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যক্রম স্বচ্ছভাবে যাচাই করা হলে প্রকৃত চিত্র বেরিয়ে আসবে।
এদিকে, অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।
স্থানীয়দের প্রশ্ন—সড়ক সংস্কারের নামে সরকারি অর্থ ব্যয় হলেও কাজের মান ও উপকরণের হিসাব কি যথাযথভাবে সংরক্ষণ করা হচ্ছে?

25/07/2026

#শিক্ষামন্ত্রীর পদত্যাগ
শুনেই যা করল সিজেপি!
Doyel Television

25/07/2026

রেলওয়ের পয় বর্জ্য পড়ছে শুকাতে দেওয়া মরিচের উপর
Doyel Television

20/07/2026

সবুজবাগে জামায়াতে ইসলামীর উদ্যোগে মশক নিধন ও বৃক্ষরোপণ অভিযান

মাজহারুল ইসলাম : রাজধানীর সবুজবাগ থানার বাসাবো এলাকায় মশাবাহিত রোগ প্রতিরোধ এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ৪ নম্বর ওয়ার্ডের উদ্যোগে মশক নিধন ও বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৫টায় বাসাবো সাঈদীয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সাঈদ আক্তার মাওলা সোহেল।

কর্মসূচিতে ৪ নম্বর ওয়ার্ডের দলীয় নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসী অংশগ্রহণ করেন। এ সময় বিভিন্ন স্থানে মশক নিধন কার্যক্রম পরিচালনার পাশাপাশি বৃক্ষরোপণ করা হয়। অংশগ্রহণকারীরা মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় অধিক হারে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে ব্যক্তি, পরিবার ও সমাজ—সব পর্যায়ে সচেতনতা বৃদ্ধি জরুরি। একই সঙ্গে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

আয়োজকরা জানান, পরিচ্ছন্ন, সবুজ ও সুস্থ বাসাবো গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

কাশিয়ানীতে স্ত্রী হত্যা'র ১২ ঘণ্টার মধ্যেই স্বামী গ্রেফতার ​মোঃ সোহান শেখ, কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি : পারিবারিক কল...
08/07/2026

কাশিয়ানীতে স্ত্রী হত্যা'র ১২ ঘণ্টার মধ্যেই স্বামী গ্রেফতার

​মোঃ সোহান শেখ, কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি : পারিবারিক কলহের জেরে গোপালগঞ্জের কাশিয়ানীতে বর্ণা খানম ওরফে মিলি (২৮) নামে এক নারীকে হত্যা করে লাশ গুমের চেষ্টার অভিযোগ উঠেছে।

এ ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই প্রধান আসামি তার স্বামী আল আমিন ব্যাপারী ওরফে আলামিনকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে ফরিদপুরের কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আল আমিন ফরিদপুরের কোতোয়ালি থানার রঘুনন্দপুর গ্রামের নুর ইসলাম ব্যাপারীর ছেলে। পরে তাকে আদালতে পাঠানো হলে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ১৪ বছর আগে আল আমিন ব্যাপারীর সঙ্গে কাশিয়ানী উপজেলার দক্ষিণপাড়া ধানকাড়া গ্রামের মিজানুর রহমান মুন্সীর মেয়ে বর্ণা খানমের বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আল আমিন প্রায়ই স্ত্রীকে গালিগালাজ ও মারধর করতেন। গত ৪ জুলাই বর্ণা খানম স্বামী ও সন্তানদের নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন। এরপর ৬ জুলাই সকাল সাড়ে ১১টার দিকে আল আমিন স্ত্রীকে ডেকে বাড়ির পেছনের পুকুরপাড়ে নিয়ে যান। সেখানে পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে পানিতে ফেলে রেখে পালিয়ে যান।

পুলিশ আরও জানায়, পালিয়ে যাওয়ার সময় আল আমিনের ভেজা লুঙ্গি, গামছা ও গেঞ্জি দেখে তাদের ছেলে ইসরাফিল সন্দেহ করে চিৎকার দেয়। পরে পরিবারের সদস্যরা পুকুরপাড়ে গিয়ে বর্ণার গলায় ওড়না পেঁচানো মরদেহ দেখতে পান। খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের মা বেইলি বেগম বাদী হয়ে ওইদিন রাতে কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা দায়েরের ১২ ঘণ্টার মধ্যেই ফরিদপুরের কোতোয়ালি থানা এলাকা থেকে প্রধান আসামি আল আমিনকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হলে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

টিসিবির ডিলারশিপ পুনরায় নবায়নের দাবি,গাইবান্ধায় ডিলারদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদানশাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রত...
08/07/2026

