Md Eklas Sheikh.

Md Eklas Sheikh. Welcome to my page❤️❤️❤️❤️

08/05/2026

আসসালামু আলাইকুম

25/04/2026

যার বিশ্বাস ভঙ্গ করার বা ‘প্রতারণা’ করার মানসিকতা থাকে, তাকে আপনি এক আকাশ ভালোবাসা কিংবা পাহাড় সমান বিশ্বাস দিয়েও ফেরাতে পারবেন না। আপনি তাকে পাহারা দিয়ে রাখতে পারবেন, কিন্তু তার নিয়ত বদলাতে পারবেন না। কেউ কখনো ভুল করে অন্য কারো বিশ্বাসের অমর্যাদা করে না; তারা একদম জেনে-শুনে, পরিকল্পনা করেই এই কাজটা করে।

প্রকৃতপক্ষে, যে আপনাকে ভালোবাসে তাকে শাসন করতে হয় না, আর যে আপনাকে ঠকায় তাকে চোখে চোখে রেখে পরিবর্তন করা যায় না। তাই কারো পেছনে গোয়েন্দাগিরি করে নিজের মানসিক শান্তি নষ্ট করার চেয়ে, নিজের ব্যক্তিত্বকে গুরুত্ব দেওয়া অনেক বেশি জরুরি। যে আপনার হওয়ার, সে হাজারো ভিড়ের মাঝেও আপনারই থাকবে; আর যার যাওয়ার, সে অজুহাত দিয়ে হলেও পথ বদলে ফেলবে।🩶

25/04/2026

সহজ-সরল মানুষেরা যখন কারো ওপর থেকে মায়া আর অভিযোগ দুটোই তুলে নেয়, তখন শুরু হয় এক নীরব বিচার। তারা মুখে কোনো অ’ভিশাপ দেয় না, কারো ক্ষ’তি করার পরিকল্পনাও করে না; বরং সবটুকু যন্ত্রণা নিয়ে চুপচাপ নিজেকে সরিয়ে নেয়। তাদের এই 'ছেড়ে দেওয়া' আর সৃষ্টিকর্তার ওপর করা 'অবিচল ভরসা' হলো মহাবিশ্বের সবচাইতে শক্তিশালী বি’চার।

কারণ মানুষের দেওয়া প্রতিশো’ধ হয়তো সাময়িক ক্ষ’ত তৈরি করে, কিন্তু স্রষ্টার করা হিসেবে কোনো ভুল থাকে না। অবহেলিত ও সরল মানুষের প্রতিটি দীর্ঘশ্বাস আর চোখের জল যখন আরশের দরজায় গিয়ে পৌঁছায়, তখন প্রকৃতি তার আপন নিয়মে হিসাব মিলিয়ে দেয়। যারা সরলতাকে দুর্বলতা ভেবে ঠকিয়েছে, তারা যখন সেই কর্মফল ভোগ করে, তখন তাদের আর পালানোর কোনো পথ থাকে না।

স্রষ্টার কাছে সঁপে দেওয়া সেই নীরবতাই একদিন সবচাইতে ভয়ংকর শা’স্তি হয়ে অপরাধীর জীবনে ফিরে আসে।🩶

25/04/2026

সেলফিশ' বা স্বার্থপর মানুষগুলো আসলে সুখে থাকে না, তারা কেবল স্বস্তিতে থাকে। কারণ তাদের সমস্ত জগতটা শুধু নিজেকে ঘিরে। অন্যের চোখের জল কিংবা কারো ভেঙে যাওয়া মন তাদের স্পর্শ করে না; তারা কেবল নিজের সুবিধা আর নিজের তৃপ্তিটুকু বোঝে। তাদের কোনো দায়বদ্ধতা নেই, কোনো অনুশোচনা নেই-আর এই নির্লজ্জ উদাসীনতাকেই বাইরে থেকে দেখলে 'সুখ' বলে ভ্রম হয়।

আমরা যারা স্বার্থপর হতে পারি না, আমাদের সুখে থাকাটা বড্ড কঠিন। কারণ আমাদের সুখ অন্যের হাসির ওপর নির্ভর করে। আমরা নিজের চেয়েও প্রিয় মানুষটার কথা বেশি ভাবি, অন্যের দেওয়া আঘাত সয়ে নিয়েও সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করি। আমরা মানুষের অবহেলা দেখি, বিশ্বাসভঙ্গ দেখি, তবুও দিনশেষে সেই মানুষগুলোকেই ক্ষমা করে দিয়ে আবার আগলে ধরি। এই মায়া, এই অতিরিক্ত গুরুত্ব দেওয়াটাই আমাদের মানসিক শান্তির বারোটা বাজিয়ে দেয়।

