Qawmi News tv

Qawmi News tv সত্য ন্যায়ের পক্ষে দেশ ও জনগণের স্বার্থে
(2)

ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধারবরিশাল নগরীর নতুন বাজার ফরেস্ট অফিসসংলগ্ন একটি ময়লার স্তূপ থেকে এক ছেলে ও এক ম...
09/09/2026

ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার

বরিশাল নগরীর নতুন বাজার ফরেস্ট অফিসসংলগ্ন একটি ময়লার স্তূপ থেকে এক ছেলে ও এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে পরিচ্ছন্নতাকর্মীরা ময়লা অপসারণের সময় ময়লার স্তূপে দুটি নবজাতকের মরদেহ দেখতে পান। তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয়দের জানিয়ে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে কোতয়ালী/কাউনিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কে বা কারা এই নবজাতক দুটিকে ময়লার স্তূপে ফেলে গেছে, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশি তদন্ত শুরু হয়েছে।
এ বিষয়ে কাউনিয়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাটি অত্যন্ত অমানবিক ও দুঃখজনক। রহস্য উদঘাটনে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ চলছে। খুব দ্রুতই দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

রাতের আঁধারে এমন নির্মম ঘটনায় পুরো এলাকায় গভীর শোক ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অবিলম্বে এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিকস্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম বল...
03/04/2026

দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দেশে কোনো ধরনের তেলের সংকট নেই। তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে।

শুক্রবার সকালে টাঙ্গাইল শহরের মাহমুদুল হাসান চাঁদ বাজার পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

তিনি আরও জানান, সরকার আগামী তিন মাসের পরিকল্পনা হাতে নিয়েছে। সেই সঙ্গে জ্বালানি সাশ্রয়ে নতুন কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে, সন্ধ্যা ৬টার মধ্যে বাজার বন্ধ রাখা এবং মন্ত্রী ও সচিবদের ব্যয় ৩০ শতাংশ কমিয়ে আনা।

মীর শাহে আলম বলেন, বিগত ১৭ বছরে শুধু উন্নয়নের বুলি শোনা গেছে, তবে বাস্তবে দৃশ্যমান উন্নয়ন হয়নি। মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে এখন সেই বাস্তব চিত্র পরিষ্কারভাবে ধরা পড়ছে।

তিনি বলেন, টাঙ্গাইলের পার্ক বাজারের রাস্তা ও বাজার উন্নয়নের জন্য ইতোমধ্যে জেলা স্থানীয় সরকার বিভাগের সঙ্গে কথা হয়েছে। জরুরি ভিত্তিতে এসব উন্নয়ন কাজ শুরু করা হবে।

এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামানসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমেনা নামের মেয়েটা চাকরি করতো। তাদের পরিবার একদমই অসচ্ছল ছিল। তাই জীবিকার তাগিদে বাবা এবং আমেনা বরিশাল ছেড়ে নরসিংদীতে এস...
26/02/2026

আমেনা নামের মেয়েটা চাকরি করতো। তাদের পরিবার একদমই অসচ্ছল ছিল। তাই জীবিকার তাগিদে বাবা এবং আমেনা বরিশাল ছেড়ে নরসিংদীতে এসেছিল।

এখানে একটা ভাড়া বাসাতে থাকতো তারা। ভাড়া বাসাতে থেকে, চকরির অল্প কয় টাকার বেতন দিয়েই চলছিল তাদের পুরো পরিবারের সংসার।

আজকে থেকে ১৫-১৬ দিন আগে কাজ থেকে একা একাই বাড়ি ফিরছিল আমেনা। হুট করেই ৫-৬ জনের একটা দল এসে আমেনার পথ আ°টকা°য় এবং তাকে একপ্রকার জো°রজ°বর°দস্তি করেই তু°লে নিয়ে যায় ওরা।

তুলে নিয়ে গিয়ে নি`র্ম°মভা`বে গ°ণধ*র্ষ°ণ করে আমেনাকে।

যেই ৫-৬ মিলে ধ*র্ষπণ করেছিল ওরা এলাকারই স্থানীয় পোলাপান এবং রাজনৈতিক দলের আশ্রয়ে থাকা লোক। ওদেরকে নে°তৃ°ত্ব দিয়েছিল নূরা নামের এক ব°খা°টে। স্থানীয় হওয়ায় ওরা বেশ প্রভাবশালীই ছিল।

