Revolution with Niru

Revolution with Niru Assalamu Alaikum, Welcome to Our Revolution with Niru - Islamic Page.

15/03/2025

৩ ধরনের মেয়েরা জান্নাত পাবেনা | জাহান্নামী মানুষ কারা? শুনলে শরীর শিউরে উঠবে | shaikh ahmadullah waz

মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জন্মদিনে কী করতেন??💢♻💢♻💢♻💢♻💢♻মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সমগ্র মানবতার...
16/09/2024

মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জন্মদিনে কী করতেন??
💢♻💢♻💢♻💢♻💢♻

মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সমগ্র মানবতার জন্য শান্তির বার্তা নিয়ে এসেছিলেন। তার জন্মের সাল নিশ্চিত হলেও জন্ম তারিখ নিয়ে কিছুটা মতানৈক্য রয়েছে। তবে প্রসিদ্ধ অভিমত অনুযায়ী তিনি ১২ রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন।

আবার প্রখ্যাত ঐতিহাসিক ও হাদিস বিশারদদের কাছে সর্বাধিক নির্ভরযোগ্য অভিমত হলো, আবরাহার হস্তীবাহিনী ধ্বংস হওয়ার ৫০ থেকে ৫৫ দিন পর রাসুল (সা.) ৮ রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময় আবু তালিবের ঘরে জন্মগ্রহণ করেন।

আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.), জুবাইর ইবনে মুতঈম (রা.), আল্লামা ইবনুল জাওজি, কুতুবউদ্দিন কাসতালানি (রহ.)-সহ বেশির ভাগ মুহাদ্দিস ও জীবনী-লেখক এ বিষয়ে ঐকমত্য পোষণ করেছেন।
------>[সিরাতে মুস্তফা’র বাংলা অনুবাদ : ১/৬৩-৬৪, ইদ্রিস কান্ধলভি, জুরকানি : ১/১৩০-৩১]।

বিখ্যাত ঐতিহাসিক মাহমুদ পাশা ও ভারতের মুহাম্মদ সুলাইমান মানসুরপুরীর অনুসন্ধানি অভিমত হলো, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্ম তারিখ ৯ রবিউল আউয়াল। ইংরেজি পঞ্জিকা মতে, তারিখটি ছিল ৫৭০ খ্রিস্টাব্দের ২০ অথবা ২২ এপ্রিল।
---->[মাহমুদ পাশা, তারিখে খুজরি, প্রথম খণ্ড, পৃষ্ঠা: ৬২; সুলাইমান মানসুরপুরী, রাহমাতুল্লিল আলামিন, প্রথম খণ্ড, পৃষ্ঠা: ৩৮-৩৯]।

মহানবী (সা.) যে যুগে এবং যে সময়ে জন্মগ্রহণ করেছেন, তখন জন্ম তারিখ লিখে রাখার প্রথা ছিল না। অভিজাত ও সম্ভ্রান্ত পরিবার গুলোতেও এ নিয়ম ছিল না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্ম তারিখও কোথাও লিখিত আকারে ছিল না। ফলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্ম তারিখ ১২ রবিউল আউয়াল কি না , তা নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে।

তবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মৃত্যু ১২ রবিউল আউয়াল হওয়ার ক্ষেত্রে কারো কোনো ধরনের মতবিরোধ নেই। কারণ বিশ্বনবী হিসেবে আবির্ভাবের পর গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছেন। পৃথিবীতে অনেক কিছু ঘটে গেছে। ফলে মানুষ গুরুত্বের সঙ্গে তার মৃতু-তারিখ স্মরণে রেখেছে। সুতরাং যদি মেনে নেওয়া হয় যে, ১২ তারিখ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্ম তারিখ— তাহলে দেখা যায় ওই দিনই তাঁর মৃত্যু দিবস। ফলে এই দিনটি আনন্দ ও বেদনার মিশ্র আবেশে মথিত।

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মদিন হিসিবে ১২ তারিখ খুশির দিন। আবার ইন্তেকালের দিন হিসেবে ভীষণ দুঃখের দিন।

তাহলে এই দিনটি কীভাবে উদযাপন করা যায়? ইতিহাস ও হাদিসের কিতাব গুলোতে দেখা যায়, সাহাবায়ে কেরাম ও তাবেইরা এই দিনটিতে তারা খুশির দিন অথবা শোক দিবস— কোনোটাই পালন করেন নি।

অন্যদিকে সিরাতের কিতাব গুলোতে দেখা যায়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্ম তারিখ বা জন্ম বার নয়, বরং জন্মের দিন উদযাপন করতেন। সে উদ্যাপনে উৎসব, মিছিল বা ভোজন রসিকতার কোনো আমেজ থাকতো না।

হাদিসের গ্রন্থগুলোতে আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার জন্মের দিন সোমবার রোজা রাখতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মের কারণে প্রতি সোমবার রোজা রাখা মুস্তাহাব।

আবু কাতাদাহ আনসারি (রা.) থেকে বর্ণিত, ‘মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সোমবার রোজা রাখা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ওই দিন আমি জন্মগ্রহণ করেছি। ওই দিনই আমি নবুয়ত লাভ করেছি বা আমার ওপর (প্রথম) ওহি অবতীর্ণ হয়…।’
----->[মুসলিম, হাদিস নং: ১১৬২]।

শুধু অনুষ্ঠান সর্বস্ব নয়, বরং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ লালন ও তাঁর পথ অনুসরণে আমাদের জীবন প্রদীপ্ত হয়

16/09/2024

Welcome to Our Revolution with Niru=Islamic Page❤️

Assalamu Alaikum!

We're glad you're here. This page is dedicated to sharing Islamic knowledge, inspiring faith, and fostering community. Join us to explore Quranic teachings, the Sunnah, and practical guidance for everyday life.

May this space bring peace and wisdom to your heart.

Wa Alaikum Assalam!

"দুঃখ-কষ্ট ব্যক্তির মনকে কষ্ট দেয় বটে, কিন্তু তাকে দুআ করতে শেখায়। সে একা হয়ে পড়ে এবং রবের সান্নিধ্যে নিজেকে নিয়ে যায়।"
— রাফেয়ী (রাহিমাহুল্লাহ)

Address

Dhaka
1203

Website

Alerts

Be the first to know and let us send you an email when Revolution with Niru posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share