Sukun Kids

Sukun Kids ছোট্ট হাতে রঙিন ভোরের
নতুন আয়োজন,
ভালোবাসায় বেড়ে উঠুক
ফুলের মতো মন।

শিশুর ছোটবেলায় পর্যাপ্ত পানি খাওয়ানো মানেই প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ পানি গুনে গুনে খাওয়ানো নয়। বরং নিয়মিত অল্প অল্প করে...
12/09/2026

শিশুর ছোটবেলায় পর্যাপ্ত পানি খাওয়ানো মানেই প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ পানি গুনে গুনে খাওয়ানো নয়। বরং নিয়মিত অল্প অল্প করে পানি পান করার অভ্যাস তৈরি করাই বেশি গুরুত্বপূর্ণ। সাধারণভাবে প্রিস্কুল বয়সী শিশুদের দিনে প্রায় ৪–৫ কাপ পানি প্রয়োজন হতে পারে, তবে এই প্রয়োজন শিশুভেদে বদলে যায়। গরমের দিনে, বেশি খেলাধুলা করলে, অনেক ঘামলে, জ্বর বা সর্দি-কাশি হলে কিংবা বেশি লবণযুক্ত খাবার খেলে শরীরে পানির চাহিদা বেড়ে যেতে পারে। তাই শুধু একটি নির্দিষ্ট সংখ্যা ধরে না থেকে শিশুর বয়স, দৈনন্দিন কাজকর্ম, আবহাওয়া ও শরীরের অবস্থার দিকে খেয়াল রাখা ভালো।

শিশুর তৃষ্ণা সবসময় স্পষ্টভাবে বোঝা যায় না। ঠোঁট শুকিয়ে যাওয়া, প্রস্রাব গাঢ় হলুদ হওয়া, শরীর নিস্তেজ বা দুর্বল লাগা, খিটখিটে মেজাজ কিংবা বড় শিশুদের ক্ষেত্রে মাথাব্যথা পানির ঘাটতির ইঙ্গিত হতে পারে। বিশেষ করে ছোট শিশুদের শরীর থেকে পানি দ্রুত কমে যেতে পারে, তাই তারা নিজেরা পানি চাইবে এমন অপেক্ষা না করে মাঝে মাঝে পানি দেওয়ার অভ্যাস করা ভালো। খেলাধুলার পর পানি দেওয়া, শিশুর নাগালের মধ্যে ছোট পানির বোতল রাখা এবং প্রতিদিনের রুটিনে ছোট ছোট ‘পানির বিরতি’ রাখা, খুব সহজ কিছু উপায়। পাশাপাশি বাবা-মা নিজেরাও নিয়মিত পানি পান করলে শিশুরা সেটা দেখে স্বাভাবিকভাবেই অভ্যাসটি শিখতে পারে।

পানি খাওয়ানোর অভ্যাস তৈরি করতে প্রতিবার মনে করিয়ে দেওয়া বা জোর করার প্রয়োজন নেই। বরং পরিবারের সবাই মিলে দিনে কয়েকবার স্বাভাবিকভাবে ‘পানির বিরতি’ নিতে পারেন। যেমন, সবাই একটু থামল, কয়েক ঢোক পানি খেল, তারপর আবার নিজের কাজে ফিরে গেল। এতে পানি পান করা শিশুর কাছে আলাদা কোনো কাজ মনে হবে না, বরং প্রতিদিনের জীবনের স্বাভাবিক অংশ হয়ে উঠবে। প্রতিটি ফোঁটা পানি মেপে রাখার চেয়ে নিয়মিত পানি সহজে পাওয়ার সুযোগ করে দেওয়া, শান্তভাবে উৎসাহ দেওয়া এবং শিশুর প্রয়োজনের দিকে খেয়াল রাখাই বেশি গুরুত্বপূর্ণ।

অল্প অল্প করে নিয়মিত পানি পান করার এই ছোট অভ্যাসটাই শিশুর সুস্থতার জন্য বড় ভূমিকা রাখতে পারে।

