Tanvir Tanim

Tanvir Tanim Me? Mr. Attitude ☺ Everything is possible in our dream , but...i want everything possible in my practical life !!

15/07/2026

Good vibes happen in Goa.🤘🤘

11/07/2026

আপনার বাড়িতেও কি একই অবস্থা? কমেন্টে জানান!
আর এমন একজন ট্রাভেল-পাগল বন্ধুকে মেনশন করুন, যে বকা খেয়েও ঘুরতে যায়! 😂❤️

25/06/2026

Kolkata sea beach 🤐

16/06/2026
IN 2030 WORLD CUP, YOU AND ME..! 🤍💙🇩🇪🇩🇪
15/06/2026

IN 2030 WORLD CUP, YOU AND ME..! 🤍💙🇩🇪🇩🇪

11/06/2026

বিশ্বকাপের আগে আপনার জীবন সঙ্গী বেছে নিন 🤍

16/05/2026

যৌবনের যেই ভুলটি আমাকে সবচেয়ে বেশি কাঁদায় সেটি হচ্ছে স্রষ্টার প্রেমে না পড়ে, সৃষ্টির প্রেমে পড়া।😅

16/05/2026

Wait for end 😷

হঠাৎ করে তোমাকে ছেড়ে আসিনি আমি।তোমার থেকে দূরে সরে আসার আগে অসংখ্য রাত নিজের সাথে যুদ্ধ করেছি। নিজের মনকে হাজারবার বুঝিয়...
15/05/2026

হঠাৎ করে তোমাকে ছেড়ে আসিনি আমি।
তোমার থেকে দূরে সরে আসার আগে অসংখ্য রাত নিজের সাথে যুদ্ধ করেছি। নিজের মনকে হাজারবার বুঝিয়েছি, “আর না… এবার থামতে হবে।” কারণ হুট করে কাউকে ভালোবাসা যায় ঠিকই, কিন্তু বছরের পর বছর হৃদয়ের ভেতর গেঁথে থাকা কাউকে হুট করে ভুলে যাওয়া যায় না।

আমি থেকেছিলাম… শেষ পর্যন্ত থেকেছিলাম।
তোমার বদলে যাওয়া মেনে নিতে নিতে, নিজের না-পাওয়াগুলো লুকাতে লুকাতে, প্রতিদিন একটু একটু করে ভেঙে গেছি। একসময় এমন হয়েছে, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই চিনতে পারতাম না। ভিতরে ভিতরে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম যে, বেঁচে থাকাটাই বোঝা লাগত।

তারপর ধীরে ধীরে অভিযোগ করা বন্ধ করেছি।
অভিমান জমিয়ে রাখা বন্ধ করেছি।
রাগ করা বন্ধ করেছি।
তোমার জন্য রাত জেগে কান্না করা বন্ধ করেছি।
মন খারাপ হলে তোমাকে বলতে ইচ্ছে করলেও বলা বন্ধ করেছি।

কারণ বুঝে গিয়েছিলাম, আমার কষ্টগুলো তোমার কাছে আর পৌঁছায় না।
আমার চোখের জল তোমাকে আর ছুঁয়ে যায় না।
আমি ভেঙে পড়লে তোমার কিছুই আসে যায় না।

তাই বুকের ভেতর জমে থাকা ক্ষতগুলো আর দেখাতে যাইনি।
হাজারটা না বলা কষ্ট দাঁতে দাঁত চেপে একাই সহ্য করেছি।
তুমি জানতেও পারোনি, প্রতিরাতে আমি একটু একটু করে নিঃশেষ হয়ে যাচ্ছিলাম।

তারপর একদিন…
অনেকদিন জমে থাকা কান্নাগুলো মুছতে মুছতে, খুব নিঃশব্দে তোমাকে ভালোবাসাও বন্ধ করে দিলাম।

এতটাই নিঃশব্দে সরে গেলাম তোমার জীবন থেকে, যেন কোনোদিন ছিলামই না।
ঠিক অপুষ্টিতে ভুগতে থাকা মাথার অবাঞ্চিত একটা চুলের মতো, হালকা একটা ঝরে পড়া…
যার অনুপস্থিতি মানুষ টেরই পায় না।

আর সবচেয়ে কষ্টের ব্যাপার জানো?
তুমি সত্যিই টের পাওনি।

কিছু ভালোবাসা থাকে—যেগুলো পাওয়ার জন্য না, শুধু অনুভব করার জন্য।না দেখেও, না পেয়েও—কারও জন্য এতটা ভালোবাসা  যায়।কখনো কখন...
01/05/2026

কিছু ভালোবাসা থাকে—যেগুলো পাওয়ার জন্য না, শুধু অনুভব করার জন্য।
না দেখেও, না পেয়েও—কারও জন্য এতটা ভালোবাসা যায়।

কখনো কখনো মনে হয়, শেষবারের মতো যদি একটা দেখা হতো…
কিছু কথা বলতাম, কিছু না বলা কথাও হয়তো একটু শান্তি পেত।
কিন্তু সব গল্পে শেষ দৃশ্য থাকে না—কিছু গল্প শুধু অসম্পূর্ণ থেকে যায়।

অদ্ভুত না?
যে সত্যি করে চায়, সে পায় না…
আর যে না চাইতেই পেয়ে যায়, সে কখনো বুঝেও না কী পেয়েছে।

ভালোবাসা সুন্দর, কিন্তু তার সব রং সবসময় পূর্ণ হয় না।
কিছু ভালোবাসা আছে, যেগুলো শেষ হয় না—শুধু ধীরে ধীরে অভ্যাস হয়ে যায়।

Address

Khilgaon
Dhaka
1219

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tanvir Tanim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share