The Wall News.Com

The Wall News.Com Official page of
The wallnews.com. News around the clock. The objective news of the country and abroad is always in your hand.
(19)

কক্সবাজার আইনজীবী ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতি পুনঃস্থাপন: ৫ আগস্ট পরবর্তী প্রেক্ষাপট!কক্সবাজার প্রতিনিধি:-গত ৫ আগস্ট-পরবর্...
18/09/2026

কক্সবাজার আইনজীবী ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতি পুনঃস্থাপন: ৫ আগস্ট পরবর্তী প্রেক্ষাপট!
কক্সবাজার প্রতিনিধি:-
গত ৫ আগস্ট-পরবর্তী সময়ে দেশের অন্যান্য স্থানের মতো কক্সবাজারের আইন অঙ্গনেও মুক্তিযুদ্ধ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নাম ও স্মৃতিচিহ্ন মুছে ফেলার চেষ্টা চালানো হয়েছিল বলে অভিযোগ উঠেছে। সে সময় ‘মব জাস্টিস’ বা বিশৃঙ্খল পরিস্থিতির মাধ্যমে সবকিছু অপসারণ করা হয়েছিল।

তবে সব বাধা ও প্রতিকূলতা পেরিয়ে অবশেষে মুক্তিযুদ্ধের চেতনা এবং ‘জয় বাংলা’ স্লোগানকে ধারণ করে কক্সবাজারের আইনজীবী ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সসম্মানে পুনঃস্থাপন করেছেন স্থানীয় সাহসী আইনজীবীরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই উদ্যোগের মাধ্যমে মুক্তিযুদ্ধের আদর্শ ও স্বাধীনতার ইতিহাসকে সমুন্নত রাখার পাশাপাশি অশুভ শক্তির বিরুদ্ধে আইনজীবীদের সাহসী অবস্থানের বহিঃপ্রকাশ ঘটেছে। স্থানীয় আওয়ামী পন্থী ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আইনজীবীদের এই পদক্ষেপে আইনজীবী সমাজের একটি বড় অংশ সন্তোষ প্রকাশ করেছে।

শেখ হাসিনাসহ নেতাকর্মীদের বিরুদ্ধে রায় প্রত্যাখ্যান ও দেশজুড়ে সংকটের অভিযোগ, ২০ সেপ্টেম্বর ‘ঢাকা লকডাউন’সফল করার আহ্বান!...
18/09/2026

শেখ হাসিনাসহ নেতাকর্মীদের বিরুদ্ধে রায় প্রত্যাখ্যান ও দেশজুড়ে সংকটের অভিযোগ, ২০ সেপ্টেম্বর ‘ঢাকা লকডাউন’সফল করার আহ্বান!
নিজস্ব প্রতিবেদক,ঢাকা :-
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠন যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রম ও রায়কে ‘অবৈধ ক্যাঙ্গারু কোর্টের প্রহসন’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করা হয়েছে। একইসঙ্গে দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি তুলে ধরে আগামী ২০ সেপ্টেম্বর (রবিবার) ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি রাজনৈতিক প্রচারপত্রে এসব দাবি জানানো হয়। প্রচারপত্রে অভিযোগ করা হয়, দেশ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। বর্তমান পরিস্থিতিতে দেশে বিদ্যুৎ ও গ্যাস সংকট চরম আকার ধারণ করেছে, যার ফলে কলকারখানা বন্ধ রয়েছে এবং দেশ অন্ধকারে নিপতিত হয়েছে। এতে আরও বলা হয়, লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে পড়েছে এবং সাধারণ মানুষের পেটে ভাত নেই।