সুকুন কিডস
ফুলের মতো মন…

আলহামদুলিল্লাহ, আপুর রিভিউ পেয়ে মনটাই ভালো হয়ে গেলো 🤍।এছাড়াও, আপু আমাদের পাজল সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছেন...
12/09/2026

আলহামদুলিল্লাহ, আপুর রিভিউ পেয়ে মনটাই ভালো হয়ে গেলো 🤍।

এছাড়াও, আপু আমাদের পাজল সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছেন। আমরা চেষ্টা করব, তার এই কনসার্নকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখার এবং আমাদের ভুলত্রুটি শুধরে আরও সুন্দর করে কাজগুলো করার।

বারাকাল্লাহ ফীকুম ওয়া বারিকলানা।

আরিফ আজাদ ভাইয়ার ‘আল্লাহর সুন্দর সুন্দর নাম’ সিরিজ💙
12/09/2026

আরিফ আজাদ ভাইয়ার ‘আল্লাহর সুন্দর সুন্দর নাম’ সিরিজ💙

আপনি তাকে যেই শিক্ষাই দিবেন, তা যদি উত্তম কিছু হয়— তবে আপনার জন্য তাই হবে লাল উটের চেয়েও বেশি কিছু। হয়ত একদিন আপনি তার স...
11/09/2026

আপনি তাকে যেই শিক্ষাই দিবেন, তা যদি উত্তম কিছু হয়— তবে আপনার জন্য তাই হবে লাল উটের চেয়েও বেশি কিছু।

হয়ত একদিন আপনি তার সাথে থাকবেন না, একদিন আপনার আমল করার সামর্থ্যও ফুরিয়ে আসবে। তবে আপনার রেখে যাওয়া এই শিক্ষা আপনার জন্য সাদাকায়ে জারীয়াহ হয়ে রয়ে যাবে।

নেকীর এমন সুযোগ হাতছাড়া করলে চলে?

নিজ সন্তানকে আমল শিক্ষা দেওয়ার ক্ষেত্রে মা-বাবার উচিত নিজেদের মাঝে প্রতিযোগিতা করা। যেমনটা আল্লাহ তাআলা চান!

وَفِيْ ذٰلِكَ فَلْيَتَنَا فَسِ الْمُتَنَا فِسُوْنَ
প্রতিযোগীরা এ বিষয়েই প্রতিযোগিতা করুক।"

সূরা মুতাফফিফিন, আয়াত ২৬।

আমাদের সম্মানিত পাঠকবৃন্দের আনাগোনা শুরু হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। স্টল নং মনে আছে তো? ১৩৯-১৪০🤍
11/09/2026

আমাদের সম্মানিত পাঠকবৃন্দের আনাগোনা শুরু হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ।

স্টল নং মনে আছে তো?
১৩৯-১৪০🤍

নিজের ব্যস্ত রুটিনে একটুখানি সময় নাহয় তার জন্য বরাদ্দ রইল!এই সময়টাই একদিন তার সাথে আপনার কাটানো সুন্দরতম স্মৃতি হয়ে ধরা ...
10/09/2026

নিজের ব্যস্ত রুটিনে একটুখানি সময় নাহয় তার জন্য বরাদ্দ রইল!

এই সময়টাই একদিন তার সাথে আপনার কাটানো সুন্দরতম স্মৃতি হয়ে ধরা দিবে। তার বন্ধুতালিকায় আপনার নামটি থাকবে সব্বার উপরে 🤍

আমাদের এই ‘নবিদের দুয়া ফ্ল্যাশ কার্ড’ সেটের অন্যতম একটি বৈশিষ্ট্য কী জানেন? আপনার ছোট্ট সোনামণির বয়স কম হোক বা একটু বেশি...
10/09/2026

