26/01/2017
"LIGHT OF EDUCATION" এর পক্ষ থেকে মেধাবী ছাত্র-ছাত্রীদের কে সংবর্ধনা দেওয়া হল। "কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা" অনুষ্ঠানে প্রধান অতিথি: জনাব মো:রুহুল আমিন বাবুল, চেয়ারম্যান, পাটগ্রাম উপজেলা পরিষদ। সংবর্ধনার দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদেরকে সনদপত্র দেওয়া হয়।
অনুষ্ঠানে মেধাবী ছাত্র-ছাত্রীদের কে সংবর্ধনা দেওয়া হয়। বক্তারা তাদের বক্তব্যে বলেন, এই সংগঠনটিকে আরো এগিয়ে নিতে সবাইকে এগিয়ে আসতে হবে।ছাত্র-ছাত্রীদের কে লেখাপড়ায় আরো উৎসাহ যোগাতে প্রতি বছর শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে হবে। PSC, JSC তে জিপিএ ৫ প্রাপ্ত এবং ষষ্ট-দশম শ্রেনিতে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীদের সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা ক্রেস্ট ও সনদ হাতে পেয়ে ছাত্র-ছাত্রীরা আবেগ আপ্লুত হন। অন্যান্য শিক্ষার্থীরাও অনুপ্রাণিত হয়।
সংগঠনটিকে আরো এগিয়ে নিতে জনাব সাইদুর রহমান স্বপন সব ধরনের সাহায্য করবেন বলে জানান। উপজেলা চেয়ারম্যান জনাব রুহুল আমিন বাবুল বলেন, এটা একটা ভালো উদ্যোগ, এতে তিনি অনেক খুশি হয়েছেন। আরো খুশি হয়েছেন দল মতের বাইরে থেকে এই রকম একটা অনুষ্ঠান আয়োজন করাতে।
লাইট অব এডুকেশনের প্রধান নির্বাহী জনাব আলমগীর কবির (আইআইটি, ঢাবি) বলেন, "যে দেশে গুণির কদর হয় না, সেখানে গুণি তৈরি হয় না।" তাই যেকোনো মূল্যে এই কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন ও সকলের সহযোগিতা কামনা করেন।