Mini's Universe

  • Home
  • Mini's Universe

Mini's Universe Here I've built my very own world of comfort, joy & love despite having so many hurdles and bustles.

The droolicious wonthons, I craved for a long....
27/10/2025

The droolicious wonthons, I craved for a long....

02/07/2025

কত অজস্র বর্ষারাতের চাওয়া ছিল মাঝ রাতে এমন ঝিরিঝিরি বৃষ্টিতে হুড খোলা রিক্সায় ঘুরব ! আল্লাহ কিভাবে যে হঠাৎ করেই চাওয়াগুলোকে পাওয়াতে পরিণত করে দেন!!! আজ সারাটাদিন কয়েকবার ঝিরিঝিরি বৃষ্টিতে ভেজা হল। আলহামদুলিল্লাহ। পরিতৃপ্ত আত্মার চাইতে সুখী কেও নাই দুনিয়ায়।

এই ধোয়াচ্ছন্ন, কর্মব্যস্ত, অসংখ্য মানুষের আনাগোনা দেখলে বুঝা যায় যে এখন রাতের ১ টা বাজে!

ঢাকা শহর এমনিতেই আমার খুব প্রিয়। তার মধ্যেও কেন যেন এই নোংরা, কোলাহল আর জনবসতিপূর্ণ এলাকাটা আমার খুব ভাল লাগে! ভাল থাকুক এই শহর, শহরের মানুষেরা!

26/06/2025
কবিতাটা এত্ত ভাল লেগেছে ......চড়ুই সংসারদুটি চড়ুই ভালোবাসায় বাঁধলো বাসা,একটি উড়তে থাকে দূরে, খোঁজে আহারের আশা।আহার অন্বে...
20/05/2025

কবিতাটা এত্ত ভাল লেগেছে ......
চড়ুই সংসার

দুটি চড়ুই ভালোবাসায় বাঁধলো বাসা,
একটি উড়তে থাকে দূরে, খোঁজে আহারের আশা।
আহার অন্বেষণ করতে যেন হারিয়ে ফেলেছে মন,
অন্য চড়ুই বসে থাকে, কখন হবে আলিঙ্গন।
ফেরে যখন ক্লান্ত ডানায়, চায় শুধু কাছে আসি,
ভালোবাসার কথা যেন যায় দূরে ভাসি।
পাঁচটি ডিম পাড়ে সে, আশায় বুক বাঁধে,
একটানা তা দিতে ক্লান্তি আসে কাঁধে।
প্রথম ডিম যায় ভেঙে, শেষেরটাও না হয়,
তিনটি ছোট ছানা ফোটে, মায়ের ডানার রয়।
বাবা চড়ুইয়ের সময় নেই, দেখারও ফুরসত,
মা চড়ুই আগলে রাখে, এটাই তার জগৎ।
ছোট্ট ডানাদের আঁকড়ে, বাঁচার মানে খোঁজে,
অন্য চড়ুই ব্যস্ত শুধু, এই জগতের যুঝে।
তাদের নীড়ে ভালোবাসা, ফিকে হতে থাকে রোজ,
তবু মা চড়ুই বাঁচে, বুকে নিয়ে আশা ও খোঁজ।

প্রতিদিন সকালে এত বেশি ব্যাস্ততা থাকে , বাচ্চাদের ঘুম থেকে ঊঠানো, নাস্তা রেডি করা, খাওয়ানো, টিফিন রেডি করা নিজের অফিসের ...
13/05/2025

প্রতিদিন সকালে এত বেশি ব্যাস্ততা থাকে , বাচ্চাদের ঘুম থেকে ঊঠানো, নাস্তা রেডি করা, খাওয়ানো, টিফিন রেডি করা নিজের অফিসের জন্য কিছু হালকা খাবার নিয়ে নেয়া। এত বেশি দৌড়ের উপর থাকা লাগে!!! আর যদি কোনদিন একটু দেরি হয়ে যায় ঊঠতে, সেদিন সকালের কফিটা কম্প্রোমাইজ করা ছাড়া উপায় থাকেনা। আজকের সকাল টা এমন একটা সকাল ছিল। একে তো ব্যস্ততা তার উপর অসুস্থতা। বাসা থেকে বের হতে ইচ্ছা হচ্ছিল না একেবারেই। কিন্তু উপায় ও তো নাই। নিজেকে তাই একটু রিওয়ার্ড দিলামঃ ইউ আর স্ট্রং! ইউ ডিজার্ভ দিস! !! 😊😊😊

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Mini's Universe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed media company?

Share