আসলে স্বার্থপর না হতে পারাটা কোনো বো’কামি নয়, এটা একটা বিশাল বড় গুণ-যা সবার থাকে না। আপনি অন্যের জন্য ভাবেন বলেই আপনার হৃদয়টা আজও জীবন্ত। স্বার্থপর মানুষরা হয়তো সাময়িকভাবে জিতে যায়, কিন্তু দিনশেষে তারা বড্ড একা। তাদের পাশে ভিড় থাকে ঠিকই, কিন্তু আস্থার কোনো মানুষ থাকে না। আমরা হয়তো খুব একটা 'সুখে' থাকি না, কিন্তু আমাদের রাতের ঘুমটা অন্তত কারো দীর্ঘশ্বাসে ভারী হয়ে থাকে না। নিজের মনুষ্যত্ব বিসর্জন দিয়ে সুখী হওয়ার চেয়ে, অন্যের জন্য মায়া বুকে নিয়ে একটু কম সুখে থাকাও অনেক বেশি সম্মানের।🩶

পৃথিবীতে হাজারের  কষ্টের মধ্যে তুমি আমার এক টুকরো সুখ 🌹🌹
17/04/2026

পৃথিবীতে হাজারের কষ্টের মধ্যে তুমি আমার এক টুকরো সুখ 🌹🌹

23/03/2026

যারা নরম মনের মানুষ, পৃথিবীর যত দুঃখ-কষ্ট আছে, সবগুলো তাদের জীবনকে বিভীষিকাময় করে তোলে! চতুর স্বভাবের মানুষগুলো ঠিক এই নরম মনের মানুষগুলোকেই বেছে নেয়।

সহজ-সরল জীবনযাপন করা মানুষগুলো পৃথিবীর সব যাতনা সয়ে যায়। খারাপ সময়, প্রচন্ড মন খারাপ, একাকিত্ব, অভাব আর দুঃখ-কষ্ট নিয়ে বেঁচে থাকে।

খেয়াল করে দেখবেন,
যারা নরম মনের মানুষ, ওরা মানুষের কাছ থেকে অসম্মান, অবহেলা আর দুর্ব্যবহারই বেশি পায়! আপন মানুষের কাছে প্রতারিত হয়, মানুষকে খুব সহজে বিশ্বাস করার খেসারত দিয়ে যায়।

এদের দুঃখের সাথী কেউ হয় না।
খারাপ সময়ে ভরসা দেয়ার মানুষ থাকে না, ভালোবাসার মতো কেউ থাকে না। এরা একা আসে, আবার একাই পৃথিবী ছেড়ে চলে যায়! এই আসা যাওয়ার মাঝে কেবল নিয়ে যায়, পৃথিবীর সব দুঃখ-কষ্ট আর অবহেলা!

এরা মানুষকে মন থেকে ভালোবাসলেও, এদের কেউ কখনোই মন থেকে ভালোবাসে না! সম্পর্কের ক্ষেত্রে এই নরম মনের মানুষগুলোই হয় সবচাইতে অভাগা!

আর তাই হয়তো রবী ঠাকুর বলেছিলেন, “ পৃথিবীতে যার হৃদয় কোমল, যার প্রেম গভীর, তাকেই সমস্ত বেদনা বইতে হবে! ”

23/03/2026

কখনো কখনো মানুষ হঠাৎ করে বদলে যায় না,
ধীরে ধীরে দূরে সরে যায়।
আগে যে মানুষটা আপনার ছোট ছোট ভুলও হাসতে হাসতে মেনে নিত,
একসময় সেই মানুষটাই আপনার প্রতিটা কথায় বিরক্তি খুঁজে পায়।

আপনি তখন ভাবতে থাকেন—
আসলেই কি এত ভুল আমার?
নাকি মানুষটার মনটাই বদলে গেছে?

সত্যিটা হলো,
যে মানুষ থাকতে চায় সে ভুল দেখলেও পাশে থাকে।
ভুল ধরিয়ে দেয়, কিন্তু হাত ছাড়ে না।
আর যে চলে যেতে চায়,
সে আপনার ভালো দিকগুলোও একসময় দেখতে পায় না।

তাই কাউকে ধরে রাখার জন্য নিজের সম্মান ভেঙে ফেলবেন না।
কেউ যদি সত্যিই মুক্তি চায়, তাকে আটকে রাখা ভালোবাসা নয়।

ছেড়ে দিন তাকে।
হয়তো কিছুদিন কষ্ট হবে, বুকটা ফাঁকা লাগবে।
কিন্তু বিশ্বাস রাখুন—
যে আপনাকে সত্যিই প্রাপ্য মনে করবে,
সে কখনো আপনার ভুলের অজুহাতে আপনাকে হারাতে চাইবে না।

কারণ সত্যিকারের মানুষরা
ছেড়ে যাওয়ার কারণ খোঁজে না,
থেকে যাওয়ার উপায় খোঁজে।

23/03/2026

মনে রাখবেন,
সস্তা উপস্থিতির চেয়ে দামী একাকিত্ব অনেক ভালো!!

Address

Meherpura, Dhaka
Dhaka
7100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Eklas Sheikh. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share