Neha’s Notebook

Neha’s Notebook One trip, One bite, One moment at a time. Travel | Food | Lifestyle | Couple Diaries.

19/07/2026

স্পেন জিতছে মানে গা**জাও জিতছে।

মন ভারে গা**জার মানুষগুলো আজ উল্লাস করবে।

স্পেনে আবারও ফিলিস্তিনের পতাকা উড়বে।

লামিম ইয়ামালরা আবারও বিজয় উৎযাপনে পতাকা হাতে ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগান দিবে।

পুরো পৃথিবী আবারও নির্যাতিত ফিলিস্তিনিদের মনে করবে।

কিন্তু একটা বিনোদনকে যারা রাজনৈতিক হাতিয়ার বানিয়ে ফেলছে সাম্রাজ্যবাদী ট্রাম্পনিয়াহুরা পরাজিত হইছে।

বিশ্বকাপ চলাকালীন সময়ে শুধু ফিলিস্তিনকে সমর্থন করার জন্য স্পেনের সাথে সাম্রাজ্যবাদী অ্যামেরিকা পুরোপুরি ব্যবসাবাণিজ্য বন্ধ কইরা দিছে।

মজার ব্যাপার হইলো ,যে ট্রাম্প স্পেনকে বানিজ্যিক নিষেধাজ্ঞা দিছে সেই আমেরিকার মাটি থেকে স্বয়ং ট্রাম্পের হাত থেকে ইয়ামালরা বিশ্বকাপ নিয়ে ফিরবে!

এরচেয়ে কড়া জবাব আর হতে পারে না!

ইয়ামালদের সেই সাম্রাজ্যবাদীদের মাটি থেকে টফি নিয়ে আসাটা সত্যিই গর্বের!

Congratulations Spain ❤️
Free Palestine 🇵🇸

🚨 নিখোঁজ সংবাদ | সবাইকে শেয়ার করার অনুরোধ 🚨আমার মামাতো ভাই মোসাব্বার (পিতা: মালেক, মাতা: বেবি বেগম) গত মঙ্গলবার রাত থেকে...
18/06/2026

🚨 নিখোঁজ সংবাদ | সবাইকে শেয়ার করার অনুরোধ 🚨

আমার মামাতো ভাই মোসাব্বার (পিতা: মালেক, মাতা: বেবি বেগম) গত মঙ্গলবার রাত থেকে নিখোঁজ রয়েছে। আজ তিন দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

আমরা সবাই তার নিরাপদে ফিরে আসার অপেক্ষায় আছি।

🙏 কেউ যদি তাকে কোথাও দেখে থাকেন, তার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, অথবা তার অবস্থান সম্পর্কে সামান্য কোনো তথ্যও দিতে পারেন, তাহলে অনুগ্রহ করে নিচের নম্বরে দ্রুত যোগাযোগ করুন।

📞 যোগাযোগ: 01650-167979 WhatsApp/ imo
🏠 ঠিকানা:
৪২/২ নাজিম উদ্দিন রোড নিরব হোটেল , চানখারপুল,
থানা: বংশাল, ঢাকা।

📢 অনুগ্রহ করে পোস্টটি বেশি বেশি শেয়ার করুন, যাতে দ্রুত তার সন্ধান পাওয়া যায়।

আল্লাহ তাকে সুস্থ ও নিরাপদে তার পরিবারের কাছে ফিরিয়ে দিন। আমিন।

24/05/2026

মেঘ জমার মুহূর্তগুলোতেই লুকিয়ে থাকে আসল সৌন্দর্য🌧️

শুভ নববর্ষ♥️
13/04/2026

শুভ নববর্ষ♥️

৪৮ ঘন্টা শেষ হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি,ইরানের প্রতিটি অলিগলি আজ সাক্ষ্য দিচ্ছে—ঈমানের এই জোয়ার কি কোনোদিন থামিয়ে দেওয়...
07/04/2026

৪৮ ঘন্টা শেষ হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি,ইরানের প্রতিটি অলিগলি আজ সাক্ষ্য দিচ্ছে—ঈমানের এই জোয়ার কি কোনোদিন থামিয়ে দেওয়া সম্ভব?"