আমেনার বাবা আশরাফ হোসেন এই ঘটনা এলাকায় সবাইকে জানানোর পরও কেউ তেমন কোন ব্যবস্থা নেয়নি কারণ ধ*র্ষπকরা স্থানীয় এবং প্র°ভা°বশালী দলের শেল্টারে আছে।

পরে আমেনার বাবা এলাকার মেম্বারের কাছে যান এবং মেম্বার কোনরকম নামমাত্র একটা সালিশী বিচার করে দেয় এবং ঘটনাটা পু°লিশ°কে জানাতেও নিষেধ করে।

আমেনার বাবা যেহেতু ওখানে ভাড়া থাকতো তাই তিনিও একদমই অসহায় ছিলেন। নিজের চাকরি আর ওদের প্রভাবের কথা চিন্তা করে আর বেশিকিছু করা সম্ভব হয়নি তার।

এরপর মেয়ের বিপদের কথা চিন্তা করে গতকালকে আমেনার বাবা মেয়েকে তার খালার বাসায় রেখে আসতে গিয়েছিলেন। তিনি বুঝতে পারছিলেন মেয়েকে এখানে রাখলে ওরা আবারও ঝামেলা করবে।

কিন্তু গতকাল যখন মেয়েকে খালার বাড়িতে দিতে যাচ্ছিল আমেনার বাবা তখন এলাকার প্রভাবশালী ওই বখাটেগুলো আবারও রাস্তায় তাদের পথ আটকায় এবং একপ্রকার জোর করে বাবার সামনে থেকেই আমেনাকে তু্লে নিয়ে যায়।

আমেনার বাবার বক্তব্য অনুযায়ী- উনি চিল্লাচিল্লি করে
আশেপাশের লোক যোগানের চেষ্টা করেছিলেন ,মেয়েটাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন কিন্তু একা বিধায় পারেননি।

ওইদিন আমেনার বাবা তার পরিবারের লোকদেরকে নিয়ে সবজায়গায় আমেনাকে খুঁজতে থাকে কিন্তু কোথাও পায়নি। মেয়েটাকে না পেয়ে একপ্রকার আশাহতই ছিল পরিবারের লোকেরা।

আমেনার বাবার আশা ছিল মেয়েটাকে হয়তো ভয় দেখিয়ে ছেড়ে দিবে ওরা ,জানে মারবে না।

কিন্তু এর পরদিন সকালে স্থানীয় এক কৃষক জমিতে একটা মেয়েকে পড়ে থাকতে দেখে। পরে এলাকায় জানাজানি হলে আমেনার বাবা-মা এসে দেখে এটাই তাদের মেয়ে আমেনা।

আমেনাকে জোরাজোরি করেই মারা হয়েছিল কারণ তার শরীরে ক্ষতের চিহ্ন ছিল , গলায় ওড়নার বড় একটা দাগ ছিল। মানে ওড়না দিয়ে জোরে পেঁচিয়ে শ্বাস রোধ করে নির্মমভাবে মারা হয়েছে আমেনাকে।

আমেনার বয়স মাত্র ১৫ বছর। যেই বাবার পরিবারের সাথে সে থাকতো সে বাবা ছিল তার সৎ বাবা। পরিবারের নানান চড়াই উৎরাই পার করে অভাব ঘুচাতেই এখানে এসে একটা কাজ নিয়েছিল সে। কোনরকম ইনকাম দিয়েই চলছিল তাদের ছোট্ট সংসারটা।

আমেনার বাবা এখনো পুলিশের কাছে লিখিত কোন অভিযোগ করেননি। হয়তো করতে চেয়েছিলেন কিন্তু স্থানীয় প্রভাবশালী নেতা ,বখাটেদের হুমকি ধামকি আর চাকরি হারানোর ভয়ে তার মুখ বন্ধ করে রাখা হয়েছে।

আমেনার বাবা যেহেতু এখানকার ভাড়াটিয়া তাই সে খুব বেশি একটা বলতেই সাহস পায়নি। কিছু বললেই তারও প্রাণনাশের হুমকি আছে।

এলাকার স্থানীয় না হওয়ায় আমেনার পরিবারের পাশে এখন দাঁড়ানোর মতোও তেমন কেউই নেই। তার বাবার মুখও দলীয় নেতাদের দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। আমেনার লা*শ এখন পাঠানো হয়েছে নরসিংদীর সদর হাসপাতালের মর্গে।

