Daily Muldhara

Daily Muldhara Reliable Source for News & Opinion
(5)

দৈনিক মূলধারার অগণিত পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা, এজেন্ট, বিপণনকর্মী ও শুভানুধ্যায়ীর প্রতি রইল ঈদের শুভেচ্ছা। পবিত্র ঈদুল আ...
27/05/2026

দৈনিক মূলধারার অগণিত পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা, এজেন্ট, বিপণনকর্মী ও শুভানুধ্যায়ীর প্রতি রইল ঈদের শুভেচ্ছা। পবিত্র ঈদুল আজহার আনন্দ অমলিন হোক। ঈদ মোবারক!

গত সপ্তাহে বিজেপির সঙ্গে যুক্ত শীর্ষস্থানীয় উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ‘বিশ্ব হিন্দু পরিষদ’ (ভিএইচপি) রাস্তাঘাটে নামাজ আদা...
27/05/2026

গত সপ্তাহে বিজেপির সঙ্গে যুক্ত শীর্ষস্থানীয় উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ‘বিশ্ব হিন্দু পরিষদ’ (ভিএইচপি) রাস্তাঘাটে নামাজ আদায়ের ওপর দেশব্যাপী সম্পূর্ণ নিষেধাজ্ঞার দাবি জানিয়েছে। এই অনুশীলনকে তারা মুসলিম সম্প্রদায়ের ‘শক্তি প্রদর্শন’ বলে অভিহিত করেছে।

তবে মুসলমানদের যুক্তি হলো, উন্মুক্ত স্থানে নামাজ আদায়ের ওপর এই কড়াকড়ি একটি বাস্তবতাকে উপেক্ষা করছে। অনেক মসজিদ এবং ঈদের নামাজের জন্য নির্ধারিত মাঠ (যাকে ‘ঈদগাহ’ বলা হয়), সেখানে বিশেষ করে ঘনবসতিপূর্ণ শহর এলাকায় শুক্রবারের বড় জামাত বা ঈদের সময় সব মুসল্লির স্থানসংকুলান হয় না।

ঈদুল আজহার আগের দিন মুসলমানদের সামনে মূল প্রশ্নটি হলো—তাঁরা কোনো ধরনের তল্লাশি, সংঘাত বা জনসাধারণের বৈরী আচরণের মুখোমুখি না হয়ে শান্তিতে নামাজ আদায় করতে পারবেন কি না। বিশেষ করে বিজেপিশাসিত উত্তর প্রদেশে, যা প্রতিবেশী দেশ পাকিস্তানের মতোই জনবহুল। এই রাজ্যে প্রায় ৩ কোটি ৯০ লাখ মুসলমানের বসবাস—যা সৌদি আরবের মোট জনসংখ্যার চেয়ে বেশি।

কোরবানির পবিত্রতার সঙ্গেই জড়িয়ে আছে আমাদের চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার এক নাগরিক ও ঈমানি দায়িত্ব।
25/05/2026

কোরবানির পবিত্রতার সঙ্গেই জড়িয়ে আছে আমাদের চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার এক নাগরিক ও ঈমানি দায়িত্ব।

পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য এক পরম আত্মশুদ্ধি, ত্যাগ এবং মহান আল্লাহর প্রতি নিঃশর্ত আন�

প্রশাসনের প্রথম দায়িত্ব হবে মহাসড়কে কার্যকর শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। #মূলধারা_এডিটোরিয়াল  #সম্পাদকীয়
25/05/2026

প্রশাসনের প্রথম দায়িত্ব হবে মহাসড়কে কার্যকর শৃঙ্খলা প্রতিষ্ঠা করা।
#মূলধারা_এডিটোরিয়াল #সম্পাদকীয়

পবিত্র ঈদুল আজহা মুসলমানদের অন্যতম বৃহত্তম সামাজিক ও পারিবারিক উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে প্র�

সংবাদগুলোর ছবির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলে এবং শিরোনাম ও ছবির বর্ণনা পড়লে যে কোনো সংবেদনশীল মানুষের মন ভারী হয়ে উঠতে বাধ...
20/05/2026

সংবাদগুলোর ছবির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলে এবং শিরোনাম ও ছবির বর্ণনা পড়লে যে কোনো সংবেদনশীল মানুষের মন ভারী হয়ে উঠতে বাধ্য।