কথা ছিলো তারা ভয়ে পালিয়ে যাবে। অথচ গোটা একটা জাতি সব ভয়ভীতি উপেক্ষা করে,রাজপথে নেমে এসেছে। মুহমুহ আল্লাহু আকবর ধনীতে,কেপে উঠছে ইরানের শহর এবং রাজপথ।।💝

এই সভ্যতার শেষ কি সম্ভব??

আগের ৫০টাকার নোটে গরু মানুষ টাইন্না নিয়া যাইত, নতুন ৫০টাকায় মানুষ গরুরে ঠেলতেছে। পুরাই আমার অর্থনৈতিক কন্ডিশন। আগে যাও এ...
29/03/2026

আগের ৫০টাকার নোটে গরু মানুষ টাইন্না নিয়া যাইত, নতুন ৫০টাকায় মানুষ গরুরে ঠেলতেছে।
পুরাই আমার অর্থনৈতিক কন্ডিশন। আগে যাও একটু গতি ছিল এখন ঠেললেও আগায় না 🙄

Life is just a Number here.
26/03/2026

Life is just a Number here.

25/03/2026

বাসে উঠবেন, বাস গতি হারিয়ে নদীতে পড়ে যাবে।
লঞ্চে উঠতে যাবেন, দুই লঞ্চের মাঝে পড়ে পিষ্ট হবেন।
প্রাইভেট কারে উঠে জাস্ট বসে থাকবেন, পেছন থেকে ট্রাক এসে ধাক্কা মারবে।

এসব কিচ্ছু করবেন না। শুধু রাস্তা দিয়ে হেঁটে যাবেন, নির্মিতব্য কোনো ভবন থেকে ইট আপনার মাথায় পড়ে মরে যাবেন।

কিংবা হাঁটবেনও না। চায়ের দোকানে দাঁড়িয়ে চা খাবেন, মাথার ওপর থেকে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে আপনার মগজ আপনার চায়ের সাথে মিশে যাবে।

সন্তানকে স্কুলে পাঠাবেন। কোনো একটা বিমান বিদ্ধস্ত হয়ে সেই স্কুলের ওপরেই পড়বে আর আপনার সন্তান পিঠে দাউদাউ করা আগুন নিয়ে ছোটাছুটি করবে।

আপনি কাজ করতে যাবেন কলকারখানায়। আগুন লাগবে, বিল্ডিং ধ্বসে পড়বে।

মোটকথা, আপনি মরবেনই। ঘাটে, মাঠে, রাস্তায়, আকাশে, নদীতে- কোথাও আপনার নিস্তার নাই।

এর সমাধান হলো, বের হবেন না। ঘরের ভেতরেই থাকবেন।
বসে বসে কবিতা পড়বেন:

"নন্দ বাড়ীর হত না বাহির, কোথা কি ঘটে কি জানি;
চড়িত না গাড়ী, কি জানি কখন উল্টায় গাড়ীখানি;
নৌকা ফি সন ডুবিছে ভীষণ, রেলে ‘কলিশন’ হয়;
হাঁটিতে সর্প, কুক্কুর আর গাড়ী-চাপা পড়া ভয়;"

তারপর বুঝে ওঠার আগেই দেখবেন আপনার কপাল নন্দলালের চেয়েও খারাপ। কারণ ঘরের ভেতরেই হয় গ্যাস সিলিন্ডার বার্স্ট হয়ে, নয় অন্য কোনোভাবে আগুন লেগে আপনি মারা যাবেন।

আপনার মৃত্যুতে আমরা ব্যথিত হবো, বিশ্বাস করুন!
খুব ব্যথিত হবো। আপনার মৃতদেহের ছবি টানা দুদিন আমাদের চোখে ভাসবে। আপনার প্রিয়জনদের আহাজারি আমাদেরকে কয়েকটা রাত ঘুমাতে দেবে না। আমরা জানবো, আজ আপনি গেলেন, কাল আমাদের পালা।

আপনার, এবং আমাদের দোষ একটাই- এই মৃত্যু উপত্যকাই আমাদের দেশ। মরে যাওয়া ছাড়া আমাদের আর কোথাও যাওয়ার নেই।

13/03/2026

Some of the best memories begin with rain. ☔ ゚viralシfypシ゚

Address

Chankarpul, Old Dhaka
Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when Neha’s Notebook posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share