পরিবারের অভাব অনটন ঘুচিয়ে একটু সুখের আশায় যেই আমেনা এসেছিল এখানে আজ সেই ধ*র্ষিত হয়ে মরে পড়ে আছে হাসপাতালের মর্গে। আর তার অসহায় বাবাটা বিচারের জন্যে ঘুরে বেড়াচ্ছে নেতাদের দ্বারে দ্বারে

12/02/2026

সেনাবাহিনীর একশন, ঢাকা ১৫ আসনে যুবদলের নেতা শাকিল মোল্লা।

10/02/2026

নতুন বাংলাদেশ বিনির্মাণে কাকে যোগ্য মনে করছেন?
বিএনপি?
জামায়াত জোট?
চরমোনাই?

07/02/2026

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল
আরোহী পুলিশ সদস্য
নিহ*ত

মূল্যবোধবিরোধী শিক্ষা আইন বাস্তবায়ন করা যাবে না : ৯৯৯ শিক্ষকের বিবৃতি৯৯৯ জন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, কলেজ, স্কুল ও...
07/02/2026

মূল্যবোধবিরোধী শিক্ষা আইন বাস্তবায়ন করা যাবে না : ৯৯৯ শিক্ষকের বিবৃতি

৯৯৯ জন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, কলেজ, স্কুল ও মাদ্রাসারশিক্ষক 'মূল্যবোধবিরোধী শিক্ষা আইন বাস্তবায়ন করা যাবে না' শিরোনামে বিবৃতি প্রদান করেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) এ বিবৃতি দেন তারা।

বিবৃতিতে বলা হয়, 'দেশের জনগণ যখন নির্বাচনমুখী এবং অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব একটি গ্রহণযোগ্য নির্বাচনের প্রস্তুতি নেওয়া, ঠিক সেই সময়ে তড়িঘড়ি করে শিক্ষা আইন ২০২৬-এর খসড়া প্রকাশ ও তা দ্রুত বাস্তবায়নের উদ্যোগে আমরা দেশের সচেতন শিক্ষক সমাজ গভীর উদ্বেগ প্রকাশ করছি।'

বিবৃতিতে আরো বলা হয়, 'আলোচ্য শিক্ষা আইনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এবং বৈষম্যহীন শিক্ষাক্রম। ইউনেস্কোর নথি অনুসারে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার কেন্দ্রবিন্দুতে রয়েছে জেন্ডার সমতা যা অর্জিত হয় জেন্ডার-রূপান্তরমুখী শিক্ষাদর্শনের মাধ্যমে এবং এই শিক্ষাদর্শনে লেসবিয়ান (নারী সমকামী), গে (পুরুষ সমকামী), বাইসেক্সুয়াল (উভকামী সমকামী), ট্রান্সজেন্ডার (রূপান্তরকামী সমকামী) ও জেন্ডার-বৈচিত্র্যময়, ইন্টারসেক্স, কুইয়ার এবং নিজস্ব জেন্ডার পরিচয় অনুসন্ধানরত (LGBTIQ) শিক্ষার্থীদের বৈচিত্র্যময় চাহিদা বিবেচনায় নেওয়া হয়। সেই লক্ষ্যকে সামনে রেখেই শিক্ষাব্যবস্থাকে সমকামী-বান্ধব করার সুবিধার্তে এই আইনে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সংজ্ঞায় উন্মুক্ত ধারা (open clause) যেমন 'অন্য কোন কারণে' ও অসংজ্ঞায়িত পরিভাষা 'বিশেষ চাহিদাসম্পন্ন', 'সুবিধাবঞ্চিত' ইত্যাদি যুক্ত করা হয়েছে এবং অন্যদিকে 'বৈষম্যহীন শিক্ষাক্রম'কে অসংজ্ঞায়িত রাখা হয়েছে।'

