Hudhudprokashon

Hudhudprokashon বিশুদ্ধ ধর্মীয় বইয়ের নতুন দিগন্ত

প্রি অর্ডার চলছে!হুদহুদ প্রকাশন এর নতুন উপহার‘ইলম অর্জনে আকাবিরের কুরবানি’প্রি অর্ডার করলেই পাবেন ৬০% ছাড়!সময় ফুরিয়ে যাও...
10/08/2026

প্রি অর্ডার চলছে!
হুদহুদ প্রকাশন এর নতুন উপহার
‘ইলম অর্জনে আকাবিরের কুরবানি’
প্রি অর্ডার করলেই পাবেন ৬০% ছাড়!
সময় ফুরিয়ে যাওয়ার আগেই অর্ডার করুন।
যোগাযোগ : 01783-655555
অফার চলবে ১৪.০৮.২০২৬ ইং, শুক্রবার রাত ৮ টা পর্যন্ত।
মুদ্রিত মূল্য : ৪৮০/-

ইসলামের ইতিহাস ইলমের ইতিহাস। তবে এ ইতিহাস কেবল কিতাবের পাতায় লেখা হয়নি; বরং তা রচিত হয়েছে ত্যাগ, ক্ষুধা, নির্ঘুম রাত, দী...
10/08/2026

ইসলামের ইতিহাস ইলমের ইতিহাস। তবে এ ইতিহাস কেবল কিতাবের পাতায় লেখা হয়নি; বরং তা রচিত হয়েছে ত্যাগ, ক্ষুধা, নির্ঘুম রাত, দীর্ঘ সফর এবং সীমাহীন মুজাহাদার মাধ্যমে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন থেকে শুরু করে তাবেয়িন, তাবে-তাবেয়িন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহা ও যুগে যুগে আগত আকাবিরে উম্মত—সকলেই ইলমের জন্য এমন সব কুরবানি পেশ করেছেন, যা কল্পনাকেও বিস্মিত করে। কেউ মরুভূমির উত্তপ্ত বালুকায় হাদিসের সন্ধানে মাইলের পর মাইল সফর করেছেন, কেউ দারিদ্র্যের তীব্র দহন বুকে নিয়েও কিতাব থেকে মুখ ফিরিয়ে নেননি, আবার কেউ রাতের গভীরে প্রদীপের ক্ষীণ আলোয় ইলমের মুক্তা আহরণ করেছেন।
*
এই মহিমান্বিত উত্তরাধিকারই নতুনভাবে উন্মোচিত হয়েছে মুফতি আবদুল মালেক রচিত অনন্য গ্রন্থ ‘ইলম অর্জনে আকাবিরের কুরবানি’-তে। এটি নিছক কোনো ঘটনাসংকলন নয়; বরং ইলমের পথে আত্মনিবেদিত মহামানবদের সংগ্রাম, ইখলাস, সবর ও ইলমপ্রীতির এক জীবন্ত প্রতিচ্ছবি।
*
গ্রন্থটিতে লেখক অত্যন্ত দক্ষতা, প্রজ্ঞা ও গবেষণার পরিচয় দিয়েছেন। বিষয়ভিত্তিক অধ্যায়ের মাধ্যমে তিনি আকাবিরে উম্মতের ত্যাগ ও সাধনার এমন সব হৃদয়স্পর্শী ঘটনা তুলে ধরেছেন, যা পাঠকের অন্তরে ইলমের প্রতি নতুন করে ভালোবাসা জাগিয়ে তোলে। কোথাও দীর্ঘ সফরের কষ্ট, কোথাও দারিদ্র্য ও অভাবের নির্মম বাস্তবতা, কোথাও কিতাব মুতালাআয় বিস্ময়কর একাগ্রতা, আবার কোথাও উস্তাদ ও আসবাবে ইলমের প্রতি গভীর আদব ও ইহতিরামের অপূর্ব দৃষ্টান্ত—সবকিছুই অত্যন্ত হৃদয়গ্রাহীভাবে উপস্থাপিত হয়েছে।

