Let's learn islamic education.

Let's learn islamic education. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Let's learn islamic education., Digital creator, savar, Dhaka.

রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন :
আমার পক্ষ থেকে একটি বাণী হলেও পৌঁছে দাও।
অন্য একটি হাদিসে বলেছেন:
দুনিয়া হচ্ছে মুমিনের জন্য জেলখানা আর কাফেরের জন্য জান্নাত।..(আসুন!আমরা দুনিয়ার জন্য পাগল না হয়ে, আখিরাতের জন্য পাগল হই।)

11/04/2026
09/04/2026
08/04/2026

ইরান যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে যে শর্তে
ইরানের প্রস্তাবিত ১০ দফা দাবি হলো:

১. যুক্তরাষ্ট্রকে নীতিগতভাবে আক্রমণ না করার নিশ্চয়তা দেওয়ার অঙ্গীকার করতে হবে।

২. হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে।

৩. ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার স্বীকার করতে হবে।

৪. সকল প্রাথমিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

৫. সকল পরোক্ষ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

৬. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সব প্রস্তাব বাতিল করতে হবে।

৭. আন্তর্জাতিক আণবিক সংস্থার বোর্ড অব গভর্নরস-এর সব প্রস্তাব বাতিল করতে হবে।

৮. ইরানের ওপর চাপিয়ে দেওয়া ক্ষয়ক্ষতির জন্য পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করতে হবে।

৯. এই অঞ্চল থেকে মার্কিন যুদ্ধরত সকল সৈন্য প্রত্যাহার করতে হবে।

১০. ইরান ও তার সহযোগী গোষ্ঠীগুলোর সঙ্গে সব ফ্রন্টে যুদ্ধের অবসান ঘটাতে হবে।

গতকাল স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে বাংলাদেশের সমরাস্ত্র দেখে অনেকেই হাসাহাসি করছেন, এটা মানতে পারছি না। আমি নিজেই সেই অনু...
28/03/2026

গতকাল স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে বাংলাদেশের সমরাস্ত্র দেখে অনেকেই হাসাহাসি করছেন, এটা মানতে পারছি না। আমি নিজেই সেই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলাম।
এবার আসুন কিছু বাস্তবতা আলোচনা করি:
সামরিক সক্ষমতা মানেই আধুনিক অস্ত্রশস্ত্র, আর বিশাল বড় সেনাবাহিনীর বহর; বিষয়টি আসলে এমন নয়। একটি দেশের সামরিক সক্ষমতা বিবেচনায় তার আধুনিক সমরাস্ত্র ও সেনাবাহিনীর আকার অবশ্যই গুরুত্বপূর্ণ, একইসাথে গুরুত্বপূর্ণ হলো সেদেশের জনগণের মধ্যে থাকা দেশপ্রেম, কমিটমেন্ট, সার্বভৌমত্ব রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধের স্প্রিরিট।
এসবকিছুর সমন্বয়েই গড়ে উঠে একটি দেশের সামরিক সক্ষমতা।
আচ্ছা, ১৯৭১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের (বাংলাদেশের) সমরাস্ত্র বেশি ছিলো নাকি পাকিস্তানের সমরাস্ত্র বেশি ছিলো? তাহলে আমরা বিজয়ী হলাম কিভাবে? শুধু সমরাস্ত্রের জোরে সবকিছু হলে বাংলাদেশ তো স্বাধীন হওয়ার কথা না।
বাংলাদেশের জনগণের দেশপ্রেম আর সার্বভৌমত্ব সুরক্ষার কমিটমেন্টই বাংলাদেশকে ৭১ সালে বিজয়ী করেছে।
এখন দেখুন ইরানের দিকে, সেখানে আম্রিকা/ই*জ্রিল মিলেও ইরানকে মাথা নত করাতে পারছে না, কারন ইরান আম্রিকার থেকে সমরাস্ত্রের দিক দিয়ে বেশি পাওয়ারফুল এমন নয়। কিন্তু ইরানের জনগণের আছে ১০০% দেশপ্রেম, সার্বভৌমত্ব রক্ষায় কমিটমেন্ট। তারা ময়দানে শহীদ হবে কিন্তু মাথা নত করবে না।
এই স্প্রিরিটই ইরানীদের বিজয়ের দিয়ে নিয়ে যাচ্ছে।

তবে হ্যা, আধুনিক এযুগে এসব সমরাস্ত্র দিয়ে অপরাপর দেশগুলোকে টেক্কা দেওয়া সম্ভব না। আমাদের দিনে একবেলা খেয়ে হলেও সমরাস্ত্র বাড়াতে হবে। পারমাণবিক শক্তির দিকে আমাদের এগিয়ে যেতে হবে, কারন আমাদের তিন দিকেই রয়েছে এক বিশাল দানবীয় শক্তি।
কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বাংলাদেশের বিগত ৫৫ বছরে কোন সরকারই সমরাস্ত্র বাড়ানোর দিকে মনোযোগ দেয়নি, কারন পাশের দেশের দাদারা অখুশি হবেন বলে।

