Daily Nayabibriti

Daily Nayabibriti সংবাদ-বিনোদন-খেলাধুলা জানতে "দৈনিক নয়াবিবৃতি " এর সাথে থাকুন।

07/09/2026

ঢাকা-পাবনা মহাসড়কে বেড়া উপজেলা আওয়ামী যুবলীগ এর মিছিল। ৭ সেপ্টেম্বর মিছিলের একটি ভিডিও প্রকাশ করা হয়।

বেড়া উপজেলা আওয়ামী যুবলীগ নেতা রাইসুল ইসলাম তারেক নেতৃত্বে মিছিলটি করা হয়েছে বলে জানা যায়।

20/08/2026

১৫ আগস্ট শোক দিবস উপলক্ষে সাঁথিয়া উপজেলা ছাত্রলীগের শোক র‍্যালী

08/08/2026

বেড়া পৌর যুবলীগ কর্মী সোহেল রানা কে আটক এর পর পুলিশ এর কাছ থেকে ছিনিয়ে নেন স্থানীয়রা।

বেড়ায় উদ্যোগী মানসিকতা গড়ে তুলতে স্কুল পড়ুয়া শিশুদের মাঝে ছাগল বির্তরণনিজস্ব সংবাদদাতা: পাবনার বেড়া উপজেলায় স্কুল পড়ুয়া ...
25/04/2026

বেড়ায় উদ্যোগী মানসিকতা গড়ে তুলতে স্কুল পড়ুয়া শিশুদের মাঝে ছাগল বির্তরণ

নিজস্ব সংবাদদাতা: পাবনার বেড়া উপজেলায় স্কুল পড়ুয়া শিশু শিক্ষার্থীদের মধ্যে উদ্যোগী মানসিকতা গড়ে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্থানীয় বেসরকারি সংস্থা বিকে ফাউন্ডেশন। সংস্থাটির উদ্যোগে শতাধিক শিশু শিক্ষার্থীদের ছাগল বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে সংস্থাটি। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে বেড়া উপজেলার দয়ালনগর বাহারুন্নেচ্ছা পাবলিক লাইব্রেরি ক্যাম্পাসে প্রথম দফায় ৪০ শিশুর হাতে ছাগল তুলে দেন অতিথিরা। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকে ফাউন্ডেশন এর চেয়ারম্যান এম এ বাতেন খান। আমন্ত্রিত অতিথি ছিলেন,পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের ব্যবস্থাপক এ এম ফরহাদুজ্জামান,বিকে ফাউন্ডেশনের সেক্রেটারি আবু সায়েম,রোটারি ক্লাব অব ঢাকার প্রেসিডেন্ট জসিম উদ্দিন,রোটারিয়ান আজাদুল হক, আইয়ুব আলী,আক্তাফুন্নেচ্ছা শীলা,তাজুল ইসলাম ও সুপণ্যের পরিচালক মিজানুর রহমান। ছাগল বিতরণ শেষে বিকে ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এ বাতেন খান বলেন, আমাদের মূল স্লোগান ভালো থাকবো, ভালো রাখবো। গণ মানুষকে নিয়ে ভালো থাকাকেই আমরা ভালো থাকা বলে মনে করি। আগামী প্রজন্মের হাতে দেশ। এক্ষেত্রে আমরা তাদেরকে নিয়ে ভাবছি এবং কাজ করছি। কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে শিশুরা পড়াশোনার পাশাপাশি মোবাইল, ইন্টারনেট ও গেমসে অতি আসক্ত হয়ে যাচ্ছে। এই অতি আসক্তি ভবিষ্যতের জন্য ভালো বার্তা নয়। এখান থেকে এই এলাকার শিশুদের বের করে উদ্যোগী মানসিকতা সৃষ্টি করতে তাদের মাঝে ছাগল বিতরণ করা হচ্ছে। যেনো তারা পড়াশোনার পাশাপাশি ছাগল পালনের মধ্য দিয়ে নিজেদের পড়াশোনার ব্যয় বহন করতে পারে এবং গবাদি পশুর প্রতি যত্নবান হতে পারেন। তিনি বলেন,এই কর্মসূচির আওতায় কয়েক দফায় একশত শিক্ষার্থীকে ছাগল দেয়া হবে। আজকে প্রথম দফায় ৪০ জনের হাতে ছাগল তুলে দেয়া হয়েছে। ছাগল পালনের মধ্য দিয়ে উদ্যোক্তা হতে এই এলাকার আলোকিত প্রজন্মের শিক্ষার্থীরাই টিফিনের টাকা জমিয়ে চাঁদা দেয়া শুরু করে। এই সদিচ্ছা দেখে বিকে ফাউন্ডেশন তাদের পাশে দাঁড়িয়েছে।

27/02/2026

পাবনা বেড়া উপজেলা আওয়ামীলীগের অফিসে জাতীয় পতাকা ও ব্যানার লাগিয়ে অফিস খুলে দিল তৃনমূল কর্মীবৃন্দ।
উপস্থিত ছিলেন,বেড়া পৌরসভার প্যানেল মেয়র উপজেলা আওয়ামী লীগ নেতা রাইসুল ইসলাম তারেক। পৌর যুবলীগ নেতা রাজিবুল হক সেবু। যুবলীগ নেতা সুমন সরদার সহ আরও অনেকে।

23/12/2025

নির্বাচনের খবর জানতে আমাদের সাথে থাকুন।

Address

Pabna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily Nayabibriti posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share