শীঘ্রই আসছে ইনশাআল্লাহ।প্রতিটি তালিবে ইলমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি একটি বই।হুদহুদ প্রকাশনের নতুন উপহার।
09/08/2026

শীঘ্রই আসছে ইনশাআল্লাহ।
প্রতিটি তালিবে ইলমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি একটি বই।
হুদহুদ প্রকাশনের নতুন উপহার।

06/08/2026

পড়ুন, জানুন, বুঝুন-
জ্ঞানই পারে বদলে দিতে আপনার জীবন।
Hudhudprokashon

05/08/2026

কোন কোন বই না পড়লে জীবন বৃথা বলে মনে হয়??

03/08/2026

রাজশাহীর বন্ধুদের জন্য হুদহুদ প্রকাশন এর বিশেষ অফার।
প্রিয় প্রকাশনীর প্রিয় বই সংগ্রহ করুন।

একসময় মানুষের মাথাজুড়ে ছিল বই আর জ্ঞানের চিন্তা, আর আজ সেখানে জায়গা করে নিয়েছে মোবাইলের স্ক্রিন। প্রযুক্তি ব্যবহার করি,...
27/07/2026

একসময় মানুষের মাথাজুড়ে ছিল বই আর জ্ঞানের চিন্তা, আর আজ সেখানে জায়গা করে নিয়েছে মোবাইলের স্ক্রিন।
প্রযুক্তি ব্যবহার করি, কিন্তু বাঁচিয়ে রাখি বই পড়ার অভ্যাসটাও।

কারা কারা সহমত পোষণ করেন?
Hudhudprokashon

জান্নাত—প্রতিটি মুমিনের চূড়ান্ত স্বপ্ন ও কাঙ্ক্ষিত ঠিকানা। জান্নাত শুধু একটি স্বপ্ন নয়—এটি আমাদের গন্তব্য। আর সেই গন্ত...
24/07/2026

জান্নাত—প্রতিটি মুমিনের চূড়ান্ত স্বপ্ন ও কাঙ্ক্ষিত ঠিকানা। জান্নাত শুধু একটি স্বপ্ন নয়—এটি আমাদের গন্তব্য। আর সেই গন্তব্যে পৌঁছানোর প্রস্তুতি নিতে এবং সেই চিরস্থায়ী সুখের আবাসে পৌঁছতে আমাদের জীবনটা কীভাবে সাজাতে হবে? কোন আমলগুলো করতে হবে? 'চলো যাই জান্নাতে' বইটিতে সেই দিকনির্দেশনাই দেওয়া হয়েছে। বইটিতে পাঠকের হৃদয়ে জান্নাতের আকাঙ্ক্ষা জাগিয়ে তোলার পাশাপাশি নেক আমলের প্রতি উৎসাহিত করা হয়েছে। বইটির প্রতিটি আলোচনা একজন মুমিনকে তার জীবন ও আমল নিয়ে ভাবতে এবং আখিরাতের চিরস্থায়ী সফলতার জন্য প্রস্তুতি নিতে অনুপ্রাণিত করবে।
দুনিয়ার ক্ষণস্থায়ী মোহ পেরিয়ে যারা জান্নাতের পথে এগিয়ে যেতে চান, তাদের জন্য বইটি হতে পারে এক অনুপ্রেরণাদায়ক সঙ্গী।
আসুন, জান্নাতের পথে যাত্রা শুরু করি—আজ থেকেই, এখন থেকেই।

বই: চলো যাই জান্নাতে
লেখক: ইমাম ইবনু কায়্যিম আলজাওযিয়্যাহ রহ.
প্রকাশনায়: Hudhudprokashon

22/07/2026

আপনার সংগ্রহে হুদহুদের কোন কোন বই আছে?

Address

37no. Shop 11Banglabazar Islami Tower
Dhaka
1204

Alerts

Be the first to know and let us send you an email when Hudhudprokashon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hudhudprokashon:

Shortcuts

Share

Category