28/08/2026
এবার ৫০ লক্ষ টাকা কাবিনে বিয়ের প্রস্তাব পেলেন সুন্দরী তরুণী
কমলাপুরের ইয়াসিনকে ভালোবেসে দেশজুড়ে আলোচনায় আসা তাকমিনাকে এবার নিজের ছেলের বউ করার প্রস্তাব দিলেন ঢাকার এক ধনী পরিবারের ভদ্রমহিলা। সরাসরি ফোনে তিনি তাকমিনাকে বলেন—“তোমার চেহারার চেয়েও তোমার সুন্দর মন আমাকে বেশি মুগ্ধ করেছে। একজন অসহায় ছেলের প্রতি তোমার যে মায়া ও ভালোবাসা, সেটাই প্রমাণ করে তুমি কতটা ভালো মনের মানুষ।”
তাঁর ভাষ্য, ছেলে পড়ালেখা শেষ করে সরকারি চাকরির জন্য আবেদন করেছে। ছেলেকে নিয়ে পরিবারের বড় স্বপ্ন রয়েছে। তাকমিনা বিয়েতে রাজি হলে ৫০ লক্ষ টাকা কাবিনের পাশাপাশি ঢাকায় একটি ফ্ল্যাট দেওয়ার প্রস্তাবও দিয়েছেন ওই ভদ্রমহিলা।
কিন্তু এত বড় প্রস্তাবের পরও তাকমিনার মুখে একটাই নাম—ইয়াসিন! তাকমিনা জানিয়ে দিয়েছেন, “৫০ লক্ষ টাকা কাবিন কিংবা ফ্ল্যাটের জন্য আমি আমার সিদ্ধান্ত বদলাব না। আমি ইয়াসিনকেই স্বামী হিসেবে চাই, তাকেই বিয়ে করে সংসার করতে চাই।”
একদিকে ৫০ লক্ষ টাকার কাবিন, ধনী পরিবার আর ঢাকায় ফ্ল্যাট, অন্যদিকে কমলাপুরের সেই ইয়াসিন—তবুও তাকমিনার পছন্দ ইয়াসিনই। এখন দেখার অপেক্ষা, শেষ পর্যন্ত ভালোবাসার এই গল্প সত্যিই বিয়ের মঞ্চ পর্যন্ত গড়ায় কি না!
তাহমিনা মা তাদের শুব বিবাহ দিল