Bookmark Publication

Bookmark Publication ৩৮/৩ বুকস এন্ড কম্পিউটার কমপ্লেক্স মার্কেট, বাংলাবাজার, ঢাকা-১১০০

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তখন শেষ সময়। অবস্থা এতটাই খারাপ ছিল যে তিনি মসজিদে এসে সালাত আদায় করতে পারতেন না...
07/06/2026

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তখন শেষ সময়। অবস্থা এতটাই খারাপ ছিল যে তিনি মসজিদে এসে সালাত আদায় করতে পারতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নামাজে ইমামতি করতেন। একদিন ফজরের সময় সাহাবিরা সারিবদ্ধ হয়ে জামাতে দাঁড়িয়েছেন। আবু বকর দরদমাখা কন্ঠে তিলাওয়াত করেই যাচ্ছেন, কখনো ফুঁপিয়ে কাঁদছেন। প্রিয় নবি তখন আইশা রাদিয়াল্লাহু আনহা এর ঘরে অবস্থান করছিলেন। ঘরের পর্দাটা কিছুটা আলগা করে তিনি মসজিদের দিকে তাকালেন। সারা জীবন ধরে যে রবের ইবাদাতের দাওয়াত তিনি দিয়ে গেলেন তার ফল তিনি দেখতে পেলেন, তিনি দেখতে পেলেন তার সাথীরা আরশের অধিপতির ইবাদাতে মশগুল হয়ে আছে। এই দৃশ্য এতই সুন্দর আর চক্ষু শীতলকারী ছিল যে, প্রিয় নবি এই অপূর্ব দৃশ্য দেখে মুচকি হাসলেন। সাল্লাল্লাহু আলাইই ওয়া সাল্লাম।

প্রতিদিন মুয়াজ্জিন এক রবের দিকে ডেকেই চলেছে, মসজিদগুলোতে হয়ে যাচ্ছে ইক্বামাত, সালাত। চলে যাচ্ছে এক একটা রুকু, সেজদা। আমাদের অত সময় নেই, আমরা খুব ব্যস্ত। সূরাহ মুদ্দাসিরে জান্নাতি আর জাহান্নামীদের একটা কথোপকথন আছে। জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞেস করবে,
“কিসে আজ তোমাদেরকে জাহান্নামে নিয়ে এলো!
তারা বলবে, আমরা নামায পড়তাম না।” (সূরাহ মুদ্দাসসির, ৭৪ : ৪২-৪৩)

তোমাদের রবকে একটু সময় দিও। তোমাদের যত দুঃখ-ব্যথা, কষ্টের কথা তাঁর কাছেই বলো। তিনি প্রতিদিন, প্রতিটা মুহূর্ত তোমাদের জন্য অপেক্ষা করেন, কখন তোমরা ইয়া রব বলে ডাক দেবে, কখন তোমরা তার কাছে ক্ষমা চাইবে। তিনিই তো আমাদের রব। রাব্বুল আরশীল আযীম।

দেয়ালের ওপারে আকাশ
07/06/2026

দেয়ালের ওপারে আকাশ

আপনার নাদুস নুদুস সোনামণিদের জন্য আনিকা তুবা'র লেখা ৩টি বই। অর্ডার করতে সরাসরি আমাদের পেজে মেসেজ করুন অথবা হোয়াটসঅ্যাপ ক...
07/06/2026

আপনার নাদুস নুদুস সোনামণিদের জন্য আনিকা তুবা'র লেখা ৩টি বই।

অর্ডার করতে সরাসরি আমাদের পেজে মেসেজ করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন: 01789-142461

অথবা যোগাযোগ করুন আপনার বিশ্বস্ত বুকশপে।

06/06/2026

এডমিন আপনাদের মেসেজের ঠিকমতো রিপ্লাই দিতে পারেনি এতদিন। তবে এডমিন কথা দিয়েছেন এখন থেকে তিনি পেজের মেসেজের নিয়মিত রিপ্লাই দিবেন।

আমাদের এডমিন সাহেবের এই বইগুলো যারা এখনো কিনেন নাই, তাদের জন্য এডমিনের মেসেজ হইল,  অতিসত্বর বইগুলো কিনে ফেলুন, প্রিয়জনকে...
03/06/2026

আমাদের এডমিন সাহেবের এই বইগুলো যারা এখনো কিনেন নাই, তাদের জন্য এডমিনের মেসেজ হইল, অতিসত্বর বইগুলো কিনে ফেলুন, প্রিয়জনকে গিফট করুন। যাতে এডমিন পরের বই লেখার মোতিভেশন পায়।

কীভাবে অর্ডার করবেন?

