BD Tv & Film Media

BD Tv & Film Media This is the bangladeshi actor & actress fan page.
(1)

অসুস্থতার কাছে সবাই অসহায়! কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন কে জমজমের পানি খাওয়াচ্ছেন চিত্র নায়িকা চম্পা! #ইলিয়াসকাঞ্চন  ...
10/08/2026

অসুস্থতার কাছে সবাই অসহায়! কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন কে জমজমের পানি খাওয়াচ্ছেন চিত্র নায়িকা চম্পা!

#ইলিয়াসকাঞ্চন #চম্পা

10/08/2026

কখনোই ভাবি নাই যে বন্ধু খন্দকার মোশাররফ হোসেন বড় হয়ে এমপি মন্ত্রী হবে - রুহুল আমিন! #খন্দকার #খন্দকারমোশাররফহোসেন
#

ঢাকাই সিনেমার খল অভিনেতা মোহাম্মদ আশরাফুল হক ডনকে চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার ঢাকার শ...
09/08/2026

ঢাকাই সিনেমার খল অভিনেতা মোহাম্মদ আশরাফুল হক ডনকে চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান তালুকদার জানান।

“সালমান শাহ হত্যা মামলার কারণে ডনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল। ইমিগ্রেশনের স্টপ লিস্টেও তার নাম ছিল।

আজ সৌদি আরব যাওয়ার সময় তাকে আটক করা হয়। পরে সিআইডির কর্মকর্তারা এসে তাকে নিয়ে গেছেন।”

সিআইডির ঢাকা মেট্রো পশ্চিমের বিশেষ পুলিশ সুপার গোলাম বেনজীর জানিয়েছেন, ডনকে ইতোমধ্যে আদালতে পাঠিয়েছেন তাার।

সালমান শাহ হত্যা মামলার ১১ আসামির তালিকায় অভিনেতা ডনের নামও রয়েছে। গতবছর তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে আদালত।

গোলাম বেনজীর বলেন, “সে সময় মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে একটি রিকুইজিশন পাঠিয়ে এজাহারে নাম থাকা আসামিদের দেশত্যাগে বাধা দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন।

“আজ সকাল ৬টার দিকে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার জন্য ওই আসামি বিমানবন্দরে যান। এরপর তাকে গ্রেপ্তার করা হয়।”

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনে নিজ ফ্ল্যাট থেকে সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। দেশের চলচ্চিত্র জগতে সে সময় তিনি তুমুল জনপ্রিয় ছিলেন।

ছেলের মৃত্যুর পর প্রথমে একটি অপমৃত্যু মামলা করেন সালমান শাহর বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী। কিন্তু পরে ছেলেকে হত্যা করা হয়েছে- এমন অভিযোগে ১৯৯৭ সালের ২৪ জুলাই অভিযোগটিকে হত্যা মামলায় রূপান্তরের আবেদন করেন তিনি।

তখন অপমৃত্যু মামলার সঙ্গে হত্যার অভিযোগের বিষয়টি তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দিয়েছিল আদালত। ১৯৯৭ সালের ৩ নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়ে সিআইডি বলে, সালমান শাহ ‘আত্মহত্যা’ করেন।

কিন্তু সিআইডির প্রতিবেদন প্রত্যাখ্যান করে কমরউদ্দিন চৌধুরী রিভিশন মামলা করেন। ২০০৩ সালের ১৯ মে মামলাটি বিচার বিভাগীয় তদন্তে পাঠায় আদালত।

এর দীর্ঘ ১১ বছর পর ২০১৪ সালের ৩ অগাস্ট সেই প্রতিবেদন দাখিল করেন মহানগর হাকিম ইমদাদুল হক। তাতেও হত্যার অভিযোগ নাকচ করা হয়।

কিন্তু সালমানের মা নীলা চৌধুরী মামলটি চালিয়ে যান। ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি তিনি বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনে ‘নারাজি’ দেন।

১১ জনের নাম উল্লেখ করে নীলা চৌধুরী দাবি করেন, এরা তার ছেলেকে হত্যার সঙ্গে জড়িত থাকতে পারে।

মামলাটি এরপর তদন্ত করে র‌্যাব। তখন রাষ্ট্রপক্ষ আপত্তি তুললে ২০১৬ সালের ২১ অগাস্ট ঢাকার বিশেষ জজ ৬-এর বিচারক ইমরুল কায়েশ র‌্যাবকে মামলাটি আর তদন্ত না করার আদেশ দেন।

তখন তদন্তের দায়িত্বে আসে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। চার বছর তদন্তের পর ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি তারা চূড়ান্ত প্রতিবেদন দেয়।

সেখানেও বলা হয়, ঘটনার সময় উপস্থিত ও ঘটনায় সংশ্লিষ্ট ৫৪ সাক্ষীর জবানবন্দি বিশ্লেষণ করে এবং জব্দ আলামত পর্যালোচনা করে হত্যার অভিযোগের কোনো প্রমাণ মেলেনি।

পিবিআই তদন্ত প্রতিবেদনে বলে, চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে পারিবারিক কলহ এবং স্ত্রী সামিরার কারণে মা নীলা চৌধুরীকে ছেড়ে থাকার মানসিক যন্ত্রণায় ‘অভিমানী’ সালমান আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন।