আমাদের এই ‘নবিদের দুয়া ফ্ল্যাশ কার্ড’ সেটের অন্যতম একটি বৈশিষ্ট্য কী জানেন? আপনার ছোট্ট সোনামণির বয়স কম হোক বা একটু বেশি, এই কার্ডগুলো সবসময় রিলিভ্যান্ট। আপনার ছোট্ট সোনামণিকেও দুয়ার শিক্ষা দিতে পারবেন এর মাধ্যমে, আবার একটু বড়ো বাবুকেও দুয়া শেখাতে পারবেন।

তাই, আমাদের কাছ থেকে আপনি যেই বই-ই নিন না কেন, এই কার্ডসেটটি উইশলিস্টে থাকা চাই-ই চাই🤍

এই বাক্যটি আমাদের মূল কন্টেন্টের শিরোনাম। তবে, মনে হলো এই বাক্যটি তো পূর্ণই রয়েছে, ব্যাখা করার প্রয়োজন রয়েছে কী! প্রিয় অ...
10/09/2026

এই বাক্যটি আমাদের মূল কন্টেন্টের শিরোনাম। তবে, মনে হলো এই বাক্যটি তো পূর্ণই রয়েছে, ব্যাখা করার প্রয়োজন রয়েছে কী!

প্রিয় অভিভাবক, আপনি কোনটির পিছনে ছুটে চলেছেন, বিশ্বাস অর্জন নাকি কর্তৃত্ব অর্জন?

আমরা যতগুলো ছোট ছোট শব্দ দ্বারা আল্লাহ তাআলার কাছে দুয়া করি, তার মধ্যে ‘ইন্নালিল্লাহ’ অন্যতম। এই শব্দ বা দুয়াটির ব্যবহার...
10/09/2026

আমরা যতগুলো ছোট ছোট শব্দ দ্বারা আল্লাহ তাআলার কাছে দুয়া করি, তার মধ্যে ‘ইন্নালিল্লাহ’ অন্যতম।

এই শব্দ বা দুয়াটির ব্যবহার আমরা খুবই কম করে থাকি। সাধারণত, কারও মৃত্যু বা অসুস্থতার কথা শুনলেই ইন্নালিল্লাহ বলা হয় তবে ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন’ দুয়াটি যে মহান আল্লাহ তাআলা কুরআনে বিশেষ মর্যাদার সাথে উল্লেখ করেছেন, তা আমরা ভুলে যাই।

প্রিয় অভিভাবক, নিজেদের তো বটেই— দুয়ার শিক্ষা কিন্তু আমাদের ছোট্ট সোনামণিদের জন্য বিশেষ গুরুত্ব নিয়ে দেখতে হবে। যেন তারা সারাজীবন কোনো মাখলুক নয় বরং খালিকের দরবারেই আশা রাখতে শিখে যায়। তাদের সকল আশা, ভরসা, প্রশান্তির জায়গা যেন তাদের রব্বকে ঘিরেই তৈরি হয়,অন্য কাউকে নয়।

চমৎকার এই সিরিজটি আপনার উইশলিস্টে রাখছেন তো?

শিশুরা অনেক সময় নিজেদের আবেগ সামলাতে হিমশিম খায়। কারণ, আবেগ নিয়ন্ত্রণ করার অভিজ্ঞতা তাদের কম থাকে। তাই রাগ, দুঃখ বা হতাশ...
09/09/2026

শিশুরা অনেক সময় নিজেদের আবেগ সামলাতে হিমশিম খায়। কারণ, আবেগ নিয়ন্ত্রণ করার অভিজ্ঞতা তাদের কম থাকে। তাই রাগ, দুঃখ বা হতাশার মতো অনুভূতিগুলো তাদের কাছে অনেক বড় মনে হতে পারে। আবার, শরীরে আবেগের কী ধরনের প্রতিক্রিয়া হয়, সেটাও তারা সবসময় বুঝতে পারে না। তাই কীভাবে শান্ত হতে হবে,তা তাদের জানা থাকে না।

