27/09/2026
বিএনপি মনে হয় এখনও বুঝে উঠতে পারে নাই Salman Mohammad Muqtadir মতন ঘাউরা লোকরে ঘাঁটানো মানে নিজেরাই মাইক হাতে নিয়ে নিজেদের রোস্ট করার সুযোগ করে দেওয়া! 😂
সালমান সেই পোলা, যে রাজনীতি রোস্ট করা শুরু করেছে বহু বছর আগে। কাজেই তাকে দুই-চারটা কথা বলে চুপ করিয়ে দেওয়া যাবে এমন চিন্তা করলে হিসাবটা একটু ভুল হয়ে যায়!
সালাউদ্দীন সাহেব যখন বললেন, সালমান নাকি কোনো মামলা করেনি সেখানেই সালমান ঠান্ডা মাথায় পুরো বিষয়টা খেলে দিছে৷
সালমান বলে, “আপনার হাতে পুরো দেশের নিরাপত্তার দায়িত্ব। ছোট থেকে বড় যেকোনো নাগরিকের নিরাপত্তা আপনার দায়িত্ব। অথচ আপনি বলছেন আমি মামলা করেছি কি না সেটাই জানেন না! আপনি তো জানেনই না আমি মামলা করেছি কি না। আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, সবকিছু আপনার হাতে অথচ আপনার কাছেই আপডেট নেই আমি মামলা করেছি কি না!”
এরপর সালমান আরো কিছু কথা বলেছে, যেটা আরও কড়া, “আপনারা এখন ক্ষমতায়। গতকাল আমার এখানে যা ঘটেছে, আমি নিজে পর্যন্ত জানলাম সেখানে বিএনপির লোক জড়িত ছিল। কিন্তু আমি বিএনপির নাম নিতে পারবো না।”
মানে এত কিছুর পরেও আমি বলতে পারব না যে, বিএনপির লোকজন চাঁদাবাজি করছে? আমার কি কথা বলার অধিকার নাই? কথা বলার ক্ষেত্রে আমার স্পিচ ঠিক রাখতে হবে?। আমি বিএনপির বিরুদ্ধে কোনো কথা বলতে পারব না? আঙুল তুলতে পারব না?
মানোনীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি কি বিএনপির PR ম্যানেজমেন্ট করার কাজের দায়িত্ব নিয়েছেন, নাকি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন? এখানে আমি খুবই কনফিউজড। Because the problem was about safety and security.
মানে এতো দারুনভাবে ঠান্ডা মাথায় খেলা সালমানই পারে৷ রাজনীতি যার যার, কিন্তু সালমানকে নিয়ে কিছু বলার আগে অন্তত দুইবার স্ক্রিপ্টটা পড়ে যাওয়া ভালো! 😆