07/06/2026
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ধারাবাহিক প্রবৃদ্ধি এবং বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা আরও জোরদার করার লক্ষ্যে আজ বিজিএমইএ, বিকেএমইএসহ অন্যান্য ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন মাননীয়া বিমান মন্ত্রী জনাবা আফরোজা খানম রিতা, বিমান প্রতিমন্ত্রী জনাব এম. রশিদুজ্জামান মিল্লাত, বিমানের চেয়ারম্যানসহ রপ্তানি খাতের সংশ্লিষ্ট নেতৃবৃন্দ। এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম. কফিল উদ্দিন আহমেদ এবং রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক।
বৈঠকে পোশাক শিল্পের টেকসই উন্নয়ন, রপ্তানি কার্যক্রমে গতি বৃদ্ধি এবং বিমান পরিবহন ব্যবস্থার মাধ্যমে পণ্য সরবরাহ আরও দক্ষ ও সময়োপযোগী করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।