তবে এই অনুভূতিগুলো সামলাতে তাদের সাহায্য করার কিছু সহজ উপায় আছে।

• প্রথমে শিশুর অনুভূতিটা বুঝতে চেষ্টা করুন। যেমন বলতে পারেন, “তুমি যে খেলনাটা দিয়ে খেলতে চেয়েছিলে, সেটা না পেয়ে তুমি খুব মন খারাপ করেছ, তাই না?” শিশুর অনুভূতিকে স্বীকার করে নেওয়া তার জন্য অনেক বড় স্বস্তির হতে পারে।

• এরপর তাকে ধীরে ধীরে গভীর শ্বাস নিতে শেখান। বলতে পারেন, “চলো, ফুলের গন্ধ নেওয়ার মতো করে শ্বাস নিই, তারপর মোমবাতি নেভানোর মতো করে ধীরে ধীরে ছাড়ি।”

• শিশু যে কাজগুলো করে শান্তি পায়, সেগুলোও প্রস্তাব করতে পারেন। যেমন, স্ট্রেস বল চাপা, ছড়া শোনা বা একটু নিরিবিলি বসে থাকা!

শিশুরা আমাদের দেখেই অনেক কিছু শেখে। তাই আমরা নিজেরা শান্ত থাকার চেষ্টা করলে তারাও নিরাপদ বোধ করতে শেখে। একটি উষ্ণ আলিঙ্গন বা মমতামাখা স্পর্শও অনেক সময় শিশুকে শান্ত হতে সাহায্য করে।

রাগের এই মুহূর্তগুলোই হতে পারে শিশুর সঙ্গে আরও সুন্দরভাবে যুক্ত হওয়ার এবং তাকে নতুন কিছু শেখানোর সুযোগ। একটু ধৈর্য আর কিছু সহজ কৌশল দিয়ে আমরা শিশুদের সুস্থভাবে নিজেদের অনুভূতি প্রকাশ করতে সাহায্য করতে পারি। চলুন জেনে নেই, ছোট্ট সোনামণিরা হঠাৎ রেগে গেলে তাদেরকে কী কী বলতে পারি :

১. আবার চেষ্টা করি

“এসো আমরা স্বাভাবিক গলায় আবার বলি। চিৎকার নয় কিন্তু , তুমি যেভাবে গল্প করো, ঠিক সেভাবে !”

২. একটু বিরতি নিই

“উফ, এটা একটু কঠিন হয়ে যাচ্ছে! চলো, একটু বিরতি নিই। এক মিনিট পর আবার চেষ্টা করব। তুমি পারবে!”

৩. একটু নিরিবিলিতে কথা বলি

“চলো, একটু শান্ত জায়গায় যাই। কী হয়েছে, সেটা নিয়ে কথা বলি। আমি তোমাকে সাহায্য করতে চাই!”

৪. রাগ হওয়া স্বাভাবিক

“বুঝতে পারছি তোমার রাগ হওয়ার পিছনে যথেষ্ট কারণ রয়েছে। কিন্তু আমাদের নবি ﷺ বলেছেন রাগ করতে না। এসো আমরা ভাবি কীভাবে রাগ থেকে দূরে থাকা যায়। তুমি কি শয়তান থেকে বেঁচে থাকার সেই দুয়াঠি পড়েছ?

৫. আমরা একসঙ্গে চেষ্টা করি

“এখন তোমার একটু কঠিন সময় যাচ্ছে। কিন্তু চিন্তা করো না, আমি তোমার সঙ্গে আছি! চলো, আমরা একসঙ্গে বের করি কীভাবে এটা ঠিক করা যায়।”

এই কথাগুলো তাকে আবেগের দিক থেকে নিরাপদবোধ করতে সাহায্য করবে বলে আমাদের বিশ্বাস। আপনার ছোট্ট সোনামণির রাগ কমাতে আপনি কী করে থাকেন তা কমেন্টে জানিয়ে যাবেন ইনশাআল্লাহ।

সুকুন কিডস
ফুলের মতো মন…

Address

66 Paridas Road, Sheikh Mansion (Shop No 16), Banglabazar
Dhaka
1200

Alerts

Be the first to know and let us send you an email when Sukun Kids posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sukun Kids:

Shortcuts

Share

Category