04/03/2026
গত মাসের মাঝামাঝি সময় আমার ছোট্ট রাজকন্যা অনেক অসুস্থ হয়ে যায়! ওর এমন অবস্থা হয়ে গিয়েছিলো যে ওকে নিয়ে আমার এক রাত হাসপাতালে থাকতে হয়েছে। সেই নির্ঘুম রাতটা আমার কাছে অনেক ভয়ঙ্কর ছিলো! আলহামদুলিলল্লাহ্ ও এখন পুরোপুরি সুস্থ্য।
আজ ৫ দিন যাবৎ আমার বড় রাজকন্যা অনেক অসুস্থ। গত ৫ দিন যাবৎ নির্ঘুম রাত পার করছি। সারাক্ষণ ভয় করে। খাওয়া দাওয়া একদমই করছে না। আমার হৈহুল্লর বাসাটা হঠাৎ কেমন যেন ঠান্ডা হয়ে আছে। ছোট রাজকন্যা তার বড় বোনকে খেলতে পাচ্ছে না দেখে একা একা বাসার এদিক ওদিক শুধু হাঁটতে থাকে।
আমার দুই রাজকন্যার একজনও যদি অসুস্থ হয়ে যায় তবে আমার পুরো দুনিয়া এলোমেলো হয়ে যায়! এই পবিত্র মাহে রমজানের মাসে সবাই একটু দয়া করে আমার দুই রাজকন্যার জন্য দোয়া করবেন! আল্লাহ্ কখন কার দোয়া কিভাবে কবুল করে আমরা কেউ জানি না।