Wakil Saheb

Wakil Saheb ন্যায়হীন আইন কেবল ক্ষমতার মুখোশ।

07/06/2026

ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার নিষ্পাপ ছেলে ও মেয়ের কথা চিন্তা করুন। বাবা মায়ের বিচ্ছেদের সবচেয়ে বড় ভুক্তভোগী হয় সন্তান। একজন ম্যারেজ কাউন্সিলরের পরামর্শ নিন। আপনাদের সঠিক সিদ্ধান্ত বাঁচাতে পারে, একটি সুন্দর পরিবার।

নারী ও শিশু নির্যাতনের মামলাগুলোতে দ্রুত বিচার সম্পন্ন করার জন্য আইনটি বিশেষ ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দেয়। এই ট্রাইব্...
21/05/2026

নারী ও শিশু নির্যাতনের মামলাগুলোতে দ্রুত বিচার সম্পন্ন করার জন্য আইনটি বিশেষ ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দেয়। এই ট্রাইব্যুনালগুলো ১৮০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করে, যাতে ভুক্তভোগী দ্রুত ন্যায়বিচার পায়। ধর্ষণ, যৌতুকজনিত নির্যাতন, এবং শিশু নির্যাতনের মতো গুরুতর অপরাধের দ্রুত বিচারের জন্য এই ট্রাইব্যুনালগুলো বিশেষভাবে কাজ করে। বাংলাদেশের প্রত্যেকটি জেলায় অন্তত ১টি করে নারী ও শিশু আদালত/ট্রাইব্যুনাল রয়েছে।

আইনটি দন্ডবিধি, ১৮৬০-এর সঙ্গে সম্পর্কিত, যা আগে থেকেই বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য শাস্তি নির্ধারণ করে। কিন্তু নারী ও শিশু নির্যাতন সম্পর্কিত কিছু গুরুতর অপরাধের জন্য এই আইনে সংশোধিত শাস্তির বিধান রয়েছে। যেমন, ধর্ষণের মতো অপরাধের জন্য বিশেষভাবে কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়েছে, যা পূর্বে সাধারণ শাস্তির আওতায় ছিল না।

10/04/2026

যেসকল ব্যক্তি বিশেষ শিক্ষানবিশ বেশে যুগের পর যুগ কোর্টে ঘুরে বেড়ায় তাদেরকে বার এসোসিয়েশন হতে নিষিদ্ধ করা উচিত।

10/04/2026

ডিজিটাল নিরাপত্তা আইনকে আরো শক্তিশালি করার সময় ঘনিয়ে আসছে..

31/03/2026

দেওয়াানী আদালত ও উত্তরাধিকার আইন মতে
মৃত স্বামীর বৈধ স্ত্রী
অন্যকোথাও বিয়ে হলেও
মৃত স্বামীর সম্পত্তিতে তার অধিকার থাকবে। অর্থাৎ স্বামীর মৃত পর স্ত্রী যদি অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তবুও
মৃত স্বামীর সন্তানদের মতো স্ত্রী ও অংশ পাবে।

আইন যেমন নারীর সুরক্ষায় কঠোর, তেমনি নির্দোষ পুরুষকে রক্ষা এবং মিথ্যা মামলাকারীর শাস্তিতেও বর্তমান আইন সমান সোচ্চার। 👉স্...
29/03/2026

আইন যেমন নারীর সুরক্ষায় কঠোর, তেমনি নির্দোষ পুরুষকে রক্ষা এবং মিথ্যা মামলাকারীর শাস্তিতেও বর্তমান আইন সমান সোচ্চার।
👉স্ত্রী যদি স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতন বা যৌতুকের মিথ্যা মামলা করে তাহলে, বর্তমান প্রচলিত আইনে......
👉মিথ্যা যৌতুকের মামলা করলে অভিযোগ কারের ৫ বছর পর্যন্ত কারাদণ্ড বা ৫০,০০০ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে।
👉নারী নির্যাতনের মিথ্যা মামলা প্রমাণিত হলে অভিযোগকারী অনধিক ৭ বছর সশ্রম কারাদন্ড এবং অর্থদণ্ড হতে পারে।
👉মিথ্যা ফৌজদারী মামলা দায়ের এর মাধ্যমে কারো সম্মানহানি করলে অপরাধীর বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে

ওয়ারিশি সম্পত্তি দুইভাবে নামজারি করা যায়-১। ওয়ারিশ সনদ দিয়ে সকল ওয়ারিশের নামে যৌথভাবে প্রত্যেক দাগে দাগে হিস্যা মোতাবেক...
28/03/2026

ওয়ারিশি সম্পত্তি দুইভাবে নামজারি করা যায়-১। ওয়ারিশ সনদ দিয়ে সকল ওয়ারিশের নামে যৌথভাবে প্রত্যেক দাগে দাগে হিস্যা মোতাবেক নামজারি করতে বন্টননামা দলিল লাগবে না।

২। কোন ওয়ারিশ যদি জমাভাগের মাধ্যমে নিজ নামে নামজারি করে পৃথক খতিয়ান সৃজন করতে চান তাহলে সকল ওয়ারিশরা মিলে সাব-রেজিস্ট্রি অফিসে বন্টননামা দলিল করতে হবে অথবা কোন ওয়ারিশ রাজি না থাকলে জেলা লিগ্যাল এইড অফিসে/আদালতে পার্টিশন স্যুট করে ডিক্রি নিতে হবে।

-তবে ভবিষ্যতে আইনগত জটিলতা এড়াতে সকল ওয়ারিশরা মিলে বন্টননামা দলিল করে নেয়া উচিত।

ধন্যবাদ
ইমরুল হাসান
এডভোকেট
০১৯৩৭০৬৭৬৮৭

27/03/2026

খতিয়ান বা রেকর্ড সংশোধনের জন্য এসিল্যান্ডগণ ক্ষমতাবান,এর জন্য দেওয়ানী আদালতে মামলা করার প্রয়োজন নেই। কিন্তু এমন মামলা সবাই দেওয়ানি আদালতে করে যাতে বছরের পর মামলা চালানো যায়।

25/03/2026

২৬ মার্চ—আমার গর্ব, আমার স্বাধীনতা 🇧🇩

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Wakil Saheb posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share