টিসিবির ডিলারশিপ পুনরায় নবায়নের দাবি,গাইবান্ধায় ডিলারদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা জেলায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ(টিসিবির) ডিলারদের পুনঃনবায়ন বন্ধ রাখার নির্দেশনা প্রত্যাহার ও পুনোরায় নবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) বেলা ১২ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা টিসিবি ডিলার বাঁচাও আন্দোলনের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন মো. জছিজার রহমান সুজা, এম এ রশিদ, আখতারুজ্জামান, শাহ আলম সেলিমসহ অন্যরা।

বক্তারা বলেন, সম্প্রতি টিসিবি কর্তৃক ২০২৬ সালের জুন মাসে যাদের জিলারশীপের মেয়াদ শেষ হয়েছে তাদের পুনঃনবায়ন না করার নির্দেশনা প্রদান করা হয়। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে আমরা গভীরভাবে উদ্বিগ্ন ও মর্মাহত। জেলায় মোট একশত ছাব্বিশ জন টিসিবির ডিলার রয়েছে।

একেক জনের বয়স চল্লিশ থেকে পঞ্চান্নো বা তার উর্দ্ধে। এই বয়সে ডিলারশীপ বাতিল করলে অসহায়ের মতো দুর্বিষহ অবস্থা সৃষ্টি হবে। আমাদের ডিলারদের বিরুদ্ধে দুর্ণীতি, অর্থ আত্নসাৎ, পণ্য বিতরনের অনিয়মের কোনো অভিযোগ নেই।

২০২২ এর নীতিমালায় বলা ছিল কোনো রকম অনিয়ম ছাড়া সুষ্ঠভাবে ডিলারশীপ পরিচালনা করলে পরবর্তীতে নবায়নের মাধ্যমে কার্যক্রম চালাতে পারবে। কিন্তুুু বর্তমান নীতিমালায় সেই নিয়মটি বাদ দেওয়া হয়েছে।

বক্তারা অতিদ্রুত টিসিবি'র ডিলার নিয়োগ ও ব্যবস্থাপনা নীতিমালা সংশোধিত-২০২৫ ও মেয়াদোত্তীর্ণ টিসিবির ডিলারদের পুনঃ নবায়ন বন্ধ রাখার নির্দেশনা বাতিল, অভিযোগবিহীন ও সফলভাবে দায়িত্বপালন কারী ডিলারদের পুনোরায় নবায়ন করা সহ ৫ দফা দাবি জানান।

মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।

ময়মনসিংহ সদর ভূমি অফিসে রাজস্ব আদায়ে সাফল্য, এক অর্থবছরে আদায় ১৫ কোটি ৮০ লাখ টাকাদোয়েল নিউজ : ময়মনসিংহ সদর উপজেলা ভূমি অ...
08/07/2026

ময়মনসিংহ সদর ভূমি অফিসে রাজস্ব আদায়ে সাফল্য, এক অর্থবছরে আদায় ১৫ কোটি ৮০ লাখ টাকা

দোয়েল নিউজ : ময়মনসিংহ সদর উপজেলা ভূমি অফিস ২০২৫-২০২৬ অর্থবছরে বিভিন্ন খাত থেকে সরকারি রাজস্ব আদায় করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা-এর নেতৃত্বে ভূমি অফিসের সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও ডিজিটাল কার্যক্রমের ফলে রাজস্ব আদায়ে ইতিবাচক অগ্রগতি এসেছে। উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবছরে মোট ১৫ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ৩৫১ টাকা সরকারি রাজস্ব আদায় হয়েছে।

রাজস্ব আদায়ের খাতভিত্তিক তথ্য অনুযায়ী ভূমি উন্নয়ন কর থেকে আদায় হয়েছে ১৩ কোটি ৭ লাখ ২৮ হাজার ৪৬২ টাকা। অনলাইনে আদায়কৃত নামজারি ফি থেকে ২ কোটি ৬২ লাখ ৯ হাজার ১৭০ টাকা। চলনাদিত্ব (মিউটেশন) নবায়ন বাবদ ১ লাখ ৭৫ হাজার ১৫৬ টাকা। ডিপি লিজ মানি থেকে ৫ লাখ ১ হাজার ৯৬৪ টাকা। মোবাইল কোর্টের মাধ্যমে আদায় হয়েছে ৩ লাখ ৫৫ হাজার ৬০০ টাকা। সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা বলেন, "সরকারি রাজস্ব আদায়ে জনগণের আন্তরিক সহযোগিতা ও সচেতনতার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করে সরকারের রাজস্ব বৃদ্ধি ও উন্নত ভূমি ব্যবস্থাপনায় আমরা নিরলসভাবে কাজ করে যাব।

তিনি আরও বলেন, ভূমি সংক্রান্ত সকল সেবা দ্রুত, সহজ ও হয়রানিমুক্তভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডিজিটাল সেবার প্রসার এবং নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।

উপজেলা ভূমি অফিস কর্তৃপক্ষ এ সাফল্যের জন্য ময়মনসিংহ সদর উপজেলার সকল ভূমি মালিক, সেবাগ্রহীতা ও সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Doyel Television posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share