সরাসরি আমাদের নাম্বারে ওয়াটসঅ্যাপ করতে পারেন: 01789-142461

আর রকমারি, ওয়াফি লাইফ তো আছেই। লিঙ্ক কমেন্টে দিলাম।

ধনী এবং গরীব, সবার কথাই আমরা চিন্তা করি।
22/04/2026

ধনী এবং গরীব, সবার কথাই আমরা চিন্তা করি।

10/04/2026
একদিন ছুটি হবে।
23/03/2026

একদিন ছুটি হবে।

ঈদ মোবারক!
20/03/2026

ঈদ মোবারক!

ভার্সিটির শেষের দিকে একটা চাকরি করতাম। হলেই থাকতাম তখন। রমযান মাস এলো। সারাদিন অফিস করে অফিসেই ইফতার করতাম। এরপর বাসে কর...
16/01/2026

ভার্সিটির শেষের দিকে একটা চাকরি করতাম। হলেই থাকতাম তখন। রমযান মাস এলো। সারাদিন অফিস করে অফিসেই ইফতার করতাম। এরপর বাসে করে আবার হলে ফিরতাম। খুব ক্লান্ত লাগত। আমাদের হলের পাশেই একটা নতুন হল হলো সে সময়। হলের মাঝে একটা মাঠের মতো ছিল। সেই মাঠে তখন লম্বা লম্বা ঘাস, ঠিক মাঝখানে তিনটা চেয়ার পাতা। সারাদিন শেষে হলে ফিরে এক কাপ কফি নিয়ে সেই সবুজ মাঠে পেতে রাখা চেয়ারে গিয়ে বসতাম। মাগরিবের পরে ঝিরি ঝিরি বাতাস বইত। সেই বাতাসে লম্বা ঘাসগুলো দুলছে, কফিতে চুমুক দিতে দিতে সেই দৃশ্য দেখতাম। এত ভালো লাগত, এত রিল্যাক্সড ফীল করতাম, মনে হতো এই জীবনে আমার আর কিছুই চাওয়ার নেই।

আমরা জীবনে, প্রতিদিনের এমন ছোট ছোট ভালো লাগার মুহূর্তগুলো এড়িয়ে যাই। বড় বড় সুখের উপলক্ষ্য খুঁজি। গাড়ি-বাড়ি হবে, অনেক টাকা হবে, এসব থাকা মানেই আমরা সুখে থাকা বুঝি। জীবনের ছোট-বড় সবকিছুকে এপ্রেসিয়েট করা উচিত। যার যা কিছু আছে সেখানেই নিজের প্রশান্তির উপলক্ষ্যগুলো খুঁজে নেওয়া উচিত। কিন্তু মানুষের সাথে তুলনার প্রতিযোগিতায় আমাদের চারপাশে হাজারো আনন্দের উপকরণ আমাদের চোখে পড়ে না। নিজের বউকে ভালো লাগে না, নিজের বাবা-মা কিচ্ছু বোঝে না, নিজের চাকরি, ব্যবসা, নিজের চেহারা-সুরত, নিজের যা কিছু, কিছুই ভালো না। খালি অন্যরাই সুখে আছে, আর সে দুনিয়ার সবচেয়ে অসুখী মানুষ। সত্যিকারের মৃত্যুর আগে এরা প্রতিদিন অনেকবার করে মরে!
বই: যে জীবন ফড়িঙের, যে জীবন জোনাকির
সাজিদ ইসলাম

Address

৩৮/৩ বুকস এন্ড কম্পিউটার কমপ্লেক্স মার্কেট, বাংলাবাজার, ঢাকা-১১০০
Dhaka

Telephone

+8801789142461

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bookmark Publication posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bookmark Publication:

Share

Category