হাম নিয়ে জীবনের বিপর্যয়ের কথা তুলে ধরে পত্রপত্রিকাগুলো প্রতিবেদন প্রকাশ করে আসছে দীর্ঘ সময় ধরে�

18/05/2026

>

চাঁদ দেখা গেছে; আগামী ২৮ মে দেশজুড়ে পালিত হবে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা।

প্যারোলে মুক্তি পেলেও শেষ পর্যন্ত মায়ের জানাজায় অংশ নিতে পারলেন না ময়মনসিংহের গৌরীপুর পৌর যুবলীগের সাবেক সভাপতি ও গৌরীপু...
15/05/2026

প্যারোলে মুক্তি পেলেও শেষ পর্যন্ত মায়ের জানাজায় অংশ নিতে পারলেন না ময়মনসিংহের গৌরীপুর পৌর যুবলীগের সাবেক সভাপতি ও গৌরীপুর সরকারি কলেজের সাবেক জিএস মজিবুর রহমান। নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছাতে না পারায় জানাজা না পেলেও মায়ের দাফনে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন তিনি। দাফন প্রক্রিয়া শেষে পুলিশি পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মজিবুর রহমানের মা হাজেরা খাতুন (৯০) বৃহস্পতিবার (১৪ মে) রাত ৯টা ১৫মিনিটে পৌর শহরের বঙ্গবন্ধু সড়ক বাজার পশ্চিম মহল্লার নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে মারা যান। মায়ের শেষ বিদায়ে অংশ নিতে পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোলে মুক্তির আবেদন করা হয়। আবেদনের প্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান শুক্রবার বেলা সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য তার মুক্তি মঞ্জুর করেন।

কারাগার থেকে মুক্তি পেয়ে পুলিশি পাহারায় মজিবুর রহমান যখন এলাকায় পৌঁছান, ততক্ষণে জানাজা শেষ হয়ে যায়। পরে তিনি দাফন কাজে অংশ নেন। এ সময় মায়ের মরদেহ ছুঁয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

অন্তর্বর্তী সরকারের সময়ে আমেরিকার সঙ্গে হওয়া চুক্তির বিষয়ে সরকারের পক্ষ থেকে কেউ জামায়াতের সঙ্গে কোনো আলোচনা করেনি বলে দ...
15/05/2026

অন্তর্বর্তী সরকারের সময়ে আমেরিকার সঙ্গে হওয়া চুক্তির বিষয়ে সরকারের পক্ষ থেকে কেউ জামায়াতের সঙ্গে কোনো আলোচনা করেনি বলে দাবি করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘এখনো আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, তৎকালীন সরকারের পক্ষ থেকে কোনো একজন মানুষ এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে একটা শব্দ উচ্চারণ করেনি।’

শুক্রবার (১৫ মে) বিকেলে রংপুর শিল্পকলা একাডেমিতে মহানগর জামায়াত আয়োজিত সুধী সমাবেশে যোগ দেওয়ার আগে তিনি গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন। তিস্তা মহাপরিকল্পার বিষয়ে শফিকুর রহমান বলেন, ‘আমরা পদ্মা ব্যারাজের উদ্যোগকে অভিনন্দন জানাই। কিন্তু এটা তিস্তার বিনিময়ে নয়।’

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৩৭৭ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৭৪ শিশু। ম...
15/05/2026

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৩৭৭ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৭৪ শিশু। মোট ৪৫১ শিশুর মৃত্যু হয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গে নবনির্বাচিত বিজেপি সরকার পশু জবাইয়ের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে নতুন নির্দেশনা জারি করেছে। এই নির্দে...
14/05/2026

ভারতের পশ্চিমবঙ্গে নবনির্বাচিত বিজেপি সরকার পশু জবাইয়ের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে নতুন নির্দেশনা জারি করেছে। এই নির্দেশনার আওতায় রাজ্যজুড়ে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

বুধবার (১৩ মে) রাজ্য সরকারের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন থেকে নির্ধারিত সরকারি কর্তৃপক্ষের অনুমতি এবং পশু চিকিৎসকের দেওয়া ফিটনেস সনদ ছাড়া গরু, ষাঁড় বা মহিষের মতো কোনো পশু জবাই করা যাবে না। এই নিয়ম অমান্য করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা জরিমানার বিধান রাখা হয়েছে, যা রাজ্যে নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।

Address

অরণি (প্লট# বি-৮), ইস্টার্ন হাউজিং, কল্যাণপুর
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Daily Muldhara posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share