এছাড়াও দেশজুড়ে মবসন্ত্রাস, চাঁদাবাজি, নারী ও শিশু নির্যাতন, শিশু গুম ও পাচার এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে বলে দাবি করা হয়। কৃষকরা ক্ষেতে না থেকে সারের দাবিতে রাজপথে নেমেছেন এবং দেশে দুর্ভিক্ষের আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন, লক্ষ লক্ষ শিক্ষার্থীর শিক্ষাজীবন বিনষ্ট এবং হাজার হাজার শিক্ষার্থীর সনদ বাতিলের অভিযোগও তোলা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করা হয়েছে এবং মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং রবীন্দ্র-নজরুল-লালনের মতো জাতীয় ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের অবমূল্যায়ন করা হচ্ছে। এছাড়া শত শত পুলিশ ও হাজার হাজার ছাত্র-জনতা হত্যার অভিযোগ তুলে প্রচারপত্রে বলা হয়, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব আজ বিদেশি শক্তির হাতে জিম্মি।

এমন পরিস্থিতিতে দেশ ও মানুষকে বাঁচাতে আগামী ২০ সেপ্টেম্বর, রবিবার ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

পুলিশের ওপরই পাল্টা গোয়েন্দাগিরি! ‘হিট অ্যান্ড রান’ছেড়ে আওয়ামী লীগের নতুন ছক!নিজস্ব প্রতিবেদক,ঢাকা :-বাংলাদেশের রাজনীতিত...
18/09/2026

পুলিশের ওপরই পাল্টা গোয়েন্দাগিরি! ‘হিট অ্যান্ড রান’ছেড়ে আওয়ামী লীগের নতুন ছক!
নিজস্ব প্রতিবেদক,ঢাকা :-
বাংলাদেশের রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগের আকস্মিক মিছিল ও বিভিন্ন কর্মসূচি। দেশজুড়ে ব্যাপক ধরপাকড় ও সরকারের কড়া নজরদারি সত্ত্বেও দলটির নেতাকর্মীদের মাঠে নামা ঠেকানো যাচ্ছে না। সম্প্রতি ঢাকার কূটনৈতিক পাড়া গুলশানে মিছিল, ককটেল বিস্ফোরণ এবং একদিনেই দেশের ২৭টি জেলায় নেতাকর্মীদের আকস্মিক শোডাউন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফেলে দিয়েছে গভীর চিন্তায়।

বিশ্লেষকদের মতে, এতদিন দলটি মূলত ‘হিট অ্যান্ড রান’ (এসে দ্রুত পালিয়ে যাওয়া) কৌশলে ঝটিকা মিছিল করলেও, বর্তমানে পুলিশ ও গোয়েন্দাদের ফাঁকি দিতে তারা আরও অত্যাধুনিক কৌশল হিসেবে ‘কাউন্টার ইন্টেলিজেন্স’ বা পাল্টা গোয়েন্দাগিরি ব্যবহার করছে।

আইনশৃঙ্খলা বাহিনীর অভ্যন্তরীণ গতিবিধি ও তৎপরতার খবর আগেভাগে জেনে নিয়ে মুহূর্তেই নিজেদের পূর্বনির্ধারিত পরিকল্পনা পাল্টে ফেলছে দলটির মাঠ পর্যায়ের নেতাকর্মীরা। বিগত দিনগুলোতে কঠোর দমনপীড়নের মাধ্যমে রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা গেলেও, এই নতুন কৌশল ভাঙতে পুরনো পদ্ধতিগুলো ব্যর্থ হচ্ছে।

রাজনৈতিক মহলের প্রশ্ন—পুলিশের ওপর এই পাল্টা গোয়েন্দাগিরি এবং ১৮ সেপ্টেম্বর দিল্লিতে দলটির হাই কমান্ডের চূড়ান্ত বৈঠকের ঠিক আগের মুহূর্তে এমন তৎপরতা কি নতুন কোনো বড় রাজনৈতিক সংকটের ইঙ্গিত দিচ্ছে? নাকি এর পেছনে রয়েছে আরও কোনো গভীর কৌশল?

বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনী তাদের গতানুগতিক কৌশল পরিবর্তন করে কীভাবে এই নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করবে, সেটাই এখন দেখার বিষয়।

ক্যান্টনমেন্ট থানার  আলোচিত ওসি এখন ডিবি কার্যালয়ে।  #বেকিং  #বাংলাদেশপুলিশ  #আওয়ামীলীগ  #বিএনপি  #এনসিপি  #দ্যওয়ালনিউজ
18/09/2026

ক্যান্টনমেন্ট থানার আলোচিত ওসি এখন ডিবি কার্যালয়ে। #বেকিং #বাংলাদেশপুলিশ #আওয়ামীলীগ #বিএনপি #এনসিপি #দ্যওয়ালনিউজ

মুহাম্মদ আলী জিন্নাহর বাবা মাছ বিক্রেতা ছিলেন বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা অ্যাডভোকেট ম...
18/09/2026

মুহাম্মদ আলী জিন্নাহর বাবা মাছ বিক্রেতা ছিলেন বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ভাঙার প্রসঙ্গ টেনে তিনি এ মন্তব্য করেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত কিশোরগঞ্জ জেলা ছাত্র ফোরামের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ফজলুর রহমান বলেন, ‘মুহাম্মদ আলী জিন্নাহর বাড়ি ছিল গুজরাটে। গুজরাটের একটি মাছ বিক্রেতা পরিবারে তার জন্ম। জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন। সেখানে যারা মাছ বিক্রি করতেন, তাদের ‘পুঞ্জা’ বলা হতো। তার প্রকৃত নাম ছিল জিন্নাহ পুঞ্জা। তিনি হিন্দু ছিলেন। মাছ বিক্রি করার কারণে উচ্চবর্ণের হিন্দু সমাজ তাদের ঘৃণা করত। সেজন্য পরবর্তী সময়ে তারা মুসলমান হয়ে যান এবং নাম পরিবর্তন করে রাখেন মোহাম্মদ আলী জিন্নাহ।’

মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে ফজলুর রহমান বলেন, ‘আমি কেবল মুক্তিযুদ্ধ করিনি, আমি মুক্তিযুদ্ধ সংঘটিতও করেছি। বাংলাদেশের পতাকা যে রাতে তৈরি হয়েছিল, আমি সেখানে উপস্থিত ছিলাম। শিব নারায়ণ দাসের ঘনিষ্ঠ কর্মী ছিলাম আমি। #বাংলাদেশ #পাকিস্তান #ভারত #আওয়মীলীগ #বিএনপি #সংবাদমাধ্যম #দ্যওয়ালনিউজ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৭...
18/09/2026

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে প্রধানমন্ত্রী কার‌্যালয়ের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

শুভেচ্ছাবার্তায় তারেক রহমান লিখেছেন, ‘ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন। জন্মদিনে আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা। সুস্বাস্থ্য ও উদ্যমের সঙ্গে ভারতীয় জনগণের প্রতি আপনার সেবা ও নিরলস কর্মযজ্ঞ চলুক; এই কামনা করি।’

প্রসঙ্গত, নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন আজ। ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর গুজরাটের ভাদনগরে জন্মগ্রহণ করেন তিনি। #বাংলাদেশ #ভারত #রাজনীতি #বিএনপি #দ্যওয়ালনিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে হত্যার শিকার তোফাজ্জল হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ১৮ সেপ্টেম্বর শুক্রবার। এ ...
18/09/2026

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে হত্যার শিকার তোফাজ্জল হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ১৮ সেপ্টেম্বর শুক্রবার। এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের তালুকের চরদুয়ানী গ্রামে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁর স্বজনেরা।

তোফাজ্জল হোসেন (৩২) তালুকের চরদুয়ানী গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে। তিনি বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ থেকে বাংলা বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।

পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে তোফাজ্জলের বাবা আবদুর রহমান মারা যান। এর তিন বছর পর মারা যান তাঁর মা। বাবা-মাকে হারানোর পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তোফাজ্জল। পরে বড় ভাই নাসিরের আশ্রয়ে থাকলেও ক্যানসারে আক্রান্ত হয়ে তিনিও মারা যান। এরপর অনেকটা অভিভাবকহীন হয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে জীবনযাপন করতেন তোফাজ্জল। একপর্যায়ে ঢাকায় অবস্থান শুরু করেন এবং মাঝে মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাঁর পরিচিতদের কাছেও যেতেন।

