01/09/2026
বর্জ্যের বদলে বাজার!
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ঢাকার ১০০ স্থানে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। ঘরের দৈনন্দিন ময়লা ও প্লাস্টিক বর্জ্য জমা দিলেই মিলবে চাল, ডাল, সয়াবিন তেল, লবণ, আলু, ডিম ও টিস্যুর মতো দরকারি গৃহস্থালি পণ্য।
ড্রেনেজ সচল রাখা ও পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করতে এই বিনিময় ব্যবস্থা চালু করা হয়। ইতোমধ্যেই হাজারীবাগে উদ্বোধনের মধ্য দিয়ে এই কর্মসূচি চালু করা হয়।