ওই প্রতিবেদনেও অসন্তুষ্টি জানিয়ে ছেলের মৃত্যু কীভাবে হয়েছিল, তা জানতে আরও তদন্ত চান নীলা চৌধুরী। এর মধ্যে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ ২০২১ সালের ৩১ অক্টোবর পিবিআইয়ের প্রতিবেদন আমলে নিয়ে আসামিদের অব্যাহতির আদেশ দেন।

এরপর আবার সালমানের পরিবারের পক্ষ থেকে মহানগর দায়রা জজ আদালতে রিভিশন দায়েরের আবেদন করা হয়। ২০২৫ সালের অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক রিভিশন আবেদন মঞ্জুর করেন।

এ বিষয়ে সালমানের বাবা কমরউদ্দিনের অভিযোগ এবং ঘটনায় জড়িত রিজভী আহমেদ ওরফে ফরহাদের জবানবন্দি সংযুক্ত করে হত্যা মামলা করার নির্দেশ দিয়ে অভিযোগের বিষয়ে তদন্তের আদেশ দেওয়া হয়।

পিবিআই ২০২০ যখন এ মামলায় চূড়ান্ত প্রতিবেদন দিয়েছিল, ডন তখন বলেছিলেন, “আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। অবশেষে কলিজার বন্ধুকে হত্যার মিথ্যা অভিযোগ থেকে মুক্ত হলাম।”

তিনি বলেছিলেন, “২৪টা বছর বুকের ভেতর বন্ধু হত্যার মিথ্যা অপবাদ নিয়ে আমাকে ঘুরতে হয়েছে। আমার যে ক্ষতি হয়েছে তার পূরণ কিছুতেই হবে না। আমি ধৈর্য ধরে ছিলাম। সত্য কোনো দিন মিথ্যা হয় না। মিথ্যাকেও কোনো দিন জোর করে সত্যি বানানো যায় না।”

ওই বক্তব্য দেওয়ার ছয় বছর পর সালমান শাহ হত্যা মামলাতেই গ্রেপ্তার হলেন ডন।

09/08/2026

চিত্র নায়িকা ববি ও নায়ক জয় কি করছে!

"শাকিব সবাইকে বুঝিয়ে দিল অভিনয়ের আসল মূল্য কত!" — কচি খন্দকার 💥👑গুণী অভিনেতা ও নির্মাতা কচি খন্দকার শাকিব খানের পারিশ্র...
13/07/2026

"শাকিব সবাইকে বুঝিয়ে দিল অভিনয়ের আসল মূল্য কত!" — কচি খন্দকার 💥👑

গুণী অভিনেতা ও নির্মাতা কচি খন্দকার শাকিব খানের পারিশ্রমিক এবং ইন্ডাস্ট্রিতে তাঁর অবস্থান নিয়ে একটি দারুণ মন্তব্য করেছেন।
সংক্ষেপে তাঁর মূল কথাগুলো:

বিস্ময়কর ও অনুপ্রেরণাদায়ক: বাংলাদেশে একজন অভিনয়শিল্পী হিসেবে শাকিব খান যে পরিমাণ পারিশ্রমিক নেন, তা কচি খন্দকারের কাছে সত্যিই বিস্ময়কর লাগে।

চাহিদার নতুন উচ্চতা: এত বিপুল পরিমাণ পারিশ্রমিক পাওয়া এটাই প্রমাণ করে যে, শাকিব খান নিজের ও অভিনয়ের চাহিদাকে কোন আকাশচুম্বী পর্যায়ে নিয়ে গেছেন।

অভিনয়ের আসল মূল্য: শাকিব খান একা হাতে পুরো ইন্ডাস্ট্রি ও সবাইকে বুঝিয়ে দিয়েছেন যে এ দেশে অভিনয়ের প্রকৃত মূল্য বা মর্যাদা কতটা হতে পারে। আর এই কারণেই তিনি শাকিব খানকে মনে-প্রাণে সম্মান করেন।
গুণী নির্মাতা কচি খন্দকারের এই দারুণ ও বাস্তবসম্মত মূল্যায়নের সাথে আপনি কতটুকু একমত? কমেন্টে আপনার মতামত জানান! 👇

👑 👑

ফি আমানিল্লাহ 🤲গায়ক , গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু ভাই  ক্যানসারে আক্রান্ত। আসুন সবাই মিলে উনার সুস্থতার জ...
13/07/2026

ফি আমানিল্লাহ 🤲
গায়ক , গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু ভাই ক্যানসারে আক্রান্ত। আসুন সবাই মিলে উনার সুস্থতার জন্য দোয়া করি।
উনার স্ত্রী বিন্দু কনা দেশবাসী সবার কাছে দোয়ার দরখাস্ত করেছেন।🤲

28/06/2026

বাংলাদেশ চলচ্চিত্রের আইটেম গার্ল কৌতুক অভিনেত্রী নাসরিন হটাৎ এমন করলো কেনো? #অভিনেত্রী_নাসরিন

27/06/2026

চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন ২০২৬ - ২০২৮ নিয়ে এফডিসিতে ব্যস্ত নায়ক নায়িকা! #জয়

27/06/2026

দিলদারের নায়িকা জেসমিন ও কমেডিয়ান শাহীন! #জেসমিন

Address

Wopda Road, Jheelkanon, West Rampura, Hatirjheel
Dhaka
1219

Telephone

+8801915966210

Website

Alerts

Be the first to know and let us send you an email when BD Tv & Film Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BD Tv & Film Media:

Shortcuts

Share