২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জলকে আটক করা হয়। এরপর তাঁকে কয়েক দফায় মারধর করা হয়। গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়। এ ঘটনায় শাহবাগ থানায় হত্যা মামলা করেন তাঁর মামাতো বোন তানিয়া। মামলার তদন্ত শেষে প্রথম দফায় ২১ জনকে আসামি করে অভিযোগপত্র দেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আবেদনের পর মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে পাঠানো হয়।

প্রথম দফার অভিযোগপত্রে আসামিরা হলেন—মো. জালাল মিয়া, সুমন মিয়া, মো. মোত্তাকিন সাকিন, আল হোসেন সাজ্জাদ, আহসান উল্লাহ, ওয়াজিবুল আলম, ফিরোজ কবির, আব্দুস সামাদ, শাকিব রায়হান, ইয়াসিন আলী গাইন, ইয়ামুজ্জামান ইয়াম, ফজলে রাব্বি, শাহরিয়ার কবির শোভন, মেহেদী হাসান ইমরান, রাতুল হাসান, সুলতান মিয়া, নাসির উদ্দিন, মোবাশ্বের বিল্লাহ, শিশির আহমেদ, মহসিন উদ্দিন ও আব্দুল্লাহহিল ক্বাফি।

চোর সন্দেহে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা: সম্পূরক অভিযোগপত্রে আসামি ঢাবির আরও ৭ শিক্ষার্থীচোর সন্দেহে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা: সম্পূরক অভিযোগপত্রে আসামি ঢাবির আরও ৭ শিক্ষার্থী
পরে অধিকতর তদন্তে শেখ রমজান আলী, রাশেদ কামাল অনিক, মো. মনিরুজ্জামান সোহাগ, আবু রায়হান, রেদোয়ানুর রহমান পারভেজ, রাব্বিকুল রিয়াদ ও আশরাফ আলী মুন্সীকে আসামি করা হয়। এতে মামলায় মোট আসামির সংখ্যা দাঁড়ায় ২৮ জনে।

তোফাজ্জলের হত্যা মামলার আইনজীবী ব্যারিস্টার জিয়াউর রহমান জানান, মামলার তদন্ত প্রতিবেদন আদালত গ্রহণ করেছেন। বর্তমানে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের অপেক্ষায় রয়েছে মামলাটি। এরপর অভিযোগ গঠন হলে মামলার বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

ব্যারিস্টার জিয়াউর রহমান আরও জানান, মামলায় প্রথমে আটজনকে আসামি করা হয়েছিল। তাঁদের মধ্যে ছয়জনকে ঘটনার দিন গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। পরে তদন্তে আসামির সংখ্যা বাড়তে থাকে। অধিকতর তদন্ত শেষে মামলায় মোট ২৮ জনকে আসামি করা হয়েছে।

এদিকে দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তোফাজ্জলের গ্রামের বাড়ি পাথরঘাটার তালুকের চরদুয়ানী গ্রামে শুক্রবার জুমার নামাজের পর খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে তোফাজ্জলের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও ন্যায়বিচারের জন্য বিশেষ দোয়া করা হবে।

তোফাজ্জলের চাচা ফজলুর রহমান বলেন, দুই বছর ধরে তাঁরা প্রিয় মানুষটির হত্যার বিচার পাওয়ার অপেক্ষায় রয়েছেন। দ্রুত অভিযোগ গঠন করে বিচারপ্রক্রিয়া শেষ করার পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি। #বাংলাদেশ #বিচারবিভাগ #রাজনীতি #আওয়ামীলীগ #বিএনপি #দ্যওয়ালনিউজ

ক্ষমতা হারানোর দুই বছর পর রাজনৈতিক কার্যক্রম জোরদার করতে এবং দল পুনর্গঠন করতে নতুন ছক কষছে আওয়ামী লীগ।দলটির এই পুনর্গঠন...
18/09/2026

