15/09/2026
চলুন অন্ধের দেশে আয়না বিক্রি করি...
১৯৪৭ সালের ৩ জুন, ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন ঘোষণা করলেন - ভারত ভাগ হবে। কংগ্রেস আর মুসলিম লীগের ক্ষমতার লড়াই এমন জায়গায় পৌঁছেছিল যে, ভাগ করা ছাড়া ব্রিটিশদের হাতে আর কোনো অপশন ছিল না।
১৮ জুলাই ব্রিটিশ পার্লামেন্টে পাশ হলো ভারতের স্বাধীনতা আইন।
আর তারপরই হলো ইতিহাসের সবচেয়ে বড় প্রহসন।
একজন মানুষ, স্যার সিরিল রেডক্লিফ - যিনি জীবনে কখনো ভারতে আসেননি, ভারতের মানচিত্রও ঠিকমতো চেনেন না - তাকে মাত্র ৩৬ দিন সময় দেওয়া হলো দুটো দেশের সীমানা আঁকার জন্য।
তিনি পাঞ্জাব আর বাংলাকে মাঝ বরাবর কেটে দিলেন। এর নাম হলো 'রেডক্লিফ লাইন'।
মজার ব্যাপার হলো, এই লাইন কোথা দিয়ে যাবে, তা ১৫ই আগস্ট স্বাধীনতার দিনেও কেউ জানতো
না। জানানো হলো ১৭ই আগস্ট!
ফলাফল?
প্রায় দেড় কোটি মানুষ রাতারাতি উদ্বাস্তু, ১০ থেকে ২০ লাখ মানুষের মৃত্যু, আর একটা ক্ষত - যা আজ ৭৮ বছর পরেও এই উপমহাদেশ বয়ে বেড়াচ্ছে।
জিন্নাহ আর নেহেরু বুঝতেও পারেননি, তারা মাউন্টব্যাটেনের কূটচালের কাছে কিভাবে হেরে গেলেন। আর মাশুল দিলো সাধারণ মানুষ।
এটাই ছিল মাউন্টব্যাটেন প্ল্যান।
( মোহাম্মদ জামাল উদ্দিন)
#ইতিহাস #জিন্নাহ #দেশভাগ #বাংলাদেশ
#সবারজন্য
মানচিত্র AI