05/09/2026
ছবির এই দুইজনের সামনে একটা সাত বছরের বাচ্চাকে ভাবেন । শারীরিক ডিফারেন্সটা দেখেন।
জাস্ট মনে হবে , দৈত্য-দানোর সামনে একটা অসহায় শিশু ।
অথচ এই অসহায় শিশুকেই ওরা বলা**ৎকার করেছে টানা ছয় মাস ধরে।প্রথমে সিনিয়র ছাত্ররা বলাৎ***কার করলো । ছাত্র নিরাপত্তা খুঁজলো হুজুরদের কাছে । এবার সেই হুজুররাই বলাৎ**কার করলো বাচ্চাকে ।
যে জাবের হুজুরের কাছে নিরাপত্তা চাইলো , সে জাবের হুজুর বলা**ৎকার করার সময় ছেলেটার পা গড়িয়ে র**ক্ত পড়তো ।
এরপর থেকে এই হুজুরকে দেখলেই এই বাচ্চা দৌঁড়ে পালিয়ে যেতো... ভ*য়ে । আ*তংকে ।
আজ সেই সাক্ষাৎকার দেখলাম ছেলেটার ।
ছেলেটা বললো , তাকে ব**@লাৎকার করার পর হুজুর কোরআন ছুঁইয়ে শপথ করিয়েছে , যাতে এইসব ঘটনা কাউকে না বলে ।
বাচ্চাটাকে বলা হয়েছে , যদি সে কাউকে বলে ,
তাহলে বাচ্চাটা কোরআনের হাফেজ হইতে পারবে না । মাদরাসা থেকে বের করে দেওয়া হবে ।
কিন্তু টানা ছয় মাস এসব স**হ্য করতে না পারা বাচ্চাটা ২৫ লাইনের এক চিঠি লিখে মা'কে সব বলে দেয় ।
বাবা যখন হুজুরের কাছে নালিশ দিতে যায় , সেই হুজুর আবার বেত হাতে বাচ্চাকে মা****রতে যায় , তুই সবাইকে বলে দিয়েছিস ?
একটা ৭ বছরের বাচ্চা , তার সাথে দিনের পর দিন অবিচার হয়েছে , মাদরাসা কর্তৃপক্ষ বিচার করেছে ?
করে নি ।
আজ সাংবাদিক গেলো , সম্ভবত মাদরাসা কর্তৃপক্ষের এক বৃদ্ধ সাংবাদিকরে বলতেছে , "এক মুসলিম আরেক মুসলিমের দোষ ত্রুটি গোপন রাখে । আপনারা এসব খবর প্রচার কইরেন না । "
এক মুহূর্তের জন্য মনে হইলো , এই কোন অমানু**ষের বাচ্চাদের কাছে মা বাবারা তাদের সন্তানকে হাফেজ করতে পাঠায় ?
এরা ইসলাম লালন করে ?
যে পাপের জন্য কওমে লূতঃ এর একটা সম্প্রদায়ের উপর আল্লাহ পা**থর বৃষ্টি বর্ষণ করে , পুরো সম্প্রদায়ের বসতি উলটপালট করে দেয় —
সেই পাপ মানুষ গোপন করবে ?
ইসলামরে এমন ভুল ওয়েতে রিপ্রেজেন্ট করার এই এখতিয়ার এদের কে দিয়েছে ?এরা কথায় কথায় মানুষের দিকে ধর্ম অবমাননার আঙুল তুলে , এখন কি ধর্ম অবমাননা হয় না?
বাচ্চাকে বলা***ৎকার করে তাকে দিয়ে কোরআন ছুঁইয়ে শপথ করানো ধ*র্ম অবমাননা না?
আমি দেখি, বাংলাদেশের আর কোথাও ধর্ষক**দের কেউ ডিফেন্ড করা হয় না ।
সারা দেশের মানুষ ফাঁসি চায় প্রকাশ্যে ।
কিন্তু এরা নিজেদের নিজেরা ডিফেন্ড করে
দুইদিন আগে একটা প্রাথমিক বিদ্যালয়ে এক শিক্ষক একটা মেয়েকে বাথরুমে রে***প করার ট্রাই করছে ।
মেয়ের চিৎকার শুইনা লোকজন দৌঁড়ে আসে ।
শিক্ষকরে পুলিশ ধইরা নিয়ে গেছে ঐদিনই ।
ধর্ষ*ণ আরও সব জায়গায় হয় , কিন্তু তারা বিচার চায়।
তোমরা কেনো ধ**র্ষণের বিচার না কইরা উল্টো নিজেরা ধর্ষ**ণ করো ।
বিচার তো হয় না মাসের পর মাস তা'রে আবার জি*ম্মি করে রাখো , ব্ল্যাক*মে*ইল করো , ৭ বছরের এক বাচ্চারে ৫ জন মিলে ব***লাৎকার করো । একটা ছেলের এই অবস্থা করো , যে তার অবস্থা দেইখা ডাক্তার আঁতকে উঠে।
ইসলাম এসবি শেখায় তোমাদের ? সেই তোমরাই আবার ইসলাম শেখাও , পাপ গোপন করো!
হাউ রিডিকিউলাস!
আমি কওমী মাদরাসা পুরোপুরি বন্ধ করে দেওয়ার পক্ষে না,কিন্তু এর সংখ্যাটা কমিয়ে আনা দরকার ।
সরকার নিবন্ধিত বাদে কোনো মাদরাসা থাকতে পারবে না। সকল শিক্ষকের / হুজুরের তথ্য নিবন্ধন করা লাগবে । ব্যাঙের ছাতার মতো গড়ে উঠা আবাসিক মাদরাসা বন্ধ করতে হবে ।
সরকারের এই দিকে খুব দ্রুত নজর দেওয়া উচিত ,এটা আর সাধারণ ইস্যু না। 'ধর্ম শিক্ষার নামে ধর্মের ইমেজ নষ্ট করার জন্য হইলেও আমাদের কনসার্ন হওয়া উচিত । '
কনসার্ন হওয়া উচিত পরিবারগুলোর —
কওমী মাদরাসায় তার যে ছেলেটার সাথে সে ৬ মাস যোগাযোগহীন হয়ে আছে , সে আসলেই কেমন আছে ? তার পিঠের কয়টা হাড্ডি আস্ত আছে , সে কতটুকু সেফ আছে ,বাড়িতে আসলেই কেনো সে মাদরাসায় যেতে চায় না...
তাকে জিজ্ঞেস করা দরকার !
শয়তান আসলে কার সাথে থাকে?
হুজুর নাকি ছাত্রের সাথে?
(আপডেট: এই ঘটনায় অভিযুক্ত ৫ জনকেই পুলিশ গ্রেফতার করেছে।)