Sangbadik Hridoy Hassan Shakib

Sangbadik Hridoy Hassan Shakib Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sangbadik Hridoy Hassan Shakib, News & Media Website, মিঠাপুকুর/রংপুর, Dhaka.

মিঠাপুকুরের পায়রাবন্দ বাজারে ক্যাশ মেমো ছাড়া ও বেশি দামে সার বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা। রংপুরের মিঠাপুকুর উপজেল...
20/08/2026

মিঠাপুকুরের পায়রাবন্দ বাজারে ক্যাশ মেমো ছাড়া ও বেশি দামে সার বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা।

রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ বাজারে ক্যাশ মেমো (ক্রয়-বিক্রয় রশিদ) সংরক্ষণ না করা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কৃষকের কাছে সার বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
​অভিযান সূত্রে জানা যায়, আজ গোপন সংবাদ ও নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে পায়রাবন্দ বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়ের পক্ষ থেকে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
​অভিযানকালে বাজারের ‘ইয়াকুব ট্রেডার্স’ (প্রোপ্রাইটর: মোঃ ইয়াকুব আলী)-এ তল্লাশি ও রেজিস্টার-মেমো যাচাই করা হয়। এ সময় দেখা যায়, প্রতিষ্ঠানটি সার বিক্রির ক্ষেত্রে সঠিকভাবে ক্যাশ মেমো প্রদান ও সংরক্ষণ করছে না এবং খুচরা পর্যায়ে কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করছে।
​এসব অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় অভিযুক্ত প্রতিষ্ঠান ‘ইয়াকুব ট্রেডার্স’-কে ১০,০০০ (দশ হাজার) টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
​অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান।
​অভিযান শেষে সহকারী পরিচালক জানান, "কৃষকদের নিকট নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করা বা কৃত্রিম সংকট তৈরি করার কোনো সুযোগ নেই। ভোক্তা-স্বার্থ রক্ষায় এবং সারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে আমাদের এই ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।"
​অভিযানকালে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ ও বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

রংপুরের মিঠাপুকুরে শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে এমপি গোলাম রব্বানীরংপুরের মিঠাপুকুর উপজেলার বলদীপুকুর শাহ আবুল কাশেম দ্বি...
18/08/2026

রংপুরের মিঠাপুকুরে শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে এমপি গোলাম রব্বানী

রংপুরের মিঠাপুকুর উপজেলার বলদীপুকুর শাহ আবুল কাশেম দ্বি-মুখী উচ্চবিদ্যালয় ও বলদীপুকুর সেন্ট মেরিস আদিবাসী স্কুল পরিদর্শন করেছেন রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রব্বানী।

পরিদর্শনকালে তিনি বিদ্যালয় দুটির শিক্ষার পরিবেশ, পাঠদান ও সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পরে শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে বিদ্যালয়ে বিভিন্ন খেলার সামগ্রী প্রদান করেন।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রংপুর মিঠাপুকুর উপজেলার ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের ফলাফল- প্রকাশ👇
10/08/2026

রংপুর মিঠাপুকুর উপজেলার ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের ফলাফল- প্রকাশ👇

জরুরি নোটিশ আমার মূল সিম কার্ডে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় আপাতত ওই নম্বরে সরাসরি ফোনে যোগাযোগ করা সম্ভব হচ্ছে ...
05/08/2026

জরুরি নোটিশ

আমার মূল সিম কার্ডে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় আপাতত ওই নম্বরে সরাসরি ফোনে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।

📞 জরুরি প্রয়োজনে কল করুন: 01313-695150

📲 বিশেষ দ্রষ্টব্য:
আমার পূর্বের নম্বর 01953-595550-এর WhatsApp ও IMO সম্পূর্ণ সচল রয়েছে। তাই ইন্টারনেটের মাধ্যমে আগের নম্বরে মেসেজ বা কল করতে পারবেন।

সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের সহযোগিতা ও আন্তরিকতা কামনা করছি।

— সাংবাদিক হৃদয় হাসান সাকিব

জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে রংপুরের মিঠাপুকুরে ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হ...
05/08/2026

জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে রংপুরের মিঠাপুকুরে ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থকেরা অংশগ্রহণ করেন।
স্থান: মিঠাপুকুর, রংপুর

01/08/2026

জনস্বার্থে আহ্বান
যে কোনো অনিয়ম,দুর্নীতি বা জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য দিয়ে সহযোগিতা করুন।

আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
ইনবক্স করুন অথবা যোগাযোগ করুন।
What app 01953-595550

বাংলাদেশ বিমান বাহিনীর বেসামরিক নিয়োগ প্রকাশিত হয়েছে।চাইলেই আবেদন করতে পারেন। বিস্তারিত কমেন্টে👇
01/08/2026

বাংলাদেশ বিমান বাহিনীর বেসামরিক নিয়োগ প্রকাশিত হয়েছে।
চাইলেই আবেদন করতে পারেন।
বিস্তারিত কমেন্টে👇

জনস্বার্থে গুরুত্বপূর্ণ পোস্ট২০২৬–২০২৭ অর্থবছরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নতুন আবেদন গ্রহণ শুরু হয়েছে।যেসব ভা...
01/08/2026

জনস্বার্থে গুরুত্বপূর্ণ পোস্ট

২০২৬–২০২৭ অর্থবছরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নতুন আবেদন গ্রহণ শুরু হয়েছে।

যেসব ভাতা ও উপবৃত্তির জন্য আবেদন করা যাবে: ✅ বয়স্ক ভাতা
✅ বিধবা ও স্বামী নিগৃহীতা নারীর ভাতা
✅ প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি
✅ অনগ্রসর জনগোষ্ঠীর ভাতা ও উপবৃত্তি
✅ বেসরকারি নিবন্ধিত এতিমখানার শিক্ষার্থীদের জন্য ক্যাপিটেশন গ্রান্ট

🗓️ আবেদনের সময়:
📅 ১ আগস্ট ২০২৬ থেকে নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করুন।

📌 আবেদন করার আগে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখুন এবং নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করুন।

📢 যোগ্য ব্যক্তি বা তাদের পরিবারের সদস্যদের বিষয়টি জানিয়ে দিন। আপনার একটি শেয়ার অনেকের উপকারে আসতে পারে।

প্রয়োজনে
01953-595550

#জনস্বার্থে #সামাজিক_নিরাপত্তা #বয়স্ক_ভাতা #বিধবা_ভাতা #প্রতিবন্ধী_ভাতা #শিক্ষা_উপবৃত্তি #বাংলাদেশ

মিঠাপুকুরে ১২ বছরের নাবালিকাকে নিয়ে উধাও ৫০ বছরের এক মধ্যবয়সী ব্যক্তি। ঘটনাটি ঘটেছে উপজেলার লতিবপুর ইউনিয়নে।ছবি : অভিযুক...
28/06/2026

মিঠাপুকুরে ১২ বছরের নাবালিকাকে নিয়ে উধাও ৫০ বছরের এক মধ্যবয়সী ব্যক্তি। ঘটনাটি ঘটেছে উপজেলার লতিবপুর ইউনিয়নে।

ছবি : অভিযুক্ত ব‍্যক্তি ।

Address

মিঠাপুকুর/রংপুর
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sangbadik Hridoy Hassan Shakib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share