ক্ষমতা হারানোর দুই বছর পর রাজনৈতিক কার্যক্রম জোরদার করতে এবং দল পুনর্গঠন করতে নতুন ছক কষছে আওয়ামী লীগ।

দলটির এই পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক কর্মকর্তা সায়মা ওয়াজেদ পুতুলকে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ— সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে মনোনয়ন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

চলতি মাসের মধ্যেই পুতুলের এই মনোনয়ন চূড়ান্ত হতে পারে বলে দলটির শীর্ষস্থানীয় নেতারা জানিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলটির বর্তমান সংকটময় পরিস্থিতিতে সায়মা ওয়াজেদ পুতুলের রাজনীতিতে এই সক্রিয় পদায়ন এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও কৌশলগত পদক্ষেপ।

এতদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থায় আন্তর্জাতিক দায়িত্ব পালনকালে নয়াদিল্লীতে অবস্থান করছিলেন সায়মা ওয়াজেদ পুতুল। তবে সম্প্রতি তিনি সেই চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন। দলের ভেতরের গুঞ্জন রয়েছে, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফিরে আইনি লড়াইয়ের ঘোষণার পর দলের হাল ধরতে এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতেই পুতুল তার পেশাগত জীবন ছেড়ে রাজনীতিতে পা রাখছেন।

শুধুমাত্র পুতুল একা নন, দলের সাংগঠনিক গতিশীলতা বাড়াতে চট্টগ্রাম ও বরিশাল বিভাগ থেকে আরও দুজন অভিজ্ঞ নেতাকে সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়েও জোরালো আলোচনা চলছে।

আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী, কাউন্সিল বা কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী দলের সভাপতি এই পদে মনোনয়ন দিয়ে থাকেন। এই ধারাবাহিকতায় শুক্রবার দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, এই সভায় পুতুলের মনোনয়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের সব ক্ষমতা দলীয় সভাপতি শেখ হাসিনার ওপর অর্পণ করা হয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর তিনি পরিবারের অন্যান্য সদস্য ও দলের শীর্ষ নেতাদের সঙ্গে পরামর্শ করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবেন।

এই রাজনৈতিক প্রক্রিয়া ও আলোচনার অংশ হিসেবে ভারতের নয়াদিল্লীতে ইতোমধ্যে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির একদল শীর্ষ নেতা। তাদের মধ্যে রয়েছেন সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক ও এ এইচ এম খায়রুজ্জামান লিটন; যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ বিভিন্ন সম্পাদক ও সদস্যবৃন্দ।

অন্যদিকে, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ শারীরিক অসুস্থতার কারণে কিছু শীর্ষ নেতা দিল্লী যেতে না পারলেও ভার্চুয়ালি এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন। সবমিলিয়ে, সায়মা ওয়াজেদ পুতুলের রাজনীতিতে প্রবেশ এবং আওয়ামী লীগের শীর্ষ নীতিনির্ধারণী পর্যায়ে তার সম্ভাব্য অবস্থানই এখন রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে বড় আলোচনার বিষয়। #বেকিং #বাংলাদেশ #রাজনীতি #বিএনপি #এনসিপি #জামাতশিবির #আওয়ামীলীগ #দ্যওয়ালনিউজ

দিল্লিতে শেখ হাসিনার শুক্রবারের বৈঠক: কী রয়েছে আলোচনা ও আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্বে?.................                 ...
17/09/2026

দিল্লিতে শেখ হাসিনার শুক্রবারের বৈঠক: কী রয়েছে আলোচনা ও আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্বে?.................

17/09/2026

চাঁ'দাবা'জি করতে গিয়ে চাঁ'দাবা'জ নিজেই ক'ট,চাঁ'দা'বা'জ মুক্ত বাংলাদেশ চাই!

Address

Dhaka
3100

Alerts

Be the first to know and let us send you an email when The Wall News.Com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share