আগামী কুচকাওয়াজ অনুষ্ঠানে আমরা আর এসব পুরোনো আমলের সমরাস্ত্র দেখতে চাই না। আমাদের সামনে অত্যাধুনিক সমরাস্ত্র নিয়ে আসুন। দেশকে ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি❣️

ফারুক হাসান
মুখপাত্র
গণঅধিকার পরিষদ

27/03/2026

মোহাইমিন পাটোয়ারী

বাংলাদেশের কেন উন্নতি হয় না তা ব্যাখ্যা করি।

আমার বাবা মেরিন ইঞ্জিনিয়ার হওয়ার সুবাদে আমি ছোট থাকতে জাহাজে দেশ বিদেশ ঘোরার সুযোগ পাই। সেই সময় বাঙালি মেরিনারা চীনের জাহাজে ঢুকলে হাসি ঠাট্টা করতো।

কারণ সত্যিকার অর্থেই চীনের জাহাজ তখন ছিল ভাঙ্গারি ফেরির মত। এক বাঙালি আরেক বাঙালির সাথে হাসি ঠাট্টা ও গর্ব করতো চীনা বনাম পশ্চিমা জাহাজ নিয়ে। আর এখন?

আমেরিকা কোন জাহাজ বানায় না। বিশ্বের ৬০ শতাংশ জাহাজ চীন বানায়। ভাবছেন এখন পরিমাণে বেশি কিন্তু ভাঙ্গারি বানায়? মোটেও না। বিশ্বের সবচেয়ে কঠিন একেবারে দুর্দান্ত চ্যালেঞ্জিং তিন সেকশনের জাহাজ হচ্ছে
১ বড় প্যাসেঞ্জার শিপ (যা জাপান পর্যন্ত বানাতে ব্যর্থ হয়েছে)
২ এল এন জি জাহাজ ( খুব কম সংখ্যক দেশ বানাতে পারে)
৩ বিমান বহন করতে সক্ষম রণতরী

সব ক্যাটাগরিতে চীন বানাচ্ছে। আর আমরা? আগেও কিছু না করে হাসতাম। এখন চীনের পা ধরে পারলে চুমু খাই। নিজেরা যা ছিলাম সেই হাসি ঠাট্টা তেই পড়ে রইলাম।

আরেকটু বড় হবার পর দেখি চীনের মোবাইল ফোন। গুনে মানে জঘন্য। কোন ভদ্র মানুষ সেই ফোন নিত না। চীনের ফোন হাতে থাকলে আপনার ব্যাক্তিগত ব্র্যান্ড ভ্যালু কমে যেত। মেয়েরা প্রেম করতো না।

আর এখন?

আমরা সেই হাসি ঠাট্টা করা ছাড়া কিছু করতে পারলাম না।
দেশের বিজ্ঞানীরা কিছু বানাবে সেটাকে উৎসাহ প্রদান করা উচিত।
ঘাস দিয়েও যদি কেউ রকেট বানাতে চেষ্টা করে তালি দিয়ে পকেটের টাকা দেওয়া উচিত।

কিন্তু না, আমরা আশা করছি প্রথম দিনে টমাহক মিসাইল উড়বে। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের থেকে এই পর্যন্ত যেই বিপ্লব তা আমরা এক লাফে পার হয়ে যাব?

একদা আমেরিকা এই খেলনা বানাত। ছবির মিসাইল কেনা। চীন থেকে আনা, কিছু নিছক মডেল কিছু এই দেশে বানানো।

আপনি কি ভারতের আর্মি যে তামসা করবেন? এই দেশের নাগরিক হিসেবে তো বাহিনীর পিঠে হাত রেখে বলবেন যা আছে তার জন্য ধন্যবাদ। আমরা সাথে আছি। বিজ্ঞানীকে বলবেন চেষ্টা করে যাও।

কিন্তু দুঃখজনক কি জানেন? চ্যাট জিপিটি ভুল করলে ক্ষমা করি। কিন্তু আমাদের দেশের কোন উদ্যোক্তা, বিজ্ঞানী না সেনা সদস্য ভুল করলে তামাশা করি।

এই দেশ উন্নত হবে কিভাবে?

২৪ এ যে ছেলেরা লাঠি হাতে রাইফেলে বিরুদ্ধে নেমেছে তখন কি হাসা কাম্য ছিল নাকি সাহস দেওয়া? বিশ্বের দরবারে বাংলাদেশের সেনা ও প্রযুক্তি ঠিক সেই জায়গায়। কিন্তু আমরা যদি আচরণ না বদলাই বিশ্বাস করেন সামনের প্যারেডে এর থেকে উন্নত কিছু দেখবেন না বরং চিরতরে অনেক সুন্দর প্রচেষ্টা হারিয়ে যাবে। এই দেশে কেউ কিছু না বানিয়ে বিদেশী বড় কোম্পানির চাকরি করে গর্ব করবে।

যদি দেশের ধ্বংস না চান, আচরণ বদলান।

26/03/2026

Address

Savar
Dhaka
1345

Alerts

Be the first to know and let us send you an email when Let's learn islamic education. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share