22/07/2026
মাঠের খেলা তো সবাই দেখে, কিন্তু মাঠের বাইরের নোংরা রাজনীতি কয়জন বোঝে? আমি বলছিনা যে আজ আর্জেন্টিনার হেরেছে তাই এই কথা বলছি।
এই ছবিটির দিকে ভালো করে লক্ষ্য করুন। খেলোয়াড়দের হাতে থাকা সেই বিতর্কিত ব্যানার 'Las Malvinas son Argentinas' (১৯৮২ সালের আর্জেন্টিনা এবং যুক্তরাজ্যের মধ্যে অঘোষিত যুদ্ধ) । হয়তো এই ব্যানার এর কারনে আর্জেন্টিনার ১০ বছরের নিষেধাজ্ঞা আসতো না হারলে হয়তো। অনেক বোদ্ধাদের মতে, এই একটি ব্যানারই আর্জেন্টিনার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।
গুঞ্জন উঠেছে, এই রাজনৈতিক অবস্থানের কারণে আন্তর্জাতিক ফুটবল মহলে বড় ধরনের চাপের মুখে পড়তে হয়েছে আর্জেন্টিনাকে। ফাইনাল ম্যাচে তাদের ওপর আসা অদৃশ্য হুমকি, আর প্রেশারের কারণেই কি তারা স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি?
কিছু বিষয় সত্যিই রহস্যজনক:
১. ছবির দুজনকে 'ইঞ্জুরি'র অজুহাত দেখিয়ে মাঠ থেকে সরিয়ে দেওয়া হলো। এটা কি সত্যিই চোট ছিল, নাকি মাঠের শক্তি কমিয়ে দেওয়ার কোনো সুনিপুণ চক্রান্ত?
২. পরিবারের রহস্যজনক অনুপস্থিতি: ফাইনালের মতো এতো বড় একটা ম্যাচ, অথচ গ্যালারিতে খেলোয়াড়দের পরিবারের কাউকেই দেখা যায়নি!
আর্জেন্টিনার স্বর্ণালি যুগের সাবেক বড় কোনো তারকা বা লিজেন্ডদেরও গ্যালারিতে দেখা যায়নি।
৩. কাতার বিশ্বকাপের সেই ফাইনাল ম্যাচের কথা একবার মনে করে দেখুন। মাঠে নামার আগে মেসি-ডি মারিয়াদের চোখেমুখে যে আত্মবিশ্বাস আর হাসি ছিল, তা পুরো বিশ্বকে জয়ের বার্তা দিচ্ছিল। কিন্তু এবারের দৃশ্যটা ছিল সম্পূর্ণ আলাদা, যা অনেক বড় প্রশ্নের জন্ম দেয়।
৪. সবচেয়ে অবাক করা এবং কষ্টের দৃশ্য ছিল ,মাঠে নামার সময় মেসি সেই সোনালী ট্রফিটির দিকে একবার তাকিয়েও দেখেননি। যে ট্রফি ২য় বার জেতা মেসির জীবনের স্বপ্ন, তার পাশ দিয়ে তিনি মাথা নিচু করে হেঁটে গেলেন। কেন? বিশ্বসেরা এই জাদুকরের চোখেমুখে আজ এতো ক্লান্তি আর হাহাকার? 😔
খেলায় জয়-পরাজয় থাকবেই ২০১৮ এর ফাইনাল দেখেন, এটাই ফুটবলের চিরন্তন নিয়ম। কিন্তু সেদিন আর্জেন্টিনার খেলা দেখে আমার মনে হয়েছে, এর পেছনে অন্য কোনো গভীর রহস্য আছে। তারা হয়তো ইচ্ছে করেই সেদিন স্বাভাবিক ছন্দহীন ফুটবল খেলেছে, যেন ফুটবল বিশ্ব ভাবতে বাধ্য হয় যে পর্দার আড়ালে বড় কোনো সমস্যা চলছে। মুখ ফুটে যা বলা তাদের জন্য সম্ভব নয়, মাঠের সেই নিস্প্রাণ পারফরম্যান্স দিয়েই হয়তো তারা সেই না-বলা প্রতিবাদের বার্তা দিয়ে গেছে। মাঝেমধ্যে নীরবতাও অনেক বড় চিৎকার হয়ে দাঁড়ায়।" ⚠️
দেখবেন এই নোংরা রাজনীতির শিকার হয়েই আর্জেন্টিনার একের পর এক তারকা খেলোয়াড় আর সফল কোচ স্কালোনি অবসরের ঘোষণা দিবেন ? তারা কি মাঠের লড়াইয়ে হারলেন, নাকি পর্দার আড়ালের নোংরা রাজনীতির কাছে হার মানতে বাধ্য হলেন?
🇦🇷💔