'আমরা স্পষ্টভাবে জানাতে চাই, রাষ্ট্র কর্তৃক প্রণীত শিক্ষাক্রম বাস্তবায়নের ক্ষেত্রে অভিভাবকদের ধর্মীয় বিশ্বাস ও নৈতিক মূল্যবোধের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে এবং কোনো শিক্ষার্থীকে এমন কোনো বিষয় অধ্যয়নে বাধ্য করা যাবে না, যা তার পরিবার ও ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। ধর্মীয় ও নৈতিক মতাদর্শভিত্তিক ভিন্নমত বা শান্তিপূর্ণ সমালোচনা বা উপদেশকে মানসিক নির্যাতন/নিগ্রহ হিসেবে গণ্য করা যাবে না। কারিকুলামে আন্তর্জাতিক মান ও সর্বোত্তম চর্চা অনুসরণ অবশ্যই করতে হবে তবে তা বাংলাদেশের সংবিধান, সামাজিক বাস্তবতা ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এনজিও কর্তৃক পরিচালিত ‘বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান’সমূহকে মূল স্রোতধারায় অন্তর্ভুক্তকরণের আগে ‘বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান’এর সংজ্ঞা নির্দিষ্ট করতে হবে। এটা নিশ্চিত করতে হবে যে বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান বলতে কেবল শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতাজনিত শিক্ষাকেই বোঝাবে; কোনো যৌন পরিচয় বা মতাদর্শভিত্তিক বা ধর্মীয় ও নৈতিকতাবিরোধী শিক্ষা এর অন্তর্ভুক্ত করা যাবে না।'

৯৯৯ জন শিক্ষকের বিবৃতিতে আরো বলা হয়, 'শিক্ষা আইন কোনো আন্তর্জাতিক মতাদর্শিক এজেন্ডার বাহক না হয়ে তা হতে হবে জনগণের বিশ্বাস, সংস্কৃতি ও মূল্যবোধের প্রতিফলন। সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় মূল্যবোধের সাথে সাংঘর্ষিক কোন সংস্কৃতি ‘দেশীয়’, ‘বাঙ্গালী’ বা ‘নৃ-গোষ্ঠীর’ সংস্কৃতির নামে সংখ্যাগরিষ্ঠ জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না। শিক্ষা আইনের সকল অসংজ্ঞায়িত পরিভাষাকে সুস্পষ্ট ও সংজ্ঞায়িত করতে হবে। বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার নামে এবং 'পিছিয়ে পড়া', 'সুবিধা-বঞ্চিত', 'বিশেষ চাহিদাসম্পন্ন' ইত্যাদি অসংজ্ঞায়িত পরিভাষার মারপ্যাঁচে সমকামী-বান্ধব শিক্ষাক্রম বাস্তবায়ন দেশের জনগণ এবং ছাত্র ও শিক্ষকসমাজ মেনে নেবে না।'

বিবৃতিপ্রদানকারীদের মাঝে ৫২ জন অধ্যাপক, ৩৯ জন সহযোগী অধ্যাপক, ৭৪ জন সহকারী অধ্যাপক ও ১৬১ জন প্রভাষক সহ মোট ৯৯৯ জন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, কলেজ, স্কুল ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ রয়েছেন। বিবৃতিপ্রদানকারী শিক্ষকদের নামের তালিকা www.mullobodh.com প্রকাশিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কামরুল হাসান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ এনায়েত উল্যা পাটওয়ারী (ডিন, সমাজবিজ্ঞান অনুষদ), সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মোজাম্মেল হক (দর্শন বিভাগ); শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামীমা তাসনীম (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ), অধ্যাপক ড. মোহাম্মাদ আবুল হাসনাত (রসায়ন বিভাগ)। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তারেক মুহাম্মদ তওফিকুর রহমান (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ), জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ এন এম আসাদুজ্জামান ফকির, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব, বুটেক্সের অধ্যাপক ড. উম্মুল খায়ের ফাতেমা, কুয়েটের অধ্যাপক ড মো মিজানুর রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এবিএম হিজবুল্লাহ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এমএ রাশিদ, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের (আইইউবি) সহযোগী অধ্যাপক ড. মোহাম্মাদ সরোয়ার হোসেন সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

অনেকেই আহত,,,,ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচীতে পুলিশের জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, আহত আব্দুল্লাহ আল জাবের, সালাহ...
06/02/2026

অনেকেই আহত,,,,
ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচীতে পুলিশের জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, আহত আব্দুল্লাহ আল জাবের, সালাহউদ্দিন আম্মারসহ প্রায় ৩০ জন।

06/02/2026

মহিউদ্দীন রনি ভাইয়ের অবস্থা...

পুলিশের এই বিস্তারিত চাই...আমাদের ইনবক্স করুন
06/02/2026

পুলিশের এই বিস্তারিত চাই...
আমাদের ইনবক্স করুন

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Qawmi News tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share